১৯৩৮
অবয়ব
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৯৩৮ |
|---|
| বিষয় অনুযায়ী |
| দেশ অনুযায়ী |
| নেতাদের তালিকা |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিয়ষশ্রেণীসমূহ |
| কাজ বিষয়শ্রেণীসমূহ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৯৩৮ MCMXXXVIII |
| আব উর্বে কন্দিতা | ২৬৯১ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৩৮৭ ԹՎ ՌՅՁԷ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৬৮৮ |
| বাহাই বর্ষপঞ্জি | ৯৪–৯৫ |
| বাংলা বর্ষপঞ্জি | ১৩৪৪–১৩৪৫ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৮৮৮ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৪৮২ |
| বর্মী বর্ষপঞ্জি | ১৩০০ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৪৪৬–৭৪৪৭ |
| চীনা বর্ষপঞ্জি | 丁丑年 (আগুনের বলদ) ৪৬৩৪ বা ৪৫৭৪ — থেকে — 戊寅年 (পৃথিবীর বাঘ) ৪৬৩৫ বা ৪৫৭৫ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৬৫৪–১৬৫৫ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩১০৪ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৯৩০–১৯৩১ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৬৯৮–৫৬৯৯ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ১৯৯৪–১৯৯৫ |
| - শকা সংবৎ | ১৮৫৯–১৮৬০ |
| - কলি যুগ | ৫০৩৮–৫০৩৯ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৯৩৮ |
| ইগবো বর্ষপঞ্জি | ৯৩৮–৯৩৯ |
| ইরানি বর্ষপঞ্জি | ১৩১৬–১৩১৭ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১৩৫৬–১৩৫৭ |
| জুশ বর্ষপঞ্জি | ২৭ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪২৭১ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীন ২৭ 民國২৭年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৪৮০–২৪৮১ |
উইকিমিডিয়া কমন্সে ১৯৩৮ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৯৩৮ গ্রেগরীয় বর্ষপঞ্জির একটি সাধারণ বছর যা শনিবার দিয়ে শুরু হয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ১১ – চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির ইয়াংসি নদী ব্যুরোর মুখপত্র ‘সিনহুয়া’ ডেইলি উহান শহরের হানখৌতে প্রকাশিত হয়।
- জানুয়ারি ১৪ – মকর সংক্রান্তির দিনে বেলুড়মঠের রামকৃষ্ণ মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হয়।
- জানুয়ারি ২৮ – রুডলফ কারাচিওলা মার্সিডিজ-বেঞ্জ ডব্লিউ১২৫ রেকর্ডওয়াগেনে পাবলিক রোডে বিশ্ব স্থল গতি রেকর্ড ভঙ্গ করেন।
- জানুয়ারি ২৯ – রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র হিসাবে কলকাতায় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার প্রতিষ্ঠিত হয়।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ৪ – অ্যাডলফ হিটলার নিজেকে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডের প্রধান হিসেবে নিয়োগ করেন।
- ফেব্রুয়ারি ১১ – বিবিসি টেলিভিশন বিশ্বের প্রথম কল্পবিজ্ঞানভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান হিসেবে কারেল চাপেক-এর নাটক আর.ইউ.আর.-এর একটি অংশ প্রচার করে, যেখানে প্রথম রোবট শব্দটি ব্যবহৃত হয়েছিল।
- ফেব্রুয়ারি ১৮ – দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ: নানচিং গণহত্যার সময় নানচিং নিরাপত্তা অঞ্চল আন্তর্জাতিক কমিটির নাম পরিবর্তন করে আন্তর্জাতিক উদ্ধার কমিটি রাখা হয় এবং শরণার্থীদের নিরাপত্তা অঞ্চল ভেঙে পড়ে।
- ফেব্রুয়ারি ২৪ – যুক্তরাষ্ট্রে প্রথম নাইলনের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।
- ফেব্রুয়ারি ২৫ – লর্ড হ্যালিফ্যাক্স ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হন।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ৩ – সৌদি আরবে তেল আবিষ্কৃত হয়।
- মার্চ ১১ – জার্মান বাহিনী অস্ট্রিয়ায় অনুপ্রবেশ করে।
- মার্চ ১২ – আনশ্লুস: জার্মান সৈন্যরা অস্ট্রিয়া দখল ও অন্তর্ভুক্ত করে।
- মার্চ ১৮ – মেক্সিকো বিদেশি মালিকানাধীন সব তেল সম্পদ বাজেয়াপ্ত করে পেমেক্স প্রতিষ্ঠা করে।
- মার্চ ২৭ – দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ: তাইয়েরচুয়াংয়ের যুদ্ধ শুরু হয়, যা কয়েক সপ্তাহ পরে জাপানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম বড় চীনা বিজয়ে পরিণত হয়।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ৫ – স্পেনীয় গৃহযুদ্ধে জাতীয়তাবাদী বাহিনী লেইদা দখলের দুই দিন পর স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কো কাতালোনিয়ার স্বায়ত্তশাসিত সরকার জেনারেলিতাত দে কাতালুনিয়া ও কাতালান ভাষার সরকারি মর্যাদা বাতিল করেন।
- এপ্রিল ১৮ – সুপারম্যান অ্যাকশন কমিকস #১ সংখ্যায় আত্মপ্রকাশ করে।
- এপ্রিল ২৫ – মার্কিন সুপ্রিম কোর্ট এরি রেলরোড কোং বনাম টম্পকিন্স মামলায় রায় দেয় এবং এক শতাব্দীর ফেডারেল কমন ল বাতিল করে।
মে
[সম্পাদনা]- মে ২১ – বেঙ্গল মোশন পিকচার এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।
- মে ২৫ – স্পেনীয় গৃহযুদ্ধ: আলিকান্তে বোমা হামলায় ৩১৩ জন নিহত হন।
- মে ২৬ – মার্কিন যুক্তরাষ্ট্রে হাউস আন-আমেরিকান অ্যাক্টিভিটিস কমিটি তার প্রথম অধিবেশন শুরু করে।
জুন
[সম্পাদনা]- জুন ৭
- ডগলাস ডিসি-৪ই প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে।
- দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ: চীনা জাতীয়তাবাদী সরকার জাপানি বাহিনীকে থামাতে ১৯৩৮ সালের হলুদ নদীর বন্যা সৃষ্টি করে, এতে পাঁচ থেকে নয় লক্ষ বেসামরিক মানুষ নিহত হয়।
- জুন ৮ – জাপান চীনে বোমা বর্ষণ শুরু করে। চীনে জাপানের এই বোমা বর্ষণ দশ দিন ধরে অব্যাহত ছিল।
- জুন ১১ – দ্বিতীয় চীন-জাপান যুদ্ধে উহানের যুদ্ধ শুরু হয়।
- জুন ২৩ – বেসামরিক বিমান চলাচল আইন স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গঠিত হয়।
- জুন ২৫ – ড. ডগলাস হাইড আয়ারল্যান্ডের প্রথম রাষ্ট্রপতি হিসেবে অভিষিক্ত হন।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ৩
- ইংল্যান্ডে ম্যালার্ড স্টিম লোকোমোটিভ বিশ্ব গতির রেকর্ড স্থাপন করে, যা ঘণ্টায় ১২৫.৮৮ মাইল বেগে পৌঁছায়।
- মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট গেটিসবার্গ যুদ্ধক্ষেত্রে ইটারনাল লাইট পিস মেমোরিয়াল উৎসর্গ করেন এবং চিরন্তন শিখা প্রজ্বলন করেন।
- জুলাই ১০ – হাওয়ার্ড হিউজ বিশ্বজুড়ে ৯১ ঘণ্টার বিমান যাত্রা শুরু করেন যা নতুন রেকর্ড গড়ে।
- জুলাই ১৭ – ডগলাস করিগান ব্রুকলিনের ফ্লয়েড বেনেট ফিল্ড থেকে উড্ডয়ন করে ভুল পথে আয়ারল্যান্ডে যান এবং "রং ওয়ে করিগান" নামে পরিচিত হন।
- জুলাই ২০ – মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ চলচ্চিত্র শিল্পের বিরুদ্ধে শেরম্যান অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের মামলা দায়ের করে।
- জুলাই ২৫ – ফিলিস্তিনের জনাকীর্ণ বাজারে দুটি পৃথক বোমা বিস্ফোরণে ৬২ জন বেসামরিক ফিলিস্তিনী নিহত ও প্রায় এক’শ জন আহত হয়।
- জুলাই ২৮ – হাওয়াই ক্লিপার বিমানটি গুয়াম ও ম্যানিলার মধ্যে নিখোঁজ হয়, যা ট্রান্স-প্যাসিফিক চায়না ক্লিপার সার্ভিসে প্রথম বিমান হারানোর ঘটনা।
- জুলাই ৩১
- বুলগেরিয়া গ্রিস এবং বলকান আঁতাতের অন্যান্য রাষ্ট্র তুরস্ক, রোমানিয়া, যুগোস্লাভিয়ার সাথে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে।
- প্রত্নতাত্ত্বিকরা পারসিপোলিসে রাজা প্রথম দারিয়ুসের খোদাই করা স্বর্ণ ও রৌপ্য ফলক আবিষ্কার করেন।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ১৮ – নিউ ইয়র্ক ও কানাডার অন্টারিওর মধ্যে সেন্ট লরেন্স নদীর উপর থাউজেন্ড আইল্যান্ডস সেতু মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট উদ্বোধন করেন।
- আগস্ট ২৪ – কুয়েইলিন ঘটনায় জাপানি যুদ্ধবিমান চীনের বেসামরিক বিমান কুয়েইলিন ভূপাতিত করে, এতে ১৪ জন নিহত হন।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ৫ – চিলিতে ব্যর্থ অভ্যুত্থানের পর চিলির জাতীয় সমাজতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত একদল যুবককে আত্মসমর্পণের পর হত্যা করা হয়, যা সেগুরো ওবরেরো হত্যাকাণ্ড নামে পরিচিত।
- সেপ্টেম্বর ১২ – অ্যাডলফ হিটলার চেকোস্লোভাকিয়ার সুদেতেনল্যান্ড অঞ্চলের জার্মানদের জন্য স্বায়ত্তশাসন দাবি করেন।
- সেপ্টেম্বর ২১ – ১৯৩৮ সালের গ্রেট হারিকেন লং আইল্যান্ড, নিউ ইয়র্কে আঘাত হানে, এতে আনুমানিক ৫০০-৭০০ মানুষ নিহত হয়।
- সেপ্টেম্বর ২৭ – গ্লাসগোতে সমুদ্রগামী জাহাজ আরএমএস কুইন এলিজাবেথ-এর উদ্বোধন করা হয়।
- সেপ্টেম্বর ৩০
- জার্মানিতে ঐতিহাসিক মিউনিখ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- লীগ অব নেশনস বেসামরিক জনগণের উপর ইচ্ছাকৃত বোমা হামলা নিষিদ্ধ ঘোষণা করে।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ১ – মিউনিখ চুক্তি অনুযায়ী নাৎসি জার্মানি চেকোস্লোভাকিয়ার সুদাতেনল্যান্ড দখল ও সংযুক্তিকরণ শুরু করে।
- অক্টোবর ৫ – হলোকাস্ট: নাৎসি জার্মানিতে ইহুদিদের পাসপোর্ট বাতিল করা হয়।
- অক্টোবর ১০ – মিউনিখ চুক্তি অনুযায়ী চেকোস্লোভাকিয়া সুদেতেনল্যান্ড থেকে তাদের প্রত্যাহার সম্পন্ন করে।
- অক্টোবর ৩০ – অরসন ওয়েলস এইচ. জি. ওয়েলসের দ্য ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস উপন্যাসের বেতার নাট্যরূপ প্রচার করেন, যা যুক্তরাষ্ট্রে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।
- অক্টোবর ৩১ – মহামন্দা: বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বিনিয়োগকারীদের সুরক্ষায় পনেরো দফা কর্মসূচি প্রকাশ করে।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ১ – সিবিস্কুট ওয়ার অ্যাডমিরালকে পরাজিত করে, যা ঘোড়দৌড়ের ইতিহাসে "শতাব্দীর সেরা প্রতিযোগিতা" হিসেবে পরিচিত।
- নভেম্বর ৯ – ক্রিস্টালনাখট সংঘটিত হয়, হার্শেল গ্রিনসপ্যান কর্তৃক জার্মান কূটনীতিক এর্নস্ট ফম রাথ হত্যাকে অজুহাত হিসেবে ব্যবহার করে নাৎসিরা এই ঘটনা ঘটায়।
- নভেম্বর ১২ – নাৎসি জার্মানি ইহুদিদের অর্থনৈতিক জীবন থেকে নির্মূল করার ডিক্রি জারি করে, যা ইহুদিদের পণ্য ও সেবা বিক্রি বা ব্যবসায় কাজ করা নিষিদ্ধ করে।
- নভেম্বর ১৪ – ভ্যাঙ্কুভারকে নর্থ শোর অঞ্চলের সাথে সংযুক্তকারী লায়ন্স গেট সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
- নভেম্বর ১৫ – নাৎসি জার্মানি ক্রিস্টালনাখটের পর ইহুদি শিশুদের সরকারি স্কুলে যাওয়া নিষিদ্ধ করে।
- নভেম্বর ১৬ – আলবার্ট হফম্যান সুইজারল্যান্ডের বাসেলের স্যান্ডোজ ল্যাবরেটরিতে এলএসডি প্রথম সংশ্লেষণ করেন।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ৩ – নাৎসি জার্মানি ইহুদি সম্পত্তি ব্যবহার সংক্রান্ত ডিক্রি জারি করে, যা ইহুদিদের আর্যায়নের অংশ হিসেবে বাজার মূল্যের চেয়ে কম দামে স্থাবর সম্পত্তি, ব্যবসা ও শেয়ার বিক্রি করতে বাধ্য করে।
- ডিসেম্বর ১৩ – হলোকাস্ট: জার্মানির হামবুর্গের বার্গেডর্ফ জেলায় নয়েনগামে কনসেনট্রেশন ক্যাম্প চালু করা হয়।
- ডিসেম্বর ১৭ – অটো হান ভারী মৌল ইউরেনিয়ামের নিউক্লীয় বিভাজন আবিষ্কার করেন, যা পারমাণবিক শক্তির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ভিত্তি।
জন্ম
[সম্পাদনা]


- তাফাজ্জুল হক হবিগঞ্জী, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ১০ ফেব্রুয়ারি - আব্দুল জব্বার, বাংলাদেশী সঙ্গীত শিল্পী। (মৃ. ২০১৭)
জুন
[সম্পাদনা]- ১৫ জুন - বিদিত লাল দাস, বাংলাদেশী বাউল গায়ক ও সুরকার।
জুলাই
[সম্পাদনা]- ৫ জুলাই - মোহাম্মদ ফরহাদ, বাংলাদেশী রাজনীতিবিদ।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- ৪ সেপ্টেম্বর - লিওনার্ড ফ্রে, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৮৮)
- ২১ সেপ্টেম্বর - হারুন ইসলামাবাদী, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ। (মৃ. ২০০৩)
নভেম্বর
[সম্পাদনা]- ১২ নভেম্বর - বেলাল চৌধুরী, বাংলাদেশী কবি।
ডিসেম্বর
[সম্পাদনা]- ৩১ ডিসেম্বর - বাসুদেব দাশগুপ্ত, হাংরি আন্দোলন -এর ম্যাজিক রিয়ালিস্ট গল্পকার ও ঔপন্যাসিক।
মৃত্যু
[সম্পাদনা]- ১৬ জানুয়ারি- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক।
- ২১ এপ্রিল- আল্লামা ইকবালে মৃত্যুবরণ করেন
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |