২৮ ডিসেম্বর
অবয়ব
| << | ডিসেম্বর | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
| ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
| ২০২৬ | ||||||
২৮ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬২তম (অধিবর্ষে ৩৬৩তম) দিন। বছর শেষ হতে আরো তিন দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৪১৮ – পোপ নির্বাচন শুরু হয়, যার ফলে পোপ বনিফেস প্রথম নির্বাচিত হন।
- ৪৫৭ – মেজোরিয়ান পশ্চিম রোমান সম্রাট হিসেবে অভিষিক্ত হন।
- ৪৮৪ – দ্বিতীয় অ্যালারিক তার পিতা ইউরিক-এর স্থলাভিষিক্ত হন এবং ভিজিগথদের রাজা হন। তিনি দক্ষিণ গলে এর-সুর-লাদুর-এ তার রাজধানী স্থাপন করেন।
- ৮৯৩ – আর্মেনিয়ার ডভিন শহর ভূমিকম্পে ধ্বংস হয়।
- ১০৬৫ – এডওয়ার্ড দ্য কনফেসর-এর ওয়েস্টমিনস্টার অ্যাবির রোমানেস্ক মঠ গির্জাটি পবিত্র করা হয়।
- ১৩০৮ – জাপানের সম্রাট হানাজোনো-এর রাজত্ব শুরু হয়।
- ১৬৫৯ – মারাঠারা কোলহাপুরের যুদ্ধে আদিলশাহী বাহিনীকে পরাজিত করে।
- ১৭৬৮ – থাইল্যান্ডের রাজা তাকসিন বিজয়ের মাধ্যমে সিংহাসনে আরোহণ করেন এবং থনবুরিকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন।
- ১৭৯৫ – ইয়র্ক, উচ্চ কানাডায় (বর্তমান টরন্টো) বিশ্বের দীর্ঘতম সড়ক হিসেবে পরিচিত ইয়ং স্ট্রিট নির্মাণ শুরু হয়।
- ১৮৩২ – জন সি. ক্যালহুন প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করেন।
- ১৮৩৫ – ওসিওলা তার সেমিনোল যোদ্ধাদের নিয়ে ফ্লোরিডায় দ্বিতীয় সেমিনোল যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন।
- ১৮৩৬ – দক্ষিণ অস্ট্রেলিয়া এবং অ্যাডিলেড প্রতিষ্ঠিত হয়।
- ১৮৩৬ – স্পেন সান্তা মারিয়া-কালাত্রাভা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মেক্সিকোর স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।
- ১৮৪৬ – আইওয়া ২৯তম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- ১৮৭৯ – টে রেল সেতু বিপর্যয়: স্কটল্যান্ডের ডান্ডিতে টে রেল সেতুর কেন্দ্রীয় অংশ একটি ট্রেন চলাচলের সময় ধসে পড়ে, এতে ৭৫ জন নিহত হন।
- ১৮৮৫ – ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ভারতের মুম্বাইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- ১৮৯৫ – লুমিয়ের ভ্রাতৃদ্বয় বুলভার দে কাপুসিন-এর গ্র্যান্ড ক্যাফেতে প্রথম অর্থপ্রদানকারী দর্শকদের জন্য চলচ্চিত্র প্রদর্শন করেন।
- ১৮৯৫ – উইলহেম রন্টগেন এক নতুন ধরনের বিকিরণ আবিষ্কারের বিস্তারিত বিবরণ প্রকাশ করেন, যা পরে এক্স-রে নামে পরিচিত হয়।
- ১৯০২ – সিরাকিউস অ্যাথলেটিক ক্লাব ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত প্রথম ইনডোর পেশাদার ফুটবল খেলায় নিউ ইয়র্ক ফিলাডেলফিয়ানসকে ৫-০ ব্যবধানে পরাজিত করে।
- ১৯০৮ – ইতালির সিসিলিতে ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়, এতে ৭৫ হাজারের বেশি মানুষ নিহত হন।
- ১৯১০ – ভারতে প্রথম বিমান উড্ডয়ন প্রদর্শিত হয়।
- ১৯১২ – সান ফ্রান্সিসকোতে প্রথম পৌর মালিকানাধীন স্ট্রিটকার চলাচল শুরু হয়।
- ১৯১৮ – হলোওয়ে কারাগারে আটক থাকা অবস্থায় কনস্ট্যান্স মার্কিয়েভিচ প্রথম নারী হিসেবে ব্রিটিশ হাউস অব কমন্সে সংসদ সদস্য নির্বাচিত হন।
- ১৯২১ – কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উদ্বোধন হয়।
- ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: উচ্চপদস্থ নাৎসি কর্মকর্তা রাইনহার্ড হাইড্রিখকে হত্যার পরিকল্পনা অপারেশন অ্যানথ্রোপয়েড শুরু হয়।
- ১৯৪৩ – সোভিয়েত কর্তৃপক্ষ অপারেশন উলুসি শুরু করে, যার মাধ্যমে কালমিক জাতিকে সাইবেরিয়া ও মধ্য এশিয়ায় নির্বাসন করা হয়।
- ১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: আট দিনের তীব্র যুদ্ধের পর ১ম কানাডীয় পদাতিক ডিভিশন জার্মান ১ম প্যারাসুট ডিভিশনকে পরাজিত করে ইতালির অরটোনা শহর দখল করে।
- ১৯৪৪ – মরিস রিচার্ড এনএইচএল আইস হকির এক খেলায় আট পয়েন্ট অর্জনকারী প্রথম খেলোয়াড় হন।
- ১৯৪৮ – ডিসি-৩ বিমান এনসি১৬০০২ মায়ামির ৫০ মাইল দক্ষিণে নিখোঁজ হয়।
- ১৯৫৬ – বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত) গঠিত হয়।
- ১৯৫৬ – চিন পেং, ডেভিড মার্শাল ও তুনকু আব্দুল রহমান মালয়ায় বালিং-এ বালিং আলোচনায় মালয় জরুরি অবস্থা সমাধানের চেষ্টায় মিলিত হন।
- ১৯৫৮ – সর্বকালের সেরা খেলা: বাল্টিমোর কোল্টস নিউ ইয়র্ক জায়ান্টসকে ইয়াঙ্কি স্টেডিয়ামে প্রথমবারের মতো এনএফএলের আকস্মিক মৃত্যু ওভারটাইম খেলায় পরাজিত করে চ্যাম্পিয়নশিপ জেতে।
- ১৯৬৭ – মার্কিন ব্যবসায়ী মুরিয়েল সিবার্ট নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে আসন অর্জনকারী প্রথম নারী হন।
- ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ঘানা।
- ১৯৭২ – মার্কিন যুক্তরাষ্ট্রে সিলেকটিভ সার্ভিস সিস্টেমের মাধ্যমে সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তির শেষ নির্ধারিত দিন।
- ১৯৭৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের বিপন্ন প্রজাতি আইন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন স্বাক্ষর করেন।
- ১৯৭৪ – বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা হয়।
- ১৯৭৮ – ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ১৭৩ পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়, এতে ১০ জন নিহত হন।
- ১৯৭৯ – ঢাকার কুর্মিটোলায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের (বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) উদ্বোধন করা হয়।
- ১৯৮৪ – ত্রিশতম সেঞ্চুরিটি করে টেস্ট ক্রিকেটে সুনীল গাভাস্কার কর্তৃক ব্র্যাডম্যানের বিশ্বরেকর্ড ভঙ্গ করেন।
- ১৯৮৯ – ৫.৬ মাত্রার ভূমিকম্প অস্ট্রেলিয়ার নিউক্যাসলে আঘাত হানে, এতে ১৩ জন নিহত হন।
- ২০০৬ – সোমালিয়ার যুদ্ধ: সোমালিয়ার অন্তর্বর্তীকালীন ফেডারেল সরকার ও ইথিওপীয় সৈন্যরা বিনা বাধায় মোগাদিশু দখল করে।
- ২০০৯ – পাকিস্তানের করাচিতে শিয়া মুসলমানদের আশুরা পালনের সময় আত্মঘাতী বোমা হামলায় ৪৩ জন নিহত হন।
- ২০১৪ – ইন্দোনেশিয়া এয়ারএশিয়া ফ্লাইট ৮৫০১ কারিমাতা প্রণালীতে সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে বিধ্বস্ত হয়, এতে ১৬২ জন নিহত হন।
- ২০১৪ – এমএস নরম্যান আটলান্টিক ইতালির জলসীমায় অট্রান্টো প্রণালীতে আগুন লাগলে ৯ জন নিহত হন এবং ১৯ জন নিখোঁজ হন।
- ২০১৯ – সোমালিয়ার মোগাদিশুতে ট্রাক বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮৫ জন নিহত এবং ১৪০ জনের বেশি আহত হন, আল-শাবাব দায় স্বীকার করে।
- ২০২০ – মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- ২০২২ – বাংলাদেশে প্রথম মেট্রোরেল উদ্বোধন।
- ২০২৫ – ইরানে গণবিক্ষোভ শুরু হয়, যা ইরানি বিপ্লবের পর দেশটির সবচেয়ে বড় বিদ্রোহ।
জন্ম
[সম্পাদনা]- ১৮৫৬ - উড্রো উইলসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি।
- ১৮৮৯ - আহমেদ ফজলুর রহমান, ইতিহাসবিদ, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙ্গালী উপাচার্য।
- ১৮৯৪ - কিথ জনসন, অস্ট্রেলীয় ক্রিকেট প্রশাসক।
- ১৯০৩ - জন ভন নিউম্যান, হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ। (মৃ. ১৯৫৭)
- ১৯১১ - ফণী মজুমদার, ভারতের হিন্দি চলচ্চিত্রের পরিচালক ও চিত্রনাট্যকার। (মৃ. ১৯৯৪)
- ১৯২২ - রমাপদ চৌধুরী, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও গল্পকার।(মৃ.২০১৮)
- ১৯২৬ - ডোনাল্ড কার, জার্মান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৩৭ - রতন টাটা, ভারতীয় শিল্পপতি।
- ১৯৪১ - ইন্তিখাব আলম, পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৩৯ - রিজিয়া রহমান, লেখক, গল্পকার, ঔপন্যাসিক।
- ১৯৪৪ - ক্যারি মুলিস, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীবরসায়নবিজ্ঞানী। (মৃ. ২০১৯)
- ১৯৫৪ - রমাপ্রসাদ বণিক, ভারতীয় বাঙালি থিয়েটার অভিনেতা, পরিচালক ও নাট্যকার। (মৃ.২০১০)
মৃত্যু
[সম্পাদনা]- ১৮৫৯ - টমাস ব্যাবিংটন মেকলে, ব্রিটিশ ইতিহাসবেত্তা।
- ১৯২৫ - সের্গেই আলেকজান্দ্রোভিচ ইয়েসেনিন, কবি।
- ১৯২৭ - হাকিম আজমল খান, হিন্দু-মুসলমান একতার সক্রিয় কর্মী, ইউনানি চিকিৎসক।
- ১৯৩২ - জ্যাক ব্ল্যাকহাম, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৮৩ - ভারতীয় বাঙালি গায়ক চলচ্চিত্র অভিনেতা ও নাট্য অভিনেতা রবীন মজুমদার। (জ.১৯১৯)
- ১৯৮৭ - হ্যাপী আখন্দ, বাংলাদেশী পপ রক গায়ক।
- ১৯৯৩ - আব্দুল জব্বার খান, বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার।
- ১৯৯৮ - ভৈরব গঙ্গোপাধ্যায়, বাঙালি যাত্রাপালাকার। (জ. ১৯৩৪)
- ২০০৪ - সুসান সোনটাগ, মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক।
- ২০১১ - রাজিয়া খান, বাংলাদেশী সাহিত্যিক। (জ.১৯৩৬)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস।
- কিং তাসকিন ম্যামোরিয়াল ডে (থাইল্যান্ড)
- প্রোক্লেইমেশন ডে (অস্ট্রেলিয়া)
- প্রজাতন্ত্র দিবস (দক্ষিণ সুদান)
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ২৮ ডিসেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দ্য নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |