১৯৪৬
অবয়ব
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৯৪৬ |
|---|
| বিষয় অনুযায়ী |
| দেশ অনুযায়ী |
| নেতাদের তালিকা |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিয়ষশ্রেণীসমূহ |
| কাজ বিষয়শ্রেণীসমূহ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৯৪৬ MCMXLVI |
| আব উর্বে কন্দিতা | ২৬৯৯ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৩৯৫ ԹՎ ՌՅՂԵ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৬৯৬ |
| বাহাই বর্ষপঞ্জি | ১০২–১০৩ |
| বাংলা বর্ষপঞ্জি | ১৩৫২–১৩৫৩ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৮৯৬ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৪৯০ |
| বর্মী বর্ষপঞ্জি | ১৩০৮ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৪৫৪–৭৪৫৫ |
| চীনা বর্ষপঞ্জি | 乙酉年 (কাঠের মোরগ) ৪৬৪২ বা ৪৫৮২ — থেকে — 丙戌年 (আগুনের কুকুর) ৪৬৪৩ বা ৪৫৮৩ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৬৬২–১৬৬৩ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩১১২ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৯৩৮–১৯৩৯ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৭০৬–৫৭০৭ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ২০০২–২০০৩ |
| - শকা সংবৎ | ১৮৬৭–১৮৬৮ |
| - কলি যুগ | ৫০৪৬–৫০৪৭ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৯৪৬ |
| ইগবো বর্ষপঞ্জি | ৯৪৬–৯৪৭ |
| ইরানি বর্ষপঞ্জি | ১৩২৪–১৩২৫ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১৩৬৫–১৩৬৬ |
| জুশ বর্ষপঞ্জি | ৩৫ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪২৭৯ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীন ৩৫ 民國৩৫年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৪৮৯ |
উইকিমিডিয়া কমন্সে ১৯৪৬ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৯৪৬ গ্রেগরীয় বর্ষপঞ্জির একটি সাধারণ বছর যা মঙ্গলবার দিয়ে শুরু হয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ১ – কোচবিহার পৌরসভা গঠিত হয়।
- জানুয়ারি ২ – ব্রিটিশ সরকার দেশ বিভাগ নিয়ে আলোচনা করতে নেহরু, বালদেভ সিং, জিন্নাহ ও লিয়াকত আলী খানকে আমন্ত্রণ জানায়।
- জানুয়ারি ৩ – জকি জর্জ উলফ ঘোড়দৌড়ের সময় মারাত্মকভাবে আহত হন, পরদিন তার মৃত্যু হয়।
- জানুয়ারি ৪ – যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলে তিন দিনের ভয়াবহ টর্নেডোর প্রথম দিনে ৪১ জন নিহত ও অন্তত ৪১২ জন আহত হন।
- জানুয়ারি ৬ – ভিয়েতনামে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- জানুয়ারি ৮ – আন্দ্রেই ঝাদানভ ফিনিশ যুদ্ধাপরাধ আদালতে জার্মান যুদ্ধবন্দি এরিখ বুশেনহাগেনের জিজ্ঞাসাবাদ প্রতিবেদন পেশ করেন।
- জানুয়ারি ১০
- জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয়।
- যুক্তরাষ্ট্রের সিগন্যাল কোর চাঁদে রেডিও তরঙ্গ প্রতিফলিত করে প্রজেক্ট ডায়ানা সফলভাবে সম্পন্ন করে।
- জানুয়ারি ১১ – আলবেনিয়ার কমিউনিস্ট পার্টির মহাসচিব এনভার হোজা নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা করে আলবেনিয়ার গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন।
- জানুয়ারি ১৭ – জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন
- জানুয়ারি ১৯ – জেনারেল ডগলাস ম্যাকআর্থার জাপানি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য টোকিওতে ফার ইস্টের আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেন।
- জানুয়ারি ২২
- ইরানে কাজী মুহাম্মদ কুর্দি শহর মাহাবাদে চাহার চেরাগ স্কয়ারে স্বাধীন মাহাবাদ প্রজাতন্ত্র ঘোষণা করেন।
- কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পূর্বসূরি সেন্ট্রাল ইন্টেলিজেন্স গ্রুপ গঠিত হয়।
- জানুয়ারি ২৪ – জাতিসংঘ সাধারণ পরিষদ জাতিসংঘ পারমাণবিক শক্তি কমিশন প্রতিষ্ঠার জন্য প্রথম প্রস্তাব পাস করে।
- জানুয়ারি ২৫
- ইউনাইটেড মাইন ওয়ার্কার্স আমেরিকান ফেডারেশন অব লেবারে পুনরায় যোগ দেয়।
- সামরিক স্টাফ কমিটি সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১ গৃহীত হয়।
- জানুয়ারি ৩১
- স্নায়ুযুদ্ধ: যুগোস্লাভিয়ার নতুন সংবিধান, সোভিয়েত ইউনিয়নের আদলে, ছয়টি প্রজাতন্ত্র (বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, ম্যাসেডোনিয়া, মন্টিনিগ্রো, সার্বিয়া এবং স্লোভেনিয়া) প্রতিষ্ঠা করে।
- উত্তর ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রী ভিয়েতনাম ফরাসি ইন্দোচীনা পিয়াস্ত্রের পরিবর্তে সমমূল্যে ডং চালু করে।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ১
- নরওয়ের অধিবাসী ট্রিগভে হাভডেন লি জাতিসংঘ বা রাষ্ট্রপুঞ্জের ১ম মহাসচিবের পদে আসীন হন।
- হাঙ্গেরির সংসদ নয় শতাব্দী পর রাজতন্ত্র বিলুপ্ত করে হাঙ্গেরীয় প্রজাতন্ত্র ঘোষণা করে।
- ফেব্রুয়ারি ৮ – কোরিয়া গণপ্রজাতন্ত্র বিলুপ্ত হয় এবং উত্তরে কমিউনিস্ট-নিয়ন্ত্রিত উত্তর কোরিয়ার অস্থায়ী গণকমিটি দ্বারা প্রতিস্থাপিত হয়।
- ফেব্রুয়ারি ১১ – বাইবেলের সংশোধিত স্ট্যান্ডার্ড সংস্করণের নূতন নিয়ম প্রকাশিত হয়, যা অনুমোদিত কিং জেমস সংস্করণের প্রথম উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী।
- ফেব্রুয়ারি ১২
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অপারেশন ডেডলাইট সমাপ্ত হয়; ১৫৪টি বন্দী ইউ-বোটের মধ্যে ১২১টি ডুবিয়ে দেওয়া হয়।
- আফ্রিকান আমেরিকান মার্কিন সেনা প্রবীণ আইজ্যাক উডার্ড দক্ষিণ ক্যারোলাইনায় পুলিশি নির্যাতনে উভয় চোখের দৃষ্টি হারান, যা পরে নাগরিক অধিকার আন্দোলনকে উদ্বুদ্ধ করে।
- ফেব্রুয়ারি ১৪ – ব্যাংক অফ ইংল্যান্ড জাতীয়করণ করা হয়।
- ফেব্রুয়ারি ১৫ – পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম সাধারণ উদ্দেশ্যের ইলেকট্রনিক কম্পিউটার এনিয়াক আনুষ্ঠানিকভাবে উৎসর্গ করা হয়।
- ফেব্রুয়ারি ১৬ – সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রথম জাতিসংঘে ভেটো ক্ষমতা প্রয়োগ করে।
- ফেব্রুয়ারি ১৮ – রয়্যাল ইন্ডিয়ান নৌবাহিনীর নাবিকরা বোম্বে বন্দরে নৌবিদ্রোহ শুরু করেন, যা ব্রিটিশ ভারতের ৭৮টি জাহাজ ও ২০,০০০ নাবিকের মধ্যে ছড়িয়ে পড়ে।
- ফেব্রুয়ারি ২১ – বোম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীতে বিদ্রোহ ঘটে।
- ফেব্রুয়ারি ২২ – মস্কো থেকে মার্কিন দূতাবাসের পাঠানো লং টেলিগ্রাম আসে, যাতে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে তার প্রস্তাব ছিল।
- ফেব্রুয়ারি ২৪ – কর্নেল হুয়ান পেরোন আর্জেন্টিনার রাষ্ট্রপতি হিসেবে প্রথম মেয়াদে নির্বাচিত হন।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ১ – ব্যাংক অফ ইংল্যান্ড জাতীয়করণ করা হয়।
- মার্চ ৪ – ফিনল্যান্ডের ষষ্ঠ রাষ্ট্রপতি কার্ল গুস্তাফ এমিল মানারহাইম স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন।
- মার্চ ৫ – উইনস্টন চার্চিল মিসৌরির ওয়েস্টমিনস্টার কলেজে তার বিখ্যাত "লৌহ যবনিকা" ভাষণ দেন।
- মার্চ ৯ – ইংল্যান্ডের বোল্টনের বার্নডেন পার্কে বার্নডেন পার্ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও শতাধিক আহত হন।
- মার্চ ১১ – আউশভিটস বন্দীশিবিরের প্রথম কমান্ড্যান্ট রুডলফ হ্যোস ব্রিটিশ সেনাদের হাতে ধরা পড়েন।
- মার্চ ১৯ – ফরাসি গায়ানা, গুয়াদলুপ, মার্টিনিক ও রিইউনিয়ন ফ্রান্সের বিদেশী দেপার্ত্যমঁ-তে পরিণত হয়।
- মার্চ ২১ – লস অ্যাঞ্জেলেস র্যামস কেনি ওয়াশিংটনকে দলে নেয়, যিনি ১৯৩৩ সালের পর পেশাদার আমেরিকান ফুটবলে প্রথম আফ্রিকান আমেরিকান খেলোয়াড়।
- মার্চ ২২ – জর্দানের স্বাধীনতা লাভ।
- মার্চ ২৪ – লর্ড লরেঞ্জের নেতৃত্বে ব্রিটিশ ক্যাবিনেট মিশন ভারতে আসে।
- মার্চ ২৮ – স্নায়ুযুদ্ধে মার্কিন পররাষ্ট্র দপ্তর পারমাণবিক শক্তির আন্তর্জাতিক নিয়ন্ত্রণের পরিকল্পনা রূপরেখা দিয়ে অ্যাচেসন-লিলিয়েনথাল প্রতিবেদন প্রকাশ করে।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ১
- ৮.৬ মাত্রার আলেউশিয়ান দ্বীপপুঞ্জের ভূমিকম্প এবং এর ফলে সৃষ্ট সুনামিতে হাওয়াই দ্বীপপুঞ্জে বহু মানুষ নিহত হয়।
- মালয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।
- এপ্রিল ৩ – বাটান ডেথ মার্চের জন্য দায়ী জাপানি লেফটেন্যান্ট জেনারেল মাসাহারু হোম্মাকে ফিলিপাইনে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
- এপ্রিল ৪ – গ্রিক বিচারক ও প্রত্নতাত্ত্বিক পানাগিওতিস পুলিতসাস গ্রিক গৃহযুদ্ধের মধ্যে গ্রিসের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।
- এপ্রিল ৫
- সোভিয়েত সৈন্যরা ডেনমার্কের বর্নহোম দ্বীপে এক বছরব্যাপী দখলদারিত্বের অবসান ঘটায়।
- মাল্টার রাবাতে প্রশিক্ষণ চলাকালে ফ্লিট এয়ার আর্মের একটি ভিকার্স ওয়েলিংটন বিমান আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে ৪ জন ক্রুসহ ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হন।
- এপ্রিল ৭ – সোভিয়েত ইউনিয়ন পূর্ব প্রুশিয়া কে রুশ সোভিয়েত যুক্তরাষ্ট্রীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের কালিনিনগ্রাদ ওব্লাস্ট হিসেবে অন্তর্ভুক্ত করে।
- এপ্রিল ৮ – লীগ অব নেশন্সের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।
- এপ্রিল ৯ – তেল আবিব ও জাফায় প্রায় ৫০০ ডাক কর্মী ধর্মঘটে যান।
- এপ্রিল ১০ – ফরাসি সেনাদের সর্বশেষ দলটি লেবানন ত্যাগ করে।
- এপ্রিল ১৭ – ফরাসি দখলদারিত্ব থেকে সিরিয়ার স্বাধীনতা লাভ।
- এপ্রিল ১৮
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত, নেদারল্যান্ডের হেগ শহরে উদ্বোধনী বৈঠকে বসে।
- জেনিভাতে লীগ অব নেশনস-এর শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।
- জ্যাকি রবিনসন মন্ট্রিল রয়্যালসের হয়ে অভিষেকের মাধ্যমে প্রথম সমন্বিত আধুনিক পেশাদার বেসবল দলের অংশ হন।
- এপ্রিল ২০ – সম্মিলিত জাতিপুঞ্জের বিলুপ্তি ঘোষণা করা হয়।
- এপ্রিল ২১ – মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া ব্যুরো জানায় যে দক্ষিণ ডাকোটার টিম্বার লেকে আঘাত হানা টর্নেডোটি ৪ মাইল প্রশস্ত ছিল, যা রেকর্ডকৃত বৃহত্তম টর্নেডোগুলোর মধ্যে একটি।
- এপ্রিল ২৩ – ম্যানুয়েল রোক্সাস ফিলিপাইন কমনওয়েলথের শেষ রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- এপ্রিল ২৯ – সুদূর প্রাচ্যের জন্য আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল গঠিত হয় এবং প্রাক্তন জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজো সহ ২৮ জন প্রাক্তন জাপানি নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়।
মে
[সম্পাদনা]- মে ১
- অস্ট্রেলীয় আদিবাসীদের ৩ বছর ব্যাপী পিলবারা ধর্মঘট শুরু হয়।
- প্যারিস পিস কনফারেন্স শেষ হয়, এবং সিদ্ধান্ত হয় যে, ইতালিকে ডোডিকানিজ দ্বীপপুঞ্জকে গ্রিসের কাছে ফিরিয়ে দিতে হবে।
- মে ৪ – সান ফ্রান্সিসকো উপসাগরে আলকাট্রাজ কারাগারে দুই দিনব্যাপী দাঙ্গা মার্কিন মেরিনরা থামায়, দাঙ্গায় পাঁচজন নিহত হয়।
- মে ৫ – টোকিওতে ২৮ জন জাপানি সামরিক ও সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল শুরু হয়।
- মে ৭ – টোকিও টেলিযোগাযোগ প্রকৌশল প্রতিষ্ঠিত হয়, যা পরে সনি নামে পরিচিত হয়।
- মে ৮ – এস্তোনীয় স্কুলছাত্রী আইলি ইয়োগি ও আগেদা পাভেল ব্রোঞ্জ সোলজার অব তালিনের পূর্ববর্তী সোভিয়েত স্মৃতিস্তম্ভটি উড়িয়ে দেন।
- মে ৯ – ইতালির রাজা তৃতীয় ভিক্টর এমানয়েল সিংহাসন ত্যাগ করেন এবং দ্বিতীয় উমবার্তো তার স্থলাভিষিক্ত হন।
- মে ১০ – হোয়াইট স্যান্ডস প্রুভিং গ্রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সফল ভি-২ রকেট উৎক্ষেপণ করা হয়।
- মে ১৬ – ব্রিটিশ কেবিনেট মিশনে ভারত বিভক্তির প্রস্তাব।
- মে ২১ – পদার্থবিদ লুইস স্লটিন লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরিতে ডেমন কোর নিয়ে পরীক্ষার সময় মারাত্মক বিকিরণের শিকার হন।
- মে ২৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে দুই দিনব্যাপী টর্নেডো প্রাদুর্ভাব শুরু হয়।
- মে ২৫ – লন্ডন চুক্তি অনুমোদনের পর ট্রান্সজর্ডান আমিরাত যুক্তরাজ্য থেকে স্বাধীন হয়ে হাশেমীয় রাজ্য ট্রান্সজর্ডান হয় এবং আমির প্রথম আবদুল্লাহ রাজা হন।
জুন
[সম্পাদনা]- জুন ১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোমানিয়ার নেতা আয়ন অ্যান্টোনেস্কুর মৃত্যুদণ্ড কার্যকর হয়।
- জুন ২ – ইতালি প্রজাতন্ত্র গঠিত হয়; গণভোটে ইতালীয়রা রাজতন্ত্রের পরিবর্তে প্রজাতন্ত্রের পক্ষে ভোট দেয়।
- জুন ৩ – ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক নেতারা ব্রিটিশ সরকার প্রস্তাবিত ভারত বিভাজন প্রস্তাব মেনে নেন।
- জুন ৪ – জুয়ান ফেরোন আর্জেনটিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- জুন ৫ – শিকাগোর লা সাল হোটেলে অগ্নিকাণ্ডে ৬১ জন নিহত হন।
- জুন ৭ – যুক্তরাজ্যের বিবিসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সাত বছর বন্ধ থাকার পর তার টেলিভিশন সম্প্রচার পুনরায় শুরু করে।
- জুন ১৮ – সমাজতন্ত্রী নেতা রাম মনোহর লোহিয়া গোয়ায় পর্তুগিজ শাসনের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের আহ্বান জানান।
- জুন ২৩ – ১৯৪৬-এর ভ্যাঙ্কুভার দ্বীপ ভূমিকম্প ভ্যাঙ্কুভার দ্বীপ, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডায় আঘাত হানে।
- জুন ২৭ – কানাডীয় নাগরিকত্ব আইনে কানাডার পার্লামেন্ট কানাডীয় নাগরিকত্বের সংজ্ঞা প্রতিষ্ঠা করে।
- জুন ২৯ – বিকিনিতে আমেরিকার প্রথম পরমাণু বোমা পরীক্ষা।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ১ – অপারেশন ক্রসরোডস-এর অংশ হিসেবে ক্রসরোডস এবল নামে যুদ্ধোত্তর প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানো হয়।
- জুলাই ৪
- জুলাই ৫ – মিশেলিন বার্নার্ডিনি প্যারিসের একটি সুইমিং পুলে প্রথম আধুনিক বিকিনি প্রদর্শন করেন।
- জুলাই ৭
- মাদার ফ্রান্সেসকা এস. ক্যাব্রিনি প্রথম মার্কিন হিসেবে সন্ত উপাধি লাভ করেন।
- হাওয়ার্ড হিউজ-এর এক্সএফ-১১ গোয়েন্দা বিমানের প্রোটোটাইপ বেভারলি হিলসে বিধ্বস্ত হলে তিনি প্রায় মৃত্যুর মুখে পড়েন।
- জুলাই ৯ – শ্যামদেশের রাজা আনন্দ মাহিদল আততায়ীর হাতে নিহত।
- জুলাই ১০ – ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা।
- জুলাই ১৫ – উত্তর বোর্নিও যুক্তরাজ্য কর্তৃক সংযুক্ত হয়।
- জুলাই ১৬ – মার্কিন যুক্তরাষ্ট্রের বিকিনি দ্বীপে পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়।
- জুলাই ২০ – প্যারিসে শান্তি সম্মেলন শুরু হয়।
- জুলাই ২২
- ব্রিটেনে পাউরুটির রেশন চালু হয়।
- কিং ডেভিড হোটেলে বোমা হামলা: ইহুদি ভূগর্ভস্থ সংগঠন ইরগুন জেরুজালেমের কিং ডেভিড হোটেলে বোমা হামলা চালায়, যেখানে বাধ্যতামূলক ফিলিস্তিনের বেসামরিক প্রশাসন ও সামরিক সদর দপ্তর ছিল, এতে ৯১ জন নিহত হয়।
- জুলাই ২৪ – সমুদ্র তলদেশে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
- জুলাই ২৫
- জুলাই ২৬ – আলোহা এয়ারলাইন্স হনুলুলু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেবা শুরু করে।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ১ – রুশ মুক্তিবাহিনীর নেতাদের মস্কোতে বিশ্বাসঘাতকতার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
- আগস্ট ৩ – ইন্ডিয়ানার সান্তা ক্লজে বিশ্বের প্রথম থিমযুক্ত বিনোদন পার্ক সান্তা ক্লজ ল্যান্ড উদ্বোধন হয়।
- আগস্ট ৪
- ডোমিনিকান প্রজাতন্ত্রের উত্তরে ৮.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এতে ১০০ জন নিহত এবং ২০,০০০ মানুষ গৃহহীন হয়।
- যুক্তরাষ্ট্র ফিলিপাইনের স্বাধীনতা ফিরিয়ে দিতে বাধ্য হয়।
- আগস্ট ৭ – সোভিয়েত ইউনিয়ন তুরস্কের কাছে তুর্কি প্রণালীর উপর সার্বভৌমত্ব অস্বীকার করে নোট দেয়, যা তুর্কি প্রণালী সংকটের সূচনা করে।
- আগস্ট ৮ – পারমাণবিক বোমা বহনে সক্ষম কনভেয়ার বি-৩৬ বিমানের প্রথম উড্ডয়ন সম্পন্ন হয়।
- আগস্ট ১৬
- মুসলীম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে পালনের সময় সাম্প্রদায়িক দাঙ্গা কলকাতা দাঙ্গা শুরু হয়।
- সেকেন্দ্রাবাদে সর্বভারতীয় হায়দ্রাবাদ ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
- আগস্ট ২৩ – ব্রিটিশ সামরিক সরকারের ৪৬ নম্বর অধ্যাদেশের মাধ্যমে জার্মান রাজ্য হানোভার এবং শ্লেসভিগ-হলস্টাইন গঠিত হয়।
- আগস্ট ২৮ – উত্তর কোরিয়ার শ্রমিক দল, বর্তমান শাসক দলের পূর্বসূরী, পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত কংগ্রেসে প্রতিষ্ঠিত হয়।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ২ – জওহরলাল নেহেরুকে প্রধানমন্ত্রীর ক্ষমতাসহ উপ-রাষ্ট্রপতি করে ভারতের অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
- সেপ্টেম্বর ৬ – মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেমস এফ. বায়ার্নস যুদ্ধ-পরবর্তী জার্মানিতে অর্থনৈতিক পুনর্গঠনের নীতি অনুসরণের ঘোষণা দেন।
- সেপ্টেম্বর ৮ – গণভোটের মাধ্যমে বুলগেরিয়ায় রাজতন্ত্র বিলুপ্ত হয়।
- সেপ্টেম্বর ১৫ – বুলগেরিয়া গণপ্রজাতন্ত্র ঘোষিত হয়।
- সেপ্টেম্বর ১৯ – উইনস্টন চার্চিল-এর জুরিখ বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণের পর ইউরোপ পরিষদ প্রতিষ্ঠিত হয়।
- সেপ্টেম্বর ২০
- প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তথা কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছিল।
- গণভোটের ছয় দিন পর ডেনমার্কের রাজা দশম খ্রিস্টিয়ান ফ্যারো দ্বীপপুঞ্জের স্বাধীনতা ঘোষণা বাতিল করেন।
- সেপ্টেম্বর ২৪
- হংকংয়ে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ প্রতিষ্ঠিত হয়।
- সোভিয়েত ইউনিয়ন সম্পর্কিত অতি গোপন ক্লিফোর্ড-এলসি প্রতিবেদন রাষ্ট্রপতি ট্রুম্যানের কাছে পেশ করা হয়।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ১
- নুরেমবার্গ ট্রায়ালে নাজি জার্মান নেতারা দোষী সাব্যস্ত হন।
- মিত্রশক্তি-অধিকৃত কোরিয়ায় দেগু অক্টোবর ঘটনা ঘটে।
- অক্টোবর ৩ – আমেরিকান ওভারসিজ এয়ারলাইন্সের একটি ডগলাস ডিসি-৪ বিমান কানাডার নিউফাউন্ডল্যান্ডের আর্নেস্ট হারমন বিমান ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়ে ৩৯ জন নিহত হন।
- অক্টোবর ১৩
- ফ্রান্স চতুর্থ ফরাসি প্রজাতন্ত্রের সংবিধান গ্রহণ করে।
- মোহাম্মদ আলী জিন্নাহ ও লর্ড ওয়াভেল এর ফলপ্রসূ আলোচনার পর নিখিল ভারত মুসলিম লীগ ওয়ার্কিং কমিটি কর্তৃক অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর পদে যোগদানের প্রস্তাব গ্রহণ করেন।
- অক্টোবর ১৪ – লন্ডনে বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধিরা বিশ্বব্যাপী পণ্যসেবার মান বজায় রাখতে মান নির্ধারক সংস্থা গঠনের বিষয়ে একমত হন। সংস্থাটি পরের বছর কার্যক্রম শুরু করে এবং সে হিসাবে ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস পালিত হয়।
- অক্টোবর ১৫
- জার্মানির ন্যুরেমবার্গে যুদ্ধবন্দিদের প্রাণদণ্ড দেওয়া হয়।
- ফিল্ড মার্শাল হারম্যান গোয়েরিং আত্মহত্যা করেন। দ্বিতীয় যুদ্ধপরাধের দায়ে তার প্রাণদন্ড কার্যকরের কয়েক ঘণ্টা আগে তিনি আত্মহত্যা করেন।
- অক্টোবর ১৬ – নুরেমবার্গ বিচার: আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল কর্তৃক দোষী সাব্যস্ত দশজন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
- অক্টোবর ২২ – পূর্ব জার্মানির বাইশ শতাধিক প্রকৌশলী ও প্রযুক্তিবিদকে পরিবার ও সরঞ্জামসহ সোভিয়েত ইউনিয়নে স্থানান্তরে বাধ্য করা হয়।
- অক্টোবর ২৪ – ভি-২ নং ১৩ নামক নভোযান বহিঃমন্ডল থেকে পৃথিবীর ছবি তুলতে সমর্থ হয়।
- অক্টোবর ২৫ – স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ ভারতে কংগ্রেস-লীগ অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ৩ – সম্রাটের অনুমোদনের মাধ্যমে জাপানের সংবিধান গৃহীত হয়।
- নভেম্বর ১০ – পেরুর আন্দিজ পর্বতমালায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১,৪০০ জন নিহত হন।
- নভেম্বর ১৬ – বিশ্বে প্রথমবারের মত কৃত্রিমভাবে বৃষ্টিপাত সৃষ্টি করা হয়।
- নভেম্বর ১৯ – আফগানিস্তান, আইসল্যান্ড ও সুইডেন জাতিসংঘে যোগদান করে।
- নভেম্বর ২০ – ইন্দোনেশিয়ার জাতীয় বিপ্লব: মারগারানার যুদ্ধে ই গুস্তি নগুরাহ রাই সহ ৯৬ জন ইন্দোনেশীয় নিহত হন।
- নভেম্বর ২৩ – ফরাসি নৌবাহিনীর হাইফংয়ে বোমাবর্ষণে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হন।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ২ – ব্রিটিশ সরকার ভারতের চার নেতাকে সংসদীয় সভায় যোগ দিতে নিমন্ত্রণ করেছিল। তারা হলেন- নেহরু, বলদেব সিং, জিন্নাহ ও লিয়াকত আলী।
- ডিসেম্বর ৭ – আটলান্টার ওয়াইনকফ হোটেলে অগ্নিকাণ্ডে ১১৯ জন নিহত হন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী হোটেল অগ্নিকাণ্ড।
- ডিসেম্বর ৮ – সংবিধান রচনার জন্য দিল্লিতে ভারতের গণপরিষদের প্রথম সভা হয়।
- ডিসেম্বর ৯
- পরবর্তী নুরেমবার্গ বিচার ডাক্তারদের বিচারের মাধ্যমে শুরু হয়, যেখানে নাৎসি মানব পরীক্ষা ও অ্যাকশন টি৪-এ জড়িত চিকিৎসক ও কর্মকর্তাদের বিচার করা হয়।
- ভারতের সংবিধান রচনার জন্য ভারতের গণপরিষদ প্রথমবারের মতো মিলিত হয়।
- ডিসেম্বর ১১ – নিউইয়র্কে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়।
- ডিসেম্বর ১২ – জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৩ গৃহীত হয়, যার মাধ্যমে শ্যামদেশ (বর্তমান থাইল্যান্ড) কে জাতিসংঘে অন্তর্ভুক্ত করা হয়।
- ডিসেম্বর ১৪
- আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে।
- জাতিসংঘের সাধারণ পরিষদ নিউ ইয়র্কে সদর দপ্তর স্থাপনের পক্ষে ভোট দেয়।
- ডিসেম্বর ১৯ – প্রথম ইন্দোচীন যুদ্ধ শুরু হয়।
- ডিসেম্বর ২০
- ইটস আ ওয়ান্ডারফুল লাইফ নিউ ইয়র্কের গ্লোব থিয়েটারে মুক্তি পায়।
- জাপানের নানকাইডোতে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে কমপক্ষে এক হাজার মানুষের মৃত্যু হয় এবং ৩৬,০০০ বাড়ি ধ্বংস হয়।
- ডিসেম্বর ২১ – জাপানের নানকাইদোতে ৮.১ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে ১,৩০০ জনের বেশি মানুষ নিহত হয় এবং ৩৮,০০০-এর বেশি বাড়িঘর ধ্বংস হয়।
- ডিসেম্বর ২৫ – সোভিয়েত ইউনিয়নের এফ-১ পারমাণবিক চুল্লিতে ইউরোপের প্রথম স্বনির্ভর পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া শুরু হয়।
- ডিসেম্বর ৩১ – রাষ্ট্রপতি হ্যারি এস. ট্রুম্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধে শত্রুতার অবসানের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
জন্ম
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- ১ জানুয়ারি - রিভেলিনো, ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড়।
- ৫ জানুয়ারি - ডায়ান কিটন - মার্কিন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।
মে
[সম্পাদনা]- ৩ মে - নুরুল ইসলাম বাবুল, বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। (মৃ. ২০২০)
জুলাই
[সম্পাদনা]অক্টোবর
[সম্পাদনা]- ৪ অক্টোবর - সুজান সার্যান্ডন, মার্কিন অভিনেত্রী ও সমাজকর্মী।
- ৬ অক্টোবর - জন ক্রেইগ ভেন্টার, মার্কিন জীববিজ্ঞানী।
নভেম্বর
[সম্পাদনা]- ২৫ নভেম্বর - ইউসুফ মুতালা, পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও দায়ী।
মৃত্যু
[সম্পাদনা]মে
[সম্পাদনা]- ১৯ মে - বুথ টার্কিংটন, মার্কিন ঔপন্যাসিক ও নাট্যকার। (জ. ১৮৬৯)
সেপ্টেম্বর
[সম্পাদনা]- ২ সেপ্টেম্বর - প্রমথ চৌধুরী, বাঙালি প্রাবন্ধিক ও কবি। (জ. ১৮৬৮)