১৯২৪
অবয়ব
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৯২৪ |
|---|
| বিষয় অনুযায়ী |
| দেশ অনুযায়ী |
| নেতাদের তালিকা |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিয়ষশ্রেণীসমূহ |
| কাজ বিষয়শ্রেণীসমূহ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৯২৪ MCMXXIV |
| আব উর্বে কন্দিতা | ২৬৭৭ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৩৭৩ ԹՎ ՌՅՀԳ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৬৭৪ |
| বাহাই বর্ষপঞ্জি | ৮০–৮১ |
| বাংলা বর্ষপঞ্জি | ১৩৩০–১৩৩১ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৮৭৪ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৪৬৮ |
| বর্মী বর্ষপঞ্জি | ১২৮৬ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৪৩২–৭৪৩৩ |
| চীনা বর্ষপঞ্জি | 癸亥年 (পানির শূকর) ৪৬২০ বা ৪৫৬০ — থেকে — 甲子年 (কাঠের ইঁদুর) ৪৬২১ বা ৪৫৬১ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৬৪০–১৬৪১ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩০৯০ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৯১৬–১৯১৭ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৬৮৪–৫৬৮৫ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ১৯৮০–১৯৮১ |
| - শকা সংবৎ | ১৮৪৫–১৮৪৬ |
| - কলি যুগ | ৫০২৪–৫০২৫ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৯২৪ |
| ইগবো বর্ষপঞ্জি | ৯২৪–৯২৫ |
| ইরানি বর্ষপঞ্জি | ১৩০২–১৩০৩ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১৩৪২–১৩৪৩ |
| জুশ বর্ষপঞ্জি | ১৩ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪২৫৭ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীন ১৩ 民國১৩年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৪৬৬–২৪৬৭ |
উইকিমিডিয়া কমন্সে ১৯২৪ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৯২৪ গ্রেগরীয় বর্ষপঞ্জির একটি অধিবর্ষ।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ৩ – ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার এবং তার সহকর্মীরা লুক্সরের কাছে তুতাংখামেনের পাথরে নির্মিত শবাধার আবিষ্কার করেন।
- জানুয়ারি ৭ – আন্তর্জাতিক হকি ফেডারেশন প্রতিষ্ঠা হয়।
- জানুয়ারি ২২ – রামসে ম্যাকডোনাল্ড যুক্তরাজ্যের প্রথম লেবার পার্টির প্রধানমন্ত্রী হন।
- জানুয়ারি ২৫ – ফরাসি আল্পসের শামোনিতে ১৯২৪ শীতকালীন অলিম্পিক শুরু হয়, যার মাধ্যমে শীতকালীন অলিম্পিক গেমসের সূচনা হয়।
- জানুয়ারি ২৭ – মৃত্যুর ছয় দিন পর ভ্লাদিমির লেনিনের মরদেহ বিশেষভাবে নির্মিত সমাধিসৌধে নেওয়া হয়।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ১ – যুক্তরাজ্য সাবেক সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়।
- ফেব্রুয়ারি ৫ – গ্রিনিচের রয়্যাল মানমন্দির গ্রিনিচ টাইম সিগন্যাল নামে পরিচিত ঘণ্টাভিত্তিক সময় সংকেত সম্প্রচার শুরু করে।
- ফেব্রুয়ারি ৮ – মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যাস চেম্বারের মাধ্যমে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর হয় নেভাডায়।
- ফেব্রুয়ারি ১৪ – কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং কোম্পানি তাদের নাম পরিবর্তন করে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন রাখে।
- ফেব্রুয়ারি ১৯ – জেনেভায় আন্তর্জাতিক মাদক কনভেনশন স্বাক্ষরিত হয়।
- ফেব্রুয়ারি ২২ – প্রথমবার কোনো রাষ্ট্রপতি হিসেবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ক্যালভিন কুলিজ হোয়াইট হাউস থেকে রেডিওতে বক্তব্য রাখেন।
- ফেব্রুয়ারি ২৮ – মার্কিন বাহিনীর হুন্ডুরাসে অবতরণ।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ৩
- মার্চ ৪ – ভারতের পতাকা সঙ্গীত ‘বিজয়ী বিশ্ব তিরঙ্গা প্যারা,ঝণ্ডা উঁচা রহে হমারা’ - শ্যামলাল গুপ্ত ’পার্ষদ’ রচনা করেন।
- মার্চ ৮ – ক্যাসল গেট খনি দুর্ঘটনায় ইউটার ক্যাসল গেটের কাছে ১৭২ জন কয়লা খনি শ্রমিক নিহত হন।
- মার্চ ১৬ – রোম চুক্তি অনুযায়ী ফিউমে ইতালির অংশ হিসেবে সংযুক্ত হয়।
- মার্চ ২৫ – গ্রিক স্বাধীনতার বার্ষিকীতে আলেকজান্দ্রোস পাপানাস্তাসিউ দ্বিতীয় হেলেনিক প্রজাতন্ত্র ঘোষণা করেন।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ১
- বিয়ার হল পুৎশে অংশগ্রহণের জন্য আডলফ হিটলারকে পাঁচ বছরের দুর্গ কারাদণ্ড দেওয়া হয়।
- রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্স গঠিত হয়।
- এপ্রিল ১৩ – গ্রিসের বহু-ক্রীড়া ক্লাব এ.ই.কে. কনস্টান্টিনোপল থেকে আসা গ্রিক শরণার্থীদের দ্বারা এথেন্সে প্রতিষ্ঠিত হয়।
- এপ্রিল ২৪ – থরভাল্ড স্টাউনিং ডেনমার্কের প্রধানমন্ত্রী হন।
মে
[সম্পাদনা]- মে ৮ – ক্লাইপেদা কনভেনশন স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে ক্লাইপেদা অঞ্চল আনুষ্ঠানিকভাবে লিথুয়ানিয়ার অন্তর্ভুক্ত হয়।
- মে ১০ – জে. এডগার হুভার মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রথম পরিচালক হিসেবে নিযুক্ত হন এবং ১৯৭২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
- মে ২১ – শিকাগো বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিচার্ড লোয়েব ও নাথান লিওপোল্ড জুনিয়র ১৪ বছর বয়সী ববি ফ্র্যাঙ্কসকে রোমাঞ্চকর হত্যাকাণ্ডে হত্যা করে।
- মে ৩১ – হোপ ডেভেলপমেন্ট স্কুলে অগ্নিকাণ্ডে ২৪ জন নিহত হন, যাদের বেশিরভাগই প্রতিবন্ধী শিশু।
জুন
[সম্পাদনা]- জুন ২ – আমেরিকায় জন্মগ্রহণকারী ভারতীয়দের আমেরিকার নাগরিকত্ব লাভ; মার্কিন রাষ্ট্রপতি ক্যালভিন কুলিজ ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট আইনে স্বাক্ষর করেন।
- জুন ৪ – বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম মেকানিসক্স-এর উপর তার গবেষণাপত্র, (যেটি পরবর্তীতে "বোস- আইনস্টাইন কনডেনসেট" নামে পরিচিত হয়) আইনস্টাইনের কাছে পাঠান।
- জুন ৮ – ব্রিটিশ মাউন্ট এভারেস্ট অভিযানে ব্রিটিশ পর্বতারোহী অ্যান্ড্রু আরভিন ও জর্জ ম্যালোরি নিখোঁজ হন।
- জুন ৯ – বুলগেরিয়ায় সামরিক অভ্যুত্থানে জনপ্রিয় সংস্কারবাদী আলেঙ্গান্দার নিহত এবং তার সরকার উৎখাত।
- জুন ১০ – ফ্যাসিবাদীরা রোমে ইতালীয় সমাজতন্ত্রী নেতা জাকোমো মাত্তেওত্তিকে অপহরণ করে হত্যা করে।
- জুন ২৬ – আমেরিকান সৈন্যরা ডোমিনিয়ন রিপাবলিক ত্যাগ করে।
- জুন ২৭ – পাঁচ বছর নির্মাণের পর জোহর-সিঙ্গাপুর কজওয়ে চালু হয়, যা জোহর ও সিঙ্গাপুরের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ স্থাপন করে।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ১ – ডোমিনিয়ন অব নিউফাউন্ডল্যান্ডের জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ (নিউফাউন্ডল্যান্ড) ফিল্ড মার্শাল ডগলাস হেগ, ১ম আর্ল হেগ কর্তৃক সেন্ট জনসে উদ্বোধন করা হয়।
- জুলাই ৫ – ব্রাজিলের সাওপাওলোতে সামরিক অভ্যুত্থান হয়।
- জুলাই ১০ – পাভো নুরমি প্যারিস অলিম্পিকে মাত্র এক ঘণ্টার ব্যবধানে ১,৫০০ মিটার ও ৫,০০০ মিটার দৌড়ে জয়লাভ করেন।
- জুলাই ১১ – এরিক লিডেল রবিবারে দৌড়াতে অস্বীকার করায় ১০০ মিটারের পরিবর্তে ৪০০ মিটারে অংশ নিয়ে প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জেতেন।
- জুলাই ২৪ – থেমিস্টোক্লিস সোফুলিস গ্রিসের প্রধানমন্ত্রী হন।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ৪ – মেক্সিকো ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
- আগস্ট ৫ – তুরস্কে বহু বিবাহ নিষিদ্ধ করা হয়।
- আগস্ট ৬ – মিত্র ও সহযোগী শক্তির সাথে তুরস্কের লোজান চুক্তি (Traité de Lausanne) কার্যকরী হয়।
- আগস্ট ২৮ – জর্জীয় বিরোধীরা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আগস্ট বিদ্রোহ সংঘটিত করে।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ৯ – হাওয়াইয়ের কাউয়াই দ্বীপের হানাপেপেতে হানাপেপে হত্যাকাণ্ড সংঘটিত হয়।
- সেপ্টেম্বর ১২ – চীনে গৃহযুদ্ধ বাঁধে।
- সেপ্টেম্বর ১৭
- হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন।
- দ্বিতীয় পোলিশ প্রজাতন্ত্রে সশস্ত্র সোভিয়েত হামলা ও স্থানীয় দস্যুদের বিরুদ্ধে পূর্ব সীমান্ত রক্ষার জন্য বর্ডার প্রোটেকশন কর্পস প্রতিষ্ঠিত হয়।
- সেপ্টেম্বর ১৮
- হিন্দু-মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধী অনশন শুরু করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্র ডোমিনিকান প্রজাতন্ত্রে সামরিক দখলদারির অবসান ঘটায়।
- সেপ্টেম্বর ২৮ – মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি দল প্রথম আকাশপথে বিশ্ব প্রদক্ষিণ সম্পন্ন করে।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ৭ – আন্দ্রেয়াস মিখালাকোপুলোস স্বল্প সময়ের জন্য গ্রিসের প্রধানমন্ত্রী হন।
- অক্টোবর ১৭ – হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন।
- অক্টোবর ২৩ – দ্বিতীয় ঝিলি-ফেংতিয়ান যুদ্ধ: যুদ্ধবাজ ফেং ইউশিয়াং জাপান সাম্রাজ্যের গোপন সমর্থনে বেইজিংয়ে অভ্যুত্থান ঘটান।
- অক্টোবর ২৫ – জিনোভিয়েভ পত্র ডেইলি মেইলে প্রকাশিত হয়।
- অক্টোবর ২৭ – সোভিয়েত ইউনিয়নে উজবেক এসএসআর প্রতিষ্ঠিত হয়।
- অক্টোবর ৩১ – ইতালির মিলানে প্রথম আন্তর্জাতিক সঞ্চয় ব্যাংক কংগ্রেসে বিশ্ব সঞ্চয় দিবস ঘোষণা করা হয়।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ১ – মঙ্গোলীয় প্রজাতন্ত্রের জন্ম হয়।
- নভেম্বর ৪ – ওয়াইয়োমিংয়ের নেলি টেলো রস মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম নারী গভর্নর হিসেবে নির্বাচিত হন।
- নভেম্বর ৭ – রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে উপস্থিত হন।
- নভেম্বর ৮ – অস্ট্রিয়ার চ্যান্সেলর ইগনাজ সেইপেল পদত্যাগ করেন।
- নভেম্বর ১৫ – কলকাতা কর্পোরেশনের মুখপত্র মিউনিসিপ্যাল গেজেটের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
- নভেম্বর ২২ – ইংল্যান্ড মিসরীয়দের সুদান থেকে বেরিয়ে যেতে বলে।
- নভেম্বর ২৩ – এডউইন হাবলের আবিষ্কার, যে অ্যান্ড্রোমিডা নীহারিকা আসলে আমাদের ছায়াপথের বাইরে একটি পৃথক ছায়াপথ, প্রথমবার দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়।
- নভেম্বর ২৬ – নতুন সংবিধানের মাধ্যমে মঙ্গোলীয় গণপ্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং বগদ খানাত বিলুপ্ত হয়।
- নভেম্বর ২৭ – নিউ ইয়র্ক সিটিতে প্রথম মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড অনুষ্ঠিত হয়।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ১
- ন্যাশনাল হকি লিগের প্রথম মার্কিন ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি বোস্টন ব্রুইন্স বোস্টন এরিনায় তাদের প্রথম খেলা খেলে।
- এস্তোনিয়ায় সোভিয়েত-সমর্থিত কমিউনিস্ট অভ্যুত্থানের প্রচেষ্টা ব্যর্থ হয়।
- ডিসেম্বর ৪ – মুম্বইয়ে গেটওয়ে অব ইন্ডিয়ার উদ্বোধন হয়।
- ডিসেম্বর ৯ – কলকাতা ইসলামিয়া কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
- ডিসেম্বর ১৯
- শেষ রোলস-রয়েস সিলভার গোস্ট গাড়িটি লন্ডনে বিক্রি হয়।
- জার্মান ধারাবাহিক হত্যাকারী ফ্রিৎস হারমান ধারাবাহিক হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।
- ডিসেম্বর ২০ – অ্যাডলফ হিটলার ল্যান্ডসবার্গ কারাগার থেকে মুক্তি পান।
- ডিসেম্বর ২৪ – আলবেনিয়া প্রজাতন্ত্রে পরিণত হয়।
জন্ম
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- ৮ জানুয়ারি - রন মুডি, ইংরেজ অভিনেতা, গায়ক, সুরকার এবং লেখক। (মৃ. ২০১৫)
ফ্রেব্রুয়ারি
[সম্পাদনা]মার্চ
[সম্পাদনা]এপ্রিল
[সম্পাদনা]মে
[সম্পাদনা]- ৮ মে - কলিম শরাফী, বাংলাদেশী সঙ্গীত শিল্পী।
জুন
[সম্পাদনা]জুলাই
[সম্পাদনা]আগস্ট
[সম্পাদনা]সেপ্টেম্বর
[সম্পাদনা]- ৯ সেপ্টেম্বর - সিলভিয়া মাইলস, মার্কিন অভিনেত্রী। (মৃ. ২০১৯)
- ১৬ সেপ্টেম্বর - লরেন বাকল, মার্কিন অভিনেত্রী। (মৃ. ২০১৪)
অক্টোবর
[সম্পাদনা]নভেম্বর
[সম্পাদনা]ডিসেম্বর
[সম্পাদনা]মৃত্যু
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]ফ্রেব্রুয়ারি
[সম্পাদনা]মার্চ
[সম্পাদনা]এপ্রিল
[সম্পাদনা]মে
[সম্পাদনা]জুন
[সম্পাদনা]জুলাই
[সম্পাদনা]আগস্ট
[সম্পাদনা]সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর
[সম্পাদনা]নভেম্বর
[সম্পাদনা]ডিসেম্বর
[সম্পাদনা]| বছর বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |