বিষয়বস্তুতে চলুন

২৩ ফেব্রুয়ারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮

২৩ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৪তম দিন। বছর শেষ হতে আরো ৩১১ (অধিবর্ষে ৩১২) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ৫৩২ - বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ান কনস্টান্টিনোপলে নতুন অর্থোডক্স খ্রিষ্টান ব্যাসিলিকা হিসেবে হাজিয়া সোফিয়া নির্মাণের নির্দেশ দেন।
  • ৬২৪ - ঐতিহাসিক খন্দকের যুদ্ধ সংঘটিত হয়।
  • ১৭৬৮ - হায়দ্রাবাদের নিজামের সঙ্গে চুক্তি করে কর্নেল স্মিথে ব্রিটিশ আধিপত্য বিস্তার করে।
  • ১৭৭৮ - আমেরিকান স্বাধীনতা যুদ্ধ: কন্টিনেন্টাল আর্মিকে প্রশিক্ষণে সহায়তা করার জন্য ব্যারন ভন স্টুবেন পেনসিলভানিয়ার ভেলি ফোর্জ‌ে পৌছান।
  • ১৭৯৯ - ফরাসী সেনা কমান্ডার নেপোলিয়ান বোনাপার্ট মিশর দখলের পর শ্যামে হামলা চালায়।
  • ১৮৩১ - সাপ্তাহিক ‘সংবাদ সুধাকর’ প্রকাশিত হয়।
  • ১৮৫৪ - অরেঞ্জ ফ্রি স্টেটের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
  • ১৮৭১ - লন্ডনে ইউরোপীয় সরকারগুলোর প্রতিনিধিদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয় ।
  • ১৮৮৬ - বিশিষ্ট রসায়নবিদ চার্লস মার্টিন হল মূল্যবান এ্যালুমিনিয়াম উৎপাদনের সুত্র আবিষ্কার করেন ।
  • ১৮৮৭ - ফ্রেঞ্চ রিভিয়েরায় ভূমিকম্পের ফলে প্রায় ২,০০০ জন নিহত হয়।
  • ১৮৯৮ - একটি খোলা চিঠি লেখার দায়ে ফ্রান্সে এমিল জোলাকে কারাবাস দেওয়া হয়।
  • ১৯১৭ - রাশিয়ার পিটার্সবার্গে প্রথম আন্দোলনের মাধ্যমে ফেব্রুয়ারি বিদ্রোহের সূত্রপাত হয়।
  • ১৯১৮ - সোভিয়েত লাল ফৌজ প্রতিষ্ঠিত হয়।
  • ১৯১৩ - মেক্সিকোর পদচ্যুত রাষ্ট্রপতি ফ্রান্সিসকো মাদেরো গুলিতে নিহত হন।
  • ১৯১৯ - বেনিতো মুসোলিনি ইতালিতে ফ্যাসিবাদী দল গঠন করে।
  • ১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপানি সাবমেরিন ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার নিকট উপকূলে গোলাবর্ষণ করে।
  • ১৯৪৪ - সোভিয়েত ইউনিয়ন কর্তৃক চেচেনইংগুশদেরকে উত্তর ককেসাস থেকে মধ্য এশিয়ায় জোরপূর্বক স্থানান্তর শুরু হয়।
  • ১৯৪৭ - দি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যানডারডাইজেশন (ISO)তথা আন্তর্জাতিক মান সংস্থা প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৪৮ - ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। তার দাবি অগ্রাহ্য হয়। এমনকি গণপরিষদের অনেক বাঙালি সদস্যও তার বিরোধিতা করেন।
  • ১৯৫২ - ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে প্রথম শহীদ মিনার নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পন্ন।
  • ১৯৬৬ - সিরিয়ায় বাথ পার্টির সদস্য সালাহ জাদিদ অভ্যুত্থানে নেতৃত্ব দেন। এর ফলে জেনারেল আমিন আল-হাফিজের নেতৃত্বাধীন পূর্বের বাথপন্থি সরকার অপসারিত হয়।
  • ১৯৬৯ - সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে।
  • ১৯৬৯ - গণঅভ্যুত্থানের মুখে প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন।
  • ১৯৯১ - উপসাগরীয় যুদ্ধ: স্থল সেনারা সৌদি আরবের সীমানা অতিক্রম করে ইরাকে প্রবেশ করে ফলে যুদ্ধের স্থল পর্যায় শুরু হয়।
  • ১৯৯৭ - স্কটল্যান্ডের ইডেনবার্গের রোর্সালন ইনস্টিটিউটের গবেষকগণ সর্বপ্রথম পূর্ণাঙ্গ ক্লোন ভেড়া ডলির জন্মের কথা প্রকাশ করেন ।
  • ১৯৯৯ - কুর্দি বিদ্রোহী নেতা আবদুল্লাহ ওজালান আঙ্কারায় রাষ্ট্রোদ্রোহীতার অভিযোগে অভিযুক্ত হন।
  • ১৮৪০ - কালীপ্রসন্ন সিংহ, বাঙালি সাহিত্যিক, মহাকাব্য মহাভারতের বাংলায় অনুবাদক। (মৃ. ১৮৭০)
  • ১৮৪০ - কার্ল মেঙ্গার (অর্থনীতিবিদ) অস্ট্রীয় অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ। (মৃ. ১৯২১)
  • ১৮৫০ - সিজার রিটজ, সুইস ব্যবসায়ী। (মৃ. ১৯১৮)
  • ১৮৬৮ - আমেরিকান সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ ও সমাজ সেবী ডব্লিউ. ই. বি. ডু বইস জন্মগ্রহণ করেন।
  • ১৮৭৪ - এস্তোনিয়া আইনজীবী, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি কনস্টানটিন পাটস জন্মগ্রহণ করেন।
  • ১৮৮৩ - জার্মানি সুইস মনোবিজ্ঞানী ও দার্শনিক কার্ল জাস্পেরস জন্মগ্রহণ করেন।
  • ১৮৮৯ - ভিক্টর ফ্লেমিং, মার্কিন পরিচালক। (মৃ. ১৯৪৯)
  • ১৮৯৭ - রাধারমণ মিত্র মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সাহিত্য একাডেমী পুরস্কারপ্রাপ্ত বাঙালি সাহিত্যিক।(মৃ.০৭/০২/১৯৯২)
  • ১৮৯৯ - এরিক কাস্টনার জার্মান লেখক ও কবি। (মৃ. ১৯৭৪)
  • ১৯১৩ - প্রতুল চন্দ্র সরকার, পি সি সরকার নামে সুপরিচিত ভারতের প্রখ্যাত জাদুকর ।(মৃ.০৬/০১/১৯৭১)
  • ১৯২৪ - নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ অ্যালান ম্যাকলিওড করম্যাক জন্মগ্রহণ করেন।
  • ১৯৪০ - পিটার ফন্ডা, মার্কিন অভিনেতা। (মৃ. ২০১৯)
  • ১৯৪৮ - ইংরেজ পরিচালক ও প্রযোজক বিল আলেকজান্ডার জন্মগ্রহণ করেন।
  • ১৯৫৪ - ইউক্রেনীয় রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট ভিক্টর ইউশচেঙ্কো জন্মগ্রহণ করেন।
  • ১৯৫৯ - ক্লেটন এন্ডারসন, মার্কিন প্রকৌশলী ও জ্যোতির্বিজ্ঞানী।
  • ১৯৬০ - অ্যালেন গ্রিফিন, অস্ট্রেলীয় রাজনীতিবিদ।
  • ১৯৬৫ - আমেরিকান ব্যবসায়ী ও ডেল প্রতিষ্ঠিত মাইকেল সল ডেল জন্মগ্রহণ করেন।
  • ১৯৭৪ - দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হার্শেল গিবস জন্মগ্রহণ করেন।
  • ১৯৮১ - ইংরেজ ফুটবলার গ্যারেথ ব্যারি জন্মগ্রহণ করেন।
  • ১৯৮৩ - এমিলি ব্লান্ট, মার্কিন ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।
  • ১৯৯২ - ব্রাজিলিয়ান ফুটবলার সাসেমিরো জন্মগ্রহণ করেন।
  • ১৯৯৪ - ডাকোটা ফ্যানিং, মার্কিন অভিনেত্রী।

মৃত্যু

[সম্পাদনা]

ছুটির দিন এবং উদযাপন

[সম্পাদনা]
  • খ্রিস্টান উৎসবের দিন :
    • স্মিরনার পলিকার্প
    • সেরেনাস দ্য গার্ডেনার
    • ফেব্রুয়ারি ২৩ (ইস্টার্ন অর্থোডক্স লিটারজিক্স)
  • সম্রাটের জন্মদিন , জাপানের বর্তমান সম্রাট নারুহিতোর জন্মদিন (জাপান)
  • মাশরামনি-প্রজাতন্ত্র দিবস ( গায়ানা )
  • মেটেসি ( লাটভিয়া )
  • জাতীয় দিবস (ব্রুনাই)

রেড আর্মি ডে বা সাবেক সোভিয়েত ইউনিয়নে সোভিয়েত সেনাবাহিনী ও নৌবাহিনীর দিন, বিভিন্ন সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রেও অনুষ্ঠিত হয়:

  • পিতৃভূমি দিবসের ডিফেন্ডার ( রাশিয়া )
  • ফাদারল্যান্ড এবং সশস্ত্র বাহিনী দিবসের ডিফেন্ডার ( বেলারুশ )
  • সশস্ত্র বাহিনী দিবস (তাজিকিস্তান) ( তাজিকিস্তান )

বহিঃসংযোগ

[সম্পাদনা]