২০২৪
| সহস্রাব্দ: | ৩য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ২০২৪ MMXXIV |
| আব উর্বে কন্দিতা | ২৭৭৭ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৪৭৩ ԹՎ ՌՆՀԳ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৭৭৪ |
| বাহাই বর্ষপঞ্জি | ১৮০–১৮১ |
| বাংলা বর্ষপঞ্জি | ১৪৩০–১৪৩১ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৯৭৪ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৫৬৮ |
| বর্মী বর্ষপঞ্জি | ১৩৮৬ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৫৩২–৭৫৩৩ |
| চীনা বর্ষপঞ্জি | 癸卯年 (পানির খরগোশ) ৪৭২০ বা ৪৬৬০ — থেকে — 甲辰年 (কাঠের ড্রাগন) ৪৭২১ বা ৪৬৬১ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৭৪০–১৭৪১ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩১৯০ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ২০১৬–২০১৭ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৭৮৪–৫৭৮৫ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ২০৮০–২০৮১ |
| - শকা সংবৎ | ১৯৪৫–১৯৪৬ |
| - কলি যুগ | ৫১২৪–৫১২৫ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১২০২৪ |
| ইগবো বর্ষপঞ্জি | ১০২৪–১০২৫ |
| ইরানি বর্ষপঞ্জি | ১৪০২–১৪০৩ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১৪৪৫–১৪৪৬ |
| জুশ বর্ষপঞ্জি | ১১৩ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪৩৫৭ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীন ১১৩ 民國১১৩年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৫৬৭ |
| ইউনিক্স সময় | ১৭০৪০৬৭২০০ – ১৭৩৫৬৮৯৫৯৯ |
২০২৪ একটি অধিবর্ষ, যা সোমবার দিয়ে শুরু হয়েছে। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুযায়ী, এটি সাধারণ যুগ এবং অ্যানো ডোমিনির ২০২৪তম বছর; ৩য় সহস্রাব্দ এবং ২১শ শতাব্দীর ২৪তম বছর; এবং ২০২০-এর দশকের পঞ্চম বছর।
এখনও পর্যন্ত এই বছরে ইউক্রেনে রুশ আগ্রাসন, মিয়ানমারের গৃহযুদ্ধ, সুদান যুদ্ধ এবং সাহিল অঞ্চলে ইসলামপন্থীদের বিদ্রোহসহ বড় ধরনের অনেক সশস্ত্র সংঘাত চলমান রয়েছে। ইসরায়েল-হামাস যুদ্ধের ধারাবাহিকতা অনেক দেশে ছড়িয়ে পড়েছে। লোহিত সাগরে চলমান সংকট বিশ্বব্যাপী পণ্য পরিবহনকে প্রভাবিত করছে।
সারা বছর জুড়ে ৭৯ টি দেশের প্রায় ৪০০ কোটি মানুষ জাতীয় নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি বাছাই করবে। বছর জুড়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দশটি দেশের মধ্যে আটটি দেশ (বাংলাদেশ , ব্রাজিল , পাকিস্তান , রাশিয়া , ভারত , মেক্সিকো , ইন্দোনেশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র ) এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। [১] কৃত্রিম বুদ্ধিমত্তা নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বজুড়ে রাজনৈতিক অপতথ্যের বিস্তার এবং গণতান্ত্রিক পশ্চাদপসরণের ঝুঁকি বাড়ছে।[২][৩]
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ১
- মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ব্রিকসের সদস্য হয়।[৪]
- নাগর্নো-কারাবাখ আজারবাইজানের সাথে একীভূত হওয়ায় আর্টসখ প্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে যায়।
- জাপানের পশ্চিম উপকূলে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যাতে ১২৬ জন নিহত হন।[৫] পরের দিন হানেদা বিমানবন্দরে জাপান এয়ারলাইন্স ও কোস্টগার্ড বিমানের সংঘর্ষে ৫ জন নিহত হন।
- ইথিওপিয়া বারবেরা বন্দর ব্যবহারের জন্য সোমালিল্যান্ডের সাথে চুক্তি করে।
- ডিজনির স্টিমবোট উইলি ও মূল মিকি মাউস চরিত্র পাবলিক ডোমেইনে প্রবেশ করে।
- জানুয়ারি ২
- মার্শাল দ্বীপপুঞ্জের আইনসভা হিলডা হেইনকে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত করে।
- জাপানের হানেদা বিমানবন্দরে রানওয়ে সংঘর্ষে ৫ জন নিহত হন।
- জানুয়ারি ৩ – ইরানের কেরমানে কাশেম সোলাইমানির স্মরণসভায় জোড়া বোমা হামলায় ৮৯ জন নিহত হন।
- জানুয়ারি ৫ – আলাস্কা এয়ারলাইন্স ফ্লাইট ১২৮২ জরুরি অবতরণ করে, বোয়িং ৭৩৭ ম্যাক্স নিয়ে নতুন বিতর্ক শুরু হয়।
- জানুয়ারি ৭ – ২০২৪ বাংলাদেশের সাধারণ নির্বাচন: শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে জয়লাভ করে।[৬]
- জানুয়ারি ৮ – ইকুয়েডরে ড্রাগ কার্টেল নেতার পলায়নের পর রাষ্ট্রপতি ড্যানিয়েল নোবোয়া জরুরি অবস্থা ঘোষণা করেন।
- জানুয়ারি ১০ – ভারতে নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯ কার্যকরী হয়।
- জানুয়ারি ১১
- পাপুয়া নিউগিনিতে বেতন কমানোর অভিযোগে দাঙ্গায় ১০ জন নিহত হন।
- লোহিত সাগরে হুতি হামলার জবাবে মার্কিন নেতৃত্বাধীন জোট ইয়েমেনে বিমান হামলা শুরু করে।
- জানুয়ারি ১৩ – ২০২৪ তাইওয়ানের রাষ্ট্রপতি নির্বাচনে লাই চিং-তে ৪০% ভোটে জয়লাভ করেন।
- জানুয়ারি ১৪
- দ্বিতীয় মার্গরেটে ডেনমার্কের রানি হিসাবে পদত্যাগ করেন, ফ্রেডেরিক দশম সিংহাসনে বসেন।
- কোমোরোসে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
- জানুয়ারি ১৫ – বার্নার্দো আরেভালো গুয়াতেমালার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
- জানুয়ারি ১৯ – জাপান SLIM মিশনের মাধ্যমে পঞ্চম দেশ হিসেবে চাঁদে অবতরণ করে।
- জানুয়ারি ২২ – অযোধ্যায় রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন ও প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হয়।
- জানুয়ারি ২৪ – রাশিয়ার কোরোচানস্কি জেলায় ইলিউশিন আইএল-৭৬ বিধ্বস্ত হয়ে ৭৪ জন নিহত হন।
- জানুয়ারি ২৬
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত রায় দেয় গাজায় গণহত্যা রোধে ইসরায়েলকে ব্যবস্থা নিতে হবে।
- টুভালুর প্রধানমন্ত্রী কাউসিয়া নাটানো নির্বাচনে পরাজিত হন।
- জানুয়ারি ৩১ – জোহরের সুলতান ইব্রাহিম ইস্কান্দার মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে সিংহাসনে আরোহণ করেন।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ২ – ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ৮৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়।
- ফেব্রুয়ারি ৪
- নামিবিয়ার রাষ্ট্রপতি হেজ গিঙ্গোব ৮২ বছর বয়সে মারা যান।
- সালভাদোরে নায়িব বুকেলে ৮০% ভোটে পুনর্নির্বাচিত হন।
- ফেব্রুয়ারি ৬ – চিলির সাবেক রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিনেরা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।
- ফেব্রুয়ারি ৭ – আজারবাইজানে ইলহাম আলিয়েভ পঞ্চম মেয়াদে পুনর্নির্বাচিত হন।
- ফেব্রুয়ারি ৮ – পাকিস্তানের সাধারণ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা (PTI সমর্থিত) জাতীয় পরিষদে বহু আসন জয় করে।
- ফেব্রুয়ারি ১১ – ফিনল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচনে আলেকজান্ডার স্টাব নির্বাচিত হন।
- ফেব্রুয়ারি ১৪ – ইন্দোনেশিয়ার সাধারণ নির্বাচনে প্রাবোও সুবিয়ান্তো রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- ফেব্রুয়ারি ২২ – মার্কিন কোম্পানি ইনটুইটিভ মেশিনের নোভা-সি ল্যান্ডার প্রথম বাণিজ্যিক হিসেবে চাঁদে অবতরণ করে।
- ফেব্রুয়ারি ২৮
- হাইতিতে গ্যাং কারাগারে হামলা চালালে সরকার জরুরি অবস্থা ঘোষণা করে।
- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুলাসেকরপত্তিনম মহাকাশ বন্দরের উদ্বোধন করেন।
- ফেব্রুয়ারি ২৯
- গাজা ভূখণ্ডে ময়দা গণহত্যায় শতাধিক ফিলিস্তিনি নিহত হন।
- ঢাকার বেইলি রোডে বহুতল ভবনে আগুনে ৪৬ জন নিহত হন।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ৭
- সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোর ৩২তম সদস্য হিসেবে যোগ দেয়।[৭]
- নাইজেরিয়ার কাদুনা রাজ্যে ২৮৭ জন শিক্ষার্থী অপহৃত হয়, পরে মুক্তি পায়।
- মার্চ ১১ – হাইতির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগের ঘোষণা দেন। ভারতে CAA লাগু হয়।
- মার্চ ১৩ – ইউরোপীয় ইউনিয়ন কৃত্রিম বুদ্ধিমত্তা আইন পাস করে।
- মার্চ ১৫
- ইস্ট-ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গ পথে হুগলি নদীর তলদেশ দিয়ে কলকাতা মেট্রোর বাণিজ্যিক চলাচল শুরু হয়।
- রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচন শুরু (১৫-১৭ মার্চ): ভ্লাদিমির পুতিন পঞ্চম মেয়াদে পুনর্নির্বাচিত হন।
- মার্চ ২২ – রাশিয়ার ক্রাসনোগোরস্কের ক্রোকাস সিটি হলে বন্দুক হামলায় ১৪৪ জন নিহত হন।
- মার্চ ২৪ – সেনেগালের রাষ্ট্রপতি নির্বাচনে বাসিরো দিওমানে ফায়ে নির্বাচিত হন।
- মার্চ ২৫ – জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস করে।
- মার্চ ২৬ – বাল্টিমোরে ফ্রান্সিস স্কট কি সেতু জাহাজের ধাক্কায় ধসে পড়ে।
- মার্চ ৩১ – বুলগেরিয়া ও রোমানিয়া সমুদ্র ও আকাশপথে শেংগেন অঞ্চলের সদস্য হয়।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ৩ – তাইওয়ানের পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
- এপ্রিল ৪ – কুয়েতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এপ্রিল ৬ – স্লোভাকিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে পিটার পেলেগ্রিনি নির্বাচিত হন।
- এপ্রিল ৮ – পূর্ণগ্রাস সূর্যগ্রহণ উত্তর আমেরিকা জুড়ে দৃশ্যমান হয়।
- এপ্রিল ১০ – দক্ষিণ কোরিয়ার আইনসভা নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি ১৭৬ আসন জয় করে।
- এপ্রিল ১৩ – ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু করে।
- এপ্রিল ১৬ – পারস্য উপসাগরীয় বন্যায় ৩২ জন নিহত, দুবাই বিমানবন্দরে বিঘ্ন ঘটে।
- এপ্রিল ১৭ – সলোমন দ্বীপপুঞ্জ ও ক্রোয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এপ্রিল ১৯ – ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালায়।
মে
[সম্পাদনা]- মে ৫ – পানামার সাধারণ নির্বাচনে হোসে রাউল মুলিনো রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- মে ৬ – চাদের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
- মে ১০ – মে ২০২৪-এর সৌরঝড় শুরু হয়, ২০০৩ সালের পর সবচেয়ে শক্তিশালী।
- মে ১১ – মালমোতে ইউরোভিশনে সুইজারল্যান্ডের নেমো বিজয়ী হন।
- মে ১৫ – স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিৎসো গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
- মে ১৯ – ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি সহ ৮ জন নিহত হন।
- মে ৩০ – ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হন।
জুন
[সম্পাদনা]- জুন ৫ – বোয়িং স্টারলাইনার প্রথম মনুষ্যবাহী পরীক্ষামূলক উড্ডয়নে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায়।
- জুন ৬ – স্পেসএক্স স্টারশিপের চতুর্থ ফ্লাইট পরীক্ষা উৎক্ষেপণ।
- জুন ১২ – কুয়েত সিটিতে অগ্নিকাণ্ডে ৫০ জন নিহত হন।
- জুন ২৩
- বাংলাদেশ ও ভারতের মধ্যে ১০টি চুক্তি স্বাক্ষরিত হয়।
- সৌদি আরবের মক্কায় হজের সময় প্রচণ্ড গরমে ১,৩০০+ মানুষের মৃত্যু হয়।
- জুন ২৫ – কেনিয়ার সংসদে অর্থ বিলের প্রতিবাদে হামলা।
- জুন ২৬ – জুলিয়ান অ্যাসাঞ্জ মুক্তি পেয়ে অস্ট্রেলিয়ায় ফেরেন।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ১
- ভারতে তিনটি নতুন ফৌজদারি আইন (ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা) লাগু হয়।
- ১৬ই জুলাই থেকে গণহত্যার মধ্য দিয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থান শুরু হয় যা ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনে পরিণত হয়।
- জুলাই ৪ – যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটায়।
- জুলাই ৫ – কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
- জুলাই ১৩ – ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়ায় হত্যাচেষ্টায় আহত হন।
- জুলাই ১৯ – ক্রাউডস্ট্রাইকের ত্রুটির কারণে বিশ্বব্যাপী কম্পিউটার বিভ্রাট, ICJ ইসরায়েলের দখলদারিত্ব অবৈধ ঘোষণা করে।
- জুলাই ২১ – জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে কমলা হ্যারিসকে সমর্থন করেন।
- জুলাই ৩১ – হামাস নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করা হয়।[৮]
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ৫ – অসহযোগ আন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে আশ্রয় গ্রহণ। ৩৬ জুলাই হিসেবে পরিচিত।
- আগস্ট ৬ – বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন ঘটে।
- আগস্ট ৮ – বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন।[৯]
- আগস্ট ৯
- কলকাতায় ডাক্তার ছাত্রীর ধর্ষণ ও হত্যা।
- ব্রাজিলের ভিনহেদোর কাছে ফ্লাইট ২২৮৩ বিধ্বস্ত হয়ে ৬২ জন নিহত হন।
- আগস্ট ১০ – গাজা সিটির আল-তাবাইন স্কুলে হামলায় ৮০ জন নিহত হন।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ২ – ফরেস্ট পার্কে ট্রেনে হামলা, কাবুলে বোমা হামলা, কিনশাসার কারাগারে পালানোর চেষ্টায় ১২৯ জন নিহত।
- সেপ্টেম্বর ১০ – পোলারিস ডন প্রথম বেসরকারি মহাকাশ হাঁটা সম্পন্ন করে।
- সেপ্টেম্বর ২২ – অনুরা কুমারা দিশানায়েকে শ্রীলঙ্কার ৯ম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- সেপ্টেম্বর ২৩ – ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলায় ৪৯০+ নিহত।
- সেপ্টেম্বর ২৬ – হারিকেন হেলেন ফ্লোরিডায় আঘাত হানে, ২৫০+ নিহত।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ৯ – হারিকেন মিল্টন ফ্লোরিডায় আঘাত হানে।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ১ – সার্বিয়ার নোভি সাদ স্টেশনে ছাউনি ধসে ১৬ জন নিহত হন।
- নভেম্বর ৫ – ডোনাল্ড ট্রাম্প ১৩২ বছরের মধ্যে প্রথম অ-পরপর দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- নভেম্বর ১১ – ঝুহাইতে গাড়ি হামলায় ৩৮ জন নিহত হন।
- নভেম্বর ২৭ – হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে সিরীয় বিদ্রোহীরা স্থল আক্রমণ শুরু করে।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ৩ – দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন ঘোষণা করা হয়।
- ডিসেম্বর ৪ – ম্যানহাটনে ইউনাইটেডহেলথকেয়ারের CEO ব্রায়ান থম্পসন নিহত হন।
- ডিসেম্বর ৮ – দামেস্কের পতন, বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালান, সরকারের পতন।
- ডিসেম্বর ১২ – গুকেশ ডোম্মারাজু সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হন।
- ডিসেম্বর ২০
- ম্যাগডেবুর্গের বড়দিনের বাজারে গাড়ি হামলায় ৬ জন নিহত হন।
- জাগরেবে স্কুলে ছুরি হামলায় ১ শিশু নিহত হয়।
- ডিসেম্বর ২৫ – আজারবাইজান এয়ারলাইন্স ফ্লাইট ৮২৪৩ আকতাউতে বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহত হন।
- ডিসেম্বর ২৯ – জেজু এয়ার ফ্লাইট ২২১৬ মুয়ানে বিধ্বস্ত হয়ে ১৭৯ জন নিহত হন।
সম্ভাব্য ও নির্ধারিত ঘটনাবলী
[সম্পাদনা]- ৭ -১১ মে - ২০২৪ ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা মালমো, সুইডেনে অনুষ্ঠিত হবে।[১০]
- ৮ মে - ২০২৪ উত্তর মেসিডোনিয়ার সংসদীয় নির্বাচন এবং ২০২৪ উত্তর মেসিডোনিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। [১১]
- ১২ মে - ২০২৪ লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি নির্বাচন। [১২]
- ১৫ মে - ২০০৪ সাল থেকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী পদে বিদ্যমান লি সিয়েন লুং, ২০২৫ সালের পরবর্তী সাধারণ নির্বাচনের আগে, উপ-প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলে আশা করা হচ্ছে। [১৩]
- ১৯ মে - ২০২৪ ডোমিনিকান প্রজাতন্ত্রের সাধারণ নির্বাচন।
- ২৯ মে
- ২০২৪ দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচন।
- ২০২৪ মাদাগাস্কারের সংসদীয় নির্বাচন।
- ১ জুন
- ২০২৪ ভারতের সাধারণ নির্বাচন শেষ হবে। [১৪]
- ২০২৪ আইসল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচন।
- ২০২৪ আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে।
- ২ জুন - ২০২৪ মেক্সিকোর সাধারণ নির্বাচন।
- ৬-৯ - ২০২৪ ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন।
- ৯ জুন - ২০২৪ বেলজিয়ামের সাধারণ নির্বাচন।
- ২৮ জুন - ২০২৪ মঙ্গোলিয়ার সংসদ নির্বাচন।
- ২৯ জুন - ২০২৪ মৌরিতানিয়ার রাষ্ট্রপতি নির্বাচন। [১৫]
- ১৫-১৬ – ২০২৪ রুয়ান্ডার সাধারণ নির্বাচন।
- ২৬ জুলাই - ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক,ফ্রান্সের প্যারিসে শুরু হবে। [১৬]
- ২৮ জুলাই - ২০২৪ ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নির্বাচন। [১৭]
- ১৭ আগস্ট - জাকার্তার পরিবর্তে নুসানতারা ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হবে। [১৮]
- ৭ সেপ্টেম্বর - ২০২৪ আলজেরিয়ার রাষ্ট্রপতি নির্বাচন। [১৯]
- ১৫ সেপ্টেম্বর - ২০২৪ রোমানিয়ার রাষ্ট্রপতি নির্বাচন।
- ৯ অক্টোবর - ২০২৪ মোজাম্বিকের সাধারণ নির্বাচন।
- ১৩ অক্টোবর - ২০২৪ লিথুয়ানিয়ার সংসদ নির্বাচন।
- ২০ অক্টোবর - ২০২৪ মলদোভার রাষ্ট্রপতি নির্বাচন।
- ২৬ অক্টোবর - ২০২৪ জর্জিয়ার সংসদীয় নির্বাচন।
- ২৭ অক্টোবর - ২০২৪ উরুগুয়ের সাধারণ নির্বাচন।
- ৫ নভেম্বর - ২০২৪ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন
- ১২ নভেম্বর - ২০২৪ পালাউয়ের সাধারণ নির্বাচন।
- ১৩ নভেম্বর - ২০২৪ সোমালিল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচন।
- ২৭ নভেম্বর - ২০২৪ নামিবিয়ার সাধারণ নির্বাচন।
- ৭ ডিসেম্বর – ২০২৪ ঘানার সাধারণ নির্বাচন।
- ৮ ডিসেম্বর - ২০২৪ রোমানিয়ার সংসদীয় নির্বাচন।
- ১৭ ডিসেম্বর - যুক্তরাজ্যের পরবর্তী সাধারণ নির্বাচন ইতোমধ্যে অনুষ্ঠিত না হলে, ২০১৯ সালে নির্বাচিত সংসদ স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে। পরবর্তী সাধারণ নির্বাচন ২৮ শে জানুয়ারী, ২০২৫ এর পর অনুষ্ঠিত হবে। [২০][২১]
- ২৪ ডিসেম্বর - ২০২৫ জয়ন্তী এই তারিখে অনুষ্ঠিত হবে।
তারিখ অজানা
[সম্পাদনা]- সেপ্টেম্বর বা অক্টোবর
- ২০২৪ অস্ট্রিয়ার আইনসভা নির্বাচন। [২২]
- ২০২৪ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন।
- অক্টোবর
- ২০২৪ বতসোয়ানার সাধারণ নির্বাচন।
- ২০২৪ জর্জিয়ার রাষ্ট্রপতি নির্বাচন।
- ডিসেম্বর - ২০২৪ ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি নির্বাচন।
মৃত্যু
[সম্পাদনা]নোবেল পুরস্কার
[সম্পাদনা]- রসায়ন - ডেভিড বেকার, পরিগণনামূলক প্রোটিন নকশার জন্য এবং ডেমিস হাসাবিস ও জন মাইকেল জাম্পার, প্রোটিন কাঠামোর ভবিষ্যদ্বাণী করার জন্য।[২৩]
- অর্থনীতি - দারোন আজেমোলু, সাইমন জনসন এবং জেমস এ. রবিনসন, কীভাবে প্রতিষ্ঠান গঠিত হয় এবং সমৃদ্ধিতে প্রভাব ফেলে তা নিয়ে গবেষণার জন্য।[২৪]
- সাহিত্য - হান কাং, তার তীক্ষ্ণ ও কাব্যময় গদ্যের জন্য যাতে ইতিহাসের যন্ত্রণাবিদ্ধ বিষয়ের সঙ্গে মুখোমুখি হয়ে বোঝাপড়ার প্রচেষ্টা আছে আর আছে মানবজীবনের ভঙ্গুরতার কথাও।।[২৫]
- শান্তি - নিহন হিদানকিঔ, পরমাণু অস্ত্রমুক্ত একটি বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পরমাণু অস্ত্র আর কখনো ব্যবহার করা যে উচিত নয়, সেটি প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের মাধ্যমে তুলে ধরার জন্য।[২৬]
- পদার্থবিজ্ঞান - জন হপফিল্ড এবং জেফরি হিন্টন, মেশিন লার্নিং ও কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মৌলিক ভিত্তি উদ্ভাবনের জন্য।[২৭]
- চিকিৎসাবিজ্ঞান - ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রাভকান, মাইক্রোআরএনএ আবিষ্কার ও ট্রান্সক্রিপশন-পরবর্তী জিন নিয়ন্ত্রণে এর ভূমিকা নিয়ে গবেষণার জন্য।[২৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "In 2024, It's Election Year in 40 Countries"। Bloomberg (ইংরেজি ভাষায়)। ১ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২৩।
- ↑ "How AI could sway voters in 2024's big elections" [২০২৪ সালের বড়ো নির্বাচনে এ.আই. কীভাবে ভোটারদের প্রভাবিত করতে পারে]। Chatham House। ৩ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২৩।
- ↑ Panditharatne, Mekela; Giansiracusa, Noah (২০২৩)। "How AI Puts Elections at Risk — And the Needed Safeguards"। Brennan Center for Justice (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২৩।
- ↑ "Brics countries agree major expansion as six countries invited to join"।
- ↑ "M 7.5 - 42 km NE of Anamizu, Japan"।
{{ওয়েব উদ্ধৃতি}}:|url=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ "Bangladesh election: PM Sheikh Hasina wins fourth term"।
- ↑ "Sweden officially joins NATO"।
{{ওয়েব উদ্ধৃতি}}:|url=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ "হামাসের প্রধান ইসমাইল হানিয়ে 'গুপ্ত হামলায়' নিহত"।
- ↑ "ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন"।
- ↑ "Malmö will host the 68th Eurovision Song Contest in May 2024"। Eurovision.tv। European Broadcasting Union (EBU)। ৭ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৩।
- ↑ "Longtime EU hopeful North Macedonia holds presidential polls centered on bloc accession, rule of law"। Associated Press (ইংরেজি ভাষায়)। ২৪ এপ্রিল ২০২৪।
- ↑ "Elections Around the World in 2024"। TIME (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০২৩। ৬ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২৩।
- ↑ "PM Lee to hand over leadership to DPM Lawrence Wong by November 2024, before next General Election"। CNA (ইংরেজি ভাষায়)। ৫ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৪।
- ↑ "India heads to the polls in world's biggest election"। CNN। ১৮ এপ্রিল ২০২৪।
- ↑ "Mauritanie: l'élection présidentielle fixée au 29 juin"। Le 360 Afrique (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২৪।
- ↑ Wharton, David। "Los Angeles makes deal to host 2028 Summer Olympics"। Los Angeles Times। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭।
- ↑ "Venezuela: Presidential election date to be held on 28 July"। BBC News (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ৬ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪।
- ↑ Faris Mokhtar; Rieka Rahadiana (২ আগস্ট ২০২২)। "Indonesia Breaks Ground on Nusantara as Jakarta Sinks"। Bloomberg।
- ↑ "Algeria president sets presidential election for Sept 7"। Arab News (ইংরেজি ভাষায়)। ২১ মার্চ ২০২৪।
- ↑ "Electoral administration bulletin" (পিডিএফ)। Electoral Commission। ২২ মার্চ ২০২৩।
- ↑ "London Playbook: Strikes hope — Budget fallout — Labour's election prep"। POLITICO (ইংরেজি ভাষায়)। ১৭ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩।
- ↑ Livingstone, Helen (২৩ ফেব্রুয়ারি ২০২৪)। "Elections tracker 2024: every vote and why it matters"। The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "The Nobel Prize in Chemistry 2024"। The Nobel Prize। ৯ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২৪।
- ↑ "The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2024"। The Nobel Prize। ১৪ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২৪।
- ↑ "The Nobel Prize in Literature 2024"। The Nobel Prize। ১০ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৪।
- ↑ "Nobel Peace Prize 2024 – Nihon Hidankyo"। The Nobel Prize। ১১ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৪।
- ↑ "The Nobel Prize in Physics 2024"। The Nobel Prize। ৮ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৪।
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2024"। The Nobel Prize। ৭ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২৪।