২০১৮
অবয়ব
| সহস্রাব্দ: | ৩য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ২০১৮ MMXVIII |
| আব উর্বে কন্দিতা | ২৭৭১ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৪৬৭ ԹՎ ՌՆԿԷ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৭৬৮ |
| বাহাই বর্ষপঞ্জি | ১৭৪–১৭৫ |
| বাংলা বর্ষপঞ্জি | ১৪২৪–১৪২৫ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৯৬৮ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৫৬২ |
| বর্মী বর্ষপঞ্জি | ১৩৮০ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৫২৬–৭৫২৭ |
| চীনা বর্ষপঞ্জি | 丁酉年 (আগুনের মোরগ) ৪৭১৪ বা ৪৬৫৪ — থেকে — 戊戌年 (পৃথিবীর কুকুর) ৪৭১৫ বা ৪৬৫৫ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৭৩৪–১৭৩৫ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩১৮৪ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ২০১০–২০১১ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৭৭৮–৫৭৭৯ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ২০৭৪–২০৭৫ |
| - শকা সংবৎ | ১৯৩৯–১৯৪০ |
| - কলি যুগ | ৫১১৮–৫১১৯ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১২০১৮ |
| ইগবো বর্ষপঞ্জি | ১০১৮–১০১৯ |
| ইরানি বর্ষপঞ্জি | ১৩৯৬–১৩৯৭ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১৪৩৯–১৪৪০ |
| জুশ বর্ষপঞ্জি | ১০৭ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪৩৫১ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীন ১০৭ 民國১০৭年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৫৬১ |
| ইউনিক্স সময় | ১৫১৪৭৬৪৮০০ – ১৫৪৬৩০০৭৯৯ |
উইকিমিডিয়া কমন্সে ২০১৮ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
২০১৮ একটি সাধারণ বছর, যেটি সোমবার দিয়ে শুরু হয়। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুযায়ী, এটি সাধারণ যুগ এবং অ্যানো ডোমিনির ২০১৮তম বছর; ৩য় সহস্রাব্দ এবং ২১শ শতাব্দীর ১৮তম বছর; এবং ২০১০-এর দশকের নবম বছর।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ৩ – নেদারল্যান্ডসে ঝড়ের কারণে ইতিহাসে প্রথমবারের মতো একসাথে পাঁচটি বড় ঝড় প্রতিরোধ গেট বন্ধ করা হয়।
- জানুয়ারি ৪ – দক্ষিণ আফ্রিকায় হেনেনমান ও ক্রুনস্টাড-এর মধ্যবর্তী জেনেভা স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেন ট্রাকের সঙ্গে সংঘর্ষে ২০ জন নিহত ও ২৬০ জন আহত হন।
- জানুয়ারি ১৩ – হাওয়াইয়ে একটি ভুয়া জরুরি সতর্কবার্তায় আসন্ন ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
- জানুয়ারি ১৫ – ব্রিটিশ নির্মাণ ও সুবিধা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্যারিলিয়ন অবসায়নে যায়, যা যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবসায়িক অবসায়ন হিসেবে বিবেচিত হয়।
- জানুয়ারি ১৬ – মিয়ানমার পুলিশ জাতিগত রাখাইন জনগোষ্ঠীর বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে সাতজনকে হত্যা ও বারোজনকে আহত করে।
- জানুয়ারি ১৮ – কাজাখস্তানের আকতোবের ইয়রগিজ জেলায় সামারা–শিমকেন্ত সড়কে একটি বাসে আগুন লেগে ৫২ জন যাত্রী নিহত হন।
- জানুয়ারি ২০
- চার-পাঁচ জন বন্দুকধারী কাবুলের ইন্টার-কন্টিনেন্টাল হোটেলে হামলা চালায়, যাতে ১২ ঘণ্টার লড়াইয়ে ৪০ জন নিহত হন।
- সিরীয় গৃহযুদ্ধ: তুরস্ক সরকার আফরিন অভিযান শুরুর ঘোষণা দেয় এবং সিরীয় গণতান্ত্রিক বাহিনীর অবস্থানে গোলাবর্ষণ শুরু করে।
- জানুয়ারি ২৩
- আলাস্কা উপসাগরে ৭.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রে রেকর্ডকৃত ষষ্ঠ বৃহত্তম ভূমিকম্পের সমান, তবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
- লিবিয়ার বেনগাজিতে জোড়া গাড়ি বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত এবং বহু মানুষ আহত হয়।
- মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চীনা সৌর প্যানেল ও ওয়াশিং মেশিনের উপর শুল্ক আরোপ করলে চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ শুরু হয়।
- জানুয়ারি ২৪ – সাবেক চিকিৎসক ল্যারি নাসার নারী জিমন্যাস্টদের যৌন নির্যাতনের দায়ে ১৭৫ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হন।
- জানুয়ারি ২৫ – আরিয়ান ৫ রকেট এসইএস-১৪, আল ইয়াহ ৩ ও নাসার গ্লোবাল-স্কেল অবজারভেশনস অব দ্য লিম্ব অ্যান্ড ডিস্ক নিয়ে উৎক্ষেপণ করা হয়, কিন্তু উপগ্রহগুলো ভুল কক্ষপথে স্থাপিত হয়।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ৬ – স্পেসএক্সের ফ্যালকন হেভি সুপার হেভি উৎক্ষেপণ যান তার প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে।
- ফেব্রুয়ারি ৯ – শীতকালীন অলিম্পিক: দক্ষিণ কোরিয়ার পিয়ংচাং কাউন্টিতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- ফেব্রুয়ারি ১০ – হংকংয়ে ৮৭২ নম্বর রুটের একটি দ্বিতল বাস উল্টে ১৯ জন নিহত এবং ৬৬ জন আহত হন।
- ফেব্রুয়ারি ১১ – সারাতভ এয়ারলাইন্স ফ্লাইট ৭০৩ রাশিয়ার মস্কোর কাছে বিধ্বস্ত হয়, ৭১ জন আরোহীর সবাই নিহত হন।
- ফেব্রুয়ারি ১৪
- জ্যাকব জুমা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন।
- ফ্লোরিডার পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে বন্দুক হামলায় ১৭ জন নিহত ও ১৭ জন আহত হয়।
- ফেব্রুয়ারি ১৮ – ইরান আসেমান এয়ারলাইন্স ফ্লাইট ৩৭০৪ ইরানের জাগ্রোস পর্বতমালার দেনা অঞ্চলে বিধ্বস্ত হয়ে ৬৬ জন নিহত হন।
- ফেব্রুয়ারি ১৯ – বাংলাদেশে ফোরজি সেবা চালু হয়।
- ফেব্রুয়ারি ২২ – মন্টিনিগ্রোর পোদগোরিচায় মার্কিন দূতাবাসে গ্রেনেড হামলা হয়, হামলাকারী ঘটনাস্থলেই নিহত হন।
- ফেব্রুয়ারি ২৩ – জিবুতিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ৪ – প্রাক্তন এমআই৬ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার কন্যা ইংল্যান্ডের সলসবেরিতে নোভিচক নার্ভ এজেন্ট দ্বারা বিষক্রিয়ার শিকার হন, যার ফলে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়।
- মার্চ ৫ – সিরীয় গৃহযুদ্ধে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস আফরিনে তুর্কি আক্রমণের কারণে দেইর আজ-জোর অভিযান স্থগিত করে।
- মার্চ ৮ – পাকিস্তানের করাচিতে প্রথম আওরাত মার্চ অনুষ্ঠিত হয়।
- মার্চ ১১ – ইরানের শাহরে কর্দের কাছে জাগ্রোস পর্বতমালায় বোম্বারডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়।
- মার্চ ১২ – ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট ২১১ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়ে ৫১ জন নিহত ও ২০ জন আহত হন।
- মার্চ ২৩ – পেরুর রাষ্ট্রপতি পেদ্রো পাবলো কুচিনস্কি ব্যাপক দুর্নীতি কেলেঙ্কারির মধ্যে অভিশংসনের আগে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন।
- মার্চ ২৪
- সিরীয় গৃহযুদ্ধে তুর্কি সশস্ত্র বাহিনী ও সিরীয় জাতীয় সেনাবাহিনী আফরিন জেলার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রে স্টোনম্যান ডগলাস হাই স্কুলে গুলির প্রতিবাদে বন্দুক নিয়ন্ত্রণের দাবিতে মার্চ ফর আওয়ার লাইভস অনুষ্ঠিত হয়।
- মার্চ ২৫ – সিরীয় গৃহযুদ্ধ: আফরিন আক্রমণ শেষ হওয়ার পর সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) আফরিন জেলায় তুর্কি দখলদারিত্বের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে।
- মার্চ ৩০ – ভূমি দিবসের বিক্ষোভ চলাকালে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী ১৭ জন ফিলিস্তিনিকে হত্যা করে এবং ১,৪০০ জনকে আহত করে।
- মার্চ ৩১ – ২০১৮ সালের আর্মেনীয় বিপ্লব শুরু হয়।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ৩ – ইউটিউব সদর দপ্তরে গুলি: সান ব্রুনোতে ইউটিউব সদর দপ্তরে বন্দুকধারীর হামলায় ৩ জন আহত হন।
- এপ্রিল ৫ – মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা টেনেসির একটি কসাইখানায় অভিযান চালিয়ে প্রায় ১০০ জন অনিবন্ধিত হিস্পানিক শ্রমিককে আটক করে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় কর্মক্ষেত্র অভিযান।
- এপ্রিল ৬ – হামবোল্ট ব্রঙ্কোস জুনিয়র আইস হকি দল বহনকারী বাস সাসকাচোয়ানে সেমি-ট্রাকের সাথে সংঘর্ষে ১৬ জন নিহত ও ১৩ জন আহত হয়।
- এপ্রিল ৭
- ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি লুইজ ইনাসিউ লুলা দা সিলভা বিচারক সের্জিও মোরোর নির্দেশে "কার-ওয়াশ অপারেশন" দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন।
- সিরিয়া সিরীয় গৃহযুদ্ধের পূর্ব ঘৌটা আক্রমণের সময় দৌমা রাসায়নিক হামলা চালায়।
- এপ্রিল ১১ – আলজেরীয় বিমান বাহিনীর একটি ইলিউশিন আইএল-৭৬ বুফারিকের কাছে বিধ্বস্ত হয়, এতে ২৫৭ জন নিহত হয়।
- এপ্রিল ১৬ – হার্ভে ওয়াইনস্টাইন যৌন নিপীড়ন কেলেঙ্কারির সংবাদ প্রকাশের জন্য দ্য নিউ ইয়র্ক টাইমস এবং দ্য নিউ ইয়র্কার জনসেবায় পুলিৎজার পুরস্কার লাভ করে।
- এপ্রিল ১৮
- এসওয়াতিনির রাজা তৃতীয় এমসোয়াতি দেশের নাম সোয়াজিল্যান্ড থেকে এসওয়াতিনিতে পরিবর্তনের ঘোষণা দেন।
- নিকারাগুয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।
- এপ্রিল ২৩ – কানাডার টরন্টোতে গাড়ি হামলায় ১১ জন নিহত ও ১৫ জন আহত হন।
- এপ্রিল ২৭ – উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কোরীয় সংঘাত অবসানের লক্ষ্যে পানমুনজম ঘোষণা স্বাক্ষর করে।
মে
[সম্পাদনা]- মে ১ – সিরীয় গৃহযুদ্ধে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস আইএসআইএলকে নির্মূল করতে দেইর এজ-জোর অভিযান পুনরায় শুরু করে।
- মে ৯ – ১৯৫৭ সালে স্বাধীনতার পর থেকে মালয়েশিয়া শাসন করা জোট বারিসান ন্যাশনাল ২০১৮ সালের সাধারণ নির্বাচনে ঐতিহাসিক পরাজয় বরণ করে।
- মে ১১
- বাংলাদেশ সরকার তাদের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ ১১ মে ২০১৮ ইডিটি, বাংলাদেশ মান সময় ১২ মে ভোর ০২:১৪ তে কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করে।
- আয়ারল্যান্ড ক্রিকেট দল তাদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণ করে।
- মে ১২
- বাংলাদেশ সময় রাত ২:১৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করা হয়।
- প্যারিসে ছুরি হামলায় এক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার পর হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়।
- মে ১৪ – আয়ারল্যান্ড ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্টে তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম শতক করেন কেভিন ও’ব্রায়ান।
- মে ১৮
- মে ১৯ – উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস চ্যাপেলে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিবাহ অনুষ্ঠিত হয়।
- মে ২৫
- ইউরোপীয় ইউনিয়নে সাধারণ তথ্য সুরক্ষা প্রবিধান (জিডিপিআর) কার্যকর হয়।
- আয়ারল্যান্ড সংবিধানের অষ্টম সংশোধনী বাতিলের পক্ষে ভোট দেয়, যা কয়েকটি ব্যতিক্রম ছাড়া গর্ভপাত নিষিদ্ধ করেছিল।
- শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- মে ২৬ – প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডি.লিট উপাধি দেয় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।
- মে ২৭ – মেরিল্যান্ড বন্যা: পাটাপস্কো উপত্যকায় বন্যায় এলিকট সিটির মেইন স্ট্রিটের ভবনগুলোর নিচতলা ধ্বংস হয় এবং একজন নিহত হন।
জুন
[সম্পাদনা]- জুন ১০ – অপরচুনিটি রোভার পৃথিবীতে তার শেষ বার্তা পাঠায়।
- জুন ১২ – মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার কিম জং-উন সিঙ্গাপুরে দুই দেশের নেতাদের মধ্যে প্রথম বৈঠক করেন।
- জুন ১৩ – নির্গমন কেলেঙ্কারির জন্য ভক্সওয়াগেনকে এক বিলিয়ন ইউরো জরিমানা করা হয়।
- জুন ১৪ – রাশিয়ায় ২০১৮ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।
- জুন ১৮ – উত্তর ওসাকায় ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
- জুন ১৯
- যুক্তরাষ্ট্রে ১,০০,০০,০০০তম পেটেন্ট ইস্যু করা হয়।
- পূর্ব পিটসবার্গে পুলিশ কর্মকর্তার গুলিতে অ্যান্টওয়ান রোজ জুনিয়র নিহত হয়।
- জুন ২৩ – থাইল্যান্ডে একটি ফুটবল দলের বারোজন ছেলে ও একজন সহকারী কোচ প্লাবিত গুহায় আটকা পড়ে, যার ফলে ১৮ দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালিত হয়।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ৮ – বিধানের সপ্তদশ সংশোধনী পাশ হয়।
- জুলাই ১০ – থাম লুয়াং গুহা উদ্ধার অভিযান: ১৮ দিন আটকে থাকার পর থাই স্কুলছাত্রদের একটি দল এবং তাদের ফুটবল কোচকে গুহা থেকে উদ্ধার করা হয়, উদ্ধার অভিযানে একজন থাই নেভি সিল ডুবুরি মারা যান।
- জুলাই ১৫ – ফ্রান্স জাতীয় ফুটবল দল ক্রোয়েশিয়াকে ৪–২ গোলে পরাজিত করে দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপ জয় করে।
- জুলাই ১৯ – ইসরায়েলের পার্লামেন্ট দেশটিকে “ইহুদি জনগণের রাষ্ট্র” বলে ঘোষণা দেয়।
- জুলাই ২৩ – গ্রিসের পূর্ব আটিকায় দাবানলে কমপক্ষে ১০২ জন নিহত হন, যা গ্রিসের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দাবানল।
- জুলাই ২৫ – সিরিয়ায় সমন্বিত আস-সুওয়াইদা হামলা সংঘটিত হয়।
- জুলাই ২৮ – অস্ট্রেলীয় ওয়েন্ডি টাক প্রথম নারী স্কিপার হিসেবে ক্লিপার রাউন্ড দ্য ওয়ার্ল্ড ইয়ট রেস জয় করেন।
- জুলাই ২৯ – বাংলাদেশের ঢাকাতে জাবালে নূর পরিবহনের বাস দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী ও আহত ৯ জন।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ২ – সাঁওতালি উইকিপিডিয়ার যাত্রা শুরু।
- আগস্ট ৩ – আফগানিস্তানের পূর্বাঞ্চলে শিয়া মসজিদে বোরকা পরিহিত দুই ব্যক্তির আত্মঘাতী হামলায় ২৯ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হন।
- আগস্ট ৪
- সিরীয় গৃহযুদ্ধ: সিরীয় গণতান্ত্রিক বাহিনী ইসলামিক স্টেটকে ইরাক–সিরিয়া সীমান্ত থেকে বিতাড়িত করে।
- ভেনেজুয়েলায় সংকট: কারাকাসের আভেনিদা বোলিভারে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো বক্তৃতা দেওয়ার সময় দুটি ড্রোনে বিস্ফোরণ ঘটে, এতে সাতজন আহত হন।
- আগস্ট ১০
- হরাইজন এয়ার কর্মচারী রিচার্ড রাসেল হরাইজন এয়ার বম্বারডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ বিমান ছিনতাই করে সিয়াটল-টাকোমা বিমানবন্দর থেকে অননুমোদিত উড্ডয়ন করেন এবং কেট্রন দ্বীপে বিধ্বস্ত হয়ে নিহত হন।
- রোমানিয়াতে সরকারবিরোধী সমাবেশ দাঙ্গায় পরিণত হয়, যখন রোমানিয়ান জেন্ডারমেরি ভিক্টোরিয়া প্রাসাদের সামনে প্রতিবাদরত ১ লক্ষ মানুষের উপর হামলা চালায়, ৪৫২ জন আহত হন।
- আগস্ট ১২ – সারমাদায় অস্ত্র গুদামে বিস্ফোরণে বারো শিশুসহ ৩৯ জন বেসামরিক নাগরিক নিহত হন।
- আগস্ট ১৪ – ইতালির জেনোয়ায় পোন্তে মোরান্দি সেতু ধসে ৪৩ জন নিহত এবং ১৬ জন আহত হন।
- আগস্ট ২৬ – ফ্লোরিডার জ্যাকসনভিলে ম্যাডেন এনএফএল ১৯ ভিডিও গেম টুর্নামেন্টে বন্দুক হামলায় তিনজন নিহত ও এগারোজন আহত হন।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ২ – ব্রাজিলের জাতীয় জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে রিও ডি জেনিরোতে অবস্থিত পাসো দে সাও ক্রিস্তোভাও প্রাসাদে থাকা জাদুঘরের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায়।
- সেপ্টেম্বর ৬
- ভারতের সুপ্রিম কোর্ট প্রাপ্তবয়স্কদের মধ্যে ব্যক্তিগত সম্মতিমূলক যৌনতাকে অপরাধের তালিকা থেকে বাদ দেয়, ফলে ভারতে সমকামিতা বৈধ হয়।
- ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী জাইর বলসোনারু মিনাস জেরাইসের জুইজ দে ফোরায় নির্বাচনী সমাবেশে ছুরিকাঘাতে আহত হন।
- সেপ্টেম্বর ১৭ – ১৫ জন আরোহীসহ একটি রুশ নজরদারি বিমান ভূমধ্যসাগরের উপর সিরিয়ার ভূমি-থেকে-আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দ্বারা ভূপাতিত হয়।
- সেপ্টেম্বর ১৮ – দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের রায়ে গাঁজা বৈধ করা হয়।
- সেপ্টেম্বর ২০ – তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদের উকারা দ্বীপের কাছে ফেরি ডুবে কমপক্ষে ১৬১ জন নিহত হন।
- সেপ্টেম্বর ২১ – এলজিবিটি অধিকার কর্মী জাক কস্তোপুলোস এথেন্সের একটি ব্যস্ত রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়।
- সেপ্টেম্বর ২৫ – বিল কসবি গুরুতর যৌন নিপীড়নের দায়ে তিন থেকে দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
- সেপ্টেম্বর ২৮ – ৭.৫ মাত্রার ২০১৮ সুলাওয়েসি ভূমিকম্প, যা একটি বড় সুনামি সৃষ্টি করে, ৪৩৪০ জন নিহত এবং ১০৬৭৯ জন আহত হন।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ১ – আন্তর্জাতিক বিচার আদালত রায় দেয় যে চিলি বলিভিয়ার জন্য প্রশান্ত মহাসাগরে প্রবেশাধিকার নিয়ে আলোচনা করতে বাধ্য নয়।
- অক্টোবর ২ – দ্য ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে নিহত হন।
- অক্টোবর ৬ – মার্কিন সিনেট ব্রেট কাভানা-কে সুপ্রিম কোর্টের সহযোগী বিচারপতি হিসেবে নিশ্চিত করে।
- অক্টোবর ১০
- হ্যারিকেন মাইকেল ফ্লোরিডা প্যানহ্যান্ডেলে ক্যাটাগরি ৫ মাত্রার ভয়াবহ হারিকেন হিসেবে আঘাত হানে। মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৭ জন, ফ্লোরিডায় ৪৫ জন নিহত হয় এবং আনুমানিক ২৫.১ বিলিয়ন ডলারের ক্ষতি হয়।
- চীনের প্রধান অগ্নিনির্বাপক সংস্থা হিসেবে চায়না ফায়ার সার্ভিসেস ও পিপলস আর্মড পুলিশ ফরেস্ট্রি কর্পসের স্থলে ন্যাশনাল ফায়ার অ্যান্ড রেসকিউ অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠিত হয়।
- অক্টোবর ১১ – সয়ুজ এমএস-১০ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে উৎক্ষেপণের পর উড্ডয়ন বাতিলের শিকার হয়; ক্রুরা নিরাপদে অবতরণ করে।
- অক্টোবর ১২ – প্রিন্সেস ইউজেনি উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জ'স চ্যাপেলে জ্যাক ব্রুকসব্যাংককে বিবাহ করেন।
- অক্টোবর ১৫ – ১৩ বছর বয়সী মার্কিন কিশোরী জেমি ক্লসকে উইসকনসিনের ব্যারনে তার বাড়ি থেকে তার বাবা-মাকে হত্যার পর অপহরণ করা হয়।
- অক্টোবর ১৭
- কানাডায় বিনোদনমূলক গাঁজার ব্যবহার বৈধ (গাঁজা আইন) করা হয়।
- ক্রিমিয়ার কের্চ পলিটেকনিক কলেজে গণহত্যা ও বোমা হামলায় হামলাকারীসহ ২১ জন নিহত এবং ৭০ জন আহত হন।
- অক্টোবর ২১ – তাইওয়ানের ইলান কাউন্টিতে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৮ জন নিহত ও ১৮৭ জন আহত হন।
- অক্টোবর ২৪ – বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু হংকং–জুহাই–মাকাও সেতু জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
- অক্টোবর ২৭
- পিটসবার্গের একটি সিনাগগে বন্দুকধারীর হামলায় এগারোজন নিহত ও ছয়জন আহত হয়, যার মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা।
- লেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক ভিচাই শ্রীবদ্ধনপ্রভা হেলিকপ্টার দুর্ঘটনায় আরও চারজনের সাথে নিহত হন, প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের পর কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টারে।
- অক্টোবর ২৮ – জাইর বলসোনারু ৫৭ মিলিয়ন ভোট পেয়ে ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচিত হন, ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফার্নান্দো হাদ্দাদকে পরাজিত করে।
- অক্টোবর ২৯ – ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের পর লায়ন এয়ার ফ্লাইট ৬১০ বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান বিধ্বস্ত হয়, ১৮৯ জন নিহত হয়।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ২৩ – ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার প্রতিষ্ঠাতারা চীনের সাংহাইতে ফ্যাশন শো প্রচারের জন্য সামাজিক মাধ্যমে আপত্তিকর বিজ্ঞাপন প্রকাশের পর ক্ষমা চান।
- নভেম্বর ২৬ – রোবোটিক অনুসন্ধানযান ইনসাইট মঙ্গল গ্রহের এলিসিয়াম প্ল্যানিটিয়াতে অবতরণ করে।
- নভেম্বর ৩০ – আলাস্কার অ্যাঙ্কোরেজ থেকে ১৫ মাইল দূরে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এতে ব্যাপক সম্পত্তির ক্ষতি হয়।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ১ – ফিনল্যান্ডের ওউলুতে পুলিশ বৃহত্তর শিশু যৌন শোষণ কেলেঙ্কারির প্রথম অপরাধ সম্পর্কে জনগণকে অবহিত করে।
- ডিসেম্বর ২২
- ইন্দোনেশিয়ায় আনাক ক্রাকাতাউ এর অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামিতে কমপক্ষে ৪৩০ জন নিহত এবং প্রায় এক হাজার মানুষ আহত হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অচলাবস্থা শুরু হয়, যা মার্কিন ইতিহাসের দ্বিতীয় দীর্ঘতম অচলাবস্থা।
- ডিসেম্বর ২৪ – হেলিকপ্টার দুর্ঘটনায় পুয়েবলার প্রথম নারী গভর্নর মার্থা এরিকা আলোনসো এবং তার স্বামী প্রাক্তন গভর্নর রাফায়েল মোরেনো ভায়ে রোসাস নিহত হন।
- ডিসেম্বর ৩১ – রাশিয়ার শিল্প শহর মাগনিটোগরস্কে একটি দশতলা ভবন ধসে ৩৯ জন নিহত হন।
মৃত্যু
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- ৫ জানুয়ারি -
- ধীরাজ কুমার নাথ, বাংলাদেশি কূটনীতিবিদ। (জ. ১৯৪৫)
- টমাস বপ, মার্কিন জ্যোতির্বিদ। (জ. ১৯৪৯)
- ১৬ জানুয়ারি - শাম্মী আখতার, বাংলাদেশি সঙ্গীতশিল্পী। (জ. ১৯৫৫)
- ২৫ জানুয়ারি - শওকত আলী, বাংলাদেশি কথাসাহিত্যিক। (জ. ১৯৩৬)
- ২৬ জানুয়ারি - সুপ্রিয়া দেবী, ভারতীয় বাঙালি অভিনেত্রী। (জ. ১৯৩৫)
- ২৯ জানুয়ারি - ক্লাইভ ভন রাইনেভেল্ড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (জ. ১৯২৮)
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ২ ফেব্রুয়ারি - জোসেফ পোলচিনস্কি, মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। (জ. ১৯৫৪)
- ২২ ফেব্রুয়ারি - রিচার্ড এডওয়ার্ড টেইলর, নোবেল বিজয়ী কানাডীয় পদার্থবিদ। (জ. ১৯২৯)
- ২৪ ফেব্রুয়ারি - শ্রীদেবী, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। (জ. ১৯৬৩)
মার্চ
[সম্পাদনা]- ৬ মার্চ - জন সালস্টন, নোবেল বিজয়ী ব্রিটিশ জীববিজ্ঞানী। (জ. ১৯৪২)
- ৭ মার্চ - রেইনালদো বেনিয়োনে, আর্জেন্টিনার সাবেক রাষ্ট্রপতি। (জ. ১৯২৮)
- ১৪ মার্চ - স্টিভেন হকিং, ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। (জ. ১৯৪২)
এপ্রিল
[সম্পাদনা]মে
[সম্পাদনা]- ২২ মে - তাজিন আহমেদ, বাংলাদেশী অভিনেত্রী, সাংবাদিক ও উপস্থাপক। (জ. ১৯৭৫)।
জুন
[সম্পাদনা]জুলাই
[সম্পাদনা]- ৭ জুলাই - রানী সরকার, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৭ জুলাই - রীতা ভাদুড়ি, ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী। (জ. ১৯৫৫)
আগস্ট
[সম্পাদনা]- ১১ আগস্ট - বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল - ভারতীয়-নেপালীয় বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সাহিত্যিক। (জ. ১৯৩২)
সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর
[সম্পাদনা]- ১৫ অক্টোবর - পল অ্যালেন, মার্কিন ব্যবসায়ী এবং মাইক্রোসফট -এর সহপ্রতিষ্ঠাতা।
- ১৮ অক্টোবর - আইয়ুব বাচ্চু, বাংলাদেশী সঙ্গীত শিল্পী (জন্ম: ১৯৬২)
- ১৯ অক্টোবর - প্রিন্সিপাল হাবিবুর রহমান –– বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর (জ. ১৯৪৯)
নভেম্বর
[সম্পাদনা]ডিসেম্বর
[সম্পাদনা]- ১৪ ডিসেম্বর - আমজাদ হোসেন, বাংলাদেশের অভিনেতা, লেখক এবং চলচ্চিত্রকার।
নোবেল পুরস্কার
[সম্পাদনা]
- রসায়ন -
- অর্থনীতি -
- সাহিত্য -
- শান্তি -
- পদার্থবিজ্ঞান - আর্থার আসকিন, জিরার্ড ম্যুরো ও ডনা স্ট্রিকল্যাণ্ড
- চিকিৎসাবিজ্ঞান - জেমস পি. এলিসন ও তাসুকু হনজো
পঞ্জিকা
[সম্পাদনা]পঞ্জিকা ২০১৮
তথ্যসূত্র
[সম্পাদনা]| বছর বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |