২৯ মে
অবয়ব
| << | মে | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | |||||
| ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
| ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
| ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
| ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
| ৩১ | ||||||
| ২০২৬ | ||||||
২৯ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪৯তম (অধিবর্ষে ১৫০তম) দিন। বছর শেষ হতে আরো ২১৬ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৩৬৩ – রোমান সম্রাট জুলিয়ান সাসানীয় রাজধানীর প্রাচীরের নিচে ক্তেসিফোনের যুদ্ধে সাসানীয় সেনাবাহিনীকে পরাজিত করেন, কিন্তু শহরটি দখল করতে ব্যর্থ হন।
- ৫২৬ – আন্তিয়খিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, এতে প্যাট্রিয়ার্ক ইউফ্রেসিয়াস সহ কয়েক হাজার মানুষ নিহত হন।
- ৭৫৭ – পূর্ববর্তী মাসে পোপ দ্বিতীয় স্টিফেনের মৃত্যুর পর পোপ প্রথম পলের নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ১১০৮ – উক্লেসের যুদ্ধ: তামিম ইবনে ইউসুফের নেতৃত্বে আলমোরাভিদ বাহিনী যুবরাজ সানচো আলফোনসেজের নেতৃত্বাধীন কাস্তিয়া ও লিওন জোটকে পরাজিত করে।
- ১১৩৮ – বার্নার্ড অব ক্লেয়ারভোর প্ররোচনায় প্রতিপোপ চতুর্থ ভিক্টর পোপের পদে তার দাবি ত্যাগ করেন।
- ১১৬৭ – মন্টে পোরজিওর যুদ্ধ: পোপ তৃতীয় আলেকজান্ডারকে সমর্থনকারী রোমান বাহিনী বুখের খ্রিষ্টান ও রাইনাল্ড অব দাসেলের কাছে পরাজিত হয়।
- ১১৭৬ – লেগনানোর যুদ্ধ: লম্বার্ড লিগ সম্রাট প্রথম ফ্রেডরিককে পরাজিত করে।
- ১২৩৩ – মঙ্গোল-জিন যুদ্ধ: সফল অবরোধের পর মঙ্গোলরা কাইফেংয়ে প্রবেশ করে এবং জিন রাজবংশের পতনশীল রাজধানীতে লুটপাট শুরু করে।
- ১৩২৮ – ফিলিপ-৫ ফ্রান্সের রাজমুকুট গ্রহণ করেন।
- ১৪১৬ – গ্যালিপলির যুদ্ধ: পিয়েত্রো লোরেদানের নেতৃত্বে ভেনিসীয়রা গ্যালিপলির কাছে অনেক বড় উসমানীয় নৌবহরকে পরাজিত করে।
- ১৪৫৩ – কনস্টান্টিনোপল বিজয়: সুলতান দ্বিতীয় মুহাম্মদের নেতৃত্বে উসমানীয় সেনারা ৫৩ দিন অবরোধের পর বাইজেন্টাইন রাজধানী কনস্টান্টিনোপল জয় করে এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সমাপ্তি ঘটে।
- ১৫৫৫ – উসমানীয় সাম্রাজ্য ও সাফাভি সাম্রাজ্য অটোমান-সাফাভি যুদ্ধ অবসানে শান্তি চুক্তি স্বাক্ষর করে।
- ১৬৫৮ – সামুগড়ের যুদ্ধ: মুঘল উত্তরাধিকার যুদ্ধের সময় সিংহাসনের লড়াইয়ে निर्णায়ক যুদ্ধ।
- ১৬৬০ – ইংরেজ পুনরুদ্ধার: দ্বিতীয় চার্লস ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের সিংহাসনে পুনরায় অধিষ্ঠিত হন।
- ১৭২৭ – দ্বিতীয় পিটার রাশিয়ার জার হন।
- ১৭৩৩ – নতুন ফ্রান্সে বসতি স্থাপনকারীদের আদিবাসীদের দাস করার অধিকার কুইবেক শহরে বহাল রাখা হয়।
- ১৭৮০ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: ওয়াক্সহ গণহত্যায় মহাদেশীয় বাহিনী অস্ত্র সমর্পণের পরও ব্রিটিশরা আক্রমণ অব্যাহত রাখে, ১১৩ জন নিহত এবং ৫৩ জন ছাড়া বাকি সবাই গুরুতর আহত হন।
- ১৭৯০ – রোড আইল্যান্ড উত্তর আমেরিকার মূল তেরো উপনিবেশের মধ্যে শেষ রাজ্য হিসেবে সংবিধান অনুমোদন করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত হয়।
- ১৭৯৮ – সংযুক্ত আইরিশ বিদ্রোহ: কাউন্টি কিলডেয়ারে ব্রিটিশ সেনাবাহিনী কর্তৃক ৩০০ থেকে ৫০০ সংযুক্ত আইরিশ বিদ্রোহী হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন।
- ১৮০৭ – মোস্তফা চতুর্থ কর্তৃক তুরস্কের সুলতান সেলিম তৃতীয় ক্ষমতাচ্যুত।
- ১৮০৭ – চতুর্থ মোস্তফা উসমানীয় সাম্রাজ্যের সুলতান এবং খলিফা হন।
- ১৮২৫ – ফ্রান্সের রাজা দশম চার্লসের রেইমস ক্যাথেড্রালে রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়, যা ছিল ফ্রান্সের শেষ রাজ্যাভিষেক।
- ১৮৫১ – সোজারনার ট্রুথ ওহাইওর অ্যাক্রনে নারী অধিকার সম্মেলনে তার বিখ্যাত আইন্ট আই অ্যা উইম্যান? ভাষণ প্রদান করেন।
- ১৮৫২ – জেনি লিন্ড তার দুই বছরের আমেরিকা সফর শেষে নিউ ইয়র্ক ত্যাগ করেন।
- ১৮৬১ – হংকংয়ে হংকং জেনারেল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।
- ১৮৬৪ – মেক্সিকোর সম্রাট প্রথম ম্যাক্সিমিলিয়ান প্রথমবার মেক্সিকোতে আগমন করেন।
- ১৮৬৭ – অস্ট্রো-হাঙ্গেরীয় সমঝোতা ১২ নং আইনের মাধ্যমে জন্ম নেয়, যা অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করে।
- ১৮৭৪ – সুইজারল্যান্ডে সংবিধান কার্যকর হয়।
- ১৮৮৬ – ফার্মাসিস্ট জন পেম্বারটন দ্য আটলান্টা জার্নালে তার কোকা-কোলার প্রথম বিজ্ঞাপন প্রকাশ করেন।
- ১৯০০ – ফরাসি কমান্ডার এমিল জঁতিল কর্তৃক ফোর্ট-ল্যামি হিসেবে এনজামেনা প্রতিষ্ঠিত হয়।
- ১৯০৩ – সার্বিয়ার রাজা আলেকজান্ডার আর্বেনোভিচ সস্ত্রীক নিরাপত্তা রক্ষীদের হাতে নিহত।
- ১৯১৩ – ইগর স্ট্রাভিনস্কির ব্যালে সুর দ্য রাইট অব স্প্রিং এর প্রিমিয়ার পরিবেশনা প্যারিসে অনুষ্ঠিত হয়, যা প্রায় দাঙ্গার সৃষ্টি করে।
- ১৯১৪ – যাত্রীবাহী জাহাজ আরএমএস এমপ্রেস অব আয়ারল্যান্ড সেন্ট লরেন্স উপসাগরে ডুবে ১,০১২ জনের প্রাণহানি ঘটে।
- ১৯১৮ – আর্মেনিয়া সারদারাবাদের যুদ্ধে উসমানীয় সেনাবাহিনীকে পরাজিত করে।
- ১৯১৯ – আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব পরীক্ষা করেন আর্থার এডিংটন এবং অ্যান্ড্রু ক্রোমেলিন।
- ১৯২০ – লাউথ বন্যা, লিংকনশায়ারের বাজার শহর লাউথে আকস্মিক বন্যায় ২০ মিনিটে ২৩ জন নিহত হন।
- ১৯৩১ – মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক মিশেল শিরুকে বেনিতো মুসোলিনিকে হত্যার উদ্দেশ্যে রাজকীয় ইতালীয় সেনাবাহিনীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
- ১৯৩২ – প্রথম বিশ্বযুদ্ধের প্রবীণরা ১৯৪৫ সালে প্রদেয় প্রতিশ্রুত বোনাসের দাবিতে ওয়াশিংটন ডি.সি.-তে বোনাস আর্মি হিসেবে জড়ো হতে শুরু করেন।
- ১৯৩৪ – তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোসফের স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী, কিউবারের অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বাতিল করা হয়।
- ১৯৩৫ – হেগ জাদুঘর উদ্বোধন করা হয়।
- ১৯৩৫ – মেসারশমিট বিএফ ১০৯ যুদ্ধবিমানের প্রথম উড্ডয়ন সম্পন্ন হয়।
- ১৯৩৭ – স্পেনে গৃহযুদ্ধ চলার সময় রিপাবলিকানদের জঙ্গী বিমান জার্মানীর একটি জাহাজে আঘাত হানে।
- ১৯৪৫ – কনসোলিডেটেড বি-৩২ ডমিনেটর ভারী বোমারু বিমানের প্রথম যুদ্ধ মিশন পরিচালিত হয়।
- ১৯৪৭ – ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৫২১ লা গার্ডিয়া বিমানবন্দরে বিধ্বস্ত হয়ে ৪৩ জন নিহত হন।
- ১৯৪৮ – আরব-ইসরায়েলি যুদ্ধ বিরতির জন্য জাতিসংঘের পরিচালিত প্রথম শান্তিরক্ষা মিশন জাতিসংঘ ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫০ – সেন্ট রচ, উত্তর আমেরিকা প্রদক্ষিণকারী প্রথম জাহাজ, কানাডার হ্যালিফ্যাক্সে পৌঁছায়।
- ১৯৫৩ – তেনজিং নরগে এবং এডমন্ড হিলারি যৌথভাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। দু জনের মধ্যে তেনজিং নরগে প্রথমে শৃঙ্গে উঠেছিলেন।
- ১৯৫৪ – পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কর্তৃক এ.কে. ফজলুল হকের নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্টের মন্ত্রিসভা বাতিল ঘোষণা করা হয়।
- ১৯৫৯ – শার্ল দ্য গোল ফ্রান্সে জাতীয় নিরাপত্তামূলক সরকার গঠন করেন।
- ১৯৬২ – চীনা পুলিশ শিনজিয়াংয়ের ইনিংয়ে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়, এতে কমপক্ষে পাঁচজন নিহত ও এক ডজন আহত হন।
- ১৯৬৩ – ঘূর্ণিঝড়ে বাংলাদেশে ২২ হাজার লোকের প্রাণহানি ঘটে।
- ১৯৬৪ – আরব লিগ পূর্ব জেরুজালেমে ফিলিস্তিন প্রশ্ন নিয়ে বৈঠক করে, যার ফলে ফিলিস্তিন মুক্তি সংস্থা গঠিত হয়।
- ১৯৬৪ – জানুয়ারিতে অভ্যুত্থানে তাদের ক্ষমতাচ্যুত করার পর দক্ষিণ ভিয়েতনামের নেতা নগুয়েন খান প্রতিদ্বন্দ্বী জেনারেল ত্রান ভান ডন ও লে ভান কিমকে "শিথিল নৈতিকতার" দায়ে দোষী সাব্যস্ত করেন।
- ১৯৬৮ – ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব ইউরোপিয়ান কাপ জয় করে।
- ১৯৭২ – তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিকসেন সৌভিয়েত ইউনিয়নে তার এক সপ্তাহব্যাপী সফর করেন।
- ১৯৭৩ – টম ব্র্যাডলি লস অ্যাঞ্জেলেসের প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র নির্বাচিত হন।
- ১৯৭৪ – ফিনল্যান্ডের এলজিবিটি অধিকার সংগঠন সেতা হেলসিঙ্কিতে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮২ – পোপ দ্বিতীয় জন পল প্রথম পোপ হিসেবে ক্যান্টারবেরি ক্যাথেড্রাল পরিদর্শন করেন।
- ১৯৮২ – ফকল্যান্ড যুদ্ধ: ব্রিটিশ সেনাবাহিনী গুজ গ্রিনের যুদ্ধে আর্জেন্টিনীয় সেনাবাহিনীকে পরাজিত করে।
- ১৯৮৫ – হেসেল স্টেডিয়াম বিপর্যয়: জরাজীর্ণ দেয়াল ধসে ৩৯ জন ফুটবল সমর্থক নিহত এবং শত শত আহত হন।
- ১৯৮৫ – পা হারানো স্টিভ ফনিও ১৪ মাস পর ভিক্টোরিয়া, ব্রিটিশ কলাম্বিয়ায় কানাডা জুড়ে ম্যারাথন সম্পন্ন করেন।
- ১৯৮৮ – মার্কিন রাষ্ট্রপতি রোনাল্ড রিগ্যান সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের সঙ্গে শীর্ষ সম্মেলনের জন্য মস্কোতে পৌঁছে সোভিয়েত ইউনিয়নে তার প্রথম সফর শুরু করেন।
- ১৯৮৯ – মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যে এফ-১৬ ফ্যালকন যন্ত্রাংশ মিশরে তৈরির অনুমতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৯০ – বরিস ইয়েলৎসিন রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৯৯০ – কর্ণফুলি সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয়।
- ১৯৯১ – ক্রোয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা।
- ১৯৯৩ – যুদ্ধ-বিধ্বস্ত সারায়েভোতে মিস সারায়েভো সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা নাগরিকদের দুর্দশার প্রতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করে।
- ১৯৯৩ – চতুর্থ এশিয়া-প্যাসিফিক রেড ক্রস সম্মেলন পেইচিংএ সমাপ্ত হয়।
- ১৯৯৬ – কায়রোতে ৭টি আরব দেশের পরিবেশ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
- ১৯৯৬ – বেঞ্জামিন নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রী নির্বাচিত।
- ১৯৯৯ – ওলুসেগুন ওবাসানজো ১৬ বছর সামরিক শাসনের পর নাইজেরিয়ার প্রথম নির্বাচিত বেসামরিক রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন।
- ১৯৯৯ – স্পেস শাটল ডিসকভারি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে প্রথম ডকিং সম্পন্ন করে।
- ২০০১ – মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রতিবন্ধী গলফার কেসি মার্টিন টুর্নামেন্টে গাড়ি ব্যবহার করতে পারবেন।
- ২০০৪ – ওয়াশিংটন ডি.সি.-তে জাতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মৃতিসৌধ উৎসর্গ করা হয়।
- ২০০৫ – ফ্রান্স জাতীয় গণভোটে ইউরোপীয় ইউনিয়নের সংবিধান প্রত্যাখ্যান করে।
- ২০০৮ – সেলফস শহরের কাছে আইসল্যান্ডে ৬.১ মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হানে, এতে ৩০ জন আহত হন।
- ২০১২ – উত্তর ইতালির বোলোনিয়ার কাছে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এতে কমপক্ষে ২৪ জন নিহত হন।
- ২০১৫ – ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি চালু হয়।
- ২০২০ – নরিলস্কে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় ১৭,৫০০ টন ডিজেল তেল নিকটবর্তী নদীতে ছড়িয়ে পড়ে।
- ২০২১ – টেনেসির পার্সি প্রিস্ট হ্রদে সেসনা সাইটেশন বিমান বিধ্বস্ত হয়ে অভিনেতা জো লারা ও তার স্ত্রী গুয়েন শ্যামব্লিন লারা সহ ৬ জন নিহত হন।
- ২০২২ – নেপালের মুস্তাং জেলায় তারা এয়ার ফ্লাইট ১৯৭ বিধ্বস্ত হয়ে ২২ জন নিহত হন।
জন্ম
[সম্পাদনা]- ১৬৩০ - দ্বিতীয় চার্লস ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের রাজা। (মৃ. ১৬৮৫)
- ১৮৬০ - স্যার মণীন্দ্র চন্দ্র নন্দী, কাশিমবাজারের মহারাজা ও মানবতাবাদী ব্যক্তিত্ব। (মৃ.১২/১১/১৯২৯)
- ১৮৬৫ - রামানন্দ চট্টোপাধ্যায়, ঊনবিংশ শতকের বাঙালি সাহিত্যিক ও 'প্রবাসী' ও 'মডার্ন রিভিউ' এর সম্পাদক। (মৃ.৩০/০৯/১৯৪৩)
- ১৮৬৮ - দ্বিতীয় আবদুল মজিদ, সর্বশেষ উসমানীয় খলিফা।
- ১৮৯৪ - ইয়োজেফ ফন স্টার্নবের্গ, অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র পরিচালক। (মৃ. ১৯৬৯)
- ১৮৯৬ - স্টেলা ক্রামরিশ, অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন ইতিহাসবিদ ও কিউরেটর যিনি মূলত ভারতীয় শিল্পের ইতিহাস নিয়ে প্রসিদ্ধি লাভ করেন।(মৃ.১৯৯৩)
- ১৯০৩ - বব হোপ, মার্কিন কৌতুকাভিনেতা, অভিনেতা, গায়ক, নৃত্যশিল্পী, মল্লক্রীড়াবিদ ও লেখক। (মৃ. ২০০৩)
- ১৯০৫ - হীরাবাঈ বরোদাকর, হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। (মৃ.২০/১১/১৯৮৯
- ১৯১৪ - তেনজিং নোরগে, নেপালী শেরপা, এডমন্ড হিলারির সাথে যৌথভাবে এভারেস্ট শৃঙ্গ জয় করেন। (মৃ.০৯/০৫/১৯৮৬)
- ১৯১৭ - জন এফ. কেনেডি, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি। (মৃ.২২/১১/১৯৬৩)
- ১৯২১ - বিশিষ্ট বাঙালি শিল্প ব্যক্তিত্ব সাধন দত্ত(মৃ.০৩/০১/২০০৮)
- ১৯২৫ - অমলেন্দু বিশ্বাস, বাংলাদেশী যাত্রা অভিনেতা ও পরিচালক। (মৃ.১৩/১০/১৯৮৭)
- ১৯২৯ - দ্বিজেন শর্মা, বাংলাদেশী প্রকৃতিবিদ।
- ১৯২৯ - পিটার হিগস, ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিদ এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অ্যামিরেটাস অধ্যাপক।
- ১৯৪০ - ফারুক আহমদ খান লেগারি, পাকিস্তানি রাজনীতিবিদ এবং অষ্টম প্রেসিডেন্ট। (মৃ. ২০১০)
- ১৯৪১ - অরুণাভ সরকার, বাংলাদেশী কবি, কলাম লেখক, সাহিত্য সম্পাদক ও মুক্তিযোদ্ধা। (মৃ. ২০১৪)
- ১৯৫২ - হুমায়ুন ফরিদী, বাংলাদেশী অভিনেতা। (মৃ. ২০১২)
- ১৯৮৪ - নিয়া জ্যাক্স, মার্কিন পেশাদার কুস্তিগির, মডেল এবং বডিবিল্ডার।
- ১৯৯৩ - মাইকা মনরো, মার্কিন অভিনেত্রী এবং পেশাদার কাইটবোর্ডার।
- ২০০৬ - গুকেশ ডোম্মারাজু, ভারতীয় দাবাড়ু।
মৃত্যু
[সম্পাদনা]- ১২৫৯ - ডেনমার্কের রাজা দ্বিতীয় ক্রিস্টোফার।
- ১৪৫৩ - উলুবাতলি হাসান, অটোমান সুলতান দ্বিতীয় মুহাম্মদের অধীনস্থ একজন তিমারলি সিপাহি। (জ. ১৪২৮)
- ১৮২৯ - হামফ্রে ডেভি, ব্রিটিশ আবিষ্কারক এবং প্রখ্যাত রসায়নবিদ। (জ. ১৭৭৮)
- ১৮৯২ - বাহাউল্লাহ, বাহাই ধর্ম-এর প্রতিষ্ঠাতা। (জ. ১৮১৭)
- ১৯৪২ - জন ব্যারিমোর, আমেরিকান অভিনেতা। (জ. ১৮৮২)
- ১৯৫৮ - হুয়ান রামোন হিমেনেস, সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী।
- ১৯৭১ - পৃথ্বীরাজ কাপুর, ভারতের থিয়েটার ও চলচ্চিত্র অভিনেতা ও ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠাতা।(জ.০৩/১১/১৯০১)
- ১৯৭৭ - সুনীতিকুমার চট্টোপাধ্যায়, বাঙালি, একজন ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ।(জ.২৬/১১/১৮৯০)
- ১৯৭৯ - ম্যারি পিকফোর্ড, কানাডীয়-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক। (জ. ১৮৯২)
- ১৯৮১ - চীনের মহান বিপ্লবী পথিকৃৎ ড: সান ইয়াত সেনের বিধবা সন ছিং লিন।
- ১৯৮৭ - চৌধুরী চরণ সিং, ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের ৬ষ্ঠ প্রধানমন্ত্রী। (জ. ১৯০২)
- ২০০৪ - আঞ্জুমান আরা বেগম, একুশে পদক বিজয়ী বাংলাদেশী সঙ্গীতশিল্পী। (জ. ১৯৪২)
- ২০১০ - ডেনিস হপার, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, আলোকচিত্রী ও চিত্রশিল্পী। (জ. ১৯৩৬)
- ২০১৭ - মানুয়েল নরিয়েগা, পানামার সাবেক রাজনীতিবিদ ও সৈনিক। (জ. ১৯৩৪)
- ২০২১ -
- ‘টারজান’ খ্যাত হলিউড তারকা জো লারা। (জ. ০২/১০/১৯৬২)
- বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি ধ্রুপদী সঙ্গীত শিল্পী ড.দেবব্রত সিংহ ঠাকুর। (জ.১৯৩৮)
- ২০২৪ - নৃপেন ভৌমিক, ভারতীয় বাঙালি স্নায়ুশল্যবিদ ও লেখক। (জ.১৯৫০)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- সেনাবাহিনী দিবস (আর্জেন্টিনা)
- আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস[১]
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ২৯ মে সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
তথ্যসূত্র
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |