৫ ডিসেম্বর
অবয়ব
| << | ডিসেম্বর | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
| ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
| ২০২৬ | ||||||
৫ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৩৯তম (অধিবর্ষে ৩৪০তম) দিন। বছর শেষ হতে আরো ২৬ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৬৩ খ্রিষ্টপূর্ব – সিসেরো ক্যাটিলিন বক্তৃতার চতুর্থ ও শেষ পর্ব প্রদান করেন।
- ৬৩৩ – ইসিদোরের সভাপতিত্বে চতুর্থ টলেডো পরিষদ শুরু হয়।
- ১০৩৩ – জর্ডান রিফট উপত্যকার ভূমিকম্পে লেভ্যান্ট অঞ্চলের একাধিক শহর ধ্বংস হয়, সুনামি সৃষ্টি হয় এবং বহু মানুষ নিহত হয়।
- ১০৮২ – বার্সেলোনার কাউন্ট দ্বিতীয় রামন বেরেঙ্গুয়ের সম্ভবত তার ভাই বেরেঙ্গুয়ের রামনের হাতে নিহত হন।
- ১৩৬০ – ফ্রান্সের মুদ্রা ফ্রাঁ চালু হয়।
- ১৪০৮ – মাস্কোভি পুনরায় বশীভূত করতে গোল্ডেন হোর্ডের আমির এদিগু মস্কোতে পৌঁছান, শহরের আশপাশ পুড়িয়ে দেন কিন্তু শহর দখল করতে ব্যর্থ হন।
- ১৪৫৬ – নেপলসে ভয়াবহ ভূমিকম্পে ৩৫ হাজার মানুষের মৃত্যু হয়।
- ১৪৮৪ – পোপ অষ্টম ইনোসেন্ট পোপীয় বুল Summis desiderantes affectibus জারি করেন, যার মাধ্যমে হাইনরিখ ক্রেমার ও জ্যাকব স্প্রেঞ্জার-কে জার্মানিতে কথিত ডাইনিবিদ্যা নির্মূলের জন্য ইনকুইজিটর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
- ১৪৯৬ – পর্তুগালের রাজা প্রথম মানুয়েল দেশ থেকে ইহুদিদের বহিষ্কারের নির্দেশ জারি করেন।
- ১৫৬০ – দশ বছর বয়সী নবম শার্ল ফ্রান্সের রাজা হন, রানি মাতা ক্যাথরিন দে মেডিচি রিজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
- ১৫৭৮ – স্যার ফ্রান্সিস ড্রেক ম্যাগেলান প্রণালী অতিক্রম করে ভালপারাইসোতে হানা দেন।
- ১৬৪৯ – কাউন্ট পের ব্রাহে দ্য ইয়াঙ্গার রাহে (সুয়েডীয়: ব্রাহেস্টাড) শহর প্রতিষ্ঠা করেন।
- ১৭৫৭ – প্রুশিয়ার সেনাবাহিনীর কাছে অস্ট্রিয়া পরাজিত হয়।
- ১৭৬৬ – লন্ডনে প্রথম নিলাম ডাক শুরু হয়।
- ১৭৭০ – বোস্টন হত্যাকাণ্ডের ঘটনায় ২৯তম রেজিমেন্টের সৈনিক হিউ মন্টগোমারি ও ম্যাথিউ কিলরয় যথাক্রমে ক্রিসপাস অ্যাটাকস ও স্যামুয়েল গ্রে-কে হত্যার দায়ে নরহত্যার অপরাধে দোষী সাব্যস্ত হন।
- ১৭৭৫ – ফোর্ট টিকন্ডেরোগায় হেনরি নক্স কেমব্রিজে কামান পরিবহনের ঐতিহাসিক নোবেল ট্রেন অব আর্টিলারি যাত্রা শুরু করেন।
- ১৭৭৬ – যুক্তরাষ্ট্রের প্রাচীনতম একাডেমিক সম্মান সংস্থা ফি বেটা কাপ্পা উইলিয়াম অ্যান্ড মেরি কলেজে প্রথম সভা অনুষ্ঠিত করে।
- ১৭৯১ – অস্ট্রীয় মিউজিক কম্পোজার ভোলফগাং আমাদেউস মোৎসার্ট ভিয়েনায় ৩৫ বছর বয়সে মারা যান।
- ১৭৯২ – জর্জ ওয়াশিংটন দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৮০৪ – টমাস জেফারসন দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৮১২ – রাশিয়ায় লজ্জাজনক পরাজয়ের পর নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সে ফিরে যান।
- ১৮৩১ – সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন কুইন্সি অ্যাডামস প্রতিনিধি পরিষদে আসন গ্রহণ করেন।
- ১৮৪৬ – দুদু মিয়া কর্তৃক নীলকুঠি আক্রমণ।
- ১৮৪৭ – জেফারসন ডেভিস মার্কিন সিনেটে নির্বাচিত হন।
- ১৮৪৮ – ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ: মার্কিন প্রেসিডেন্ট জেমস কে. পোক কংগ্রেসে দেওয়া বার্তায় ক্যালিফোর্নিয়ায় বিপুল পরিমাণ স্বর্ণ আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
- ১৮৫৪ – অ্যারোন অ্যালেন রিভলবিং থিয়েটার চেয়ার প্যাটেন্ট করেন।
- ১৮৬৫ – চিনচা দ্বীপপুঞ্জ যুদ্ধ: পেরু স্পেনের বিরুদ্ধে চিলির সঙ্গে মিত্রতা করে।
- ১৮৭৯ – প্রথম স্বয়ংক্রিয় টেলিফোন সুইচিং সিস্টেম প্যাটেন্ট করা হয়।
- ১৮৯৩ – চীন আর ব্রিটেনের মধ্যে ‘চীন-ব্রিটেন সম্মেলন তিব্বত-ভারত চুক্তি’ স্বাক্ষরিত হয়।
- ১৮৯৫ – কানেটিকাটের নিউ হ্যাভেন সিম্ফনি অর্কেস্ট্রা প্রথম কনসার্ট পরিবেশন করে।
- ১৯১৪ – আন্টার্কটিকা স্থলপথে প্রথম অতিক্রমের প্রচেষ্টায় ইম্পেরিয়াল ট্রান্স-আন্টার্কটিক অভিযান শুরু হয়।
- ১৯১৭ – ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে।
- ১৯১৭ – রাশিয়ার বিপ্লবী সরকার ও জার্মানির মধ্যে সন্ধি চুক্তি হয়।
- ১৯১৯ – ইউক্রেনীয় স্বাধীনতা যুদ্ধ: কন্ট্ররাজভেদকা কর্তৃক পোলনস্কি ষড়যন্ত্র দমন করা হয় এবং অংশগ্রহণকারীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
- ১৯২১ – দ্য ফুটবল অ্যাসোসিয়েশন লিগ মাঠে ইংল্যান্ডে নারী ফুটবল নিষিদ্ধ করে, যা ৫০ বছর বহাল থাকে।
- ১৯২৯ – আইরিনা স্বাধীনতা লাভ করে।
- ১৯৩২ – জার্মান বংশোদ্ভুত বিজ্ঞানী আইনস্টাইন আমেরিকার ভিসা পান।
- ১৯৩৩ – উটাহ ৩৬তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার সাথে যুক্ত হয়।
- ১৯৩৩ – মার্কিন সংবিধানের একুশতম সংশোধনী অনুমোদিত হয়, যার মাধ্যমে মদ নিষেধাজ্ঞা বাতিল হয়।
- ১৯৩৪ – আবিসিনিয়া সংকট: ইতালীয় সৈন্যরা আবিসিনিয়ার ওয়াল ওয়াল আক্রমণ করে এবং চার দিনে শহরটি দখল করে।
- ১৯৩৫ – কলকাতায় মেট্রো সিনেমা হল প্রতিষ্ঠা হয়।
- ১৯৩৫ – মেরি ম্যাকলিওড বেথুন নিউ ইয়র্ক সিটিতে ন্যাশনাল কাউন্সিল অব নিগ্রো উইমেন প্রতিষ্ঠা করেন।
- ১৯৩৬ – সাবেক সোভিয়েত ইউনিয়নের নতুন সংবিধান অনুমোদিত হয়। এর মাধ্যমে ১৯২৪ সালে প্রণীত ফেডারেল সংবিধান বাতিল হয়ে যায়।
- ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ড ফিনল্যান্ড, হাঙ্গেরী ও রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: মস্কোর যুদ্ধে গেয়র্গি ঝুকভ জার্মান বাহিনীর বিরুদ্ধে বিশাল সোভিয়েত পাল্টা আক্রমণ শুরু করেন।
- ১৯৪৩ – আড়াই শো জাপানী বোমারু বিমান কলকাতায় (দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিটে) প্রথম বোমা বর্ষণ করে।
- ১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: মিত্র বিমান বাহিনী অপারেশন ক্রসবোতে জার্মানির গোপন অস্ত্র ঘাঁটিগুলোতে হামলা শুরু করে।
- ১৯৪৫ – ফ্লাইট ১৯, টিবিএফ অ্যাভেঞ্জার বিমানের একটি দল বারমুডা ট্রায়াঙ্গলে নিখোঁজ হয়।
- ১৯৫০ – কোরীয় যুদ্ধ চলাকালে চীনের সৈন্যরা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং-এ প্রবেশ করে।
- ১৯৫২ – লন্ডনে গ্রেট স্মগ শুরু হয়। ঠান্ডা কুয়াশার সঙ্গে বায়ু দূষণ মিলে শহর চার দিনের জন্য অচল হয়ে পড়ে।
- ১৯৫৫ – আমেরিকান ফেডারেশন অব লেবার ও কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনস একীভূত হয়ে এএফএল-সিআইও গঠন করে।
- ১৯৫৫ – এডগার নিক্সন ও রোসা পার্কস আমেরিকায় বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রামে মন্টেগোমারীতে বাস বয়কট আন্দোলন শুরু করেন। সে সময় নিক্সনকে গ্রেফতার করা হয়।
- ১৯৫৮ – যুক্তরাজ্যে রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিস্টল থেকে এডিনবরায় লর্ড প্রভোস্টের কাছে ফোন করে সাবস্ক্রাইবার ট্রাঙ্ক ডায়ালিং উদ্বোধন করেন।
- ১৯৫৮ – যুক্তরাজ্যের প্রথম মোটরওয়ে অংশ প্রেস্টন বাই-পাস (বর্তমানে এম৬ ও এম৫৫ মোটরওয়ের অংশ) প্রথমবারের মতো যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
- ১৯৬৪ – ভিয়েতনাম যুদ্ধ: যুদ্ধে বীরত্বের জন্য ক্যাপ্টেন রজার ডনলন যুদ্ধের প্রথম মেডেল অব অনার লাভ করেন।
- ১৯৬৪ – লয়েড জে. ওল্ড প্রথমবার মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স (এমএইচসি) ও রোগের মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন – ইঁদুরের লিউকেমিয়া – যা রোগ প্রতিরোধে এমএইচসির গুরুত্ব স্বীকৃতির পথ খুলে দেয়।
- ১৯৬৯ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব-পাকিস্তানের নামকরণ করেন ‘‘বাংলাদেশ ”।
- ১৯৭১ – ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের যৌথ কমান্ড গঠন করে মিত্রবাহিনী নাম গ্রহণ করে।
- ১৯৭১ – পাক হানাদার বাহিনীর কবল থেকে মৌলভীবাজারের জুড়ী এলাকাকে (বর্তমান জুড়ী উপজেলা) শত্রুমুক্ত করে।
- ১৯৭১ – গাজীপুরের যুদ্ধ: ভারত গাজীপুর বাংলাদেশের কাছে হস্তান্তর করলে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়।
- ১৯৭৭ – মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত সিরিয়া, লিবিয়া, আলজেরিয়া ও দক্ষিণ ইয়েমেনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
- ১৯৮৩ – আর্জেন্টিনায় সামরিক জান্তা সরকারের পতন।
- ১৯৮৫ – যুক্তরাজ্য ইউনেস্কোর সদস্যপদ প্রত্যাহার করে।
- ১৯৮৭ – পানামার জাতীয় পতাকা ধারী একটি মালবাহী জাহাজ স্পেনের উত্তর উপকূলীয় ফিনিস্টেলে জলসীমা থেকে প্রায় ১৫ নটিকল-মাইল দূরে যায়। জাহাজের ২৩ জন চীনা নাবিক প্রাণ হারান।
- ১৯৯১ – লিওনিদ ক্রাভচুক ইউক্রেনের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- ১৯৯২ – আলবেনিয়াকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়।
- ১৯৯৪ – হাঙ্গেরির বুদাপেস্টে ওএসসিই সম্মেলনে বুদাপেস্ট স্মারক স্বাক্ষরিত হয়।
- ১৯৯৫ – হংকং-র সবোর্চ্চ আদালতে প্রথমবারের মতো চীনা ভাষায় মামলা পরিচালিত হয়।
- ১৯৯৫ – শ্রীলঙ্কার গৃহযুদ্ধ: শ্রীলঙ্কা সরকার তামিলদের ঘাঁটি জাফনা বিজয়ের ঘোষণা দেয়।
- ১৯৯৫ – আজারবাইজান এয়ারলাইন্স ফ্লাইট এ-৫৬ আজারবাইজানের নাখচিভানের নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়ে ৫২ জন নিহত হন।
- ১৯৯৬ – ম্যাডেলিন অলব্রাইট যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিযুক্ত হন।
- ১৯৯৯ – যানজট এড়াতে ব্যাংককে আকাশ ট্রেন সার্ভিস চালু।
- ২০০১ – স্পেস শাটল এন্ডেভার এসটিএস-১০৮ মিশনে এক্সপিডিশন ৪ ক্রুদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা করে।
- ২০০৫ – যুক্তরাজ্যে সিভিল পার্টনারশিপ আইন কার্যকর হয় এবং প্রথম সিভিল পার্টনারশিপ নিবন্ধিত হয়।
- ২০০৫ – গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে ৬.৮ মাত্রার লেক টাঙ্গানিকা ভূমিকম্প আঘাত হানে এবং ছয় জন নিহত হন।
- ২০০৬ – কমোডর ফ্রাঙ্ক বাইনিমারামা ফিজিতে সরকার উৎখাত করেন।
- ২০০৭ – ওয়েস্টরোডস মলে বন্দুকধারীর হামলা: উনিশ বছর বয়সী রবার্ট এ. হকিন্স ওমাহার ভন মর ডিপার্টমেন্ট স্টোরে ডব্লিউএএসআর-১০ রাইফেল দিয়ে নিজেসহ নয় জনকে হত্যা করেন।
- ২০১৩ – ইয়েমেনের সানায় প্রতিরক্ষা মন্ত্রণালয় কম্পাউন্ডে জঙ্গিদের হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত এবং ২০০ জন আহত হন।
- ২০১৩ – দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন রলিহ্লাহ্লা ম্যান্ডেলা মৃত্যুবরণ করেন।
- ২০১৪ – ওরায়নের প্রথম উড্ডয়ন পরীক্ষা এক্সপ্লোরেশন ফ্লাইট টেস্ট-১ উৎক্ষেপণ করা হয়।
- ২০১৭ – আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০১৪ শীতকালীন অলিম্পিকে ডোপিংয়ের কারণে রাশিয়াকে ২০১৮ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করে।
জন্ম
[সম্পাদনা]- ১৩৭৭ - চীনের সম্রাট জিয়ান ওয়েন।
- ১৪৪৩ - পোপ দ্বিতীয় জুলিয়াস।
- ১৮৩০- ক্রিশ্চিনা রসেটি, ইংরেজ মহিলা কবি।
- ১৮৯০ - ফ্রিৎস ল্যাং, একজন অস্ট্রিয়ান-আমেরিকান চলচ্চিত্র নির্দেশক, চলচ্চিত্রকার।
- ১৯০১ - ওয়াল্ট ডিজনি, মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক, কাহিনীকার, নেপথ্য কন্ঠ শিল্পী ও অ্যানিমেটর।(মৃ.১৫/১২/১৯৬৬)
- ১৯০১ -
- প্রমথ ভৌমিক, সাম্যবাদী বিপ্লবী, সাংবাদিক ও কৃষক নেতা।(মৃ.০২/০১/১৯৭৭)
- ওয়ার্নার হাইজেনবার্গ, নোবেল বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী।
- ১৯০৫ - কাশ্মীরের রাজনৈতিক নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
- ১৯১১ - প্রণব রায় (গীতিকার), প্রবাদপ্রতিম গীতিকার ও কবি।(মৃ.০৮/০৮/১৯৭৫)
- ১৯১৩ - গোপাল ঘোষ, খ্যাতনামা বাঙালি চিত্রশিল্পী। (মৃ.৩০/০৭/১৯৮০)
- ১৯২৫ - গৌরীপ্রসন্ন মজুমদার, বাংলা আধুনিক ও চলচ্চিত্র সঙ্গীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার।(মৃ.২০/০৮/১৯৮৬)
- ১৯৩২ - শেল্ডন গ্ল্যাশো,মার্কিন পদার্থবিজ্ঞানী।
- ১৯৩৯ -
- বাসবী নন্দী, ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচ্চিত্রাভিনেত্রী। (মৃ. ২৩/০৭/২০১৮)
- আশীষ খান দেবশর্মা,ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ও সরোদ বাদক। (মৃ.২০২৪)
- ১৯৪০ - উস্তাদ গুলাম আলী, পাতিয়ালা ঘরানার গজল গায়ক।
মৃত্যু
[সম্পাদনা]- ১৫৬০ - ফ্রান্সের রাজা দ্বিতীয় ফ্রাঙ্কোইস।
- ১৭৯১ - ভোল্ফগাং আমাদেউস মোৎসার্ট, অস্ট্রীয় সুরকার।
- ১৮৭০ - আলেক্সাঁদ্র্ দ্যুমা, বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক।
- ১৮৯০ - অস্ট্রিয়ান-আমেরিকান চলচ্চিত্র নির্দেশক, চলচ্চিত্রকার ফ্রিৎস ল্যাং।
- ১৯১৬ - কেমব্রিজের রাজকুমারী অগাস্টা
- ১৯২৬ - ক্লোদ মনে, ফ্রান্সের এক বিখ্যাত ধারণাবাদী (ইম্প্রেশনিস্ট) চিত্রশিল্পী।(জ.১৪/১১/১৮৪০)
- ১৯৫০ - অরবিন্দ ঘোষ, বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্মসাধক এবং দার্শনিক।(জ.১৫/০৮/১৮৭২)
- ১৯৫১ - অবনীন্দ্রনাথ ঠাকুর, খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী এবং লেখক। (জ.০৭/০৮/১৮৭১)
- ১৯৫৭ - উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ হযরত মাওলানা হোসাইন আহমদ মাদানী (রহ.)।
- ১৯৬১ -ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি লেখক ও অর্থনীতিবিদ।(জ.০৫/১০/১৮৯৪)
- ১৯৬৩ - হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী, বিখ্যাত বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী।
- ১৯৮১- সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠক সত্যেন সেন।
- ১৯৮৬ - ভারতের ভৌত রসায়ন বিজ্ঞানের পথিকৃৎ ড. নীলরতন ধর।(জ.০২/০১/১৮৯২)
- ১৯৯৩ - সত্য চৌধুরী, প্রখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার।(জ.১৭/০৯/১৯১৮)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস।
- জাতীয় স্বেচ্ছাসেবক দিবস (বাংলাদেশ)।
- বিশ্ব মৃত্তিকা দিবস।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |