১৯৩৭
অবয়ব
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৯৩৭ |
|---|
| বিষয় অনুযায়ী |
| দেশ অনুযায়ী |
| নেতাদের তালিকা |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিয়ষশ্রেণীসমূহ |
| কাজ বিষয়শ্রেণীসমূহ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৯৩৭ MCMXXXVII |
| আব উর্বে কন্দিতা | ২৬৯০ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৩৮৬ ԹՎ ՌՅՁԶ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৬৮৭ |
| বাহাই বর্ষপঞ্জি | ৯৩–৯৪ |
| বাংলা বর্ষপঞ্জি | ১৩৪৩–১৩৪৪ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৮৮৭ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৪৮১ |
| বর্মী বর্ষপঞ্জি | ১২৯৯ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৪৪৫–৭৪৪৬ |
| চীনা বর্ষপঞ্জি | 丙子年 (আগুনের ইঁদুর) ৪৬৩৩ বা ৪৫৭৩ — থেকে — 丁丑年 (আগুনের বলদ) ৪৬৩৪ বা ৪৫৭৪ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৬৫৩–১৬৫৪ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩১০৩ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৯২৯–১৯৩০ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৬৯৭–৫৬৯৮ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ১৯৯৩–১৯৯৪ |
| - শকা সংবৎ | ১৮৫৮–১৮৫৯ |
| - কলি যুগ | ৫০৩৭–৫০৩৮ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৯৩৭ |
| ইগবো বর্ষপঞ্জি | ৯৩৭–৯৩৮ |
| ইরানি বর্ষপঞ্জি | ১৩১৫–১৩১৬ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১৩৫৫–১৩৫৬ |
| জুশ বর্ষপঞ্জি | ২৬ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪২৭০ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীন ২৬ 民國২৬年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৪৭৯–২৪৮০ |
উইকিমিডিয়া কমন্সে ১৯৩৭ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৯৩৭ গ্রেগরীয় বর্ষপঞ্জির একটি সাধারণ বছর।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ১৫ – স্পেনীয় গৃহযুদ্ধ: ভারী ক্ষয়ক্ষতির পর জাতীয়তাবাদী ও প্রজাতন্ত্রী উভয় পক্ষ পিছু হটে করুনা সড়কের দ্বিতীয় যুদ্ধের অবসান ঘটায়।
- জানুয়ারি ১৯ – হাওয়ার্ড হিউজেস লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক শহরে সাত ঘণ্টা ২৮ মিনিট ২৫ সেকেন্ডে উড়ে নতুন বিমান গতির রেকর্ড গড়েন।
- জানুয়ারি ২৩ – মস্কো বিচারের অংশ হিসেবে সোভিয়েত-বিরোধী ট্রটস্কিপন্থী কেন্দ্রের বিচারে লিওন ট্রটস্কির প্রতি সহানুভূতিশীল ও জোসেফ স্টালিনের শাসন উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সতেরো জন মধ্য-স্তরের কমিউনিস্ট অভিযুক্ত হন।
- জানুয়ারি ২৫ – শিকাগো থেকে এনবিসি রেডিওতে দ্য গাইডিং লাইট অনুষ্ঠানটির অভিষেক হয়।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ৫ – চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র মডার্ন টাইমস মুক্তি পায়।
- ফেব্রুয়ারি ৮ – স্পেনীয় গৃহযুদ্ধ: রিপাবলিকান বাহিনী কান্তাব্রিয়ায় সান্তান্দার, পালেন্সিয়া ও বুরগোসের আন্তঃপ্রাদেশিক পরিষদ প্রতিষ্ঠা করে।
- ফেব্রুয়ারি ১১ – ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের কর্মবিরতিকে জেনারেল মোটর্স স্বীকৃতি দেয়ায় কর্মবিরতির সমাপ্তি।
- ফেব্রুয়ারি ১৪ – ফিলিস্তিনের শাশা গ্রামে সশস্ত্র ইহুদিবাদী গোষ্ঠী পালমাখ নির্মম গণহত্যা চালিয়েছিলো।
- ফেব্রুয়ারি ১৬ – ওয়ালেস এইচ. ক্যারোথার্স নাইলনের জন্য মার্কিন পেটেন্ট লাভ করেন।
- ফেব্রুয়ারি ১৯ – ইয়েকাটিট ১২: ইথিওপিয়ার আদ্দিস আবাবায় ভাইসরিগাল প্রাসাদে একটি প্রকাশ্য অনুষ্ঠানে, ইরিত্রীয় বংশোদ্ভূত দুই ইথিওপীয় জাতীয়তাবাদী গ্রেনেড দিয়ে ভাইসরয় রডলফো গ্রাজিয়ানিকে হত্যার চেষ্টা করেন।
- ফেব্রুয়ারি ২১ – জাতিসংঘ স্পেনীয় গৃহযুদ্ধে বিদেশি স্বেচ্ছাসেবকদের নিষিদ্ধ করে।
- ফেব্রুয়ারি ২৬ – ব্রিটিশ বাংলার প্রায় সওয়া ২ লাখ চটকল শ্রমিকের ৭৪ দিনের সাধারণ ধর্মঘট শুরু।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ২ – স্টিল ওয়ার্কার্স অর্গানাইজিং কমিটি ইউ.এস. স্টিলের সঙ্গে যৌথ দরকষাকষি চুক্তি স্বাক্ষর করে, যা যুক্তরাষ্ট্রের ইস্পাত শিল্পে ইউনিয়নায়নের পথ খোলে।
- মার্চ ৮ – স্পেনের গৃহযুদ্ধ: গুয়াদালাহারার যুদ্ধ শুরু হয়।
- মার্চ ১৫ – শিকাগোতে পৃথিবীর প্রথম ব্লাডব্যাংক চালু।
- মার্চ ১৮
- টেক্সাসের নিউ লন্ডনে নিউ লন্ডন স্কুল বিস্ফোরণে ৩০০ জন নিহত হয়, যাদের অধিকাংশই শিশু।
- স্পেনের গৃহযুদ্ধ: স্পেনীয় প্রজাতন্ত্রী বাহিনী গুয়াদালাহারার যুদ্ধে ইতালীয় বাহিনীকে পরাজিত করে।
- মার্চ ২১ – পন্সে গণহত্যা: মার্কিন-নিযুক্ত গভর্নর ব্ল্যান্টন উইনশিপ-এর নির্দেশে পুয়ের্তো রিকোর পন্সেতে পুলিশের গুলিতে ১৯ জন নিরস্ত্র বেসামরিক নাগরিক নিহত হন।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ১
- ভারত আইন অনুযায়ী প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়।
- এডেন ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়।
- রয়্যাল নিউজিল্যান্ড এয়ার ফোর্স একটি স্বাধীন বাহিনী হিসেবে গঠিত হয়।
- এপ্রিল ৭ – ইতালী আলবেনীয়া দখলের জন্যে হামলা শুরু করে।
- এপ্রিল ৯ – কামিকাজে বিমানটি লন্ডনের ক্রয়ডন বিমানবন্দরে পৌঁছায়। এটি ইউরোপে উড়ে আসা প্রথম জাপানে নির্মিত বিমান।
- এপ্রিল ১২ – স্যার ফ্রাঙ্ক হুইটল ইংল্যান্ডের রাগবিতে বিমানে ব্যবহারের জন্য নকশা করা প্রথম জেট ইঞ্জিনের ভূমিতে পরীক্ষা চালান।
- এপ্রিল ২৬ – স্পেনের গৃহযুদ্ধে জার্মান কন্ডর লিজিয়ন ও ইতালীয় আভিয়াৎসিওনে লেজিওনারিয়া গের্নিকায় বোমা হামলা চালায়।
- এপ্রিল ২৮ – দক্ষিণ আফ্রিকান চিকিৎসা গবেষক ম্যাক্স থেইলার নিউ ইয়র্ক সিটিতে রকফেলার ফাউন্ডেশনে ইয়েলো ফিভারের টিকা উদ্ভাবন করেন।
- এপ্রিল ৩০ – ফিলিপাইন কমনওয়েলথ ফিলিপিনো নারীদের ভোটাধিকার দেওয়া উচিত কিনা সে বিষয়ে গণভোট আয়োজন করে; ৯০% এর বেশি ভোট হ্যাঁ-এর পক্ষে পড়ে।
মে
[সম্পাদনা]- মে ৩ – মার্গারেট মিচেল তার “গন উইথ দ্য উইন্ড” এর জন্য পুলিৎজার পুরস্কার পান।
- মে ৬ – হিন্ডেনবার্গ দুর্ঘটনা: জার্মান জেপেলিন হিন্ডেনবার্গ নিউ জার্সির লেকহার্স্টে অবতরণের সময় আগুনে ধ্বংস হয়, ৩৬ জন নিহত হন।
- মে ৭ – স্পেনীয় গৃহযুদ্ধে জার্মান কনডর লিজিয়ন ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর বাহিনীকে সহায়তা করতে স্পেনে আসে।
- মে ১২ – যুক্তরাজ্যের ষষ্ঠ জর্জ এবং রানি এলিজাবেথ ওয়েস্টমিনস্টার অ্যাবিতে অভিষিক্ত হন।
- মে ১৭ – স্পেনীয় গৃহযুদ্ধে বার্সেলোনা মে দিবসের পর লার্গো কাবায়েরো সরকার পদত্যাগ করে এবং হুয়ান নেগ্রিন সরকার গঠন করেন।
- মে ২১ – সোভিয়েত স্টেশন উত্তর মেরু-১ আর্কটিক মহাসাগরের ভাসমান বরফের উপর পরিচালিত প্রথম বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে পরিণত হয়।
- মে ২৬ – মিশিগানের ডিয়ারবর্নে রিভার রুজ কমপ্লেক্সে ওয়াল্টার রিউথার ও ইউনাইটেড অটো ওয়ার্কার্স-এর সদস্যরা ফোর্ড মোটর কোম্পানির নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ওভারপাসের যুদ্ধে সংঘর্ষে জড়ান।
- মে ২৭ – ক্যালিফোর্নিয়ায় গোল্ডেন গেট সেতু পথচারীদের জন্য খুলে দেওয়া হয়, যা সান ফ্রান্সিসকো ও মেরিন কাউন্টির মধ্যে সংযোগ স্থাপন করে।
- মে ২৮
- জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোকসভাগেন প্রতিষ্ঠিত হয়।
- প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট একটি সুইচ টিপে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ উদ্বোধন করেন।
- মে ২৯ – স্পেনে গৃহযুদ্ধ চলার সময় রিপাবলিকানদের জঙ্গী বিমান জার্মানীর একটি জাহাজে আঘাত হানে।
- মে ৩০ – মেমোরিয়াল ডে গণহত্যা: শিকাগো পুলিশ ১০ জন শ্রমিক বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে।
জুন
[সম্পাদনা]- জুন ৩ – উইন্ডসরের ডিউক (সাবেক যুক্তরাজ্যের রাজা অষ্টম এডওয়ার্ড) ওয়ালিস সিম্পসনকে বিয়ে করেন।
- জুন ১১ – মহা শুদ্ধির সময় সোভিয়েত ইউনিয়নে জোসেফ স্টালিনের নির্দেশে আটজন সেনা নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
- জুন ১৪
- পেনসিলভানিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে আনুষ্ঠানিকভাবে পতাকা দিবসকে রাষ্ট্রীয় ছুটি হিসেবে উদযাপন করে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ মারিজুয়ানা ট্যাক্স আইন পাস করে।
- জুন ৩০ – বিশ্বে প্রথম আপৎকালীন টেলিফোন নম্বর ‘৯৯৯’ চালু হয় লন্ডনে।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ২ – আটলান্টিক অতিক্রমকারী প্রথম নারী বৈমানিক আমেলিয়া ইয়ারহার্ট রহস্যজনকভাবে বিমানসহ নিখোঁজ।
- জুলাই ৬ – স্পেনীয় গৃহযুদ্ধ: ব্রুনেতের যুদ্ধ শুরু হয়, যেখানে মাদ্রিদের ওপর চাপ কমাতে প্রজাতন্ত্রী বাহিনী জাতীয়তাবাদীদের বিরুদ্ধে আক্রমণ চালায়।
- জুলাই ৭
- উত্তর চীনে জাপান হামলা চালায়।
- পিল কমিশন ফিলিস্তিন বিভক্তির সুপারিশ করে, যা ফিলিস্তিনের ইতিহাসে বিভক্তির প্রথম আনুষ্ঠানিক সুপারিশ।
- জুলাই ৮ – তুরস্ক, ইরান, ইরাক ও আফগানিস্তান সান্দাবাদ চুক্তিতে সই করেছিল।
- জুলাই ৯ – ফক্স ফিল্ম কর্পোরেশনের নির্বাক চলচ্চিত্রের সংগ্রহশালা ১৯৩৭ সালের ফক্স ভল্ট অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যায়।
- জুলাই ২২ – নিউ ডিল: মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের সুপ্রিম কোর্টে আরও বিচারপতি যোগ করার প্রস্তাব প্রত্যাখ্যান করে।
- জুলাই ২৬ – ব্রুনেতের যুদ্ধ জাতীয়তাবাদীদের বিজয়ের মধ্য দিয়ে শেষ হয়।
- জুলাই ২৯ – টংঝো বিদ্রোহ: চীনের টংঝোতে পূর্ব হেবেই সেনাবাহিনী জাপানি সৈন্য ও বেসামরিকদের উপর আক্রমণ করে।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ১ – যোসিপ ব্রজ টিটো সামোবোরের কাছে বনে ক্রোয়েশিয়ার কমিউনিস্ট পার্টির গঠনতান্ত্রিক কংগ্রেসে সাংবিধানিক কংগ্রেসের ইশতেহার পাঠ করেন।
- আগস্ট ২ – আমেরিকায় মারিহুয়ানা ট্যাক্স অ্যাক্ট পাস হয়, যার ফলে গাঁজা ও এর উপজাত পণ্য অবৈধ হয়ে যায়।
- আগস্ট ৭ – চীনের গুরুত্বপূর্ণ থংজং হ্রদ ও কানতুং প্রদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য জাপান হামলা চালায় এবং দুই বছর ঐ দেশ দু’টির মধ্যে যুদ্ধ চলে।
- আগস্ট ১০
- চীনের গুরুত্বপূর্ণ থংজং হ্রদ ও কানতুং প্রদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য জাপান হামলা চালায় এবং দুই বছর ধরে ঐ দেশ দু’টির মধ্যে দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ চলে।
- স্পেনীয় গৃহযুদ্ধ: আরাগনের আঞ্চলিক প্রতিরক্ষা পরিষদ দ্বিতীয় স্পেনীয় প্রজাতন্ত্র কর্তৃক বিলুপ্ত হয়।
- আগস্ট ১৩ – দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ: সাংহাইয়ের যুদ্ধ শুরু হয়।
- আগস্ট ১৮ – শোশোন ন্যাশনাল ফরেস্টে বজ্রপাত থেকে ব্ল্যাকওয়াটার অগ্নিকাণ্ড শুরু হয়, যাতে ১৫ জন দমকলকর্মী নিহত হন।
- আগস্ট ২৪
- স্পেনের গৃহযুদ্ধে সান্তোনিয়া চুক্তির পর বাস্ক সেনাবাহিনী ইতালীয় কর্পো ট্রুপে ভোলোন্তারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
- স্পেনের গৃহযুদ্ধে গিহনে আস্তুরিয়াস ও লিওনের সার্বভৌম পরিষদ ঘোষিত হয়।
- আগস্ট ২৮ – টয়োটা মোটরস একটি স্বাধীন কোম্পানিতে পরিণত হয়।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ৫ – স্পেনীয় গৃহযুদ্ধ: একদিনের অবরোধের পর ইয়ানেস জাতীয়তাবাদীদের দখলে যায়।
- সেপ্টেম্বর ১০ – ভূমধ্যসাগরে আন্তর্জাতিক জলদস্যুতা মোকাবেলায় নয়টি দেশ নিওন সম্মেলনে অংশ নেয়।
- সেপ্টেম্বর ২১ – জে. আর. আর. টলকিনের দ্য হবিট প্রথমবার প্রকাশিত হয়।
- সেপ্টেম্বর ২৫ – দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ: চীনের অষ্টম রুট আর্মি পিংশিংগুয়ানের যুদ্ধে একটি ছোট কিন্তু মনোবল বৃদ্ধিকারী বিজয় অর্জন করে।
- সেপ্টেম্বর ২৭ – প্রথম সান্তাক্লজ প্রশিক্ষণের স্কুল চালু হয়।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ২ – রাফায়েল ত্রুহিয়ো ডোমিনিকান প্রজাতন্ত্রের সীমান্ত অঞ্চলে বসবাসরত হাইতীয়দের হত্যার নির্দেশ দেন, যা পার্সলে গণহত্যা নামে পরিচিত।
- অক্টোবর ৯ – চীনের ঝেংডিংয়ে অগ্রসরমান জাপানি সেনাবাহিনী থেকে স্থানীয় জনগণকে রক্ষা করা ৯ জন ক্যাথলিক ধর্মযাজক নিহত হন।
- অক্টোবর ১১
- চীনের সাংহাইয়ে চীন আর জাপানের সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই হয়। এই লড়াইয়ে দু’পক্ষের বিপুল সংখ্যক সৈন্য হতাহত হয়।
- উইন্ডসরের ডিউক ও ডাচেস ১২ দিনের জন্য নাৎসি জার্মানি সফর করেন এবং ২২ অক্টোবর অ্যাডলফ হিটলারের সঙ্গে সাক্ষাৎ করেন।
- অক্টোবর ১৩ – চীনের জাতীয় বিপ্লবী বাহিনীর নতুন চতুর্থ আর্মি প্রতিষ্ঠিত হয়।
- অক্টোবর ২৬ – নাৎসি জার্মানি ১৮,০০০ পোলীয় ইহুদিকে বহিষ্কার করতে শুরু করে।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ১ – স্টালিনবাদীরা যাজক পল হ্যামবার্গ এবং আজারবাইজানের লুথেরান সম্প্রদায়ের সাত সদস্যকে মৃত্যুদণ্ড দেয়।
- নভেম্বর ৮ – মিউনিখ-এ নাৎসিদের দ্য ইটারনাল জিউ (শিল্প প্রদর্শনী) প্রদর্শনী উদ্বোধন করা হয়।
- নভেম্বর ৯ – দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ: চীনা সেনাবাহিনী সাংহাই যুদ্ধ থেকে সরে যায়।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ৯ – দ্বিতীয় চীন-জাপান যুদ্ধে: লেফটেন্যান্ট জেনারেল ইয়াসুহিকো আসাকা-র নেতৃত্বে জাপানি সৈন্যরা চীনা শহর নানচিংয়ে আক্রমণ শুরু করে।
- ডিসেম্বর ১১ – দ্বিতীয় ইতালি-আবিসিনিয়া যুদ্ধ শুরু হয়। ইতালি জাতিপুঞ্জ ত্যাগ করে।
- ডিসেম্বর ১২ – দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ: পানায় ঘটনা: জাপানি বিমান ইয়াংসি নদীতে মার্কিন গানবোট ইউএসএস পানায়কে বোমা হামলা করে ডুবিয়ে দেয়।
- ডিসেম্বর ১৩ – চীনের নানচিং শহরে জাপানি আগ্রাসী সেনাবাহিনীর গণহত্যা যজ্ঞ শুরু হয়। জাপানের সৈন্যবাহিনী নানচিং শহরে প্রবেশ করার পর পৈশাচিক গণহত্যা শুরু করে। এই বিশ্ব-কাঁপানো গণহত্যায় ৩ লক্ষাধিক লোকের প্রাণহানি হয়।
- ডিসেম্বর ২২ – চালু হয় লিংকন টানেল।
- ডিসেম্বর ২৯ – আইরিশ ফ্রি স্টেট বিলুপ্ত হয়ে নতুন সংবিধান গ্রহণের মাধ্যমে আয়ারল্যান্ড নামে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
জন্ম
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- ৫ জানুয়ারি - আবদুল মোনেম, বাংলাদেশি শিল্পপতি ও ব্যবসায়ী।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ১৮ ফেব্রুয়ারি - আনিসুজ্জামান, বাংলাদেশি শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক। (মৃ. ২০২০)
আগস্ট
[সম্পাদনা]- ৩ আগস্ট - উৎপলকুমার বসু, পশ্চিমবঙ্গের হাংরি আন্দোলনের অন্যতম খ্যাতনামা বাঙালি কবি।
- ৪ আগস্ট - ডায়ান ক্যানন, মার্কিন অভিনেত্রী, পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক ও সম্পাদক।
- ৮ আগস্ট - ডাস্টিন হফম্যান, মার্কিন অভিনেতা ও পরিচালক।
অক্টোবর
[সম্পাদনা]- ১০ অক্টোবর - সিরাজুল ইসলাম, বাংলাদেশি মঞ্চ, বেতার ও টিভি অভিনেতা।
নভেম্বর
[সম্পাদনা]- ৩০ নভেম্বর - রিডলি স্কট, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
মৃত্যু
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]ফ্রেব্রুয়ারি
[সম্পাদনা]মার্চ
[সম্পাদনা]এপ্রিল
[সম্পাদনা]মে
[সম্পাদনা]জুন
[সম্পাদনা]জুলাই
[সম্পাদনা]আগস্ট
[সম্পাদনা]সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর
[সম্পাদনা]নভেম্বর
[সম্পাদনা]ডিসেম্বর
[সম্পাদনা]| বছর বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |