৩১ জুলাই
অবয়ব
| << | জুলাই | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | |
| ২০২৬ | ||||||
৩১ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১২তম (অধিবর্ষে ২১৩তম) দিন। বছর শেষ হতে আরো ১৫৩ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৩৯৮ – গিল্ডোর বাহিনী পশ্চিম রোমান সম্রাট হনোরিয়াস-এর অনুগত বাহিনীর কাছে পরাজিত হওয়ার পর গিল্ডোনীয় বিদ্রোহের অবসান ঘটে।
- ৪৩২ – পোপ সেলেস্টাইন প্রথম-এর মৃত্যুর চার দিন পর পোপ তৃতীয় সিক্সটাস নির্বাচিত হন।
- ৭৬৮ – প্রিমিসেরিয়াস ক্রিস্টোফার এবং লম্বার্ড রাজা ডেসিডেরিয়াস-এর প্রেরিত সৈন্যদের হাতে প্রতিপোপ দ্বিতীয় কনস্টানটাইন গ্রেফতার হন।
- ৭৮১ – ফুজি পর্বতের সবচেয়ে পুরনো নথিভুক্ত অগ্ন্যুৎপাত ঘটে।
- ১০০৯ – পোপ অষ্টাদশ জনের স্থলাভিষিক্ত হয়ে পোপ চতুর্থ সার্জিয়াস ১৪২তম পোপ হন।
- ১২০১ – তৃতীয় আলেক্সিওস অ্যাঞ্জেলোস-এর সিংহাসনের বিরুদ্ধে জন কোমনেনোস দ্য ফ্যাট-এর অভ্যুত্থানের চেষ্টা।
- ১৪২৩ – শতবর্ষের যুদ্ধ: ক্রাভঁ-এর যুদ্ধে ইয়োন নদীর তীরে ফরাসি-স্কটিশ বাহিনী অ্যাংলো-বার্গুন্ডীয় বাহিনীর কাছে পরাজিত হয়।
- ১৪৫১ – ফ্রান্সের রাজা সপ্তম চার্লসের আদেশে জাক ক্যোর গ্রেফতার হন।
- ১৪৯২ – আলহাম্ব্রা ডিক্রি কার্যকর হওয়ার মাধ্যমে স্পেন থেকে অবশিষ্ট সকল ইহুদিকে বহিষ্কার করা হয়।
- ১৪৯৮ – প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ আবিষ্কার করেন।
- ১৬১৮ – অরেঞ্জের রাজপুত্র মরিস উট্রেখটে ওয়ার্ডগেল্ডার মিলিশিয়া ভেঙে দেন, যা রেমনস্ট্র্যান্ট ও কাউন্টার-রেমনস্ট্র্যান্ট দ্বন্দ্বের একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
- ১৬৫৫ – রুশ-পোলিশ যুদ্ধ (১৬৫৪–৬৭): রুশ সেনাবাহিনী লিথুয়ানিয়ার গ্র্যান্ড ডাচির রাজধানী ভিলনিয়াস-এ প্রবেশ করে।
- ১৬৫৮ – আওরঙ্গজেব ভারতের মুঘল সম্রাট ঘোষিত হন।
- ১৬৬৭ – দ্বিতীয় ইঙ্গ-ওলন্দাজ যুদ্ধ শেষ করতে ব্রেডা চুক্তি স্বাক্ষরিত হয় এবং ইংল্যান্ড নিউ আমস্টারডাম-এর দখল লাভ করে।
- ১৭০৩ – রাজনৈতিক ব্যঙ্গাত্মক পুস্তিকা প্রকাশের জন্য রাষ্ট্রদ্রোহী মানহানির অপরাধে ড্যানিয়েল ডিফোকে পিলোরিতে দাঁড় করানো হয়।
- ১৭১৫ – হাভানা থেকে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করা ১২টি জাহাজের স্প্যানিশ ট্রেজার ফ্লিটের ১১টি জাহাজ ফ্লোরিডা উপকূলে ঝড়ে ডুবে যায়।
- ১৭৪১ – বাভারিয়ার চার্লস আলবার্ট উচ্চ অস্ট্রিয়া ও বোহেমিয়া আক্রমণ করেন।
- ১৭৬৩ – পন্টিয়াকের যুদ্ধ চলাকালে ব্লাডি রান-এর যুদ্ধে ওডাওয়া প্রধান পন্টিয়াকের বাহিনী ব্রিটিশ সৈন্যদের পরাজিত করে।
- ১৭৭৭ – দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস গিলবার্ট ডু মোটিয়ার, মার্কুইস দে লাফায়েতের সেবা গ্রহণের এবং তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর-জেনারেল পদমর্যাদা দেওয়ার প্রস্তাব পাস করে।
- ১৭৯০ – স্যামুয়েল হপকিন্সকে পটাশ প্রক্রিয়ার জন্য প্রথম মার্কিন পেটেন্ট প্রদান করা হয়।
- ১৮০৬ – ব্রিটিশ উপনিবেশবাদীরা দক্ষিণ আফ্রিকার ‘কাপ’ এলাকা দখল করে নেয়।
- ১৮০৭ – লর্ড মিন্টো গভর্নর জেনারেল পদে অধিষ্ঠিত হন।
- ১৮৫৬ – নিউজিল্যান্ডের শহর ক্রাইস্টচার্চকে সিটি হিসেবে গ্রহণ করা হয়।
- ১৮৬৫ – অস্ট্রেলিয়ার গ্র্যান্ডচেস্টার, কুইন্সল্যান্ডে বিশ্বের প্রথম ন্যারো-গেজ প্রধান রেলপথ চালু হয়।
- ১৮৭৪ – প্যাট্রিক ফ্রান্সিস হিলি প্রধানত শ্বেতাঙ্গ বিশ্ববিদ্যালয় জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে উদ্বোধিত প্রথম আফ্রিকান-আমেরিকান হন।
- ১৯০৪ – রুশ-জাপান যুদ্ধ: হসিমুচেং-এর যুদ্ধে জাপানি সাম্রাজ্যিক সেনাবাহিনী রুশ সাম্রাজ্যিক সেনাবাহিনীকে পরাজিত করে।
- ১৯০৮ – স্যার ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলনের সূচনা করেন।
- ১৯১৭ – প্রথম বিশ্বযুদ্ধ: বেলজিয়ামের ইপ্রেসের কাছে ওয়েস্ট ফ্ল্যান্ডার্সে পাসচেনডেলের যুদ্ধ শুরু হয়।
- ১৯১৯ – ওয়েমারে জার্মানি প্রজাতন্ত্র ঘোষণা করে।
- ১৯২৭ – নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গা বাধে।
- ১৯৩২ – জার্মান নির্বাচনে এনএসডিএপি (নাৎসি পার্টি) ৩৮% এর বেশি ভোট পায়।
- ১৯৩৮ – বুলগেরিয়া গ্রিস এবং বলকান আঁতাতের অন্যান্য রাষ্ট্র তুরস্ক, রোমানিয়া, যুগোস্লাভিয়ার সাথে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে।
- ১৯৩৮ – প্রত্নতাত্ত্বিকরা পারসিপোলিসে রাজা প্রথম দারিয়ুসের খোদাই করা স্বর্ণ ও রৌপ্য ফলক আবিষ্কার করেন।
- ১৯৪১ – হলোকাস্ট: অ্যাডলফ হিটলারের নির্দেশে নাৎসি কর্মকর্তা হারমান গোরিং এসএস জেনারেল রাইনহার্ড হাইড্রিখকে ইহুদি প্রশ্নের চূড়ান্ত সমাধানের পরিকল্পনা তৈরির আদেশ দেন।
- ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: স্মোলেনস্কের যুদ্ধ শেষ হয়, যেখানে জার্মানি প্রায় ৩,০০,০০০ সোভিয়েত রেড আর্মি সৈন্যকে বন্দী করে।
- ১৯৪৫ – ভিশি ফ্রান্সের পলাতক প্রাক্তন নেতা পিয়ের লাভাল অস্ট্রিয়ায় মিত্র সৈন্যদের কাছে আত্মসমর্পণ করেন।
- ১৯৪৮ – ডাঃ বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায় মাত্র কয়েকটি বাস নিয়ে যাত্রী পরিবহণ সংস্থা কাজ শুরু করে। পরবর্তীতে ১৯৬১ সালের ১৫ জুন সংস্থাটির নামকরণ হয় কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।
- ১৯৪৮ – নিউ ইয়র্কের আইডলওয়াইল্ড ফিল্ডে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বিমানবন্দর (পরবর্তীতে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর) উদ্বোধন করা হয়।
- ১৯৪৮ – যুদ্ধ-পরবর্তী পরীক্ষায় দুটি পারমাণবিক বোমার আঘাত সহ্য করার পর ইউএসএস নেভাদা আকাশ থেকে নিক্ষিপ্ত টর্পেডোতে ডুবে যায়।
- ১৯৫৪ – ইতালীয় পর্বতারোহী দল প্রথম হিমালয়ের কে-২ শৃঙ্গে আরোহণ করেন।
- ১৯৬৪ – রেঞ্জার কর্মসূচি: রেঞ্জার ৭ চাঁদের প্রথম ক্লোজ-আপ ছবি পাঠায়, যা পৃথিবীর টেলিস্কোপে দেখা ছবির চেয়ে ১০০০ গুণ বেশি স্পষ্ট ছিল।
- ১৯৬৬ – আনন্দ ভ্রমণের জাহাজ এমভি ডার্লউইন কর্নওয়াল উপকূলে ৩১ জন আরোহীসহ নিখোঁজ হয়।
- ১৯৭০ – ব্ল্যাক টট দিবস: রয়্যাল নেভিতে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত রাম রেশনের শেষ দিন।
- ১৯৭১ – এপোলো-১৫ মহাকাশ যান চাঁদে যাবার উদ্দেশ্যে রওনা হয়।
- ১৯৭১ – অ্যাপোলো কর্মসূচি: অ্যাপোলো ১৫-এর নভোচারীরা প্রথম চন্দ্রযানে চড়েন।
- ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইয়েমেন।
- ১৯৭২ – দ্য ট্রাবলস: অপারেশন মোটরম্যানে ব্রিটিশ সেনাবাহিনী উত্তর আয়ারল্যান্ডের নো-গো এলাকা পুনর্দখল করে এবং একই দিনে ক্লডি গ্রামে গাড়ি বোমা হামলায় নয়জন বেসামরিক নাগরিক নিহত হন।
- ১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় দক্ষিণ ভিয়েতনাম।
- ১৯৭৩ – ডেল্টা এয়ার লাইন্স ফ্লাইট ৭২৩ বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়াশার মধ্যে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ৮৯ জন নিহত হন।
- ১৯৭৫ – দ্য ট্রাবলস: উত্তর আয়ারল্যান্ডে একটি ব্যর্থ আধাসামরিক হামলায় জনপ্রিয় ক্যাবারে ব্যান্ড মায়ামি শোব্যান্ডের তিন সদস্য ও দুই বন্দুকধারী নিহত হন।
- ১৯৭৮ – চট্টগ্রামে এলপি গ্যাস কারখানা উদ্বোধন।
- ১৯৭৮ – চীনে শেক্সপিয়ারের রচনাবলীর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
- ১৯৮৭ – আলবার্টার এডমন্টনে টর্নেডো আঘাত হানে, এতে ২৭ জন নিহত হন।
- ১৯৮৮ – মালয়েশিয়ার বাটারওয়ার্থ, পেনাং-এ সুলতান আব্দুল হালিম ফেরি টার্মিনালের সেতু ধসে ৩২ জন নিহত ও ১,৬৭৪ জন আহত হন।
- ১৯৯১ – সোভিয়েত-মার্কিন দূরপাল্লার পারমাণবিক অস্ত্রহ্রাস চুক্তি ‘স্টার্ট’ স্বাক্ষরিত হলে দুদেশের মধ্যে বিরাজমান পাঁচ দশক ব্যাপী বিরোধের অবসানে কার্যকর পদক্ষেপ ঘটে।
- ১৯৯২ – জর্জিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- ১৯৯২ – থাই এয়ারওয়েজ আন্তর্জাতিক ফ্লাইট ৩১১ নেপালের কাঠমান্ডুর উত্তরে পর্বতে বিধ্বস্ত হয়ে ১১৩ জন নিহত হন।
- ১৯৯২ – চায়না জেনারেল এভিয়েশন ফ্লাইট ৭৫৫২ নানচিং তাচিয়াওচাং বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়ে ১০৮ জন নিহত হন।
- ১৯৯২ – মহাকাশ শাটল কর্মসূচি: আটলান্টিস এসটিএস-৪৬ মিশনে ইউরোপীয় রিট্রিভেবল ক্যারিয়ার এবং টেথার্ড স্যাটেলাইট সিস্টেম মোতায়েনের জন্য উৎক্ষেপণ করা হয়।
- ১৯৯৫ – আজকের দিনে ভারতের হয়ে প্রথম মোবাইল ফোনে কলকাতার মহাকরণে বসে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ইউনিয়ন কমিউনিকেশন মিনিস্টার সুখরামের সাথে।
- ১৯৯৭ – ফেডেক্স এক্সপ্রেস ফ্লাইট ১৪ নিউয়ার্ক আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়ে পাঁচজন আহত হন।
- ১৯৯৯ – ডিসকভারি প্রোগ্রাম: নাসা লুনার প্রসপেক্টর মহাকাশযানটি ইচ্ছাকৃতভাবে চাঁদে আছড়ে ফেলে তার অভিযান শেষ করে।
- ২০০৬ – কিউবার নেতা ফিদেল কাস্ত্রো ছোটভাই রাউল কাস্ত্রোর কাছে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেন।
- ২০০৭ – বাংলাদেশে অর্ধশত বছরের পুরনো খুলনার পিপলস জুট মিল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হয়।
- ২০০৭ – অপারেশন ব্যানার সমাপ্ত হয়, যা ছিল উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ সেনাবাহিনীর সবচেয়ে দীর্ঘস্থায়ী অভিযান।
- ২০০৮ – ইস্ট কোস্ট জেটস ফ্লাইট ৮১ মিনেসোটার ওয়াটোনা ডেগনার আঞ্চলিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হন।
- ২০১২ – মাইকেল ফেলপস ১৯৬৪ সালে লারিসা লাথিনিয়ার গড়া অলিম্পিকের এক আসরে সর্বোচ্চ পুরস্কার বিজয়ের রেকর্ড ভাঙ্গেন।
- ২০১৪ – তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর কাওশিউং-এ গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত ও ২৭০ জনের বেশি আহত হন।
- ২০২০ – আলাস্কার সোলডোটনার আকাশে ডি হ্যাভিল্যান্ড কানাডা ডিএইচসি-২ বিভার ও পাইপার পিএ-১২ সুপার ক্রুজার সংঘর্ষে রাজ্য প্রতিনিধি গ্যারি নপসহ ৭ জন নিহত হন।
জন্ম
[সম্পাদনা]- ১১৪৩ - সম্রাট নিজো, জাপানের সম্রাট।
- ১৫২৭ - দ্বিতীয় ম্যাক্সিমিলিয়ান, পবিত্র রোমান সম্রাট। (মৃ. ১৫৭৬)
- ১৭০৪ - গাব্রিয়েল ক্রেমার, সুইজারল্যান্ডীয় গণিতবিদ। (মৃ. ১৭৫২)
- ১৭১৮ - ইংরেজ পদার্থবিদ জন ক্যান্টন।(মৃ. ১৭৭২)
- ১৭৩৬ - বিখ্যাত ফরাসী পদার্থবিদ চার্লস অগাষ্টিন কুলান।
- ১৮০০ - ফ্রেডরিখ ভোলার, জার্মান রসায়নবিদ। (মৃ. ১৮৮২)
- ১৮৩৫ - ফ্রান্স এর ৫০ তম প্রধানমন্ত্রী হেনরি ব্রিসন।
- ১৮৭৫ - ফরাসি চিত্রকর জাক ভিয়ঁর।
- ১৮৮০ - মুন্সি প্রেমচাঁদ, আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক। (মৃ.৮/০১০/১৯৩৬)
- ১৮৯১ - প্রখ্যাত ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ক্ষিতীন্দ্রনাথ মজুমদার।(মৃ.১৯৭৫)
- ১৯০৪ - বিবেকানন্দ মুখোপাধ্যায় প্রখ্যাত বাঙালি সাংবাদিক ।(মৃ.২০/০৩/১৯৯৩)
- ১৯১২ - মিল্টন ফ্রিড্ম্যান, নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ। (মৃ. ২০০৬)
- ১৯১৮ - পল বয়ার, আমেরিকান বায়োকেমিস্ট এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ২০১৮)
- ১৯৩১ - বিশ্বের সেরা ১০ টেনিস সেরা তারকার কোচ নিক বলেতিয়েরি। (মৃ. ০৪/১২/২০২২)
- ১৯৪৪ - জেরাল্ডিন চ্যাপলিন, ইংরেজি, ফরাসি এবং স্পেনীয় ভাষার বিশিষ্ট অভিনেত্রী।
- ১৯৪৬ - পি সি সরকার জুনিয়র(প্রদীপচন্দ্র সরকার), ভারতীয় বাঙালি জাদুকর।
- ১৯৪৭ - মুমতাজ, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৫৫ - আহমদ আবদুল কাদের, ইসলামি চিন্তাবিদ ও রাজনীতিবিদ, খেলাফত মজলিসের মহাসচিব
- ১৯৫৭ - মনতাজুর রহমান আকবর, বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।
- ১৯৬৫ - জে কে রাউলিং, ইংরেজ কল্পকাহিনী লেখিকা।
- ১৯৬৬ - ডিন কেইন, মার্কিন টিভি অভিনেতা। যিনি সুপারম্যান চরিত্রে অভিনয় করেছন।
- ১৯৮৯ - ভিক্টোরিয়া আজারেঙ্কা, বেলারুশীয় টেনিস খেলোয়াড়।
- ১৯৯২ - কাইল লারসন, আমেরিকান রেস কার ড্রাইভার।
মৃত্যু
[সম্পাদনা]- ১৮৭৫ - অ্যান্ড্রু জনসন, মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি। (জ. ১৮০৮)
- ১৯৪০ - উধাম সিং , ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ মার্ক্সবাদী বিপ্লবী। (জ.২৬/১২/১৮৯৯)
- ১৯৪৩ - হেডলি ভেরিটি, পেশাদার ইংরেজ ক্রিকেটার। (জ. ১৯০৫)
- ১৯৪৪ - অঁতোয়ান দ্য স্যাঁত-এগজ্যুপেরি, ফরাসি লেখক, সাংবাদিক, বৈমানিক ও সেনা কর্মকর্তা।
- ১৯৭১ - সালাহউদ্দিন মমতাজ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা। (জ. ১৯৪৫)
- ১৯৮০ - মোহাম্মদ রফি, ভারতীয় সঙ্গীতশিল্পী। (জ.২৪/১২/১৯২৪)
- ১৯৮০ - শৈলেন্দ্রনাথ গুহরায়, ভারতে মুদ্রণ শিল্পের বিশিষ্ট ব্যক্তিত্ব ও শ্রীসরস্বতী প্রেসের প্রতিষ্ঠাতা। (জ.০৫/১১/১৯০০)
- ১৯৮১ - ওমর তরিজোস, পানামার স্বৈরশাসক। (জ.১৯২২)
- ১৯৯২ - রতন সেন, কমিউনিস্ট নেতা।
- ২০০৯ - ইংলিশ ফুটবলার এবং ব্যবস্থাপক বব্বি রবসন।
- ২০১২ - আমেরিকান গায়ক ও গান লেখক বিল ডস।
- ২০১৪ - নবারুণ ভট্টাচার্য, ভারতীয় লেখক। (জ.২৩/০৬/১৯৪৮)
- ২০১৭ - জান মোরো, ফরাসি অভিনেত্রী, গায়িকা, চিত্রনাট্যকার এবং পরিচালক। (জ. ১৯২৮)
- ২০২২ - নির্মলা মিশ্র, ভারতীয় বাঙালি সংগীত শিল্পী। (জ.১৯৩৮)
- ২০২২ - ফিদেল রামোস, ফিলিপাইনের ১২তম রাষ্ট্রপতি। (জ. ১৯২৮)
- ২০২৪ - অংশুমান গায়কওয়াড়, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। (জ. ১৯৫২)