১১ জানুয়ারি
অবয়ব
| << | জানুয়ারি | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
| ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
| ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
| ২০২৬ | ||||||
১১ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১তম দিন। বছর শেষ হতে আরো ৩৫৪ (অধিবর্ষে ৩৫৫) দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৫৩২ – নিকা দাঙ্গায় কনস্টান্টিনোপলে রথ দৌড়ের বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে বিরোধ সহিংসতায় রূপ নেয়।
- ৬৩০ – মক্কা বিজয়: মুহাম্মদ ও তাঁর অনুসারীরা মক্কা নগরী জয় করেন এবং কুরাইশ গোত্র আত্মসমর্পণ করে।
- ৯৩০ – কারমাতিয়ানদের দ্বারা মক্কা লুণ্ঠিত হয়।
- ১০৫৫ – থিওডোরা বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাজ্ঞী হিসেবে অভিষিক্ত হন।
- ১১৫৮ – দ্বিতীয় ভ্লাদিস্লাভ বোহেমিয়ার রাজা হন।
- ১৫৬৯ – ইংল্যান্ডে প্রথম নথিভুক্ত লটারি অনুষ্ঠিত হয়।
- ১৬১৩ – মোগল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দেন।
- ১৬৫৪ – আরাউকো যুদ্ধ: স্পেনীয় সেনাবাহিনী দক্ষিণ চিলিতে বুয়েনো নদী পার হওয়ার সময় স্থানীয় মাপুচে-হুইলিচেদের কাছে পরাজিত হয়।
- ১৬৯৩ – ইতালির সিসিলিতে মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট শক্তিশালী ভূমিকম্পে সিসিলি ও মাল্টায় ব্যাপক ধ্বংসযজ্ঞ।
- ১৭৫৯ – যুক্তরাষ্ট্রে প্রথম জীবন বীমা কোম্পানি যাত্রা শুরু করে।
- ১৭৭৯ – চিং-থাং কোম্বা মণিপুরের রাজা হিসেবে অভিষিক্ত হন।
- ১৭৮২ – সিংহলের ত্রিংকোমালির কাছে ব্রিটিশের কাছে ডাচ বাহিনী আত্মসমর্পণ করে।
- ১৭৮৭ – উইলিয়াম হার্শেল ইউরেনাসের দুটি উপগ্রহ টাইটানিয়া ও ওবেরন আবিষ্কার করেন।
- ১৮০৫ – মিশিগান অঞ্চল প্রতিষ্ঠিত হয়।
- ১৮২০ – সাভানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০০টিরও বেশি ভবন ধ্বংস হয়।
- ১৮৪৬ – নন্দকুমার কবিরত্নের সম্পাদনায় পাক্ষিক ‘নিত্য ধর্মানুরঞ্জিতা’ পত্রিকা প্রকাশিত হয়।
- ১৮৫১ – তাইপিং বিদ্রোহ: হং শিউছুয়ান তাইপিং স্বর্গীয় রাজ্য ঘোষণা করেন এবং জিনতিয়ান অভ্যুত্থান শুরু হয়।
- ১৮৬১ – মার্কিন গৃহযুদ্ধ: আলাবামা যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়।
- ১৮৬৩ – মার্কিন গৃহযুদ্ধ: তিন দিনব্যাপী আরকানসাস পোস্ট যুদ্ধ শেষ হয়, জেনারেল জন ম্যাকক্লার্নান্ড ও অ্যাডমিরাল ডেভিড ডিক্সন পোর্টার ফোর্ট হিন্ডম্যান দখল করে আরকানসাস নদীর নিয়ন্ত্রণ নেন।
- ১৮৬৩ – মার্কিন গৃহযুদ্ধ: সিএসএস আলাবামা গ্যালভেস্টন বাতিঘরের কাছে ইউএসএস হ্যাটেরাসকে ডুবিয়ে দেয়।
- ১৮৬৬ – অষ্টেলিয়া যাবার পথে জাহাজ ‘লন্ডন’ বিধ্বস্ত হয়ে ২৩১ জনের মৃত্যু।
- ১৮৭৯ – এ্যাংলো-জুলু যুদ্ধ শুরু।
- ১৯০৮ – গ্রান্ড ক্যানিয়ন জাতীয় সৌধ তৈরী করা হয়।
- ১৯১২ – লরেন্সে অভিবাসী বস্ত্র শ্রমিকরা মজুরি কমানোর প্রতিবাদে ধর্মঘট শুরু করে।
- ১৯১৪ – কানাডীয় আর্কটিক অভিযানের জাহাজ ‘কার্লুক’ বরফের চাপে ভেঙে ডুবে যায়।
- ১৯১৭ – জার্মান নাশকতার ফলে সম্ভবত কিংসল্যান্ড অস্ত্র কারখানায় বিস্ফোরণ ঘটে।
- ১৯২২ – মানবদেহে ডায়াবেটিস রোগের জন্য প্রথমবারের মতো ইনসুলিন ব্যবহার।
- ১৯২৩ – রুর দখল: জার্মানিকে যুদ্ধ ক্ষতিপূরণ পরিশোধে বাধ্য করতে ফ্রান্স ও বেলজিয়ামের সেনারা রুর অঞ্চল দখল করে।
- ১৯২৬ – জেদ্দায় ইবনে সউদ কর্তৃক নিজকে হেজাজের বাদশাহ ঘোষণা করেন।
- ১৯২৭ – চলচ্চিত্র প্রতিষ্ঠান মেট্রো-গোল্ডউইন-মেয়ারের প্রধান লুই বি. মেয়ার লস অ্যাঞ্জেলেসে এক ভোজসভায় একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রতিষ্ঠার ঘোষণা দেন।
- ১৯২৮ – সোভিয়েত রাশিয়ার নেতা জোসেফ স্টালিন তৎকালীন বলশেভিক নেতা লিও ট্রটস্কিকে নির্বাসনে প্রেরণ করেছিলেন।
- ১৯৩৫ – অ্যামেলিয়া এয়ারহার্ট হাওয়াই থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত একাকী উড়ে যাওয়া প্রথম ব্যক্তি হন।
- ১৯৩৮ – চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির ইয়াংসি নদী ব্যুরোর মুখপত্র ‘সিনহুয়া’ ডেইলি উহান শহরের হানখৌতে প্রকাশিত হয়।
- ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি বাহিনী মালয় ফেডারেশনের রাজধানী কুয়ালালামপুর দখল করে।
- ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপানি বাহিনী ডাচ ইস্ট ইন্ডিজের বোর্নিওতে অবস্থিত তারাকান আক্রমণ করে।
- ১৯৪৩ – চীন প্রজাতন্ত্র ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সমতাভিত্তিক চুক্তিতে সম্মত হয়, যার ফলে চীনে বিদেশি সুবিধাভোগী অধিকার বাতিল হয়।
- ১৯৪৩ – ইতালীয়-মার্কিন নৈরাজ্যবাদী কার্লো ত্রেসকা নিউ ইয়র্ক সিটিতে গুপ্তহত্যার শিকার হন।
- ১৯৪৬ – আলবেনিয়ার কমিউনিস্ট পার্টির মহাসচিব এনভার হোজা নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা করে আলবেনিয়ার গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন।
- ১৯৪৯ – পূর্ব ও মধ্য-পশ্চিম অঞ্চলের অনুষ্ঠান সংযুক্ত করে পিটসবার্গের কেডিকেএ-টিভি প্রথম নেটওয়ার্কযুক্ত টেলিভিশন সম্প্রচার শুরু করে।
- ১৯৫৭ – সেনেগালের ডাকারে আফ্রিকান কনভেনশন প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৯ – ব্রাজিলের রিও দে জানেইরোর গালেয়াও বিমানবন্দরে অবতরণকালে লুফৎহানসার ৫০২ ফ্লাইট বিধ্বস্ত হয়ে ৩৬ জন নিহত হয়।
- ১৯৬১ – নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস ও কুইন্স সংযোগকারী থ্রগস নেক সেতু সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত হয়।
- ১৯৬২ – স্নায়ুযুদ্ধের সময় পোলিয়ার্নির বন্দরে নোঙর করা অবস্থায় সোভিয়েত সাবমেরিন বি-৩৭ এর টর্পেডো কক্ষে আগুন লেগে সেটি ধ্বংস হয়।
- ১৯৬২ – পেরুর হুয়াসকারান পর্বতে তুষারধসে প্রায় চার হাজার মানুষের মৃত্যু হয়।
- ১৯৬৪ – মার্কিন সার্জন জেনারেল লুথার টেরি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে জানিয়ে যুগান্তকারী প্রতিবেদন প্রকাশ করেন।
- ১৯৬৬ – তিবিলিসি মেট্রো চালু হয়।
- ১৯৭২ – পূর্ব পাকিস্তান নিজের নাম পরিবর্তন করে বাংলাদেশ রাখে।
- ১৯৭২ – মঙ্গোলিয়া এবং পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- ১৯৭২ – বাংলাদেশের রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এই ঘোষণা অনুযায়ী একটি গণপরিষদ গঠিত হয়।
- ১৯৭৩ – মেজর লিগ বেসবলের মালিকরা আমেরিকান লিগে মনোনীত ব্যাটার পদ চালুর অনুমোদন দেন।
- ১৯৭৬ – ইকুয়েডরে শান্তিপূর্ণ সামরিক অভ্যুত্থান ঘটে।
- ১৯৭৭ – ফিনল্যান্ডের শিশুতোষ অনুষ্ঠান ‘পিক্কু কাক্কোনেন’-এর প্রথম পর্ব ইলে টিভি২-তে সম্প্রচারিত হয়।
- ১৯৭৯ – ইরানের ইসলামী বিপ্লবের সবচেয়ে স্পর্শকাতর সময় চলছিলো।
- ১৯৮৩ – ডেট্রয়েট মেট্রোপলিটান বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ইউনাইটেড এয়ারলাইন্সের ২৮৮৫ ফ্লাইট বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়।
- ১৯৮৬ – অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ব্রিসবেনে গেটওয়ে সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
- ১৯৯২ – আলজেরিয়ার প্রেসিডেন্ট শাদলি বেনজাদিদ পদত্যাগ করেন।
- ১৯৯৪ – আইরিশ সরকার আইআরএ ও এর রাজনৈতিক শাখা সিন ফেইনের ওপর ১৫ বছরের সম্প্রচার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয়।
- ১৯৯৫ – কলম্বিয়ার মারিয়া লা বাহায় বিমান দুর্ঘটনায় ৫১ জন নিহত হয়।
- ১৯৯৬ – মহাকাশ শাটল কর্মসূচি: কেনেডি স্পেস সেন্টার থেকে এসটিএস-৭২ উৎক্ষেপণ করা হয়।
- ১৯৯৮ – আলজেরিয়ার সিদি-হামেদ গণহত্যায় ১০০ জনের বেশি নিহত হয়।
- ২০০২ – কিউবার গুয়ান্তানামো বে অবস্থিত মার্কিন নির্যাতন শিবিরে প্রথম বন্দিদের প্রেরণ করা হয়েছিলো।
- ২০০২ – বাংলাদেশের কূটনীতিক কিউ এ এম এ রহিম সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ২০০৩ – ইলিনয়ের গভর্নর জর্জ রায়ান জন বার্জ কেলেঙ্কারির প্রেক্ষিতে রাজ্যের মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ১৬৭ জন বন্দির সাজা মওকুফ করেন।
- ২০০৭ - বাংলাদেশের তৎকলীন রাষ্ট্রপতি ডঃ ইয়াজউদ্দিন আহমদ জরুরি অবস্থা ঘোষণা করেন।
- ২০১৩ – সোমালিয়ার বুলো মারেরে একজন ফরাসি জিম্মিকে মুক্ত করার ব্যর্থ প্রচেষ্টায় একজন ফরাসি সেনা ও ১৭ জন জঙ্গি নিহত হয়।
- ২০২০ – উহানের স্বাস্থ্য কর্মকর্তারা কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘোষণা দেন।
জন্ম
[সম্পাদনা]- ১৫৫৪ -জাপানের কোমইয়ো।
- ১৭৫৫ - আলোজান্ডার হ্যামিলটন, মার্কিন রাজনীতিজ্ঞ।
- ১৮৪২ - উইলিয়াম জেম্স, মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক।
- ১৮৫৯ - ব্রিটিশ রাজনীতিক লর্ড কার্জন, ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয়।(মৃ.২০/০৩/১৯২৫)
- ১৮৬৪ - এইচ. জর্জ সেলফরিজ, যুক্তরাজ্যের সেলফরিজ এন্ড কোং নামের চেইন স্টোরের প্রতিষ্ঠাতা।
- ১৮৬৬ - লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী, ভারতীয় আলোকচিত্র শিল্পী।(মৃ.০৮/১১/১৯৩৩)
- ১৮৬৮ - ছাই ইউয়ানফেই, চীনের আধুনিক শিক্ষাবিদ।
- ১৮৭৩ - হাইম বিয়ালিক, হিব্রু কবি।
- ১৮৮১ - মাখনলাল সেন অনুশীলন সমিতির সদস্য, বিপ্লবী, সাংবাদিক ও সম্পাদক। (মৃ.১১/০৫/১৯৬৫)
- ১৯০৩ - জেকব রোসেনফেল্ড, আন্তর্জাতিকতাবাদী যোদ্ধা।
- ১৯৩৪ - টোনি হোর, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।
- ১৯৩৮ - মীর শওকত আলী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
- ১৯৪১ - শেফালী ঘোষ, বাংলাদেশী কণ্ঠশিল্পী। (মৃ.২০০৬)
- ১৯৪২ - আঞ্জুমান আরা বেগম, একুশে পদক বিজয়ী বাংলাদেশী সঙ্গীতশিল্পী। (মৃ. ২০০৪)
- ১৯৪৫ - সাইমন ড্রিং, আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী বৈদেশিক সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং প্রতিবেদন নির্মাতা।
- ১৯৫৬ - ফিলিস লোগান, স্কটিশ অভিনেত্রী।
- ১৯৭১ - ম্যারি জে. ব্লাইজ, মার্কিন গায়িকা, গীতিকার, অভিনেত্রী ও মানবহিতৈষী।
মৃত্যু
[সম্পাদনা]- ১৫৫৪ - ডোমেনিকো ঘির্লানদাইয়ো, ইতালির শিল্পী।
- ১৭৬২ - লুই ফ্রাঁসোয়া রুবিইয়ক, ফরাসি ভাস্কর।
- ১৮৯১ - জর্জ ওউসমান, পারিসের পুনঃপরিকল্পক।
- ১৯২৮ - টমাস হার্ডি, ইংরেজ ঔপন্যাসিক।
- ১৯৪৭ - বিমলকুমার ঘোষ, খ্যাতনামা শিক্ষাব্রতী ও চিকিৎসক। (জ.১৮৭৪)
- ১৯৬৬ - লাল বাহাদুর শাস্ত্রী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী।(জ.০২/১০/১৯০৪)
- ১৯৮১ - মণীন্দ্রনাথ সেন, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী। (জ.১৮৯১)
- ২০০৮ - এড্মান্ড হিলারি, নিউজিল্যান্ডীয় পর্বতারোহী এবং অভিযাত্রী।
- ২০১৪ - এরিয়েল শ্যারন, ইসরায়েলের ১১তম প্রধানমন্ত্রী।
- ২০১৪ - মুহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশী বিচারপতি।
- ২০১৫- চাষী নজরুল ইসলাম, বাঙালি চলচ্চিত্র পরিচালক।
- ২০১৫ - অনিতা একবার্গ, সুইডেনের অভিনেত্রী।
- ২০২১ - বিশ্বের সাবেক এক নম্বর ব্যাটসম্যান কলিন ম্যাকডোনাল্ড। (জ. ১৭/১১/১৯২৮)
- ২০২২ - মাহমুদুল হক, বাংলাদেশী চিত্রশিল্পী।
- ২০২৪ - দেবারতি মিত্র, ভারতীয় বাঙালি কবি। (জ.১৯৪৬)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]আন্তর্জাতিক ফিত আস্টা বৈদালি দিবস
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ১১ জানুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |