বিষয়বস্তুতে চলুন

২২ জানুয়ারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

২২ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২তম দিন। বছর শেষ হতে আরো ৩৪৩ (অধিবর্ষে ৩৪৪) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ১৭৬০ - ভারতে অধিকার নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ওয়ান্ডিসে যুদ্ধ শুরু হয়।
  • ১৭৭১ - ফকল্যাণ্ড দ্বীপপুঞ্জ ইংল্যান্ডের হাতে ছেড়ে দিতে স্পেনের সম্মতি।
  • ১৮৭৯ - ব্রিটিশ বাহিনী জুলুল্যান্ডে জুলু বাহিনীর হাতে নিশ্চিহ্ন হয়।
  • ১৯০৫ - রাশিয়ার ঐতিহাসিক রক্তাক্ত রবিবারের ঘটনায় সেন্ট পিটার্সবুর্গে এক লক্ষ বিশ হাজার শ্রমিক কর্মচারী শীতপ্রাসাদ অভিমুখে মিছিল করলে নির্বিচারে গুলি চালনায় বহু শ্রমিক নিহত হয়।
  • ১৯২৭ - প্রথমবারের মতো বেতারে ফুটবল খেলার ধারাবিবরণী প্রচার।
  • ১৯৫৭ - সিনাই উপদ্বীপ থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার।
  • ১৯৬৩ - ফ্রান্সের প্রেসিডেন্ট দ্যগল ও জার্মানির চ্যান্সেলর আডেনাউয়ার প্যারিসে ফ্রান্স- জার্মানি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় যুগোস্লাভিয়া
  • ১৯৭৩ - নাইজেরিয়ায় যাত্রীবাহী বিমান ৭০৭ বিধ্বস্ত হলে ১৭৬ জন আরোহীর সবাই প্রাণ হারায়।
  • ১৯৮৭ - ফিলিপাইনের সেনাবাহিনী ১৫ হাজার বিক্ষোভকারীর ওপর গুলি চালালে ১৩ জন নিহত হয়।
  • ১৯৯১ - উপসাগরীয় যুদ্ধে ইরাক কুয়েতের আল ওয়াফবার তেল খনি জ্বালিয়ে দেয়।
  • ১৯৯৮ - হোয়াইট হাউসে মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়া বাঁচানোর ব্যাপার নিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিটন এবং পি এলও-এর প্রয়াত চেয়ারম্যান ইয়াসের আরাফাতের মধ্যে প্রথমবার বৈঠক অনুষ্ঠিত হয়।
  • ১৯৯৯ - দীর্ঘ ২১ বছর পর পাকিস্তানি ক্রিকেট দলের ভারত সফর শুরু হয়।
  • ২০০৭ - ইরাকের বাগদাদ শহরে বাব আল-সারকি বাজারে দুটি গাড়ী বোমা বিস্ফোরিত হলে কমপক্ষে ৮৮ জন নিহত হয়।
  • ২০২৪ - ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় বহু প্রতীক্ষিত শ্রী রাম জন্মভূমি মন্দিরের দ্বারোদ্ঘাটন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হয়।

মৃত্যু

[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Sportstar, Team। "Subhash Bhowmick passes away"Sportstar (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২২{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]