৯ অক্টোবর
অবয়ব
| << | অক্টোবর | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
| ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
| ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
| ২০২৬ | ||||||
৯ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৮২তম (অধিবর্ষে ২৮৩তম) দিন। বছর শেষ হতে আরো ৮৩ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৭৬৮ – কার্লোমান প্রথম ও শার্লামাইন ফ্রাঙ্কদের রাজা হিসেবে অভিষিক্ত হন।
- ১২৩৮ – আরাগনের প্রথম জেমস ভালেন্সিয়া রাজ্য প্রতিষ্ঠা করেন।
- ১৪১০ – প্রাগ জ্যোতির্বিদ্যা ঘড়ির প্রথম পরিচিত উল্লেখ পাওয়া যায়।
- ১৪৪৬ – কোরিয়ায় হানগুল বর্ণমালা চালু হয়।
- ১৫১৪ – ফ্রান্সের রাজা দ্বাদশ লুই মেরি টিউডরকে বিয়ে করেন।
- ১৫৯৪ – পর্তুগিজ সাম্রাজ্যের সৈন্যরা শ্রীলঙ্কায় পরাজিত হয়, ডানটুরে অভিযানের সমাপ্তি ঘটে।
- ১৬০৪ – কেপলারের সুপারনোভা ছায়াপথের মধ্যে পর্যবেক্ষিত সর্বশেষ সুপারনোভা হিসেবে দেখা যায়।
- ১৬৩৫ – রজার উইলিয়ামস ধর্মীয় ও নীতিগত মতবিরোধের কারণে ম্যাসাচুসেটস বে কলোনি থেকে নির্বাসিত হন।
- ১৭০১ – কানেটিকাটের কলেজিয়েট স্কুল (পরে ইয়েল বিশ্ববিদ্যালয়) ওল্ড সেব্রুকে সনদপ্রাপ্ত হয়।
- ১৭০৮ – রাশিয়া-সুইডেনের মধ্যকার ঐতিহাসিক ডেনিপার যুদ্ধ সমাপ্ত।
- ১৭০৮ – পিটার দ্য গ্রেট লেসনায়ার যুদ্ধে সুইডিশদের পরাজিত করেন।
- ১৭৪০ – ওলন্দাজ উপনিবেশবাদী ও জাভার স্থানীয়রা বাটাভিয়ায় চীনা জনগোষ্ঠীর ওপর গণহত্যা শুরু করে, যাতে অন্তত ১০,০০০ জন নিহত হয়।
- ১৭৬০ – সপ্তবর্ষের যুদ্ধে রাশিয়া ও অস্ট্রিয়ার সৈন্যরা সাময়িকভাবে বার্লিন দখল করে।
- ১৭৭৯ – তাঁত বয়নে যন্ত্রপাতি প্রবর্তনের প্রতিক্রিয়ায় ম্যাঞ্চেস্টারে বিক্ষুব্ধ শ্রমিকরা দাঙ্গা শুরু করে।
- ১৭৭৯ – মার্কিন স্বাধীনতা যুদ্ধে সাভানা অবরোধের সময় ফরাসি-মার্কিন যৌথ হামলা ব্রিটিশ প্রতিরক্ষা দ্বারা প্রতিহত হয়।
- ১৭৯০ – আলজেরিয়ার উত্তরে ভয়াবহ ভূমিকম্প ও ভূমধ্যসাগরে সুনামিতে তিন হাজার মানুষ নিহত হয়।
- ১৭৯৯ – এইচএমএস লুটিন ২৪০ জন নাবিক ও ১২ লক্ষ পাউন্ড মূল্যের পণ্যসহ ডুবে যায়।
- ১৮০৪ – তাসমানিয়ার রাজধানী হোবার্ট প্রতিষ্ঠিত হয়।
- ১৮০৬ – প্রুশিয়া ফ্রান্সের বিরুদ্ধে চতুর্থ জোটের যুদ্ধ শুরু করে।
- ১৮১২ – ১৮১২ সালের যুদ্ধে ইরি হ্রদে মার্কিন বাহিনী দুটি ব্রিটিশ জাহাজ এইচএমএস ডেট্রয়েট ও এইচএমএস ক্যালেডোনিয়া দখল করে।
- ১৮২০ – গুয়াকিল স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৮২৫ – রেস্টোরেশন জাহাজ নরওয়ে থেকে নিউ ইয়র্ক হারবারে পৌঁছায়, যা যুক্তরাষ্ট্রে নরওয়ের প্রথম সংগঠিত অভিবাসন।
- ১৮৩১ – স্বাধীন গ্রিসের প্রথম রাষ্ট্রপ্রধান ইওয়ানিস কাপোডিস্ট্রিয়াস নিহত হন।
- ১৮৩৪ – আয়ারল্যান্ড দ্বীপের প্রথম সরকারি রেলপথ ডাবলিন ও কিংসটাউন রেলওয়ে চালু হয়।
- ১৮৪৭ – সুইডেনের উপনিবেশ সেন্ট বার্থেলেমিতে দাসপ্রথা বিলুপ্ত হয়।
- ১৮৬১ – মার্কিন গৃহযুদ্ধে ইউনিয়ন সৈন্যরা সান্তা রোজা দ্বীপের যুদ্ধে ফোর্ট পিকেন্স দখলের কনফেডারেট প্রচেষ্টা প্রতিহত করে।
- ১৮৬৪ – মার্কিন গৃহযুদ্ধে ইউনিয়ন অশ্বারোহী বাহিনী শেনানডোয়া উপত্যকা অভিযানে টমস ব্রুকের যুদ্ধে কনফেডারেট বাহিনীকে পরাজিত করে।
- ১৮৭৩ – মার্কিন নৌ একাডেমিতে এক সভায় মার্কিন নৌ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।
- ১৮৭৪ – বার্ন চুক্তির মাধ্যমে সার্বজনীন ডাক ইউনিয়ন গঠিত হয়।
- ১৮৭৪ – বিশ্বে ডাক ব্যবস্থা চালু।
- ১৮৯৯ – লন্ডনে প্রথম পেট্রোল চালিত মোটরযান চলাচল শুরু।
- ১৯০০ – কুক দ্বীপপুঞ্জ যুক্তরাজ্যের অঞ্চলে পরিণত হয়।
- ১৯১১ – উচাং বিদ্রোহ শুরু হওয়ার মাধ্যমে ছিং রাজবংশের বিরুদ্ধে শিনহাই বিপ্লবের সূচনা হয়।
- ১৯১১ – চীনে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু।
- ১৯১১ – দক্ষিণ-পশ্চিম আফ্রিকায় হটেনটট বিদ্রোহ শুরু হয়।
- ১৯১৩ – আটলান্টিক মহাসাগরের মাঝখানে এসএস ভল্টার্নো বাষ্পীয় জাহাজে আগুন লাগে।
- ১৯১৪ – প্রথম বিশ্বযুদ্ধে অ্যান্টওয়ার্প অবরোধের সমাপ্তি ঘটে।
- ১৯১৮ – ফিনল্যান্ডের সংসদ হেসের যুবরাজ ফ্রেডরিক চার্লসকে ফিনল্যান্ডের রাজা নির্বাচিত করে, তবে জার্মানির পরাজয়ের কারণে তিনি সিংহাসনে বসেননি।
- ১৯১৯ – সিনসিনাটি রেডস বিশ্ব সিরিজ জয় করে, যার ফলে ব্ল্যাক সক্স কেলেঙ্কারি ঘটে।
- ১৯৩৪ – মার্সেইতে উস্তাশে ঘাতকের হাতে যুগোস্লাভিয়ার রাজা প্রথম আলেকজান্ডার ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লুই বার্থু নিহত হন।
- ১৯৩৬ – বোল্ডার বাঁধ (পরে হুভার বাঁধ) লস অ্যাঞ্জেলেসে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ শুরু করে।
- ১৯৩৭ – চীনের ঝেংডিংয়ে অগ্রসরমান জাপানি সেনাবাহিনী থেকে স্থানীয় জনগণকে রক্ষা করা ৯ জন ক্যাথলিক ধর্মযাজক নিহত হন।
- ১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানি লন্ডন শহরের ওপর বোমা নিক্ষেপ করে।
- ১৯৪১ – পানামায় এক অভ্যুত্থানে রিকার্ডো আদোলফো দে লা গার্ডিয়া আরাঙ্গো নতুন রাষ্ট্রপতি ঘোষিত হন।
- ১৯৪২ – অস্ট্রেলিয়ার ওয়েস্টমিনস্টার সংবিধি গ্রহণ আইন ১৯৪২ রাজকীয় সম্মতি লাভ করে।
- ১৯৫০ – কোরিয়ায় গোয়াং গিউমজং গুহা গণহত্যা শুরু হয়।
- ১৯৬২ – আফ্রিকান দেশ উগান্ডার স্বাধীনতা অর্জন।
- ১৯৬৩ – ইতালিতে এক বিশাল ভূমিধসের ফলে ভায়োন্ট বাঁধ উপচে বিশাল ঢেউ সৃষ্টি হয়, এতে ২,০০০ জনের বেশি মানুষ নিহত হয়।
- ১৯৬৬ – ভিয়েতনাম যুদ্ধে দক্ষিণ কোরীয় সেনাবাহিনী বিন তাই গণহত্যা সংঘটিত করে।
- ১৯৬৭ – বন্দি হওয়ার একদিন পর বলিভিয়ায় বিপ্লব ঘটানোর চেষ্টার অভিযোগে এর্নেস্তো "চে" গেভারা নিহত হন।
- ১৯৬৯ – শিকাগোতে শিকাগো এইটের বিচারকে কেন্দ্র করে বিক্ষোভ চলাকালে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়।
- ১৯৭০ – কম্বোডিয়ায় খেমার প্রজাতন্ত্র ঘোষিত হয়।
- ১৯৭৬ – মুম্বাই ও লন্ডন শহরের মধ্যে সরাসরি আন্তর্জাতিক টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়।
- ১৯৮০ – পোপ দ্বিতীয় জন পল ভ্যাটিকান সিটিতে ১৪তম দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করেন।
- ১৯৮১ – রাষ্ট্রপতি ফ্রঁসোয়া মিতেরঁ ফ্রান্সে মৃত্যুদণ্ড বিলুপ্ত করেন।
- ১৯৮৩ – দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি চুন ডু-হোয়ান বার্মার রেঙ্গুনে হত্যাচেষ্টা থেকে বেঁচে যান, তবে বিস্ফোরণে ২১ জন নিহত ও ১৭ জন আহত হন।
- ১৯৮৪ – রেভারেন্ড উইলবার্ট অড্রির দ্য রেলওয়ে সিরিজ অবলম্বনে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান থমাস দ্য ট্যাঙ্ক ইঞ্জিন অ্যান্ড ফ্রেন্ডস আইটিভিতে প্রচার শুরু হয়।
- ১৯৮৬ – লন্ডনে দ্বিতীয় দীর্ঘতম চলা সঙ্গীতনাটক দ্য ফ্যান্টম অব দ্য অপেরা হার ম্যাজেস্টিস থিয়েটারে মঞ্চস্থ হয়।
- ১৯৮৬ – ফক্স ব্রডকাস্টিং কোম্পানি চতুর্থ মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক হিসেবে যাত্রা শুরু করে।
- ১৯৯২ – ২৭.৭ পাউন্ড ওজনের পিকস্কিল উল্কাপিণ্ড নিউ ইয়র্কের পিকস্কিলে একটি পার্ক করা গাড়ির ওপর পড়ে।
- ১৯৯৫ – অ্যামট্রাকের সানসেট লিমিটেড ট্রেন অ্যারিজোনার পালো ভার্দের কাছে নাশকতাকারীদের দ্বারা লাইনচ্যুত হয়।
- ১৯৯৬ – সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতি হন।
- ২০০৪ – আফগানিস্তানের ইতিহাসে প্রথমবারের মত সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
- ২০০৬ – উত্তর কোরিয়া প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়।
- ২০০৭ – ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সর্বকালের সর্বোচ্চ ১৪,১৬৪ পয়েন্টে পৌঁছায়, এরপর ২০০৮-এর আর্থিক সংকটের কারণে দ্রুত পতন ঘটে।
- ২০০৯ – নাসার লুনার প্রিকার্সর রোবোটিক প্রোগ্রামের প্রথম চন্দ্রপৃষ্ঠে আঘাত।
- ২০১২ – পাকিস্তানি তালেবান স্কুলছাত্রী মালালা ইউসুফজাইকে হত্যার চেষ্টা করে।
- ২০১৬ – আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর প্রথম হামলা চালায়।
- ২০১৯ – তুরস্ক উত্তর-পূর্ব সিরিয়ায় সামরিক অভিযান শুরু করে।
- ২০২৪ – হারিকেন মিল্টন ফ্লোরিডার সিয়েস্তা কিতে ক্যাটাগরি ৩ হারিকেন হিসেবে আঘাত হানে, হারিকেন হেলেনের মাত্র দুই সপ্তাহ পর ৩৪.৩ বিলিয়ন ডলারের ক্ষতি করে।
জন্ম
[সম্পাদনা]- ১২৬১ - ডেনিস, পর্তুগালের রাজা।
- ১৭৫৭ - দশম চার্লস, ফ্রান্সের রাজা।
- ১৮৩৫ - ক্যামিল সেন্ট-সায়েন্স, ফরাসি সুরকার ও পথপ্রদর্শক।
- ১৮৫২ - হারম্যান এমিল ফিসার, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও অধ্যাপক।
- ১৮৫৩ - এমিল রো, বিশিষ্ট ফরাসী চিকিৎসক ও গবেষক।
- ১৮৭৪ - নিকোলাস রোরিচ, রাশিয়ান প্রত্নতত্ত্ববিদ ও চিত্রশিল্পী।
- ১৮৭৭ - সমাজসেবক,সংস্কারক,সাংবাদিক, কবি ও প্রাবন্ধিক উৎকলমণি গোপবন্ধু দাস (মৃ.১৭/০৬/১৯২৮)
- ১৮৭৯ - মাক্স ফন লাউয়ে, জার্মান পদার্থবিদ।
- ১৮৮২ - রমেশচন্দ্র ভট্টাচার্য, ভারতীয় বাঙালি শিক্ষক বিজ্ঞানী। (মৃ.১৯২৯)
- ১৮৮৭ - সরোজ নলিনী দত্ত, ভারতীয় নারীবাদী এবং সমাজ সংস্কারক। (মৃ.১৯২৪)
- ১৮৮৮ - নিকোলাই বুখারিন, রাশিয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ।
- ১৮৯২ - ইভো আন্দ্রিচ, নোবেল পুরস্কার বিজয়ী সার্বীয় লেখক ও কবি।
- ১৮৯৩ - কালীকিঙ্কর সেনগুপ্ত, বাঙালি চিকিৎসক, স্বদেশী আন্দোলনে স্বেচ্ছাসেবক ও কবি।(মৃ.১০/০৭/১৯৮৬)
- ১৯০৬ - লেয়পোলড সেডার সেনঘোর, সেনেগলিজ কবি, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
- ১৯০৭ - জ্যাককুয়েস টাটি, ফরাসি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
- ১৯১৬ - ক্ষুদিরাম দাস বাঙালি শিক্ষাবিদ, সমালোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রবীন্দ্র বিশেষজ্ঞ ও একজন ভাষাতত্ত্ববিদ।(মৃ.২৮/০৪/২০০২)
- ১৯২১ - টাডেউসজ রোযেওিসজ, পোলিশ কবি ও নাট্যকার।
- ১৯২২ - শান্তিনিকেতনের চিনা ভাষাবিদ অধ্যাপক অমিতেন্দ্রনাথ ঠাকুর(মৃ.২০২১)
- ১৯২৭ -
- খ্যাতনামা বাঙালি কবি, অনুবাদক ও ঔপন্যাসিক লোকনাথ ভট্টাচার্য। (মৃ.২০০১)
- ফ্রান্সিস ও'ফেরেল আইরিশ সাবেক ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
- ১৯২৯ - সুধীন দাশগুপ্ত, খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, গীতিকার, সঙ্গীত পরিচালক । (মৃ.১০/০১/১৯৮২)
- ১৯৩৩ - পিটার ম্যান্সফিল্ড, পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী ও একাডেমিক।
- ১৯৩৮ - হেইঞ্জ ফিশার, অস্ট্রিয়া শিক্ষাবিদ, রাজনীতি ও ১১তম প্রেসিডেন্ট।
- ১৯৩৯ - জন পিলজার, খ্যাতনামা অস্ট্রেলীয় সাংবাদিক ও ডকুমেন্টারি নির্মাতা।
- ১৯৪০ - জন লেনন, ইংরেজ গায়ক, দ্য বিটলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা।
- ১৯৪৫ - আমজাদ আলি খান, বিশিষ্ট ভারতীয় সরোদবাদক তথা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ
- ১৯৪৫ - সুমিতা সান্যাল, ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী (মৃ. ৯/০৭/২০১৭)
- ১৯৪৭ - ফ্রান্স গাল, ফরাসি গায়িকা।
- ১৯৫০ - জডয় উইলিয়ামস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অধ্যাপক ও সমাজ কর্মী।
- ১৯৫৩ - টনি শালহোউব, আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
- ১৯৫৭ - প্রথম চার্লস, নোবেল ফ্রান্সের রাজা।
- ১৯৬২ - হোর্হে বুরুচাগা, প্রখ্যাত আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড়।
- ১৯৬৪ - গুইলারমো ডেল টোরো, মেক্সিক্যান আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ১৯৬৬ - ডেভিড ক্যামেরন, ব্রিটিশ প্রধানমন্ত্রী।
- ১৯৭৫ - মার্ক ভিডুকা, সাবেক অস্ট্রেলিয়ান ফুটবল।
- ১৯৮৬ - লাউরে মানাউডোউ, ফরাসি সাঁতারু।
- ১৯৯৩ - লরেন ডেভিস, আমেরিকান টেনিস খেলোয়াড়।
মৃত্যু
[সম্পাদনা]- ১৩৯০ - প্রথম জন, কাস্টাইলের রাজা।
- ১৫৬২ - গ্যাব্রিয়েলে ফ্যালোপিও, ইতালিয়ান শারীরস্থানবিৎ ও চিকিৎসক।
- ১৮৩১ - ইওয়ানিস কাপোডিস্ট্রিয়াস, রাশিয়ান বংশোদ্ভূত গ্রিক আইনজীবী ও রাজনীতিবিদ।
- ১৮৯৪- পণ্ডিত রামগতি ন্যায়রত্ন,প্রথম বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের ইতিহাস সহ বহু মূল্যবান গ্রন্থের প্রণেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক। (জ.১৮৩১)
- ১৯২৪ - ভালেরয় ব্রয়ুসভ, রাশিয়ান লেখক, কবি ও সমালোচক।
- ১৯৩৪ - জিন লুই বার্থো, ফরাসি রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
- ১৯৩৪ - আলেকজান্ডার, যুগোশ্রাভিয়ার রাজা।
- ১৯৪১ - হেলেন মর্গান আমেরিকার গায়িকা এবং অভিনেত্রী।
- ১৯৪৩ - পিটার জেমান, নেদারল্যান্ডের বিখ্যাত পদার্থবিজ্ঞানী।
- ১৯৬৭- চে গেভারা, বিংশ শতাব্দীর খ্যাতিমান সমাজতান্ত্রিক বিপ্লবীদের অন্যতম।
- ১৯৬৭ - সিরিল নরম্যান হিনশেলউড, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ ভৌত রসায়নবিদ ও অধ্যাপক।
- ১৯৭০ - দ্বিজেন্দ্রকুমার সান্যাল, সাংবাদিকতা ও ম্যানেজমেন্ট শিক্ষার সূচনাকারী।(জ.১৯০৭)
- ১৯৭৮ - জাকুয়েস বরেল, বেলজিয়ান শিল্পী, গীতিকার ও অভিনেতা।
- ১৯৮১ - কাজী মোতাহার হোসেন, বাংলাদেশী পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
- ১৯৮১ - মাজেদ আবশারার, ইহুদীবাদী ইসরাইল ফিলিস্তিনী নেতা।
- ১৯৮৭ - মোহাম্মদ ফরহাদ, বাংলাদেশী রাজনীতিবিদ।
- ১৯৮৭ - উইলিয়াম পি মারফি, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও অধ্যাপক।
- ১৯৯২ - উইরি ব্রান্ট, জার্মান পুনর্গঠনের প্রবক্তা।
- ১৯৯৫ -
- শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী। (জ.১৯০৪)
- অ্যালেক ডগলাস-হোম, ব্রিটিশ ক্রিকেটার, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
- ১৯৯৯ - আখতার হামিদ খান, পাকিস্তানের অর্থনীতিবিদ ও পণ্ডিত।
- ২০০৪ - জাক দেরিদা, আলজেরিয়ার বংশোদ্ভূত ফরাসি দার্শনিক ও শিক্ষাবিদ।
- ২০১০ - মোরিস আলে, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ও পদার্থবিজ্ঞানী।
- ২০১৩ - উইলফ্রায়েড মার্টেনস, বেলজিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৬০তম প্রধানমন্ত্রী।
- ২০১৬ - আন্দজেই ভাইদা, পোলীয় চলচ্চিত্র ও মঞ্চ পরিচালক।
- ২০২৪ - রতন টাটা, প্রখ্যাত ভারতীয় শিল্পপতি ও জনহিতৈষী। (জ.১৯৩৭)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ৯ অক্টোবর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |