৯ মার্চ
অবয়ব
| << | মার্চ | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||
| ২০২৬ | ||||||
৯ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৬৮তম (অধিবর্ষে ৬৯তম) দিন। বছর শেষ হতে আরো ২৯৭ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ১৪১ খ্রিষ্টপূর্ব – লিউ চে, মরণোত্তর হান সম্রাট উ নামে পরিচিত, হান রাজবংশের সিংহাসনে আরোহণ করেন।
- ১০০৯ – কোয়েডলিনবুর্গের মঠের ইতিহাস গ্রন্থে লিথুয়ানিয়ার প্রথম পরিচিত উল্লেখ পাওয়া যায়।
- ১০৪৪ – কনস্টান্টিনোপলের জনগণ সম্রাট নবম কনস্টানটাইনের বিরুদ্ধে দাঙ্গা করে, যিনি তার উপপত্নী মারিয়া স্ক্লেরাইনাকে সম্রাজ্ঞী জোইয়ের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন।
- ১০৭৪ – পোপ সপ্তম গ্রেগরী বিবাহিত পাদ্রীদের ধর্মচ্যুত করেন।
- ১২২৬ – খোয়ারাজমীয় সুলতান জালাল আদ-দীন জর্জিয়ার রাজধানী তিবিলিসি দখল করেন।
- ১২৩০ – বুলগেরিয়ার জার দ্বিতীয় ইভান আসেন ক্লোকোটনিতসার যুদ্ধে এপিরাসের থিওডোরকে পরাজিত করেন।
- ১৪৫১ – আমেরিগো ভেসপুচির জন্ম, তার নামেই আমেরিকার নামকরণ করা হয়।
- ১৫০০ – পেদ্রো আলভারেস কাবরালের নৌবহর লিসবন থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে, যে নৌবহরটি পরে ব্রাজিল আবিষ্কার করে।
- ১৭০১ – সাফাভি সৈন্যরা বসরা থেকে পিছু হটে, তিন বছরের দখলের অবসান ঘটে।
- ১৭৬৫ – লেখক ভলতেয়ারের প্রচারণার পর প্যারিসের বিচারকরা মরণোত্তর জঁ কালাসকে তার ছেলেকে হত্যার অভিযোগ থেকে নির্দোষ ঘোষণা করেন।
- ১৭৭৬ – আধুনিক অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ রচিত “দ্য ওয়েল্থ অব নেশন্স” প্রকাশিত হয়।
- ১৭৯৬ – নেপোলিয়ন তার প্রথম স্ত্রী জোসেফিন দ্য বোহারনেকে বিয়ে করেন।
- ১৮১১ – প্যারাগুয়ের বাহিনী তাকুয়ারির যুদ্ধে মানুয়েল বেলগ্রানোকে পরাজিত করে।
- ১৮১৫ – ফ্রান্সিস রোনাল্ডস ফিলোসফিক্যাল ম্যাগাজিনে প্রথম ব্যাটারি চালিত ঘড়ির বর্ণনা দেন।
- ১৮৪১ – মার্কিন সুপ্রিম কোর্ট আমিস্টাড মামলায় রায় দেয় যে, জাহাজের নিয়ন্ত্রণ নেওয়া আফ্রিকান বন্দীদের অবৈধভাবে দাসত্বে নেওয়া হয়েছিল।
- ১৮৪২ – জুসেপ্পে ভার্দির তৃতীয় অপেরা নাবুক্কো মিলানে প্রথম মঞ্চস্থ হয়।
- ১৮৪২ – ক্যালিফোর্নিয়ায় প্রথম নথিভুক্ত স্বর্ণের সন্ধান পাওয়া যায় র্যাঞ্চো সান ফ্রান্সিসকোতে, ক্যালিফোর্নিয়া গোল্ড রাশের ছয় বছর আগে।
- ১৮৪৭ – মেক্সিকো-মার্কিন যুদ্ধে ভেরাক্রুজ অবরোধে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বড় আকারের উভচর হামলা শুরু হয়।
- ১৮৫৮ – সম্রাট বাহাদুর শাহ জাফর (২) রেঙ্গুনে নির্বাসিত হন।
- ১৮৬২ – মার্কিন গৃহযুদ্ধে মনিটর এবং ভার্জিনিয়া হ্যাম্পটন রোডসের যুদ্ধে ড্র করে, যা দুটি আয়রনক্ল্যাড যুদ্ধজাহাজের মধ্যে প্রথম যুদ্ধ।
- ১৮৭২ – ব্রাহ্মধর্ম বোধিনী সভা প্রতিষ্ঠিত হয়।
- ১৮৮৩ – ৯ মার্চ ১৮৮৩-এর বিক্ষোভ: প্যারিসের নৈরাজ্যবাদীরা সহিংস বিক্ষোভ করে এবং লুইজ মিশেল প্রথমবার কালো পতাকাকে নৈরাজ্যবাদের প্রতীক হিসেবে ব্যবহার করেন।
- ১৯০২ – ব্রিটিশ সেনারা দায়িত্ব পালনকালে বা অন্য সময়ে চশমা ব্যবহারের অধিকার পায়।
- ১৯০৮ – এসি মিলান থেকে বিভক্ত হয়ে ইন্টার মিলান ফুটবল ক্লাব ইন্টারনাজিওনালে নামে প্রতিষ্ঠিত হয়।
- ১৯১৬ – মেক্সিকান বিপ্লবে পাঞ্চো ভিলা প্রায় ৫০০ যোদ্ধা নিয়ে কলম্বাসের যুদ্ধে সীমান্ত শহর কলম্বাসে হামলা চালান।
- ১৯১৮ – রাশিয়ার রাজধানী পেত্রোগ্রাদ থেকে মস্কোতে স্থানান্তরিত হয়।
- ১৯৩০ – লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু হয়।
- ১৯৩৩ – মহামন্দার সময় প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট জরুরি ব্যাংকিং আইন কংগ্রেসে পেশ করেন, যা তার নিউ ডিলের প্রথম নীতি।
- ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওলন্দাজ ইস্ট ইন্ডিজ কালিজাতিতে জাপানি বাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত বিমান বাহিনী তালিনে বোমা হামলা চালায়।
- ১৯৪৪ – মার্কিন বাহিনী দিবালোকে বার্লিনে বোমাবর্ষণ শুরু করে।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফরাসি ইন্দোচীনে জাপানি অভ্যুত্থানে ফরাসিদের ক্ষমতাচ্যুত করা হয়।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র বাহিনী টোকিওতে অগ্নিবোমা নিক্ষেপ করে, এতে এক লক্ষের বেশি বেসামরিক মানুষ নিহত হয়।
- ১৯৪৬ – ইংল্যান্ডের বোল্টনের বার্নডেন পার্কে বার্নডেন পার্ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও শতাধিক আহত হন।
- ১৯৫৪ – ম্যাকার্থিবাদের সময় সিবিএস টেলিভিশনে সি ইট নাউ অনুষ্ঠানে সিনেটর জোসেফ ম্যাকার্থির উপর প্রতিবেদন প্রচারিত হয়।
- ১৯৫৬ – সোভিয়েত বাহিনী জর্জীয় এসএসআরে গণবিক্ষোভ দমন করে, যা নিকিতা ক্রুশ্চেভের ডি-স্তালিনাইজেশন নীতির প্রতিক্রিয়ায় হয়েছিল।
- ১৯৫৬ – মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে।
- ১৯৫৬ – আবুল কাসেম ফায়জুল হক পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত হন।
- ১৯৫৭ – আন্দ্রেয়ানোফ দ্বীপপুঞ্জে ৮.৬ মাত্রার ভূমিকম্প আলেউশিয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানে এবং সুনামি সৃষ্টি করে।
- ১৯৫৯ – বার্বি পুতুল নিউ ইয়র্কে আমেরিকান আন্তর্জাতিক খেলনা মেলায় প্রথম আত্মপ্রকাশ করে।
- ১৯৬০ – ডা. বেলডিং হিবার্ড স্ক্রিবনার প্রথমবারের মতো তার উদ্ভাবিত শান্ট এক রোগীর দেহে স্থাপন করেন, যা নিয়মিত হেমোডায়ালাইসিস গ্রহণের সুযোগ করে দেয়।
- ১৯৬১ – সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক-৯ নভোযানের মাধ্যমে মহাশূন্যে প্রথমবারের মতো লাইকা নামের একটি কুকুর প্রেরণ করে।
- ১৯৬৭ – ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্সের ফ্লাইট ৫৫৩ ওহাইওর কনকর্ড টাউনশিপে বিচক্র্যাফট ব্যারনের সাথে আকাশে সংঘর্ষে বিধ্বস্ত হয়, এতে ২৬ জন নিহত হন।
- ১৯৭৪ – মার্স ৭ ফ্লাইবাই বাস অবতরণ মডিউলটি খুব আগেই ছেড়ে দেয়, ফলে মঙ্গল গ্রহকে অতিক্রম করতে ব্যর্থ হয়।
- ১৯৭৬ – কাভালেসে কেবল কার দুর্ঘটনায় ৪২ জন নিহত হন, যা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী কেবল কার দুর্ঘটনা।
- ১৯৭৭ – হানাফি অবরোধ: সশস্ত্র হানাফি মুসলিমরা ওয়াশিংটন ডি.সি.র তিনটি ভবন দখল করে ৩৯ ঘণ্টা অচলাবস্থা তৈরি করে।
- ১৯৭৮ – প্রেসিডেন্ট সুহার্তো জাগোরাউই টোল রোড উদ্বোধন করেন, যা ইন্দোনেশিয়ার প্রথম টোল মহাসড়ক, জাকার্তা, বোগর ও চিয়াউইকে সংযুক্ত করে।
- ১৯৮৭ – ক্রাইসলার আমেরিকান মোটরস কর্পোরেশন অধিগ্রহণের ঘোষণা দেয়।
- ১৯৯৭ – হেল-বপ ধূমকেতু: চীন, মঙ্গোলিয়া ও পূর্ব সাইবেরিয়ায় সূর্যগ্রহণের সময় দিনের বেলায় ধূমকেতুটি দেখা যায়।
- ২০০০ – বহুভাষিক অনলাইন বিশ্বকোষ নুপিডিয়া চালু হয়।
- ২০১১ – স্পেস শাটল ডিসকভারি এসটিএস-১৩৩ মিশনের মাধ্যমে ৩৯টি উড্ডয়নের পর শেষ অবতরণ করে।
- ২০১২ – এল সালভাদরে সরকার ও গ্যাংগুলোর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, যখন ৩০ জন গ্যাং নেতাকে কম নিরাপত্তার কারাগারে স্থানান্তর করা হয়।
- ২০১৫ – আর্জেন্টিনার ভিলা কাস্তেলির উপর দুটি ইউরোকপ্টার এএস৩৫০ হেলিকপ্টারের আকাশে সংঘর্ষে ১০ জন নিহত হন, যাদের মধ্যে ছিলেন ফরাসি ক্রীড়াবিদ ফ্লোরঁস আর্থো, কামিল মুফা ও আলেক্সিস ভাস্তিন।
- ২০১৫ – বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে উন্নীত হয়।
- ২০২০ – ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে বিশ্বের প্রথম দেশব্যাপী কোভিড-১৯ লকডাউন ঘোষণা করেন।
- ২০২৩ – জার্মানির হামবুর্গের আলস্টারডর্ফে বন্দুকধারীর হামলায় আটজন নিহত ও আটজন আহত হন।
জন্ম
[সম্পাদনা]- ১৪৫৪ - আমেরিগো ভেসপুচ্চি, নৌ-অভিযাত্রী,তার নামানুসারে আমেরিকার নামকরণ করা হয়।
- ১৭৬৭ - উইলিয়াম কচেট, প্রাবন্ধিক ও রাজনৈতিক।
- ১৮০৯ - পাগলা কানাই,মরমী কবি।(মৃ.১৮৮৯)
- ১৮১৪ - তারাস রিহোরোভিচ শেভচেঙ্কো, ইউক্রেনীয় কবি ও নাট্যকার।
- ১৮৯০ - ভ্যাচেস্লাভ মলোটভ, রাশিয়ান রাজনীতিবিদ ও মন্ত্রী।
- ১৯০৭ - মির্সিয়া এলিয়াড, রুমানিয়ার লেখক।
- ১৯২৩ - ওয়াল্টার কোন, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ।
- ১৯২৯- জিল্লুর রহমান, বাংলাদেশের রাষ্ট্রপতি।
- ১৯৩৪ - কাইয়ুম চৌধুরী, বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী।
- ১৯৩৪ - ইউরি গ্যাগারিন, রাশিয়ান কর্নেল, পাইলট ও মহাকাশচারী।(মৃ.১৯৬৮)
- ১৯৪২ - জন কালে, ওয়েলশ গায়ক, গীতিকার, ভিওলা বাদক ও প্রযোজক।
- ১৯৪৩ - রবার্ট জেমস ববি ফিশার, আমেরিকান দাবা খেলোয়াড় ও লেখক।
- ১৯৫১ - জাকির হুসেইন, ভারতীয় তবলা বাদক, সুরকার ও অভিনেতা। (মৃ.২০২৪)
- ১৯৫৫ - অরনেলা মুতী, ইতালীয় অভিনেত্রী।
- ১৯৫৯ - তাকাকি কাজিটা, নোবেল পুরস্কার বিজয়ী জাপানি পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
- ১৯৬৪ - জুলিয়েটেবিনচে, তিনি ফরাসি অভিনেত্রী।
- ১৯৬৮ - ইয়ুরি জর্কেফ, ফরাসি ফুটবলার।
- ১৯৭৫ - হুয়ান সেবাস্তিয়ান ভেরন, আর্জেন্টিনার ফুটবলার।
- ১৯৮৩ - মাইটে পেরনি, মেক্সিক্যান গায়ক, গীতিকার ও অভিনেত্রী।
- ১৯৯০ - দালি ব্লিন্ড, ডাচ ফুটবলার।
মৃত্যু
[সম্পাদনা]- ১৩৫৪ - আয়াতুল্লাহ সাইয়্যেদ হাসান সাদর, বিখ্যাত আলেম।
- ১৬৬১ - কার্ডিনাল মাযারিন, ইতালীয় ফরাসি শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
- ১৮৫১ - হান্স ক্রিশ্চিয়ান অরস্টেড, ডেনিশ পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।
- ১৮৫৮ - মদনমোহন তর্কালঙ্কার, কবি, পণ্ডিত ও নাট্যকার।(জ.১৮১৭)
- ১৮৯৭ - সাইয়িদ জামাল উদ্দিন আফগানি, আফগান ভাবাদর্শী ও একটিভিস্ট।
- ১৯৭৪ - আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান শারীরবিজ্ঞানী।
- ১৯৮১ - ম্যাক্স ডেলবুর্ক, ১৯৬৯ সালে নোবেল বিজয়ী চিকিৎসাবিজ্ঞানী।(জ.১৯০৬)
- ১৯৮৩ - উল্ফ ভন ইউলার, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ শারীরবিজ্ঞানী।
- ১৯৮৮ - কার্ট গেয়র্গ কিয়েসিঙ্গের, জার্মান আইনজীবী, রাজনীতিবিদ।
- ১৯৯২ - মেনাখেম বেগিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইসরাইলি রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।
- ১৯৯৪ - ফার্নান্দো রেয়, স্প্যানিশ অভিনেতা।
- ১৯৯৪ - দেবিকা রাণী ভারতের'ফার্স্ট লেডি অফ ইণ্ডিয়ান স্কিন'খ্যাত অভিনেত্রী। (জ.৩০/০৩/১৯০৮)
- ১৯৯৬ - জর্জ বার্নস, আমেরিকান অভিনেতা ও গায়ক।
- ২০১২ - জয় মুখার্জি, ভারতের চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।
- ২০১৪ - মোহাম্মদ ফাহিম, তিনি ছিলেন আফগান ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও ভাইস প্রেসিডেন্ট।
- ২০১৫ - অ্যালেক্সিস ভাস্টিনে, ফরাসি মুষ্টিযোদ্ধা।
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ৯ মার্চ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |