৩০ মার্চ
অবয়ব
| << | মার্চ | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||
| ২০২৬ | ||||||
৩০ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮৯তম (অধিবর্ষে ৯০তম) দিন। বছর শেষ হতে আরো ২৭৬ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৫৯৮ – আভার-বাইজেন্টাইন যুদ্ধ: আভাররা বাইজেন্টাইন দুর্গ টমিসের অবরোধ তুলে নেয়।
- ১১৮০ – আব্বাসীয় খেলাফতের পতন যুগে আবুল আব্বাস আহমদ নাসেরের বাগদাদের খেলাফত লাভ।
- ১২৮২ – সিসিলি থেকে ফরাসিদের বহিষ্কার।
- ১২৯৬ – ইংল্যান্ডের প্রথম এডওয়ার্ড স্কটল্যান্ড ও ইংল্যান্ডের সশস্ত্র সংঘাতের সময় বারউইক-আপন-টুইড লুণ্ঠন করেন।
- ১৬৯৯ – গুরু গোবিন্দ সিং পাঞ্জাবের আনন্দপুর সাহিবে খালসা প্রতিষ্ঠা করেন।
- ১৮১২ – কলকাতায় এথেনিয়াম থিয়েটার নামে রঙ্গমঞ্চ খোলা হয়।
- ১৮১৫ – জোয়াকিম মুরাত রিমিনি ঘোষণাপত্র জারি করেন, যা ইতালীয় একীকরণের প্রাথমিক আহ্বানগুলোর মধ্যে অন্যতম।
- ১৮১৮ – পদার্থবিজ্ঞানী অগাস্টিন-জিন ফ্রেনেল ফরাসি বিজ্ঞান একাডেমিতে আলোক ঘূর্ণন বিষয়ক স্মারকলিপি পাঠ করেন।
- ১৮২২ – যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা টেরিটরি গঠিত হয়।
- ১৮৪১ – এথেন্সে ন্যাশনাল ব্যাংক অব গ্রিস প্রতিষ্ঠিত হয়।
- ১৮৪২ – মার্কিন শল্যচিকিৎসক ডা. ক্রফোর্ড লং প্রথমবার ইথার অ্যানেস্থেশিয়া ব্যবহার করেন।
- ১৮৪৪ – হাইতি থেকে ডোমিনিকান স্বাধীনতা যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ সান্তিয়াগো দে লস কাবায়েরোসের কাছে সংঘটিত হয়।
- ১৮৫৫ – মিসৌরি থেকে বর্ডার রাফিয়ানরা কানসাসে প্রবেশ করে দাসত্বপন্থী আইনসভা নির্বাচনে বাধ্য করে।
- ১৮৫৬ – ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটিয়ে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৮৬১ – স্যার উইলিয়াম ক্রুকস থ্যালিয়াম আবিষ্কারের ঘোষণা দেন।
- ১৮৬৩ – ডেনমার্কের রাজপুত্র ভিলহেল্ম গেয়র্গ গ্রিসের রাজা জর্জ হিসেবে নির্বাচিত হন।
- ১৮৬৭ – রাশিয়ার কাছ থেকে আমেরিকার আলাস্কা খরিদ।
- ১৮৭০ – পুনর্গঠন শেষে টেক্সাস মার্কিন কংগ্রেসে পুনরায় অন্তর্ভুক্ত হয়।
- ১৮৮৫ – কুশকার যুদ্ধ পাঞ্জদেহ ঘটনার সূত্রপাত ঘটায়, যা প্রায় রুশ ও ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ বাধিয়ে দিচ্ছিল।
- ১৮৯৯ – জার্মান রসায়ন সমিতি অন্যান্য জাতীয় বিজ্ঞান সংস্থাগুলোকে আন্তর্জাতিক পারমাণবিক ওজন কমিটিতে প্রতিনিধি নিয়োগের আমন্ত্রণ জানায়।
- ১৯০০ – ক্রিটের নোসোসে প্রত্নতাত্ত্বিকরা হায়ারোগ্লিফিক লিপি সম্বলিত প্রথম মাটির ফলক আবিষ্কার করেন, যা পরে লিনিয়ার বি নামে পরিচিত হয়।
- ১৯১২ – মরক্কোর সুলতান আবদ আল-হাফিদ ফেজ চুক্তিতে স্বাক্ষর করেন, যার ফলে মরক্কো ফরাসি আশ্রিত রাজ্যে পরিণত হয়।
- ১৯১৮ – বাকু ও বাকু গভর্নরেটের অন্যান্য স্থানে রক্তক্ষয়ী মার্চ দিবসের ঘটনা শুরু হয়।
- ১৯৩০ – চীনে বামপন্থী চীনা সাহিত্যিক সংঘ প্রতিষ্ঠিত হয়।
- ১৯৩৯ – হাইনকেল হি ১০০ যুদ্ধবিমান ৪৬৩ মাইল প্রতি ঘণ্টা বেগে বিশ্ব বায়ুগতি রেকর্ড স্থাপন করে।
- ১৯৪০ – দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ: জাপান ওয়াং জিংওয়েইয়ের নামমাত্র নিয়ন্ত্রণে নানকিংকে নতুন চীনা পুতুল সরকারের রাজধানী ঘোষণা করে।
- ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: মিত্রবাহিনীর বোমারু বিমানগুলো বুলগেরিয়ার সোফিয়ায় সবচেয়ে ভয়াবহ বোমা হামলা চালায়।
- ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: নুরেমবার্গে অভিযানে আরএএফ বোমার কমান্ড যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়, ৭৯৫টি বোমারুর মধ্যে ৯৫টি হারায়।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: সোভিয়েত বাহিনী অস্ট্রিয়া আক্রমণ করে ভিয়েনা দখল করে এবং পোলিশ ও সোভিয়েত বাহিনী ডানজিগ মুক্ত করে।
- ১৯৪৯ – আইসল্যান্ড ন্যাটোতে যোগদানের সময় রেইকিয়াভিকের অস্টারভোল্লুর স্কয়ারে দাঙ্গা শুরু হয়।
- ১৯৫৯ – ১৪তম দালাই লামা তেনজিন গিয়াৎসো তিব্বত থেকে ভারতে পালিয়ে যান।
- ১৯৬১ – নিউ ইয়র্ক সিটিতে মাদকদ্রব্য সংক্রান্ত একক কনভেনশন স্বাক্ষরিত হয়।
- ১৯৬৫ – ভিয়েতনাম যুদ্ধ: সায়গনে মার্কিন দূতাবাসের সামনে গাড়ি বোমা বিস্ফোরণে ২২ জন নিহত ও ১৮৩ জন আহত হন।
- ১৯৬৭ – লুই আর্মস্ট্রং নিউ অরলিন্স আন্তর্জাতিক বিমানবন্দরে ডেল্টা এয়ার লাইন্স ফ্লাইট ৯৮৭৭ বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হন।
- ১৯৭১ – শিক্ষাবিদ জ্যোতির্ময় গুহ ঠাকুরতা শহীদ হন।
- ১৯৭২ – ভিয়েতনাম যুদ্ধ: উত্তর ভিয়েতনামী বাহিনী দক্ষিণ ভিয়েতনামের অসামরিকীকৃত অঞ্চল অতিক্রম করার পর ইস্টার আক্রমণ শুরু হয়।
- ১৯৭৬ – ইসরাইল/প্যালেস্টাইন এলাকায় প্রথম ভূমি দিবস পালিত।
- ১৯৭৯ – ব্রিটিশ সাংসদ এ্যরি নীভ গাড়ি বোমা হামলায় নিহত।
- ১৯৮১ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রনাল্ড রেগান গুলিবিদ্ধ হন।
- ১৯৮২ – স্পেস শাটল কর্মসূচি: নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস মিসাইল রেঞ্জে কলম্বিয়ার অবতরণের মাধ্যমে এসটিএস-৩ মিশন সম্পন্ন হয়।
- ১৯৯২ – সত্যজিৎ রায় অস্কার পুরস্কার ‘মাস্টার অব ফিল্ম মেকার’ লাভ করেন।
- ১৯৯৬ – বিএনপি সরকারের প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে পদত্যাগ।
- ২০০২ – লিওঁতে সিনাগগে গাড়ি হামলা সংঘটিত হয়।
- ২০০৬ – অস্ট্রেলীয় অঞ্চলের অন্যতম শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় গ্লেন্ডা পশ্চিম অস্ট্রেলিয়ার অনস্লোর কাছে স্থলভাগে আঘাত হানে।
- ২০০৬ – যুক্তরাজ্যে টেরোরিজন এ্যাক্ট - ২০০৬ আইন হিসাবে গৃহীত হয়।
- ২০০৭ – সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত জেএমজেবি বিলুপ্ত ঘোষণা করা হয়।
- ২০০৮ – চীনা কর্তৃপক্ষ কর্তৃক ড্রোলমা কyi গ্রেফতার হন।
- ২০০৯ – ১২ জন সশস্ত্র লোক পাকিস্তানের লাহোরে অবস্থিত মানাওয়ান পুলিশ একাডেমী আক্রমণ করে।
- ২০১১ – মিন অং হ্লাইং মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত হন।
- ২০১৭ – স্পেসএক্স কক্ষপথ শ্রেণির রকেটের বিশ্বের প্রথম পুনরায় উড্ডয়ন পরিচালনা করে।
- ২০১৮ – ভূমি দিবসের বিক্ষোভ চলাকালে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী ১৭ জন ফিলিস্তিনিকে হত্যা করে এবং ১,৪০০ জনকে আহত করে।
- ২০১৯ – পোপ ফ্রান্সিস মরক্কো সফর করেন।
- ২০২৩ – ডোনাল্ড ট্রাম্প গ্র্যান্ড জুরি কর্তৃক অভিযুক্ত প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হন।
জন্ম
[সম্পাদনা]- ১৭৪৬ - ফ্রান্সিস্কো গোয়া, স্প্যানিশ চিত্রকর (মৃত্যু: ১৮২৮)।
- ১৮৪৪ - পল ভের্লেন, ফরাসী কবি (মৃত্যু: ১৮৯৬)।
- ১৮৫৩ - ভিনসেন্ট ভ্যান গখ ওলন্দাজ চিত্রশিল্পী।
- ১৮৭০ - বসুমতীর সম্পাদক ও লেখক সুরেশচন্দ্র সমাজপতি।(মৃ.০১/০১/১৯২১)
- ১৮৭৪ - নিকোলাই রদেস্কু, রোমানিয়ান সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদ (মৃত্যু: ১৯৫৩)।
- ১৮৯১ - যুক্তরাষ্ট্রের প্রকৌশলী ও যন্ত্র নির্মাতা আর্থার উইলিয়াম সিডনি হ্যাংরিটন জন্মগ্রহণ করেন।
- ১৮৯৯ - শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বাঙালি লেখক ও চিত্রনাট্যকার।(মৃ.১৯৭০)
- ১৯০৮ - দাদাসাহেব ফালকে পুরস্কার এ সম্মানিত প্রখ্যাত ভারতীয় অভিনেত্রী দেবিকা রাণী(মৃ.১৯৯৪)
- ১৯৪৯ - সুমিত্রা মুখোপাধ্যায়, খ্যাতনামা ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী। (মৃ.২০০৩)
- ১৯৭৯ - নোরা জোন্স, মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত জ্যাজ্ (jazz) সঙ্গীত শিল্পী, পিয়ানো বাদক এবং অভিনেত্রী।
- ১৯৮৬ - সার্জিও র্যামোস, স্প্যানিশ ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
[সম্পাদনা]- ১৬৬৩ - মীর জুমলা, মোগল সেনাপতি।
- ১৯৩০ - শ্যামজী কৃষ্ণ বর্মা, ভারতীয় বিপ্লবী, লণ্ডনে ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা। (জ.১৮৫৭)
- ১৯৪৮ - ইরানের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানতাপস এবং সংগ্রামী আলেম আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ হোসেইন তাবাতায়ী বুরোজার্দি মৃত্যুবরণ করেন।
- ১৯৫৭ - দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বাংলা ভাষার রূপকথার প্রখ্যাত রচয়িতা ও সংগ্রাহক। (জ.১৫/০৪/১৮৭৭)
- ১৯৬৫ - সতীনাথ ভাদুড়ী প্রথিতযশা বাঙালি সাহিত্যিক। (জ.২৭/০৯/১৯০৬)
- ১৯৬৭ - মমতাজ বেগম, মহান বাংলা ভাষা আন্দোলনের অন্যতম প্রধান সংগ্রামী নারী। (জ.১৯২৩)
- ১৯৭১ - এ. কে. এম. সামসুল হক খান জেলা প্রশাসক -কুমিল্লা জেলা
- ১৯৯৩ - ভক্তিপ্রকাশ ব্রহ্মচারী, ভাদুড়ী মহাশয় অর্থাৎ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথ-এর ত্যাগী শিষ্য ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর শিষ্য, যোগ-ভক্তি মার্গের সাধক, শ্রীশ্রীনগেন্দ্র মঠের দ্বিতীয় মোহন্ত, সংস্কৃতজ্ঞ পণ্ডিত, গ্রন্থ লেখক।(জ. ২৮/ ০১/১৯০৪)
- ২০০২ - আনন্দ বক্সী প্রখ্যাত ভারতীয় কবি,গীতিকার ও সুরকার।(জ.২১/০৭/১৯৩০)
- ২০০৫ - ফ্রেড কোরমাতসু, জাপানী বংশদ্ভূত মার্কিন এক্টিভিস্ট (জন্ম: ১৯১৯)।
- ২০১৩ - ড্যানিয়েল হফম্যান(কবি), মার্কিন কবি ও শিক্ষাবিদ (জন্ম: ১৯২৩)।
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ৩০ মার্চ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |