১৬ জানুয়ারি
অবয়ব
| << | জানুয়ারি | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
| ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
| ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
| ২০২৬ | ||||||
১৬ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৬তম দিন। বছর শেষ হতে আরো ৩৪৯ (অধিবর্ষে ৩৫০) দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ১৪৫৮ খ্রিষ্টপূর্ব – মিশরের ফারাও হাতশেপসুত ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং তাকে রাজাদের উপত্যকায় সমাহিত করা হয়।
- ২৭ খ্রিষ্টপূর্ব – রোমান সেনেট গাইয়াস জুলিয়াস সিজার অক্টাভিয়ানকে "অগাস্টাস" উপাধিতে ভূষিত করে, যা রোমান সাম্রাজ্যের সূচনা চিহ্নিত করে।
- ৩৭৮ – সেনাপতি সিয়াজ কাক তিকাল জয় করে তেওতিহুয়াকানের রাজা স্পিয়ারথ্রোয়ার আউলের রাজ্য সম্প্রসারিত করেন।
- ৫৫০ – রাজা তোতিলার নেতৃত্বে অস্ট্রোগথরা দীর্ঘ অবরোধের পর ইসাউরীয় সেনাদের ঘুষ দিয়ে রোম দখল করে।
- ৯২৯ – স্পেনের মুসলিম শাসক আবিদ উর রহমান স্পেনের কর্ডোভায় রাজধানী স্থাপন করেন এবং কর্ডোভা খিলাফত প্রতিষ্ঠা করেন।
- ১১২০ – ক্রুসেড: জেরুজালেম রাজ্যের প্রাচীনতম লিখিত আইন প্রতিষ্ঠা করে নাবলুস পরিষদ অনুষ্ঠিত হয়।
- ১২৭৫ – এডওয়ার্ড প্রথম তার মা এলিয়েনর অব প্রভঁসকে ওরচেস্টার, মার্লবরো, কেমব্রিজ ও গ্লুচেস্টার শহর থেকে ইহুদিদের বহিষ্কারের অনুমতি দেন।
- ১৩৪৯ – কৃষ্ণমৃত্যু ছড়ানোর অভিযোগে খ্রিস্টানরা বাসেলে শত শত ইহুদিকে পুড়িয়ে হত্যা করে।
- ১৩৬২ – সেন্ট মার্সেলাসের বন্যা উত্তর সাগর তীরে অন্তত ২৫,০০০ মানুষের প্রাণ কেড়ে নেয়।
- ১৪৯২ – স্পেনিশ ভাষার প্রথম গ্রামার রানি ইসাবেলা প্রথম এর কাছে হস্তান্তর করে।
- ১৫৩৭ – ইংরেজি সংস্কার প্রতিরোধের চেষ্টায় সশস্ত্র বিদ্রোহ বিগডের বিদ্রোহ শুরু হয়।
- ১৫৪৭ – গ্র্যান্ড প্রিন্স ইভান চতুর্থ সমগ্র রাশিয়ার জার হিসেবে অভিষিক্ত হন।
- ১৫৫৬ – স্পেনের দ্বিতীয় ফিলিপ স্পেনের রাজা হন।
- ১৫৭২ – নরফোকের চতুর্থ ডিউক টমাস হাওয়ার্ড ইংল্যান্ডে ক্যাথলিক ধর্ম পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে রিডলফি ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে রাষ্ট্রদ্রোহের বিচারে দোষী সাব্যস্ত হন।
- ১৬০৫ – বিখ্যাত উপন্যাস ডন কুইকসোট এর প্রথম প্রকাশ।
- ১৬৪১ – রিপার্স ওয়ার: কাতালোনিয়া রাজত্বের জুন্তা দে ব্রাসোস ফরাসি সুরক্ষায় কাতালান প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রস্তাব গ্রহণ করে।
- ১৬৬৬ – ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স ও হল্যান্ডের যুদ্ধ ঘোষণা।
- ১৭০৭ – স্কটল্যান্ডের সংসদ ইউনিয়ন আইন ১৭০৭ অনুমোদন করে, যা গ্রেট ব্রিটেন রাজ্য গঠনের পথ প্রশস্ত করে।
- ১৭১৬ – রাজা পঞ্চম ফিলিপ কাতালোনিয়া রাজত্বের প্রতিষ্ঠান ও আইনি ব্যবস্থা বাতিল করে নুয়েভা প্লান্টা ডিক্রি জারি করেন।
- ১৭৫৭ – নারেলার যুদ্ধে দুররানি সাম্রাজ্যের হাতে মারাঠা সাম্রাজ্যের বাহিনী পরাজিত হয়।
- ১৭৬১ – ফরাসিদের কাছ থেকে পুদুচেরি দখল নেয় ব্রিটিশরা।
- ১৭৬৮ – কলকাতায় প্রথম ঘোড়া দৌড় শুরু হয়।
- ১৭৮০ – আমেরিকান বিপ্লবী যুদ্ধ: কেপ সেন্ট ভিনসেন্টের যুদ্ধ সংঘটিত হয়।
- ১৭৮৬ – টমাস জেফারসন রচিত ধর্মীয় স্বাধীনতার সনদ ভার্জিনিয়া বিধিবদ্ধ করে।
- ১৮০৯ – পেনিনসুলার যুদ্ধ: ব্রিটিশরা লা করুনার যুদ্ধে ফরাসিদের পরাজিত করে।
- ১৮৪৬ – যুক্তরাষ্ট্র কর্তৃক মেক্সিকো আক্রমণের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধের সূচনা হয়।
- ১৮৪৭ – জন সি. ফ্রেমন্ট নতুন ক্যালিফোর্নিয়া অঞ্চলের গভর্নর নিযুক্ত হন।
- ১৮৬২ – হার্টলি কোলিয়ারি দুর্ঘটনায় ২০৪ জন শ্রমিক নিহত হয়, যার ফলে ব্রিটিশ আইনে কয়লাখনিতে অন্তত দুটি পৃথক নির্গমন পথ বাধ্যতামূলক করা হয়।
- ১৮৭৮ – রুশ-তুর্কি যুদ্ধ (১৮৭৭-১৮৭৮): রুশ সেনাবাহিনীর অধিনায়ক আলেকজান্দার বুরাগো অটোমান শাসন থেকে প্লভদিভ মুক্ত করেন।
- ১৮৮৩ – মার্কিন কংগ্রেস পেন্ডলটন সিভিল সার্ভিস সংস্কার আইন পাস করে যুক্তরাষ্ট্র সিভিল সার্ভিস প্রতিষ্ঠা করে।
- ১৯০০ – যুক্তরাষ্ট্র সিনেট অ্যাংলো-জার্মান চুক্তি অনুমোদন করে, যাতে যুক্তরাজ্য আমেরিকান সামোয়ার উপর তার দাবি প্রত্যাহার করে।
- ১৯০৯ – আর্নেস্ট শ্যাকলটনের অভিযাত্রী দল চৌম্বক দক্ষিণ মেরু খুঁজে পায়।
- ১৯১৩ – ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জি. এইচ. হার্ডিকে তার প্রথম চিঠি লেখেন, যা দুজনের দীর্ঘ পত্রালাপের সূচনা করে।
- ১৯১৯ – নেব্রাস্কা যুক্তরাষ্ট্রের ৩৬তম রাজ্য হিসেবে অষ্টাদশ সংশোধনী অনুমোদন করে, যার ফলে যুক্তরাষ্ট্রে মদ্যপান নিষিদ্ধ হয়।
- ১৯২০ – লিগ অব নেশন্সের প্রথম সভা প্যারিসে অনুষ্ঠিত হয়।
- ১৯২১ – স্লোভাকিয়া ও ট্রান্সকারপাথিয়ান ইউক্রেনের মার্ক্সবাদী বামপন্থীরা লুবোখনায় প্রতিষ্ঠাতা কংগ্রেস অনুষ্ঠিত করে।
- ১৯২২ – কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন।
- ১৯২৩ – চীনের মহান বিপ্লবী পথিকৃৎ ড: সুন জোংসানের নেতৃতাধীন সৈন্য বাহিনী দক্ষিণ চীনের গুওয়াংতং প্রদেশের রাজধানী গুওয়াংচৌ দখল করে নেয়।
- ১৯২৯ – বিবিসির প্রথম পত্রিকা ‘দি লিসেনার’ প্রথম প্রকাশিত হয়।
- ১৯৩৩ – উত্তর চীনের স্বেচ্ছাসেবক বাহিনী দখলকারী জাপানী সৈন্যবাহিনীর উপর আক্রমণ চালায়।
- ১৯৪১ – মহানিষ্ক্রমণের দিন। গৃহবন্দী সুভাষচন্দ্র বসু ব্রিটিশ পুলিসের নজর এড়িয়ে মধ্যরাতে কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে বেড়িয়ে পড়লেন।
- ১৯৪২ – হলোকস্ট: নাৎসি জার্মানি লদজ ঘেটো থেকে ইহুদিদের খেলমনো নির্মূল শিবিরে নির্বাসন শুরু করে।
- ১৯৪২ – অভিনেত্রী ক্যারল লম্বার্ডসহ ২২ জন আরোহী নিয়ে টিডব্লিউএ ফ্লাইট ৩ বিধ্বস্ত হয়ে সবাই নিহত হন।
- ১৯৪৫ – অ্যাডলফ হিটলার ব্যাঙ্কারে অবস্থান গ্রহণ করেন।
- ১৯৫৬ – মিশরের প্রসিডেন্ট জামাল আবদেল নাসের ফিলিস্তিনকে মুক্ত করার ঘোষণা দেন।
- ১৯৫৯ – অস্ট্রাল লিনিয়াস আয়ারিয়াস ফ্লাইট ২০৫ আর্জেন্টিনার মার দেল প্লাতার কাছে আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়ে ৫১ জন নিহত হন।
- ১৯৬৬ – নাইজেরিয়ায় সামরিক শাসক জেনারেল আগুইয়ির ক্ষমতা গ্রহণ।
- ১৯৬৯ – প্রাক্তন সৌভিয়েত ইউনিয়নের দুটো নভোযানের প্রথম বার সংযোগ সম্পাদিত হয়। সংযুক্ত হওয়ার পর এ দুটো নভোযান মহাশুন্যে আরও ৪ ঘণ্টা পরিভ্রমন করে।
- ১৯৬৯ – চেক ছাত্র ইয়ান পালাখ প্রাগ বসন্ত দমনের প্রতিবাদে প্রাগে আত্মদাহ করে আত্মহত্যা করেন।
- ১৯৭০ – গাদ্দাফি লিবিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- ১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় নেপাল।
- ১৯৭৩ – যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা।
- ১৯৭৫ – পতুর্গাল অ্যাংগোলার স্বাধীনতা স্বীকৃতি দেয়।
- ১৯৭৯ – প্রচন্ড গণবিক্ষোভের মুখে শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভী ইরান ত্যাগ করেন।
- ১৯৮২ – ৪৫০ বছর বিছিন্ন অবস্থা থাকার পর ভানটিকান আর ব্রিটেনের মধ্যে আবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৩ – তুর্কি এয়ারলাইন্স ফ্লাইট ১৫৮ তুরস্কের আঙ্কারা এসেনবোয়া বিমানবন্দরে বিধ্বস্ত হয়ে ৪৭ জন নিহত ও ২০ জন আহত হন।
- ১৯৮৪ – নিউ মেক্সিকোর লস আলামোস জাতীয় গবেষণাগারে একটি বিকিরণ শনাক্তকারী যন্ত্র তেজস্ক্রিয়তা শনাক্ত করে, যা মেক্সিকোর সিউদাদ হুয়ারেজে আগের মাসে ঘটা কোবাল্ট-৬০ দূষণ দুর্ঘটনা উন্মোচন করে।
- ১৯৮৬ – ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্কফোর্সের প্রথম বৈঠক হয়।
- ১৯৮৭ – নেপালের কাঠমন্ডুতে সার্ক সচিবালয় প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯১ – পারস্য উপসাগরীয় যুদ্ধ: আমেরিকা ইরাকের সাথে যুদ্ধ ঘোষণা করে।
- ১৯৯২ – এল সালভাদরের কর্মকর্তা ও বিদ্রোহী নেতারা মেক্সিকো সিটিতে চ্যাপুলটেপেক শান্তি চুক্তি স্বাক্ষর করে ১২ বছরব্যাপী সালভাদরীয় গৃহযুদ্ধের অবসান ঘটান।
- ১৯৯৫ – আইসল্যান্ডের সুদাভিক গ্রামে তুষারধস আঘাত হেনে ২৫টি বাড়ি ধ্বংস ও ২৬ জনকে চাপা দেয়, যাদের মধ্যে ১৪ জন মারা যান।
- ১৯৯৬ – সিয়েরা লিওনে অভ্যুত্থান: সামরিক শাসক ক্যাপ্টেন ভ্যালেইন্টন অপসারিত।
- ২০০০ – রিকার্ডো লাগোস চিলির প্রথম সমাজবাদী প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ২০০১ – কঙ্গোর প্রসিডেন্ট লুরান্ট কাবালা নিজ দেহরক্ষির হাতে নিহত হন।
- ২০০১ – মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন সাবেক প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টকে স্প্যানিশ-আমেরিকান যুদ্ধে সেবার জন্য মরণোত্তর মেডেল অব অনার প্রদান করেন।
- ২০০২ – জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ওসামা বিন লাদেন, আল-কায়েদা এবং অবশিষ্ট তালেবান সদস্যদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারি এবং সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নেয়।
- ২০০৩ – স্পেস শাটল কলম্বিয়া তার শেষ অভিযান এসটিএস-১০৭-এর উদ্দেশ্যে উৎক্ষেপিত হয়, যা ১৬ দিন পর পুনঃপ্রবেশের সময় ভেঙে পড়ে।
- ২০০৬ – আফ্রিকার প্রথম দেশ হিসেবে লাইবেরিয়ায় নারী প্রেসিডেন্ট অ্যালেন-জনসন সিরলিফের অভিষেক।
- ২০১১ – সিরিয়ার গৃহযুদ্ধ: গণতান্ত্রিক কনফেডারেলিজমের আদলে সিরিয়া পুনর্গঠনের লক্ষ্যে "গণতান্ত্রিক সমাজের আন্দোলন" (টেভ-দেম) প্রতিষ্ঠিত হয়।
- ২০১২ – তুয়ারেগ মিলিশিয়াদের স্বাধীনতার দাবিতে মালির সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করার মধ্য দিয়ে মালি যুদ্ধ শুরু হয়।
- ২০১৬ – বুরকিনা ফাসোর ওয়াগাদুগুতে একটি হোটেল ও নিকটবর্তী রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় ১২৬ জন মুক্ত জিম্মির মধ্যে ২৩ জন নিহত ও ৩৩ জন আহত হন।
- ২০১৭ – তুর্কি এয়ারলাইন্স ফ্লাইট ৬৪৯১ কিরগিজস্তানের মানাস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে ৩৯ জন নিহত হন।
- ২০১৮ – মিয়ানমার পুলিশ জাতিগত রাখাইন জনগোষ্ঠীর বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে সাতজনকে হত্যা ও বারোজনকে আহত করে।
- ২০২০ – যুক্তরাষ্ট্র সিনেটে ডোনাল্ড ট্রাম্পের প্রথম অভিশংসনের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
- ২০২০ – নাফটার বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র সিনেট যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি অনুমোদন করে।
জন্ম
[সম্পাদনা]- ১৮৫৫ - গোবিন্দচন্দ্র দাস, এক বাঙালি স্বভাব কবি। (মৃ.০১/১০/১৯১৮)
- ১৮৬৮ - খ্যাতিমান আইনজীবী, চিন্তাশীল লেখক এবং বিশিষ্ট পণ্ডিত হীরেন্দ্রনাথ দত্ত।(মৃ.১৯৪২)
- ১৮৭৪ - রবার্ট সার্ভিস, বিখ্যাত কানাডীয় কবি।
- ১৮৮৮ - ড. প্রিয়দারঞ্জন রায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রসায়নবিদ।(মৃ.১১/১২/১৯৮২)
- ১৯০১ -
- সুকুমার সেন,ভারতীর বাঙালি ভাষাতাত্ত্বিক ও সাহিত্য বিশারদ।(মৃ.০৩/০৩/১৯৯২)
- চপলাকান্ত ভট্টাচার্য, বাঙালি সাহিত্যিক সাংবাদিক সম্পাদক। (মৃ.১৬/০১/১৯৮৯)
- ১৯১০ - রামকৃষ্ণ বিশ্বাস, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
- ১৯১৯ - মোঃ মনসুর আলী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
- ১৯৩১ - সুভাষ মুখোপাধ্যায় (চিকিৎসক), ভারতে প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় নল-জাত শিশু দুর্গার সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃত ভারতীয় চিকিৎসক। (মৃ.১৯/০৬/১৯৮১)
- ১৯৩৩ - সুসান সোনটাগ, খ্যাতিমান মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক।
- ১৯৪০ - চিন্ময় রায়, বাঙালি চলচ্চিত্র অভিনেতা। (মৃ.১৭/০৩/২০১৯)
- ১৯৮৭ - কাব্য বিশ্বনাথন, ভারতীয় বংশোদ্ভূত বিতর্কিত মার্কিন সাহিত্যিক।
মৃত্যু
[সম্পাদনা]- ১৯১৫ - খাজা সলিমুল্লাহ, ঢাকার নবাব। (জ. ১৮৭১)
- ১৯২৪ - রাজা প্যারীমোহন মুখোপাধ্যায় প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ।(জ.১৭/০৯/১৮৪০)
- ১৯৩৮ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। (জ.১৫/০৯/১৮৭৬)
- ১৯৪২ - ক্যারল লমবার্ড, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী। (জ. ১৯০৮)
- ১৯৬১ - খান বাহাদুর আবিদুর রেজা চৌধুরী, বাঙালি রাজনীতিবিদ ও সমাজসেবক। (জ. ১৮৭২)
- ১৯৮৯ - চপলাকান্ত ভট্টাচার্য, বাঙালি সাহিত্যিক সাংবাদিক সম্পাদক।(জ.১৬/০১/১৯০১)
- ২০০১ - লরেন্ট কাবিলা, কঙ্গো প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি।
- ২০১৮ - শাম্মী আখতার, বাংলাদেশি সঙ্গীতশিল্পী। (জ. ১৯৫৫)
- ২০২১ - নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করার জন্য অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’র কিংবদন্তি প্রযোজক, যুক্তরাষ্ট্রের বিখ্যাত রকস্টার ও প্রযোজক ফিল স্পেক্টর।
- ২০২২ -
- শাঁওলি মিত্র, বাংলা থিয়েটার ও চলচ্চিত্র অভিনেত্রী। (জ.১৯৪৮)
- ভারতের কিংবদন্তি কত্থক শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ।(জ.১৯৩৮)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ১৬ জানুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |