২১ মার্চ
অবয়ব
| << | মার্চ | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||
| ২০২৬ | ||||||
২১ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮০তম (অধিবর্ষে ৮১তম) দিন। বছর শেষ হতে আরো ২৮৫ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৫৩৭ – রোম অবরোধ: রাজা ভিটিজেস রোমের উত্তর ও পূর্ব অরেলিয়ান প্রাচীর আক্রমণের চেষ্টা করেন, কিন্তু বাইজেন্টাইন সেনাপতি বেসাস ও পেরানিয়াস-এর নেতৃত্বে রক্ষীরা তাকে পোর্তা মাজ্জোরেতে প্রতিহত করে।
- ৬৩০ – সম্রাট হেরাক্লিয়াস খ্রিষ্টধর্মের অন্যতম পবিত্র নিদর্শন ট্রু ক্রস জেরুজালেমে ফিরিয়ে আনেন।
- ৭১৭ – চার্লস মার্টেল ও রাগেনফ্রিড-এর মধ্যে ভিন্সির যুদ্ধ সংঘটিত হয়।
- ৮৬৭ – নর্থাম্ব্রিয়া রাজ্যের সেনাবাহিনী গ্রেট হিদেন আর্মি-র কাছ থেকে ইয়র্ক পুনরুদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় এবং ইয়র্কের যুদ্ধে পরাজিত হয়।
- ১১৫২ – ফ্রান্সের রাজা সপ্তম লুই ও রানি এলেনর-এর বিবাহ বাতিল করা হয়।
- ১১৮০ – সম্রাট আন্তোকু জাপানের সিংহাসনে আরোহণ করেন।
- ১১৮৮ – জাপান সম্রাট আঙ্কুটুর সিংহাসনে আরোহণ করেন।
- ১৩৪৯ – এরফুর্ট গণহত্যা: জার্মানির এরফুর্টে ব্ল্যাক ডেথ-এর জন্য ইহুদিদের দায়ী করে খ্রিষ্টানদের দ্বারা ইহুদি-বিরোধী গণহত্যা সংঘটিত হয়, যাতে ১০০ থেকে ৩০০০ ইহুদি নিহত হন।
- ১৪১৩ – পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
- ১৫৫৬ – অক্সফোর্ডে মৃত্যুদণ্ড কার্যকরের দিনে সাবেক ক্যান্টারবেরির আর্চবিশপ থমাস ক্র্যানমার লিখিত ভাষণ থেকে সরে এসে তার প্রত্যাহার বাতিল করেন এবং পোপকে খ্রিষ্টবিরোধী বলে প্রত্যাখ্যান করেন।
- ১৬১০ – রাজা প্রথম জেমস হাউস অব কমন্সে বক্তব্য দেন।
- ১৭৮৮ – নিউ অরলিন্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে শহরের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায়।
- ১৭৯১ – ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়।
- ১৮০০ – সশস্ত্র সংঘাতের সময় গির্জার নেতৃত্ব রোম থেকে বিতাড়িত হলে সপ্তম পায়াস ভেনিসে কাগজের তৈরি অস্থায়ী পোপের টায়ারা পরে পোপ হিসেবে অভিষিক্ত হন।
- ১৮০১ – আলেকজান্দ্রিয়ার যুদ্ধে জেনারেল এবারক্রম্বির নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ফরাসিদের পরাজিত করে।
- ১৮০৪ – কোড নেপোলিয়ন ফ্রান্সের দেওয়ানি আইন হিসেবে গৃহীত হয়।
- ১৮১৪ – নেপোলিয়নীয় যুদ্ধ: অস্ট্রীয় বাহিনী আর্কি-সুর-অবের যুদ্ধে ফরাসি বাহিনীকে প্রতিহত করে।
- ১৮২১ – গ্রিক স্বাধীনতা যুদ্ধ: গ্রিক বিপ্লবীরা কালাভ্রিতা দখল করে।
- ১৮২৯ – লন্ডনে প্রধানমন্ত্রী ডিউক অব ওয়েলিংটন ও আর্ল অব উইঞ্চিলসির মধ্যে ওয়েলিংটন–উইঞ্চিলসি দ্বন্দ্বযুদ্ধ অনুষ্ঠিত হয়।
- ১৮২৯ – স্পেনে ভূমিকম্পে ৬ হাজার লোক নিহত।
- ১৮৩৬ – কলকাতায় প্রথম গ্রন্থাগার(ক্যালকাটা পাবলিক লাইব্রেরি) স্থাপিত হয়।
- ১৮৪৪ – বাহাই পঞ্জিকা শুরু হয়। বাহাই ধর্মের অনুসারীদের কাছে এই দিনটি বাহাই নববর্ষ বা নও-রুজ হিসেবে পালিত হয়।
- ১৮৫৭ – টোকিওতে ভূমিকম্পে ১ লাখ ৭ হাজার মানুষের মৃত্যু হয়।
- ১৮৬১ – আলেকজান্ডার এইচ. স্টিভেন্স কর্নারস্টোন বক্তৃতা প্রদান করেন।
- ১৮৭১ – অটো ফন বিসমার্ক প্রথম জার্মান সাম্রাজ্যের চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন।
- ১৮৭১ – সাংবাদিক হেনরি মর্টন স্ট্যানলি ধর্মপ্রচারক ও অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন-কে খুঁজতে তার অভিযাত্রা শুরু করেন।
- ১৯১৭ – বিপ্লবী বাহিনীর হাতে রাশিয়ার জার সস্ত্রীক গ্রেফতার হন।
- ১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধ: জার্মান বসন্তকালীন আক্রমণের প্রথম পর্যায় অপারেশন মাইকেল শুরু হয়।
- ১৯১৯ – হাঙ্গেরীয় সোভিয়েত প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যা রাশিয়ায় অক্টোবর বিপ্লবের পর ইউরোপে গঠিত প্রথম কমিউনিস্ট সরকার।
- ১৯১৯ – সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা।
- ১৯২১ – যুদ্ধকালীন সাম্যবাদের অর্থনৈতিক ব্যর্থতার প্রতিক্রিয়ায় বলশেভিক পার্টি কর্তৃক নতুন অর্থনৈতিক নীতি চালু করা হয়।
- ১৯২৫ – টেনেসিতে মানব বিবর্তন শিক্ষা নিষিদ্ধ করে বাটলার আইন পাস করা হয়।
- ১৯২৫ – সিংম্যান রি কোরিয়া প্রজাতন্ত্রের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি পদ থেকে অভিশংসিত হয়ে অপসারিত হন।
- ১৯২৫ – কোলেটের লিব্রেটোতে রাভেলের অপেরা লঁফঁ এ লে সর্তিলেজ ওপেরা দে মন্টে-কার্লোতে প্রথম মঞ্চস্থ হয়।
- ১৯২৮ – প্রথম একক ট্রান্স-আটলান্টিক ফ্লাইটের জন্য চার্লস লিন্ডবার্গ-কে মেডেল অব অনার প্রদান করা হয়।
- ১৯৩৪ – জন ল্যাথামের নেতৃত্বে ঐতিহাসিক অস্ট্রেলীয় পূর্বাঞ্চলীয় মিশন পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে যাত্রা করে।
- ১৯৩৫ – ইরানের শাহ রেজা শাহ পাহলভি আন্তর্জাতিক সম্প্রদায়কে পারস্যকে তার স্থানীয় নাম ইরান নামে ডাকার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেন।
- ১৯৩৭ – পন্সে গণহত্যা: মার্কিন-নিযুক্ত গভর্নর ব্ল্যান্টন উইনশিপ-এর নির্দেশে পুয়ের্তো রিকোর পন্সেতে পুলিশের গুলিতে ১৯ জন নিরস্ত্র বেসামরিক নাগরিক নিহত হন।
- ১৯৪৩ – ভেরমাখট কর্মকর্তা রুডলফ ফন গের্সডর্ফ আত্মঘাতী বোমা দিয়ে অ্যাডলফ হিটলারকে হত্যার পরিকল্পনা করেন, কিন্তু পরিকল্পনাটি ব্যর্থ হয়।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ব্রিটিশ সৈন্যরা বার্মার মান্দালয় মুক্ত করে।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: অপারেশন কার্থেজ: রয়্যাল এয়ার ফোর্সের বিমান ডেনমার্কের কোপেনহেগেনে গেস্টাপো সদর দপ্তরে বোমা হামলা চালায়, যেখানে ভুলবশত একটি স্কুলে আঘাত লেগে ১২৫ জন বেসামরিক নাগরিক নিহত হন।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: বুলগেরিয়া ও সোভিয়েত ইউনিয়ন ট্রান্সডানুবিয়ান পাহাড়ের যুদ্ধের সমাপ্তিতে দ্রাভা নদীর উত্তর তীরের প্রতিরক্ষা সফলভাবে সম্পন্ন করে।
- ১৯৪৬ – লস অ্যাঞ্জেলেস র্যামস কেনি ওয়াশিংটনকে দলে নেয়, যিনি ১৯৩৩ সালের পর পেশাদার আমেরিকান ফুটবলে প্রথম আফ্রিকান আমেরিকান খেলোয়াড়।
- ১৯৪৮ – রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। উপস্থিত জনতা না, না বলে তার উক্তির প্রতিবাদ জানায়।
- ১৯৫২ – অ্যালান ফ্রিড ক্লিভল্যান্ডে প্রথম রক অ্যান্ড রোল কনসার্ট মুনডগ করোনেশন বল উপস্থাপন করেন।
- ১৯৬০ – বর্ণবাদ: দক্ষিণ আফ্রিকায় শার্পভিল গণহত্যা: পুলিশ কৃষ্ণাঙ্গ বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে ৬৯ জন নিহত ও ১৮০ জন আহত হন।
- ১৯৬৩ – আলকাট্রাজ ফেডারেল পেনিটেনশিয়ারি বন্ধ করে দেওয়া হয়।
- ১৯৬৫ – রেঞ্জার কর্মসূচি: নাসা চাঁদের উদ্দেশ্যে মনুষ্যবিহীন মহাকাশ অনুসন্ধানী রেঞ্জার ৯ উৎক্ষেপণ করে।
- ১৯৬৫ – মার্টিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন।
- ১৯৬৮ – জর্ডানে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী ও জর্ডানীয় সশস্ত্র বাহিনী এবং পিএলও-র সম্মিলিত বাহিনীর মধ্যে কারামেহর যুদ্ধ সংঘটিত হয়।
- ১৯৭০ – সান ফ্রান্সিসকোর মেয়র জোসেফ আলিওটো কর্তৃক প্রথম পৃথিবী দিবসের ঘোষণা জারি করা হয়।
- ১৯৭০ – সান ডিয়েগো কমিক-কন, বিশ্বের বৃহত্তম পপ ও সংস্কৃতি উৎসব, প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়।
- ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লেসোথো।
- ১৯৭৪ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় কঙ্গো প্রজাতন্ত্র।
- ১৯৭৫ – ইথিওপিয়ায় সামরিক সরকার কর্তৃক রাজকীয় সম্রাটের পদ বিলোপ।
- ১৯৭৭ – পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পদত্যাগ।
- ১৯৮০ – স্নায়ুযুদ্ধ: মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার সোভিয়েত–আফগান যুদ্ধের প্রতিবাদে মস্কোতে অনুষ্ঠিত ১৯৮০ গ্রীষ্মকালীন অলিম্পিক বয়কটের ঘোষণা দেন।
- ১৯৮৩ – ১৯৮৩ পশ্চিম তীরে অজ্ঞান হওয়ার মহামারীর প্রথম ঘটনা শুরু হয়; ইসরায়েল ও ফিলিস্তিনিরা একে অপরকে বিষাক্ত গ্যাস ব্যবহারের অভিযোগ করে, যদিও পরে কারণটি প্রধানত মনোদৈহিক বলে নির্ধারিত হয়।
- ১৯৮৫ – বাংলাদেশে গণভোট হয়।
- ১৯৮৫ – কানাডীয় প্যারাপ্লেজিক ক্রীড়াবিদ ও মানবতাবাদী রিক হ্যানসেন মেরুরজ্জুর আঘাতের চিকিৎসা গবেষণার জন্য হুইলচেয়ারে বিশ্ব পরিভ্রমণ শুরু করেন।
- ১৯৮৬ – ডেবি থমাস প্রথম আফ্রিকান আমেরিকান হিসেবে বিশ্ব ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপ জয় করেন।
- ১৯৮৯ – ট্রান্সব্রাজিল ফ্লাইট ৮০১ সাও পাওলো/গুয়ারুলহোস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বস্তিতে বিধ্বস্ত হয়ে ২৫ জন নিহত হন।
- ১৯৯০ – দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নামিবিয়া স্বাধীনতা লাভ করে।
- ১৯৯১ – কুয়েতি তেলকুপের ধোঁয়ায় সৌদি বিমান বিধ্বস্ত। ৯৮ জন নিহত।
- ১৯৯৪ – জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন কার্যকর হয়।
- ১৯৯৯ – বার্ট্রান্ড পিকার্ড ও ব্রায়ান জোন্স প্রথম গরম বায়ু বেলুনে করে পৃথিবী প্রদক্ষিণ করেন।
- ২০০০ – পোপ দ্বিতীয় জন পল প্রথমবারের মতো ইসরায়েলে সফর করেন।
- ২০০২ – বাংলাদেশের জাতীয় সংসদে বঙ্গবন্ধুর ছবি অপসারণ বিল পাস।
- ২০০৬ – টুইটার প্রতিষ্ঠিত হয় ৷
- ২০১৯ – শিয়াংশুই রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটে, যাতে কমপক্ষে ৪৭ জন নিহত ও ৬৪০ জন আহত হন।
- ২০২২ – চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ফ্লাইট ৫৭৩৫ চীনের গুয়াংশিতে বিধ্বস্ত হয়ে ১৩২ জন নিহত হন।
জন্ম
[সম্পাদনা]- ১৬০৯ - দ্বিতীয় কাজিমিয়ের্জ, পোল্যান্ডের রাজা।
- ১৬৮৫ - জোহান সেবাস্টিয়ান বাখ, জার্মান সুরকার।
- ১৭৬৮ - জোসেফ ফুরিয়ে, প্রখ্যাত ফরাসি গণিতবিদ।
- ১৮৬১ - শ্রীশচন্দ্র বসু প্রখ্যাত ভারতীয় বহুভাষাবিদ ও পণ্ডিত ব্যক্তিত্ব।(মৃ.২৩/০৬/১৯১৮)
- ১৮৮৪ - জর্জ ডেভিড বার্কফ,মার্কিন গণিতবিদ।
- ১৮৮৭ - মানবেন্দ্র নাথ রায়, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। (মৃ.১৯৫৪)
- ১৯১৬ - ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব, ভারতীয় সানাই বাদক।
- ১৯৪৯ - শ্লাভোস্ জিজেক, স্লোভেনীয় সমাজতাত্ত্বিক, দার্শনিক এবং সংস্কৃতি সমালোচক।
- ১৯৫৫ - বব বেন্নেট আমেরিকান গায়ক, গীতিকার।
- ১৯৬১ - লোথার ম্যাথেয়াস, প্রসিদ্ধ জার্মান ফুটবল খেলোয়াড়।
- ১৯৮৫ -আশেক ইলাহী চৌধুরী আইমন, বাংলাদেশ চট্টগ্রাম, আর্ট শিল্পী
মৃত্যু
[সম্পাদনা]- ১৬৭৬ - হেনরি সভ্যাল, ফরাসি ইতিহাসবিদ।
- ২০০৩ - অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক,বাংলা সাহিত্যের ইতিহাসকার, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ভূতপূর্ব সভাপতি।(জ.০৩/০৬/১৯২০)
- ২০২৩ - একুশে পদকপ্রাপ্ত ও টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের ভাস্কর শামীম শিকদার। (জ ০৯/০৮/১৯৫৫)
দিবস ও অন্যান্য
[সম্পাদনা]- আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দূরীকরণ দিবস
- বিশ্ব কবিতা দিবস
- বিশ্ব ডাউন সিনড্রোম দিবস
- বিশ্ব পুতুলনাচ দিবস
- বিশ্ব বন দিবস
- সুগন্ধ দিবস[১] (২০১৮ থেকে)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "FRAGRANCE DAY 2020" [সুগন্ধ দিবস ২০২০] (ইংরেজি ভাষায়)। দ্য ফ্র্যাগরেন্স ফাউন্ডেশন। ২১ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ২১ মার্চ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ মার্চ ২০০৭ তারিখে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |