৩০ অক্টোবর
অবয়ব
| << | অক্টোবর | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
| ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
| ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
| ২০২৬ | ||||||
৩০ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩০৩তম (অধিবর্ষে ৩০৪তম) দিন। বছর শেষ হতে আরো ৬২ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ১৩০ – সম্রাট হাড্রিয়ান নীল নদের তীরে তাঁর সঙ্গী অ্যান্টিনাসের সম্মানে অ্যান্টিনোপলিস শহর প্রতিষ্ঠা করেন।
- ৬৩৭ – আরব-বাইজেন্টাইন যুদ্ধ: লৌহ সেতুর যুদ্ধের পর আন্তিয়খ রাশিদুন খিলাফতের কাছে আত্মসমর্পণ করে।
- ৭৫৮ – আরব ও পারস্যের জলদস্যুরা কুয়াংচৌ লুণ্ঠন করে।
- ১১৩৭ – রিগনানোর যুদ্ধে অপুলিয়ার রানুলফ সিসিলির দ্বিতীয় রজারকে পরাজিত করেন।
- ১২৭০ – অষ্টম ক্রুসেড শেষ হয় – ফ্রান্সের রাজা নবম লুইয়ের ভাই আঞ্জুর প্রথম চার্লস এবং তিউনিসের হাফসীয় রাজবংশ এর মধ্যে চুক্তির মাধ্যমে।
- ১৩৪০ – রিকনকুইস্তা: রিও সালাদোর যুদ্ধে পর্তুগিজ ও কাস্তিলীয় বাহিনী মুসলিম আক্রমণ প্রতিহত করে।
- ১৬৫৭ – ইঙ্গ-স্পেনীয় যুদ্ধ: ওচো রিওসের যুদ্ধে স্পেনীয় বাহিনী জ্যামাইকা পুনর্দখলে ব্যর্থ হয়।
- ১৮০৬ – চতুর্থ জোটের যুদ্ধ: অনেক বড় বাহিনীর মুখোমুখি হয়েছেন ভেবে ৫,৩০০ সৈন্যের অধিনায়ক প্রুশীয় জেনারেল ফন রোমবার্গ ৮০০ ফরাসি সৈন্যের কাছে স্টেটিন শহর আত্মসমর্পণ করেন।
- ১৮১৭ – সিমন বলিভার তৃতীয় ভেনেজুয়েলা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন।
- ১৮৩১ – যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী দাস বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ন্যাট টার্নার গ্রেপ্তার হন।
- ১৮৩৬ – লুই নেপোলিয়ন ফ্রান্সে জুলাই রাজতন্ত্র উৎখাতের জন্য স্ট্রাসবুর্গ অভ্যুত্থানের ব্যর্থ প্রচেষ্টা চালান।
- ১৮৫৮ – ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডে আর্সেনিক ট্রাইঅক্সাইড মিশ্রিত মিষ্টি খেয়ে প্রায় ২০ জনের মৃত্যু হয়।
- ১৮৬৩ – ডেনমার্কের যুবরাজ ভিলহেলম এথেন্সে পৌঁছে হেলেনদের রাজা প্রথম জর্জ হিসেবে সিংহাসনে আরোহণ করেন।
- ১৮৬৪ – অস্ট্রিয়ার সম্রাট এবং প্রুশিয়া ও ডেনমার্কের রাজা দ্বয়ের মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৮৮৮ – মাতাবেলেল্যান্ডে সেসিল রোডসের প্রতিনিধিদের রাড কনসেশন প্রদান করা হয়।
- ১৮৯১ – জাপানে প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।
- ১৯০৫ – রুশ জার দ্বিতীয় নিকোলাস অক্টোবর ইশতেহার জারি করেন, যাতে জনগণকে নাগরিক স্বাধীনতা ও ডুমা গঠনের অধিকার দেওয়া হয়।
- ১৯১৮ – হাঙ্গেরিতে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের সুচনা হয়।
- ১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক আত্মসমর্পণ করে।
- ১৯১৮ – অস্ট্রিয়া বিপ্লব সংগঠিত হয়।
- ১৯১৮ – সেন্ট স্টিফেনের মুকুটের ভূমি, হাঙ্গেরি রাজ্য এবং ক্রোয়েশিয়া, স্লাভোনিয়া ও ডালমেশিয়ার ত্রৈধ রাজ্যের রাষ্ট্রীয় ইউনিয়ন ক্রোয়েশীয় ও হাঙ্গেরীয় সংসদের সিদ্ধান্তে বিলুপ্ত হয়।
- ১৯২০ – ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
- ১৯২০ – সিডনিতে অস্ট্রেলিয়ার কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।
- ১৯২২ – ইতালিতে বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদী মন্ত্রিসভা গঠন করেন।
- ১৯৩৮ – অরসন ওয়েলস এইচ. জি. ওয়েলসের দ্য ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস উপন্যাসের বেতার নাট্যরূপ প্রচার করেন, যা যুক্তরাষ্ট্রে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।
- ১৯৪১ – রাষ্ট্রপতি রুজভেল্ট মিত্র দেশগুলোর জন্য ১ বিলিয়ন ডলারের লেন্ড-লিজ সহায়তা অনুমোদন করেন।
- ১৯৪১ – হলোকাস্ট: পিধাইৎসি থেকে দেড় হাজার ইহুদিকে নাৎসিরা বেলজেক নির্মূল শিবিরে পাঠায়।
- ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জার্মান সাবমেরিন ইউ-৫৫৯ ডুবে যাওয়ার সময় কোড বই উদ্ধার করতে গিয়ে লেফটেন্যান্ট টনি ফ্যাসন ও নাবিক কলিন গ্রেজিয়ার মারা যান।
- ১৯৪৪ – হলোকাস্ট: আনা ও মার্গট ফ্রাঙ্ককে আউশভিৎস থেকে বার্গেন-বেলসেন বন্দিশিবিরে নির্বাসিত করা হয়।
- ১৯৪৫ – ভারত জাতিসংঘের সদস্য পদ লাভ করে।
- ১৯৪৭ – শুল্ক ও বাণিজ্য বিষয়ক সাধারণ চুক্তি (গ্যাট) প্রতিষ্ঠিত হয়, যা বিশ্ব বাণিজ্য সংস্থার ভিত্তি।
- ১৯৪৮ – মাল্টার গোজো চ্যানেলে কালা উপকূলে যাত্রী বোঝাই লুৎসু মাছ ধরার নৌকা ডুবে ২৭ জনের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়।
- ১৯৫২ – ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৩ – রাষ্ট্রপতি আইজেনহাওয়ার সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে শক্তিশালী পারমাণবিক প্রতিরোধ বজায় রাখা সংক্রান্ত গোপন নথি এনএসসি ১৬২/২ অনুমোদন করেন।
- ১৯৫৬ – হাঙ্গেরীয় বিপ্লব: ইমরে নগির সরকার বিপ্লবী শ্রমিক পরিষদগুলোকে স্বীকৃতি দেয় এবং বেলা কিরালির নেতৃত্বে সোভিয়েত-বিরোধী মিলিশিয়ারা হাঙ্গেরীয় শ্রমজীবী জনগণের দলের সদর দপ্তরে হামলা চালায়।
- ১৯৫৮ – স্যার অ্যাডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।
- ১৯৫৯ – ভার্জিনিয়ার শার্লটসভিল-অ্যালবেমার্ল বিমানবন্দরে অবতরণের সময় পিডমন্ট এয়ারলাইন্সের ফ্লাইট ৩৪৯ বিধ্বস্ত হয়ে ২৭ জনের মধ্যে ২৬ জন নিহত হন।
- ১৯৬১ – সোভিয়েত ইউনিয়ন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরক যন্ত্র জার বোমার বিস্ফোরণ ঘটায়।
- ১৯৬৮ – পার্ক চুং-হির স্বৈরশাসন উৎখাত ও কোরিয়ার পুনরেকত্রীকরণের ব্যর্থ প্রচেষ্টায় ১২০ জন উত্তর কোরীয় কমান্ডো দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে অবতরণ করে।
- ১৯৭৩ – কেনিয়ায় হাতি শিকার ও হাতির দাঁতের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করা হয়।
- ১৯৭৩ – তুরস্কে বসফরাস সেতুর নির্মাণ সম্পন্ন হয়, যা বসফরাসের উপর দিয়ে ইউরোপ ও এশিয়া মহাদেশকে দ্বিতীয়বারের মতো সংযুক্ত করে।
- ১৯৭৫ – স্পেনের যুবরাজ জুয়ান কার্লোস অসুস্থ স্বৈরশাসক জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হন।
- ১৯৭৫ – চেকোস্লোভাকিয়ার প্রাগে অবতরণের সময় ইনেক্স-অ্যাড্রিয়া এভিওপ্রোমেট ফ্লাইট ৪৫০ বিধ্বস্ত হয়ে ৪৫ জন নিহত হন।
- ১৯৮০ – ১৯৬৯ সালের ফুটবল যুদ্ধের কারণ হওয়া সীমান্ত বিরোধ আন্তর্জাতিক বিচার আদালতে নিষ্পত্তির জন্য এল সালভাদর ও হন্ডুরাস সম্মত হয়।
- ১৯৮২ – পর্তুগালে আট বছরের সামরিক শাসনের অবসান ঘটে।
- ১৯৮৩ – পূর্ব তুরস্কে ভূমিকম্পে ১২শ লোক মৃত্যু বরণ করে।
- ১৯৮৩ – সাত বছর সামরিক শাসনের পর আর্জেন্টিনায় প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ১৯৮৫ – মহাকাশযান চ্যালেঞ্জার তার শেষ সফল মিশন এসটিএস-৬১-এ এর জন্য উৎক্ষেপণ করা হয়।
- ১৯৯১ – মার্কিন ও সোভিয়েত প্রেসিডেন্টদ্বয়ের উপস্থিতিতে মাদ্রিদে ইসরাইলি আরব ও ফিলিস্তিনিদের শান্তি সম্মেলন শুরু হয়।
- ১৯৯২ – পৃথিবী গোলাকার বলে গ্যালিলিও গ্যালিলির মতবাদ যে সত্য ছিল, তা রোমান ক্যাথলিক চার্চ স্বীকার করে নেয় ৩৬০ বছর পর।
- ১৯৯৫ – কুইবেকের নাগরিকরা দ্বিতীয় গণভোটে সামান্য ব্যবধানে (৫০.৫৮% বনাম ৪৯.৪২%) কানাডার প্রদেশ হিসেবে থাকার পক্ষে ভোট দেন।
- ২০০৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে ড্রেসডেনের অগ্নিবোমা হামলায় ধ্বংস হওয়া ড্রেসডেন ফ্রাউয়েনকির্চে তেরো বছরের পুনর্নির্মাণ শেষে পুনরায় প্রতিষ্ঠিত হয়।
- ২০১১ – দেশের প্রথম নারী মেয়র সেলিনা হায়াত আইভীর বিজয় লাভ করেন।
- ২০১৩ – ভারতের অন্ধ্রপ্রদেশের (বর্তমান তেলেঙ্গানা) মহবুবনগর জেলায় বাসে আগুন লেগে ৪৫ জন নিহত ও ৭ জন আহত হন।
- ২০১৪ – সুইডেন ইউরোপীয় ইউনিয়নের প্রথম সদস্য রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
- ২০১৪ – যুক্তরাষ্ট্রের কানসাসের উইচিটা বিমানবন্দরে বিচক্র্যাফট সুপার কিং এয়ার বিমান বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হন।
- ২০১৫ – রোমানিয়ার রাজধানী বুখারেস্টের কোলেক্টিভ নাইটক্লাবে আগুনে ৬৪ জন নিহত ও ১৪৭ জনের বেশি আহত হন।
- ২০২০ – গ্রিস ও তুরস্কের মধ্যবর্তী এজিয়ান সাগরে ৭.০ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে প্রধানত ভবন ধসে অন্তত ১১৯ জন নিহত হন।
- ২০২২ – ভারতের গুজরাটের মোরবি শহরে পথচারী ঝুলন্ত সেতু ধসে অন্তত ১৩৫ জন নিহত হন।
- ২০২৩ – গাজায় ইসরায়েলি অভিযানের সময় প্রথম বন্দি উদ্ধার অভিযানে ওরি মেগিদিশকে উদ্ধার করা হয়।
জন্ম
[সম্পাদনা]১৬০১ - ১৯০০
[সম্পাদনা]- ১৭৩৫ - জন অ্যাডামস, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি। (মৃ. ১৮২৬)
- ১৮৩৪ - স্যামুয়েল বোর্ন, ব্রিটিশ আলোকচিত্রশিল্পী। (মৃ. ১৯১২)
- ১৮৫৩ - প্রমথনাথ মিত্র, ভারতে বিপ্লবী প্রতিষ্ঠান সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি। (মৃ.২৩/০৯/১৯১০)
- ১৮৭৩ - হ্যারি ফস্টার, ইংরেজ প্রথম শ্রেণির ক্রিকেটার। (মৃ. ১৯৫০)
- ১৮৮৭ - সুকুমার রায়, বাঙালি লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক ও নাট্যকার। (মৃ.১০/০৯/১৯২৩)
- ১৮৯৫ - গারহার্ড ডোমাগ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রোগতত্ত্ববিদ ও জীবাণুবিদ।
- ১৮৯৫ - ডিকিনসন ডাব্লিউ রিচার্ডস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও শারীরবিজ্ঞানী।
- ১৮৯৬ - রুথ গর্ডন, মার্কিন অভিনেত্রী, চিত্রনাট্যকার ও নাট্যকার। (মৃ. ১৯৮৫)
- ১৯০০ - রাগনার গ্রানিট, নোবেল পুরস্কার বিজয়ীফিনিশ সুইডিশ শারীরবিজ্ঞানী।
১৯০১ - বর্তমান
[সম্পাদনা]- ১৯০১ - খান মোহাম্মদ মঈনউদ্দীন, বাংলাদেশী কবি ও সাহিত্যিক। (মৃ. ১৯৮১)
- ১৯০১ - সুধীন্দ্রনাথ দত্ত, বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি। (মৃ.২৫/০৬/১৯৬০)
- ১৯০৮ - পিটার স্মিথ, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯৬৭)
- ১৯০৯ - হোমি জাহাঙ্গীর ভাবা,ভারতের প্রসিদ্ধ নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানী।(মৃ.২৪/০১/১৯৬৬)
- ১৯২৬ - রফিকউদ্দিন আহমদ, তদানীন্তন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের অন্যতম শহীদ। (মৃ.২১/০২/১৯৫২)
- ১৯২৮ - ড্যানিয়েল নাটান্স, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান মাইক্রো জীববিজ্ঞানী।
- ১৯৩২ - বরুণ দে, বাঙালি ভারতীয় ইতিহাসবিদ
- ১৯৩৩ - দারা দোতিওয়ালা, ভারতীয় ক্রিকেট আম্পায়ার। (মৃ. ২০১৯)
- ১৯৩৯ - লেল্যান্ড এইচ হার্টওয়েল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী।
- ১৯৪১ - টেওডর ডব্লিউ. হানসচ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ ও শিক্ষাবিদ।
- ১৯৪৬ - বদিউল আলম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা ও বীর উত্তম।
- ১৯৪৭ - বিক্রম গোখলে, ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চ অভিনেতা
- ১৯৪৮ - ঋতু নন্দা, ভারতীয় ব্যবসায়ী (মৃ. ১৪/০১/২০২০)
- ১৯৪৯ - প্রমোদ মহাজন, ভারতীয় রাজনীতিবিদ
- ১৯৫৮ - অভিজিৎ ভট্টাচার্য, বাঙালি ভারতীয় গায়ক
- ১৯৫৮ - ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, বাঙালি ভারতীয় সাহিত্যিক
- ১৯৬০ - দিয়েগো মারাদোনা, আর্জেন্টিনীয় ফুটবলার। (মৃ. ২৫/১১/২০২০)
- ১৯৬২ - কোর্টনি ওয়ালশ, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেট তারকা
- ১৯৬৩ - মাইক ভেলেটা, অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৯৬৪ - হুমায়ূন কবীর ঢালী, বাংলাদেশী শিশু সাহিত্যিক।
- ১৯৬৫ - পল্লবী চট্টোপাধ্যায়, বাঙালি ভারতীয় অভিনেত্রী
- ১৯৬৬ - আবু মুসআব আল-যারকাউয়ি, জর্ডানীয় সন্ত্রাসবাদী। (মৃ. ২০০৬)
- ১৯৭৪ - মাইক হেসন, নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচ।
- ১৯৭৭ - দিমিত্রি মাসকারেনহাস, ইংরেজ ক্রিকেটার।
- ১৯৮৭ - জুনায়েদ সিদ্দিকী, বাংলাদেশী ক্রিকেটার।
- ১৯৮৮ - জানেল প্যারিস, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
- ১৯৯১ - শেন ডোরিচ, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার
- ১৯৯২- ক্যামিলা সিলভা, চিলির টেনিস খেলোয়াড়
- ১৯৯২ - ম্যাট পার্সেল, অস্ট্রেলিয়ান রাগবি লীগের খেলোয়াড়
- ১৯৯৩ - অদিতি রাঠোর, ভারতীয় টেলিভিশন অভিনেত্রী
- ১৯৯৮ - অনন্যা পাণ্ডে, ভারতীয় বলিউড অভিনেত্রী
মৃত্যু
[সম্পাদনা]- ১৫০১ - উজবেক কবি ও চিন্তানায়ক নাজিমুদ্দিন মির আলিশের নভোইয়।
- ১৬২৬ - ওয়লেব্ররড স্নেল, ডাচ জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।
- ১৭৭৫ - তুর্কি সুলতান তৃতীয় ওসমান।
- ১৮৮৩ - দয়ানন্দ সরস্বতী, ভারতীয় হিন্দু ধর্মগুরু, সমাজ সংস্কারক এবং আর্য সমাজের প্রতিষ্ঠাতা। (জ.১৮২৪)
- ১৮৯৩ - জন অ্যাবট, কানাডিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় প্রধানমন্ত্রী।
- ১৯১০ - অঁরি দ্যুনঁ, সুইস ব্যবসায়ী ও সমাজকর্মী। (জ. ১৮২৮)
- ১৯১৫ - জেরি হ্যাজলিট, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৮৮৮)
- ১৯৩৬ - টেডি উইনিয়ার্ড, ইংরেজ ক্রিকেটার ও ব্রিটিশ সেনা কর্মকর্তা। (জ. ১৮৬১)
- ১৯৬১ - লুইজি ইনাউডি, ইতালিয় অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ইতালীয় প্রজাতন্ত্রের ২য় প্রেসিডেন্ট।
- ১৯৬৮ - কনরাড রিক্টার, মার্কিন ঔপন্যাসিক। (জ. ১৮৯০)
- ১৯৬৯ - ভিক রিচার্ডসন, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৮৯৪)
- ১৯৭৪ - বেগম আখতার, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের স্বনামধন্য গায়িকা।(জ.১৯১৪)
- ১৯৭৫ - গুস্টাফ লুটভিগ হের্ৎস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।
- ১৯৮৫ - ফজলে লোহানী, বাংলাদেশী সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব। (জ. ১৯২৮)
- ১৯৮৮ - তরুণ রায় (ধনঞ্জয় বৈরাগী), প্রখ্যাত বাঙালি নাট্য ব্যক্তিত্ব।(জ.১৯২৭)
- ১৯৯২ - জোয়ান মিচেল, আমেরিকান চিত্রশিল্পী (জন্ম ১৯২৫)[১]
- ২০০৬ - ক্লিফোর্ড গার্টস, মার্কিন নৃবিজ্ঞানী। (জ. ১৯২৬)
- ২০১০ - হ্যারি মুলিসচ, ডাচ লেখক, কবি ও নাট্যকার।
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ৩০ অক্টোবর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Russell, John (৩১ অক্টোবর ১৯৯২)। "Joan Mitchell, Abstract Artist, Is Dead at 66"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২৫।