বিষয়বস্তুতে চলুন

১ অক্টোবর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

১ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭৪তম (অধিবর্ষে ২৭৫তম) দিন। বছর শেষ হতে আরো ৯১ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • খ্রিস্টপূর্ব ৩৩১মহামতি আলেকজান্ডার গাউগামেলার যুদ্ধে তৃতীয় দারায়ুসকে পরাস্ত করেন।
  • ৯১১কনস্টান্টিনোপল অবরোধকালে, চার্চ অব সেন্ট মেরি অফ ব্লাকারণেতে থিওটোকোস আবির্ভূতা হন এবং সেন্ট অ্যান্ড্রু অফ কনস্টান্টিনোপল সহ সকল বিশ্বাসীর উপর তার বস্ত্র মেলে ধরেন।
  • ৯৬৯এডগার অব ইংল্যান্ড সমগ্র ইংল্যান্ডের রাজা হন।
  • ১১৮৯গেরার্ড ডে রাইডফোর্ট, যিনি ১১৮৪ সাল থেকে নাইট টেম্পলার-এর গ্রান্ডমাস্টার ছিলেন, অ্যাকর অবরোধকালে নিহত হন।
  • ১৭৮০ - কলকাতা শহরের বৈঠকখানা রোডের বাড়িতে আজকের আলিয়া মাদরাসা শিক্ষাধারার পত্তন হয়।
  • ১৭৮৭সুভোরোভ-এর নেতৃত্বাধীন রাশিয়া কিনবার্নে তুর্কিদের পরাস্ত করে।
  • ১৭৯১ফ্রান্সের আইনসভার প্রথম অধিবেশন।
  • ১৭৯২ - ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রথা চালু হয়।
  • ১৭৯৬বেলজিয়াম কর্তৃক ফ্রান্স জয়।
  • ১৮৩৮ - প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ শুরু হয়।
  • ১৮৫৪ - ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু হয়।
  • ১৮৬৪ - পোস্ট অফিসের মাধ্যমে মানিঅর্ডার পদ্ধতি প্রবর্তন করা হয়।
  • ১৮৬৯ - অস্ট্রিয়ায় প্রথম পোস্টকার্ড চালু হয়।
  • ১৮৮৭ - ব্রিটিশরা পাকিস্তানের বেলুচিস্তান দখল করে নেয়।
  • ১৯০৯ - ভাগলপুরে বেগম রোকেয়া কর্তৃক ভাগলপুর সাখাওয়াৎ মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করা হয়।
  • ১৯২৭ - রাশিয়া-পারস্য অনাক্রমণ চুক্তি স্বাক্ষর হয়।
  • ১৯২৭ - খোরাসান প্রদেশের পুলিশ প্রধান মোহাম্মাদ তাকি খান পেসিয়ান তৎকালীন স্বৈরাচারী সরকারের অনুচরদের হাতে নিহত হন।
  • ১৯৪৬ - ন্যুরেমবার্গ ট্রায়ালে নাজি জার্মান নেতারা দোষী সাব্যস্ত হন।
  • ১৯৪৯ - গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা হয়।
  • ১৯৫৫ - প্রেসিডেন্ট মাওসেতুংয়ের নেতৃত্বে গণচীন প্রজাতন্ত্র তার অস্তিত্ব ঘোষণা করে।
  • ১৯৬০ - নাইজেরিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৯৭৪ - যুক্তরাষ্ট্রে ওয়াটার গেট কেলেংকারির বিচার শুরু হয়।
  • ১৯৮৫ - ইসরাইলের জঙ্গী বিমানগুলো তিউনিসিয়ায় ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও’র দপ্তরে হামলা চালায়।
  • ১৯৮৮ - ভিয়েতনামের সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির নেতা ক্রয়ং চিনের মৃত্যু হয়।
  • ১৯৮৮ - মিখাইল গরবাচভ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পাটির্র সাধারণ সম্পাদক ও দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
  • ১৯৮৯ - বিশ্বে সর্বপ্রথম ডেনমার্কে সমকামীদের বিয়ের অনুমতি প্রদান।
  • ১৯৯০ - সোভিয়েত ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
  • ১৯৯৪ - জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়তায় পালাউ স্বাধীনতা লাভ করে।
  • ১৯৯৯ - বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ পথচলা শুরু হয়।
  • ২০০১ - কাশ্মীরের রাজ্যসভায় জঙ্গি হামলায় ৪০ জনকে হত্যা করা হয়।
  • ২০০১ - বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
  • ২০০৫ - বোমা হামলায় ইন্দোনেশিয়ার বালিতে ২৩ জনের প্রাণহানি ঘটে।
অ্যানি বেসান্ত (মৃ.২০ অক্টোবর, ১৯৩৩)

মৃত্যু

[সম্পাদনা]
  • ০৯৫৯ - এডওয়িগ, ইংরেজ রাজা।
  • ১৪৯৯ - মারসিলিও ফিচিনো, ইতালিয়ান জ্যোতিষী ও দার্শনিক।
  • ১৯২৯ - আন্টইনে বউরডেলে, ফরাসি ভাস্কর ও পেইন্টার।
  • ১৯৪২ - ব্রজমোহন জানা, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী। (জ. অজানা)
  • ১৯৪৭ - স্পেনের কবি ও নাট্যকার গ্রেগোরিও মার্তিনেজ সিয়েরা।
  • ১৯৫১ - পলিন ফাইফার, মার্কিন সাংবাদিক ও লেখিকা। (জ. ১৮৯৫)
  • ১৯৫৯ - এনরিকো ডে নিকোলা, ইতালীয় সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও ইতালি ১ম প্রেসিডেন্ট।
  • ১৯৭১ - সাফিল মিয়া, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা, বীর উত্তম খেতাবপ্রাপ্ত। (জ. অজানা)
  • ১৯৮৫ - ই.বি. হোয়াইট, আমেরিকান সাংবাদিক ও লেখক।
  • ১৯৮৭ - মাওলানা আবদুর রহিম।
  • ১৯৯০ - জন স্টুয়ার্ট বেল, আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী। (জ. ১৯২৮)
  • ১৯৯৫ - শীর্ষস্থানীয় শিল্পপতি আদিত্য বিক্রম বিড়লা
  • ২০০০ - চিত্রশিল্পী কালাম মাহমুদ।
  • ২০০১ - গ্রেগরি হেমিংওয়ে, মার্কিন চিকিৎসক ও স্মৃতিকথাকার। (জ. ১৯৩১)
  • ২০১২ - ডির্ক ব্যাচ, জার্মান অভিনেতা, গায়ক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
  • ২০১৩ - টম ক্ল্যানসি, মার্কিন ইতিহাসবিদ ও লেখক। (জ. ১৯৪৭)

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]