২ ফেব্রুয়ারি
অবয়ব
| << | ফেব্রুয়ারি | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২০২৬ | ||||||
২ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৩তম দিন। বছর শেষ হতে আরো ৩৩২ (অধিবর্ষে ৩৩৩) দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৫০৬ – ভিসিগথদের অষ্টম রাজা দ্বিতীয় অ্যালারিক রোমান আইনের সংকলন অ্যালারিকের সংক্ষিপ্তসার জারি করেন।
- ৮৮০ – লুনেবুর্গ হিথের যুদ্ধে ফ্রান্সের রাজা তৃতীয় লুই নর্স গ্রেট হিদেন আর্মির কাছে পরাজিত হন।
- ৯৬২ – পোপ দ্বাদশ জন প্রথম অটোকে প্রথম পবিত্র রোমান সম্রাট হিসেবে মুকুট পরান।
- ১০৩২ – দ্বিতীয় কনরাড বারগুন্ডির রাজা হন।
- ১১৪১ – লিংকনের যুদ্ধে ইংল্যান্ডের রাজা স্টিফেন সম্রাজ্ঞী মাটিল্ডার মিত্রদের কাছে পরাজিত ও বন্দী হন।
- ১২০৭ – বর্তমান লাতভিয়া ও এস্তোনিয়া নিয়ে গঠিত টেরা মারিয়ানা প্রতিষ্ঠিত হয়।
- ১৩৪৭ – বাইজেন্টাইন সম্রাজ্ঞী স্যাভয়ের আনা কনস্টান্টিনোপলে প্যাট্রিয়ার্ক চতুর্দশ জোসেফকে পদচ্যুত করতে সিনড আহ্বান করেন এবং একই রাতে তার প্রতিদ্বন্দ্বী ষষ্ঠ জন কান্টাকুজেনোস নগরে প্রবেশ করেন, যার ফলে বাইজেন্টাইন গৃহযুদ্ধ (১৩৪১–১৩৪৭) সমাপ্ত হয়।
- ১৪২৮ – কাতালোনিয়া রাজ্যে কামপ্রোডনের কাছে কেন্দ্র করে তীব্র ভূমিকম্প আঘাত হানে।
- ১৪৩৮ – ট্রান্সিলভানিয়ার কৃষক বিদ্রোহের নয়জন নেতাকে টুর্ডায় মৃত্যুদণ্ড দেওয়া হয়।
- ১৪৬১ – গোলাপের যুদ্ধে মর্টিমার্স ক্রসের যুদ্ধ সংঘটিত হয়, যাতে ওয়েন টিউডর নিহত হন।
- ১৫৩৬ – স্প্যানিশ অভিযাত্রী পেদ্রো দে মেন্ডোজা বুয়েনোস আইরেস শহর প্রতিষ্ঠা করেন।
- ১৬৪৫ – তিন রাজ্যের যুদ্ধে স্কটল্যান্ডের ইনভারলকির যুদ্ধে রাজকীয় বাহিনী জয়লাভ করে।
- ১৬৫৩ – নিউ আমস্টারডাম (পরবর্তীতে নিউ ইয়র্ক শহর) শহর হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- ১৭০৯ – আলেকজান্ডার সেলকার্ক নির্জন দ্বীপে জাহাজডুবির পর উদ্ধার হন, যা ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো উপন্যাসের অনুপ্রেরণা হয়।
- ১৭২৫ – ইয়োহান সেবাস্টিয়ান বাখ তার কোরাল ক্যান্টাটা Mit Fried und Freud ich fahr dahin, BWV 125 প্রথম পরিবেশন করেন।
- ১৭৯৭ – মান্টুয়া অবরোধ শেষ হয়, কাউন্ট ডাগোবার্ট সিগমুন্ড ফন ভুর্মজার মান্টুয়ার দুর্গ নেপোলিয়ন বোনাপার্টের কাছে সমর্পণ করেন।
- ১৮১৪ – টেমস নদীর শেষ তুষার মেলা সমাপ্ত হয়।
- ১৮১৪ – কলকাতায় ভারতীয় সংগ্রহালয় (ইন্ডিয়ান মিউজিয়াম) প্রতিষ্ঠিত হয়।
- ১৮১৭ – শিক্ষা ও খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে চার্চ মিশনারি সোসাইটির প্রথম শাখাটি কলকাতায় স্থাপিত হয়।
- ১৮৪৮ – মেক্সিকো–আমেরিকা যুদ্ধ: গুয়াদালুপে হিদালগো চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৮৫০ – ব্রিগহাম ইয়ং টিম্পানোগোসদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং ফোর্ট ইউটার যুদ্ধ সংঘটিত হয়।
- ১৮৬৩ – শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হন।
- ১৮৬৮ – সাম্রাজ্যপন্থী বাহিনী তোকুগাওয়া শোগুনতন্ত্রের কাছ থেকে ওসাকা দুর্গ দখল করে এবং আগুনে ধ্বংস করে দেয়।
- ১৮৭০ – ফিনীয় লেখক আলেক্সিস কিভির উপন্যাস দ্য সেভেন ব্রাদার্স প্রথম প্রকাশিত হয়।
- ১৮৭৬ – মেজর লীগ বেসবলের ন্যাশনাল লীগ গঠিত হয়।
- ১৮৮১ – চিলোইয়ের ডাইনিদের বিচারের রায় ঘোষণা করা হয়।
- ১৮৮৭ – পাংকসাটনি, পেনসিলভানিয়ায় প্রথম গ্রাউন্ডহগ ডে পালিত হয়।
- ১৮৮৮ – খান বাহাদুর হাশেম আলি খান, বাঙালি রাজনীতিবিদ।
- ১৮৯৯ – মেলবোর্নে অনুষ্ঠিত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীদের সম্মেলনে সিডনি ও মেলবোর্নের মধ্যবর্তী স্থানে ক্যানবেরাকে অস্ট্রেলিয়ার রাজধানী হিসেবে নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
- ১৯০১ – রাণী ভিক্টোরিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া।
- ১৯০৯ – প্যারিস ফিল্ম কংগ্রেস অনুষ্ঠিত হয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রে মোশন পিকচার পেটেন্টস কোম্পানির মতো ইউরোপীয় প্রযোজকদের একটি কার্টেল গঠনের প্রচেষ্টা ছিল।
- ১৯১৩ – নিউ ইয়র্ক সিটির গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল চালু হয়।
- ১৯২০ – নিউইর্য়ক শহরে গ্রান্ড সেন্ট্রাল টারমিনাল উদ্বোধন হয়।
- ১৯২০ – এস্তোনিয়া ও রাশিয়ার মধ্যে তার্তু শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯২২ – জেমস জয়েসের উপন্যাস ইউলিসিস প্রকাশিত হয়।
- ১৯২২ – ফিনল্যান্ডের কুওলাজারভি ও সাভুকোস্কির মধ্যবর্তী অঞ্চলে "পর্ক মিউটিনি" নামে পরিচিত বিদ্রোহ শুরু হয়।
- ১৯২৫ – নোমে সিরাম দৌড়: ডগ স্লেজ নোম, আলাস্কায় ডিপথেরিয়া সিরাম পৌঁছে দেয়, যা ইডিটারড প্রতিযোগিতার অনুপ্রেরণা হয়।
- ১৯৩৪ – রপ্তানি-আমদানি ব্যাংক অব দ্য ইউনাইটেড স্টেটস প্রতিষ্ঠিত হয়।
- ১৯৩৫ – যুক্তরাষ্ট্রের আদালতে প্রথম স্বাক্ষী ও প্রমাণ হিসেবে ফটোগ্রাফকে অনুমোদন করা হয়।
- ১৯৩৫ – লিওনার্ড কিলার দুইজন খুনের সন্দেহভাজনের উপর পলিগ্রাফ পরীক্ষা করেন, যা মার্কিন আদালতে পলিগ্রাফ প্রমাণ গ্রহণের প্রথম ঘটনা।
- ১৯৪২ – অসভাল্ড গ্রুপ নরওয়েতে ভিডকুন কুইসলিংয়ের অভিষেকের প্রতিবাদে প্রথম সক্রিয় নাৎসি-বিরোধী প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে।
- ১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: স্টালিনগ্রাদের যুদ্ধের সমাপ্তি ঘটে। সোভিয়েতের কাছে জার্মান সেনারা আত্মসমর্পণ করে।
- ১৯৫৪ – ডেট্রয়েট রেড উইংস মার্কেট ব্রাঞ্চ প্রিজনের দলের বিরুদ্ধে ন্যাশনাল হকি লীগের প্রথম উন্মুক্ত আইস হকি প্রদর্শনী ম্যাচ খেলে।
- ১৯৫৭ – ইসকান্দার মির্জা গুড্ডু ব্যারেজের ভিত্তি স্থাপন করেন।
- ১৯৫৯ – শিশিরকুমার ভাদুড়ী কর্তৃক ভারত সরকার প্রদত্ত "পদ্মভূষণ" সম্মান প্রত্যাখ্যান।
- ১৯৫৯ – সোভিয়েত ইউনিয়নের উত্তর উরাল পর্বতমালায় নয়জন অভিজ্ঞ স্কি পর্বতারোহী রহস্যজনক পরিস্থিতিতে নিহত হন, যা ডায়াটলভ পাসের ঘটনা নামে পরিচিত।
- ১৯৬৬ – পাকিস্তান ১৯৬৫-এর ভারত–পাকিস্তান যুদ্ধের পর কাশ্মীর সহ ছয় দফা কর্মসূচি প্রস্তাব করে।
- ১৯৭১ – ইদি আমিন রাষ্ট্রপতি মিল্টন ওবোটেকে ক্ষমতাচ্যুত করে উগান্ডার নেতা হন।
- ১৯৭১ – ইরানের রামসারে জলাভূমি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক রামসার কনভেনশন স্বাক্ষরিত হয়।
- ১৯৮০ – ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন কর্তৃক কথিত দুর্নীতিগ্রস্ত মার্কিন কংগ্রেস সদস্যদের লক্ষ্য করে অ্যাবস্ক্যাম অভিযান পরিচালনার খবর প্রকাশিত হয়।
- ১৯৮২ – হামা গণহত্যা: সিরিয়া সরকার হামা শহরে হামলা চালায়।
- ১৯৮৭ – ১৯৮৬-এর জনশক্তি বিপ্লবের পর ফিলিপাইন নতুন সংবিধান প্রণয়ন করে।
- ১৯৮৯ – সত্যজিৎ রায়কে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান "লিজিয়ন ডি অনার" প্রদান।
- ১৯৮৯ – সোভিয়েত–আফগান যুদ্ধ: শেষ সোভিয়েত সাঁজোয়া বহর কাবুল ত্যাগ করে।
- ১৯৯০ – বর্ণবৈষম্য: এফ. ডব্লিউ. ডি ক্লার্ক আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন এবং নেলসন ম্যান্ডেলাকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন।
- ১৯৯৮ – সেবু প্যাসিফিক ফ্লাইট ৩৮৭ ফিলিপাইনের মাউন্ট সুমাগায়ায় বিধ্বস্ত হয়, এতে ১০৪ জন নিহত হন।
- ২০০০ – প্যারিসে টেক্সাস ইনস্ট্রুমেন্টসের ডিএলপি সিনেমা প্রযুক্তিতে ইউরোপের প্রথম ডিজিটাল সিনেমা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
- ২০০৪ – দুইশত ৩৭ সপ্তাহ ধরে টেনিসে এক নম্বর র্যাংকিং ধরে রাখার রেকর্ড অর্জন করেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার।
- ২০০৫ – কানাডা সরকার সিভিল ম্যারেজ অ্যাক্ট প্রবর্তন করে, যা সমলিঙ্গ বিবাহকে বৈধতা দেয়।
- ২০০৭ – সিসিলি ডার্বিতে কাতানিয়া ও পালেরমোর মধ্যে সংঘর্ষে পুলিশ কর্মকর্তা ফিলিপ্পো রাচিতি নিহত হন, যার ফলে ইতালিতে স্টেডিয়াম নিয়মে বড় পরিবর্তন আনা হয়।
- ২০১২ – পাপুয়া নিউগিনির সমুদ্রতীরে ফেরি এমভি রাবাউল কুইন ডুবে দেড়শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে।
- ২০২১ – মিয়ানমারের সামরিক বাহিনী টাটমাডো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ২০২১-এ মিয়ানমারে অভ্যুত্থানের পর রাষ্ট্রীয় প্রশাসন পরিষদ নামে সামরিক জান্তা প্রতিষ্ঠা করে।
- ২০২৫ – স্লোভেনীয় এনবিএ খেলোয়াড় লুকা ডনচিচকে ডালাস ম্যাভেরিক্স থেকে লস অ্যাঞ্জেলেস লেকার্সে অ্যান্থনি ডেভিসের বিনিময়ে ট্রেড করা হয়, যা মার্কিন ক্রীড়া ইতিহাসের অন্যতম বড় ট্রেড।
জন্ম
[সম্পাদনা]- ১২০৮ – আরাগনের প্রথম জেমস, বার্সেলোনার কাউন্ট, আরাগণের রাজা, ভ্যালেন্সিয়ার রাজা ও ম্যাজোর্কার রাজা, মন্টপিলার-এর লর্ড। (মৃ. ১২৭৬)
- ১৩৭৭ – রবিদাস, হিন্দু ও শিখ সন্ত। (মৃ. ১৫২০)
- ১৬৫০ – পোপ ত্রয়োদশ বেনেডিক্ট (মৃ. ১৭৩০)
- ১৮৮২ – জেমস জয়েস, আইরিশ ঔপন্যাসিক, ছোট গল্প লেখক ও কবি। (মৃ. ১৯৪১)
- ১৮৮৬ – উইলিয়াম রোজ বেনেট মার্কিন কবি ও লেখক। (মৃ. ১৯৫০)
- ১৮৮৭ - রাজকুমারী বিবিজী অমৃত কাউর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক, ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী।(মৃ.১৯৬৪)
- ১৯১৫ – আবা ইবান, দক্ষিণ আফ্রিকান-ইসরায়েলি রাজনীতিবিদ ও কূটনৈতিক, জাতিসংঘে ইসরায়েলের প্রথম রাষ্ট্রদূত। (মৃ. ২০০২)
- ১৯১৫ – খুশবন্ত সিং, ভারতীয় সাংবাদিক ও লেখক। (মৃ. ২০১৪)
- ১৯১৮ - কিরণশঙ্কর সেনগুপ্ত, বিশিষ্ট বাঙালি কবি।(মৃ.১৯৯৮)
- ১৯৩১ - পূর্ণেন্দু পত্রী বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, সাহিত্য গবেষক, কলকাতা গবেষক, চিত্র-পরিচালক ও প্রচ্ছদশিল্পী।(মৃ.১৯৯৭)
- ১৯৩৩ – থান শি, বার্মিজ জেনারেল ও রাজনীতিবিদ, মায়ানমারের ৮ম প্রধানমন্ত্রী।
- ১৯৩৬ – সুমিতা দেবী, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৩৯ –
- ডেল টমাস মর্টেনসেন, মার্কিন অর্থনীতিবিদ ও অধিবিদ্যাবিৎ, অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী (মৃ. ২০১৪)
- হাসান আজিজুল হক, বাংলাদেশী গল্পকার ও কথাসাহিত্যিক।(মৃ.২০২১)
- ১৯৪৪ – বাংলাদেশি সঙ্গীতশিল্পী মো. আলী সিদ্দীকী জন্মগ্রহণ করেন।
- ১৯৪৯ - হৈমন্তী শুক্লা, ভারতীয় বাঙালি গায়িকা।
- ১৯৫২ – পার্ক গিউন-হাই, দক্ষিণ কোরীয় রাজনীতিবিদ, দক্ষিণ কোরিয়ার ১১ম প্রধানমন্ত্রী।
- ১৯৫২ – রালফ মার্কেল, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ও অধিবিদ্যাবিৎ।
- ১৯৫৩ - হামিদুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত। (মৃ. ১৯৭১)
- ১৯৫৪ – ক্রিস্টি ব্রিংকলি, মার্কিন অভিনেত্রী, মডেল ও ব্যবসায়ী।
- ১৯৫৬ – আদনান ওকতার, তুর্কি তাত্ত্বিক ও লেখক।
- ১৯৫৬ – আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশি ইসলামি চিন্তাবিদ, গবেষক, লেখক ও তাত্ত্বিক আলোচক।
- ১৯৬৮ – আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশী ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৭৭ – শাকিরা, কলম্বিয়ান গায়িকা-গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
- ১৯৮৬ – জেমা আর্টাট্রন, ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।
- ১৯৮৭ – হেরার্দ পিকে, স্পেনীয় ফুটবলার।
- ১৯৮৭ - ইমরুল কায়েস, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার।
- ১৯৯২- ব্রাজিলের ফুটবলার নেইমার জুনিয়রের জন্ম।
মৃত্যু
[সম্পাদনা]- ১৪৪৮ - ইবনে হাজার আল-আসকালানি, মিশরীয় আইনবিদ ও পণ্ডিত। (জন্ম ১৩৭২)
- ১৭১৪ - জন শার্প, ইংরেজ আর্চবিশপ। (জন্ম ১৬৪৩)
- ১৭৬৯ - পোপ ত্রয়োদশ ক্লেমেন্ট। (জন্ম ১৬৯৩)
- ১৮০৪ - জর্জ ওয়ালটন, আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ, জর্জিয়ার গভর্নর। (জন্ম ১৭৪৯)
- ১৯০৭ - দিমিত্রি মেন্ডেলেভ, রুশ রসায়নবিদ ও একাডেমিক। (জন্ম ১৮৩৪)
- ১৯৩৬ - বিপিনবিহারী গুপ্ত, বাঙালি সাহিত্যিক ও সমালোচক। (জন্ম ১৮৭৫)
- ১৯৬৪ - সৈয়দ আবদুস সামাদ, বাঙালি ফুটবলার।
- ১৯৭০ - বারট্রান্ড রাসেল, ইংরেজ গণিতজ্ঞ, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক এবং নোবেল বিজয়ী সাহিত্যিক।(জ.১৮৭২)
- ১৯৮০ - উইলিয়াম এইচ. স্টেইন, ১৯৭২ সালে রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন প্রাণরসায়নবিদ। (জ.২৫/০৬/১৯১১)
- ১৯৮৮ - বাঙালি চিত্রশিল্পী বাংলাদেশের পটুয়া কামরুল হাসান। (জ.০২/১২/১৯২১)
- ২০০৬ - মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- বিশ্ব জলাভূমি দিবস।
- জাতীয় জনসংখ্যা দিবস (বাংলাদেশ)।
- জাতীয় নিরাপদ খাদ্য দিবস (বাংলাদেশ)।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |