২৭ সেপ্টেম্বর
অবয়ব
| << | সেপ্টেম্বর | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
| ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২৮ | ২৯ | ৩০ | |||
| ২০২৬ | ||||||
২৭ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭০তম (অধিবর্ষে ২৭১তম) দিন। বছর শেষ হতে আরো ৯৫ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ১০৬৬ – উইলিয়াম দ্য কনকোয়ারর ও তার সেনাবাহিনী সোম নদীর মোহনা থেকে যাত্রা শুরু করেন, ইংল্যান্ডে নরম্যান বিজয় শুরু হয়।
- ১২৯০ – প্রবল ভূমিকম্পে চীনে এক লাখ লোক মৃত্যুবরণ করে।
- ১৩৩১ – পোল্যান্ড রাজ্য ও টিউটনিক অর্ডারের মধ্যে প্লোভৎসের যুদ্ধ সংঘটিত হয়।
- ১৪২২ – সংক্ষিপ্ত গোল্লুব যুদ্ধের পর টিউটনিক নাইটরা পোল্যান্ড ও লিথুয়ানিয়ার সাথে মেলনো চুক্তি স্বাক্ষর করে।
- ১৫২৯ – প্রথম সুলাইমান ভিয়েনা আক্রমণ করলে ভিয়েনা অবরোধ শুরু হয়।
- ১৫৪০ – সোসাইটি অব জেসাস (জেসুইট) পোপ তৃতীয় পলের কাছ থেকে সনদ লাভ করে।
- ১৬০৫ – সুইডেনের সেনাবাহিনী কিরখোমের যুদ্ধে পোলিশ-লিথুয়ানিয়ান কমনওয়েলথের কাছে পরাজিত হয়।
- ১৬৬৯ – ভেনিসীয়রা ক্যান্ডিয়া দুর্গ অটোমানদের কাছে সমর্পণ করে, ফলে ২১ বছর ধরে চলা ক্যান্ডিয়া অবরোধের অবসান ঘটে।
- ১৭৬০ – মীর কাশিম মীর জাফরকে গদিচ্যুত করে বাংলার নবাব হন এবং বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা কোম্পানির হাতে তুলে দেন।
- ১৭৭৭ – মার্কিন বিপ্লব: কংগ্রেস ফিলাডেলফিয়া খালি করার পর এক দিনের জন্য ল্যাঙ্কাস্টার, পেনসিলভানিয়া যুক্তরাষ্ট্রের রাজধানী হয়।
- ১৭৮১ – হায়দার আলী ও ব্রিটিশ সেনাদের মধ্যে শলনগড় যুদ্ধ শুরু হয়।
- ১৭৯১ – ফ্রান্সের জাতীয় পরিষদ ইহুদিদের পূর্ণ নাগরিকত্ব প্রদানের পক্ষে ভোট দেয়।
- ১৮২১ – স্পেনের বিরদ্ধে মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি।
- ১৮২১ – মেক্সিকো স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- ১৮২২ – জ্যা ফ্রাঁস শাপোলি ঘোষণা দেন যে তিনি রাশিদা পাথরের (প্রাচীন মিশরীয় লিপি খোদিত পাথর) পাঠোদ্ধার করেছেন।
- ১৮২৫ – বিশ্বের প্রথম প্রকাশ্য রেলপথ, যা বাষ্পীয় লোকোমোটিভ ব্যবহার করে, স্টকটন ও ডার্লিংটন রেলওয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
- ১৮৩৪ – চার্লস ডারউইন ভালপারাইসোতে ফিরে আসেন।
- ১৮৫৪ – নিউ ইয়র্কের কলিন্স লাইনের প্যাডেল স্টিমার আর্কটিক নিউফাউন্ডল্যান্ড উপকূলে ছোট জাহাজ ভেস্তার সাথে সংঘর্ষে ডুবে যায়।
- ১৮৭৫ – বণিক পালতোলা জাহাজ এলেন সাউথার্ড লিভারপুলে ঝড়ে ধ্বংস হয়।
- ১৯০৩ – ওল্ড ৯৭ রেক দুর্ঘটনা: মার্কিন রেল দুর্ঘটনায় ১১ জন নিহত হয়।
- ১৯০৮ – ডেট্রয়েটের ফোর্ড পিকেট অ্যাভিনিউ প্ল্যান্টে মডেল টি অটোমোবাইলের উৎপাদন শুরু হয়।
- ১৯১৬ – প্রাসাদ ষড়যন্ত্রে ইথিওপিয়ার শাসক পঞ্চম ইয়াসুকে ক্ষমতাচ্যুত ঘোষণা করা হয় এবং তার খালা জাউদিতুকে ক্ষমতায় বসানো হয়।
- ১৯২২ – গ্রিসের রাজা প্রথম কনস্টানটাইন তার বড় ছেলে দ্বিতীয় জর্জের পক্ষে সিংহাসন ত্যাগ করেন।
- ১৯২৮ – আমেরিকার যুক্তরাষ্ট্র চীন প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়।
- ১৯২৯ – কলকাতা বেতারের অনুষ্ঠানসূচি জ্ঞাপক পাক্ষিক পত্রিকা ‘বেতার জগৎ’ প্রথম প্রকাশিত হয়।
- ১৯৩০ – ববি জোন্স গল্ফ গ্র্যান্ড স্ল্যাম জয় করেন।
- ১৯৩৭ – প্রথম সান্তাক্লজ প্রশিক্ষণের স্কুল চালু হয়।
- ১৯৩৮ – গ্লাসগোতে সমুদ্রগামী জাহাজ আরএমএস কুইন এলিজাবেথ-এর উদ্বোধন করা হয়।
- ১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বের্লিনে জার্মানী, জাপান ও ইতালী ত্রিপক্ষীয় চুক্তিতে সাক্ষর করে।
- ১৯৪০ – ইংল্যান্ডে ৫৫ জার্মান বিমান ভূপাতিত হয়।
- ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জর্জিয়োস সিয়ান্তোসকে ভারপ্রাপ্ত নেতা করে গ্রিক ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪১ – প্রথম লিবার্টি শিপ এসএস প্যাট্রিক হেনরি উদ্বোধন করা হয়।
- ১৯৪২ – স্ট্যালিনগ্রাদে ব্যাপক গুলিবর্ষণ করে জার্মানি।
- ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: গুয়াদালকানালে মাতানিকাউ অভিযানের শেষ দিনে মার্কিন মেরিনরা জাপানি বাহিনীর ঘেরাও থেকে কোনোমতে রক্ষা পায়।
- ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: কাসেল মিশনে যুদ্ধ চলাকালীন মার্কিন বিমান বাহিনীর একটি গ্রুপের সবচেয়ে বড় ক্ষতি হয়।
- ১৯৪৯ – বেইজিংকে আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী হিসাবে ঘোষণা করা হয়।
- ১৯৪৯ – জেং লিয়ানসং-এর নকশা গণপ্রজাতন্ত্রী চীনের পতাকা হিসেবে নির্বাচিত হয়।
- ১৯৫৬ – মার্কিন বিমান বাহিনীর ক্যাপ্টেন মিলবার্ন জি. অ্যাপ্ট প্রথম ব্যক্তি হিসেবে ম্যাক ৩ অতিক্রম করেন।
- ১৯৫৮ – প্রথম ভারতীয় হিসাবে মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
- ১৯৫৯ – টাইফুন ভেরার আঘাতে জাপানে প্রায় ৫,০০০ মানুষ নিহত হয়।
- ১৯৬১ – সিয়েরা লিওন জাতিসংঘে যোগ দেয়।
- ১৯৬২ – উত্তর ইয়েমেন গঠিত হয়।
- ১৯৬২ – র্যাচেল কারসনের বই সাইলেন্ট স্প্রিং প্রকাশিত হয়।
- ১৯৬৪ – ব্রিটিশ বিএসি টিএসআর-২ বিমান এক্সআর২১৯ তার প্রথম উড্ডয়ন সম্পন্ন করে।
- ১৯৭৩ – টেক্সাস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ফ্লাইট ৬৫৫ আরকানসাসের মেনার কাছে ব্ল্যাক ফর্ক মাউন্টেন ওয়াইল্ডারনেসে বিধ্বস্ত হয়, এতে ১১ জন নিহত হয়।
- ১৯৭৫ – স্পেনে মৃত্যুদণ্ডের শেষ প্রয়োগ বিশ্বব্যাপী প্রতিবাদের জন্ম দেয়।
- ১৯৭৭ – জাপান এয়ারলাইন্স ফ্লাইট ৭১৫ মালয়েশিয়ার সুবাংয়ে সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়, এতে ৭৯ জনের মধ্যে ৩৪ জন নিহত হয়।
- ১৯৮০ – বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে।
- ১৯৮৩ – মুক্ত সফটওয়্যার আন্দোলনকারী রিচার্ড স্টলম্যান ইউনিক্স-লাইক অপারেটিং সিস্টেম তৈরির জন্য জিএনইউ প্রজেক্ট ঘোষণা দেন।
- ১৯৮৮ – মিয়ানমারে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করতে অং সান সু চি ও অন্যান্যদের দ্বারা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি গঠিত হয়।
- ১৯৯২ – ইসরায়েলি হেফাজতে থাকা ফিলিস্তিনি বন্দিরা ১৫ দিনের অনশন ধর্মঘট শুরু করে।
- ১৯৯৩ – আবখাজিয়ায় সুখুমি গণহত্যা সংঘটিত হয়।
- ১৯৯৬ – তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়।
- ১৯৯৮ – জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল (google) এর যাত্রা শুরু।
- ২০০১ – সুইজারল্যান্ডে এক বন্দুকধারী ১৮ জন নাগরিককে গুলি করে, ১৪ জন নিহত হয় এবং পরে সে আত্মহত্যা করে।
- ২০০২ – পূর্ব তিমুর জাতিসংঘে যোগ দেয়।
- ২০০৩ – স্মার্ট-১ উপগ্রহ উৎক্ষেপণ করা হয়।
- ২০০৭ – নাসা গ্রহাণু বেষ্টনীতে ডন প্রোব উৎক্ষেপণ করে।
- ২০০৮ – সিএনএসএর নভোচারী ঝাই ঝিগাং মহাকাশে হাঁটা প্রথম চীনা ব্যক্তি হন।
- ২০১২ – মিনিয়াপোলিসে এক বন্দুকধারী আট জনকে গুলি করে, ছয় জন নিহত ও ২ জন আহত হয় এবং পরে আত্মহত্যা করে।
- ২০১৪ – জাপানে মাউন্ট অন্টাকের অগ্ন্যুৎপাতে ৬৩ জন নিহত হয়।
- ২০১৯ – বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন প্রতিবাদে ২,৪০০ স্থানে ২০ লাখের বেশি মানুষ ধর্মঘটে অংশ নেয়।
- ২০২০ – দ্বিতীয় নাগর্নো-কারাবাখ যুদ্ধ: আজারবাইজান প্রধানত জাতিগত আর্মেনীয় অধ্যুষিত নাগর্নো-কারাবাখ অঞ্চলে স্বঘোষিত আর্টসাখ প্রজাতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ শুরু করে।
- ২০২৪ – হারিকেন হেলেন গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসেবে ক্যারোলিনাসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়, শত শত মানুষ নিহত ও আহত হয়।
জন্ম
[সম্পাদনা]- ১৬০১ - অষ্টম লুই (ফ্রান্স), ফ্রান্সের রাজা।
- ১৭২২ - স্যামুয়েল অ্যাডামস, আমেরিকান দার্শনিক ও রাজনীতিবিদ।
- ১৭৮৩ - অগাস্টিন ডি ইটুরবিডে, মেক্সিক্যান রাজপক্ষীয় বিদ্রোহী।
- ১৮৪৩ - গ্যাস্টন টেরি, ফরাসি গণিতবিদ।
- ১৮৭১ - গ্রাযিয়া ডেলেডা, নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় লেখক।
- ১৯০৬ - সতীনাথ ভাদুড়ী,প্রথিতযশা বাঙালি সাহিত্যিক।(মৃ.৩০/০৩/১৯৬৫)
- ১৯১১ - অজিত বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও নাট্যশিল্পী, নাট্যনির্দেশকও। (মৃ.২০০৪)
- ১৯১৮ - মার্টিন রাইল, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী।
- ১৯২৪ - ফ্রেড সিঙ্গার, মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশবিদ, মহাকাশ গবেষক ও পদার্থবিদ।
- ১৯২৫ - রবার্ট জি. এডওয়ার্ডস, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী।
- ১৯৩২ - যশ চোপড়া, ভারতীয় চলচ্চিত্রকার।(মৃ.২১/১০/২০১২)
- ১৯৩২ - অলিভার উইলিয়ামসন, পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।
- ১৯৪৬ - নিকস আনাস্টাসিয়াডেস, সাইপ্রাসের আইনজীবী, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট।
- ১৯৫৭ - চার্লস উইলিয়াম জেফ্রি অ্যাথে, ইংরেজ সাবেক ক্রিকেটার ও ফুটবলার।
- ১৯৬২ - গেভিন রল্ফ লারসেন, নিউজিল্যান্ড ক্রিকেটার।
- ১৯৬৮ - মারি কিভিনিয়েমি, ফিনল্যান্ডের রাজনীতিবিদ ও ৪১তম প্রধানমন্ত্রী।
- ১৯৭২ - গ্বয়নেথ পাল্টরও, আমেরিকান অভিনেত্রী, ব্লগার ও ব্যবসায়ী।
- ১৯৭৬ - ফান্সিস্কো টট্টি, ইতালীয় ফুটবলার।
- ১৯৮১ - ব্রেন্ডন ম্যাককুলাম, নিউজিল্যান্ডের ক্রিকেটার।
- ১৯৮৪ - এভ্রিল রমোনা লাভিন, কানাডিয়ান গায়িকা, গীতিকার, অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার।
- ১৯৯১ - সিমোনা হালেপ, রোমানিয়ান টেনিস খেলোয়াড়।
মৃত্যু
[সম্পাদনা]- ১৫৫৭ - গো-নারা, জাপানের সম্রাট।
- ১৭৮৩ - এটিয়েনে বেযোউট, ফরাসি গণিতবিদ ও তাত্ত্বিক।
- ১৮৩৩ - রাজা রামমোহন রায়, বাঙালি দার্শনিক, প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা। (জ. ১৭৭২)
- ১৮৯১ - ইভান গোঞ্চারোভ, রাশিয়ান লেখক ও সমালোচক।
- ১৯৩৩ - কামিনী রায়, বাঙালি মহিলা কবি, সমাজকর্মী ও নারীবাদী লেখিকা।(জ. ১৮৬৪)
- ১৯৪০ - ইউলিউস ভাগনার-ইয়াউরেগ, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রীয় মনোচিকিৎসক ও স্নায়ুরোগবিদ।
- ১৯৪৩ - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ও ভারতীয় নৌবিদ্রোহের শহীদ -
- কালীপদ আইচ (জ.১৯২০)
- চিত্তরঞ্জন মুখোপাধ্যায় (জ.১৯১৯)
- দুর্গাদাস রায়চৌধুরী (জ.১৯১৮)
- নন্দকুমার দে (জ.১৯১৮)
- নিরঞ্জন বড়ুয়া (জ.১৯২০)
- নীরেন্দ্রমোহন মুখোপাধ্যায়(জ.১৯২২)
- ফণিভূষণ চক্রবর্তী (জ.১৯২০)
- মানকুমার বসু ঠাকুর (জ.১৯২০)
- সুনীলকুমার মুখোপাধ্যায় (জ.১৯২০)
- ১৯৭১ - নাজমুল হক বীর উত্তম, মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার।
- ১৯৭২ - শিয়ালি রামামৃতা রঙ্গনাথন, ভারতীয় গণিতজ্ঞ, গ্রন্থাগারিক ও শিক্ষাবিদ।
- ১৯৮৪ - মোহাম্মদ ময়েজউদ্দিন, বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ।
- ১৯৯৬ - মোহাম্মদ নাজিবুল্লাহ, আফগান চিকিৎসক, রাজনীতিবিদ, আফগানিস্তানের ৭ম রাষ্ট্রপতি।
- ২০০৩ - হারুন ইসলামাবাদী, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ।
- ২০০৫ - রোনাল্ড গোলিয়াস, ব্রাজিলীয় কৌতুকাভিনেতা ও অভিনেতা।
- ২০০৭ - কেঞ্জি নাগাই, জাপানি আলোকচিত্রী ও সাংবাদিক।
- ২০০৮ - মহেন্দ্র কাপুর, ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী। (জ.১৯৩৪)
- ২০১৩ - অস্কার কাস্ত্রো-নেভেস, ব্রাজিলীয় বংশোদ্ভূত মার্কিন গিটারবাদক, সুরকার ও পথপ্রদর্শক।
- ২০১৫ - ফ্রাঙ্ক টাইসন, ইংরেজ-অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়, কোচ ও সাংবাদিক।
- ২০১৬ - সৈয়দ শামসুল হক, বাংলাদেশি লেখক।
- ২০২০ - মাহবুবে আলম, বাংলাদেশি আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল। (জ. ১৯৪৯)
- ২০২৩ - সৌম্যেন্দু রায়, ভারতীয় বাঙালি চিত্রগ্রাহক। (জ.১৯৩২)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ২৭ সেপ্টেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |