৩ আগস্ট
অবয়ব
| << | আগস্ট | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
| ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
| ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
| ৩০ | ৩১ | |||||
| ২০২৬ | ||||||
৩ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১৫তম (অধিবর্ষে ২১৬তম) দিন। বছর শেষ হতে আরো ১৫০ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৮ – রোমান জেনারেল টাইবেরিয়াস বসনা নদীতে ডালমাটিদের পরাজিত করেন।
- ৪৩৫ – পদচ্যুত একুমেনিক প্যাট্রিয়ার্ক নেস্টোরিয়াসকে রোমান সম্রাট দ্বিতীয় থিওডোসিয়াস মিশরের একটি মঠে নির্বাসিত করেন।
- ৮৮১ – সোকুর-অঁ-ভিমো-এর যুদ্ধ: ফ্রান্সের তৃতীয় লুই ভাইকিংদের পরাজিত করেন, ঘটনাটি লুডভিগস্লিড কবিতায় উদযাপিত হয়।
- ৯০৮ – আইজেনাখের যুদ্ধ (৯০৮): হাঙ্গেরীয় বাহিনী থুরিঙ্গিয়ার ডিউক বুরখার্ডের নেতৃত্বাধীন পূর্ব ফ্রাঙ্কীয় বাহিনীকে পরাজিত করে।
- ১০৩১ – নরওয়ের দ্বিতীয় ওলাফকে ইংরেজ বিশপ গ্রিমকেটেল কর্তৃক সেন্ট ওলাফ হিসেবে স্বীকৃতি প্রদান।
- ১০৫৭ – লোরেনের ফ্রেডরিক পোপ নবম স্টিফেন হিসেবে নির্বাচিত হন।
- ১১০৮ – ফ্রান্সের রাজা ষষ্ঠ লুই সিংহাসনে আরোহণ করেন।
- ১৩৪২ – স্প্যানিশ রিকনকোয়েস্তা চলাকালীন আলজেসিরাস অবরোধ শুরু হয়।
- ১৩৪৭ – দীর্ঘ অবরোধের পর কালে শহর ইংরেজদের কাছে আত্মসমর্পণ করে, যা ২০০ বছরেরও বেশি সময় ইংরেজদের দখলে থাকে।
- ১৪৯২ – ইতালির বিশিষ্ট নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার সমুদ্র যাত্রা শুরু করেছিলেন।
- ১৪৯২ – স্পেন থেকে ইহুদিদের বের করে দেওয়া হয়।
- ১৫২৭ – জন রাট কর্তৃক সেন্ট জনস, নিউফাউন্ডল্যান্ড থেকে উত্তর আমেরিকা থেকে প্রথম পরিচিত চিঠি প্রেরণ।
- ১৬০১ – দীর্ঘ তুর্কি যুদ্ধ: গোরোস্লো-র যুদ্ধে অস্ট্রিয়া ট্রান্সিলভানিয়া দখল করে।
- ১৬৪৫ – ত্রিশ বছরের যুদ্ধ: নর্ডলিঙ্গেনের দ্বিতীয় যুদ্ধে ফরাসি বাহিনী পবিত্র রোমান সাম্রাজ্যের বাহিনীকে পরাজিত করে।
- ১৬৭৮ – রবার্ট লা সাল গ্রেট লেকসে নির্মিত প্রথম জাহাজ লা গ্রিফন নির্মাণ করেন।
- ১৬৯২ – তৃতীয় উইলিয়ামের নেতৃত্বে ব্রিটিশ-ওলন্দাজ বাহিনী ব্রাসেলস রক্ষায় স্টিনকার্কে লুক্সেমবার্গের ডিউকের নেতৃত্বাধীন ফরাসি বাহিনীর বিরুদ্ধে অমীমাংসিত যুদ্ধে লিপ্ত হয়।
- ১৭৭৮ – মিলানের লা স্কালা থিয়েটারের উদ্বোধন হয় আন্তোনিও সালিয়েরির ইউরোপা রিকোনোসিউটা দিয়ে।
- ১৭৯৫ – গ্রিনভিল চুক্তি স্বাক্ষরিত।
- ১৮১১ – বার্নিজ আল্পসের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ ইয়ুংফ্রাউ প্রথমবার আরোহণ করেন ইয়োহান রুডলফ ও হিয়েরোনিমাস মেয়ার ভ্রাতৃদ্বয়।
- ১৮২৯ – শাউনি ও সেনেকা জাতির সাথে লুইসটাউন চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে ওহাইওর জমির বিনিময়ে মিসিসিপি নদীর পশ্চিমে জমি প্রদান করা হয়।
- ১৮৫২ – হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইয়েলের বিরুদ্ধে প্রথম নৌকা বাইচে জয়লাভ করে, যা প্রথম আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে পরিচিত।
- ১৮৫৮ – জন স্মীক কর্তৃক নীল নদের উৎস আবিষ্কার।
- ১৮৫৯ – নায়াগ্রা ফলসে আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।
- ১৮৮২ – ব্রিটিশ নৌ সেনাদের সুয়েজ খাল দখল।
- ১৮৮৯ – তোসকির যুদ্ধে অ্যাংলো-মিশরীয় বাহিনী মাহদি-সুদানি বাহিনীকে পরাজিত করে।
- ১৯০০ – ফায়ারস্টোন টায়ার অ্যান্ড রাবার কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
- ১৯০৩ – ক্রুসেভোতে ম্যাসেডোনীয় বিদ্রোহীরা ক্রুসেভো প্রজাতন্ত্র ঘোষণা করে, যা দশ দিন পর উসমানীয় বাহিনীর হাতে ধ্বংস হয়।
- ১৯০৭ – বিচারক কেনেসো মাউন্টেন ল্যান্ডিস স্ট্যান্ডার্ড অয়েলকে অবৈধ রেয়াতের জন্য ২৯.৪ মিলিয়ন ডলার জরিমানা করেন।
- ১৯১৪ – তুরস্ক জার্মানির সঙ্গে সামরিক চুক্তি।
- ১৯১৪ – পানামা খালের মধ্য দিয়ে প্রথম জাহাজ চলতে শুরু করে এবং এই খালের উদ্বোধন হয়।
- ১৯১৪ – ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৯১৪ – প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে।
- ১৯২১ – মেজর লিগ বেসবল কমিশনার কেনেসো মাউন্টেন ল্যান্ডিস শিকাগো ব্ল্যাক সক্সের আট খেলোয়াড়ের নিষেধাজ্ঞা বহাল রাখেন।
- ১৯৩৬ – বার্লিন অলিম্পিকে জেসি ওয়েন্স ১০০ মিটার দৌড়ে রালফ মেটকাফকে পরাজিত করে স্বর্ণ জয় করেন।
- ১৯৩৬ – রাশিয়ার রিয়াজান ওব্লাস্টের মেশচেরা নিম্নভূমিতে কুরশা-২ গ্রামে অগ্নিকাণ্ডে ১,২০০ জন নিহত হন, মাত্র ২০ জন বেঁচে যান।
- ১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালিয়ান বাহিনী ব্রিটিশ সোমালিল্যান্ড আক্রমণ করে।
- ১৯৪১ – জার্মানি রাশিয়ার একটি এলাকা দখল করে নেয়।
- ১৯৪৬ – ইন্ডিয়ানার সান্তা ক্লজে বিশ্বের প্রথম থিমযুক্ত বিনোদন পার্ক সান্তা ক্লজ ল্যান্ড উদ্বোধন হয়।
- ১৯৪৮ – হুইটেকার চেম্বার্স অ্যালজার হিসকে সোভিয়েত ইউনিয়নের হয়ে গুপ্তচরবৃত্তি ও সাম্যবাদী হওয়ার অভিযোগ করেন।
- ১৯৪৯ – বাস্কেটবল অ্যাসোসিয়েশন অব আমেরিকা ও ন্যাশনাল বাস্কেটবল লিগ একীভূত হয়ে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়।
- ১৯৫৪ – ভারতে পরমাণু শক্তি বিভাগ গঠিত হয়।
- ১৯৫৬ – তদানিন্তন পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) এ নির্মিত প্রথম বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পায়।
- ১৯৫৮ – বিশ্বের প্রথম পারমাণবিক ডুবোজাহাজ ইউএসএস নটিলাস প্রথমবার ডুবে থেকে ভৌগোলিক উত্তর মেরু অতিক্রম করে।
- ১৯৫৯ – পর্তুগিজ গোপন পুলিশ পিআইডিই পর্তুগিজ গিনির বিসাউতে ধর্মঘটী শ্রমিকদের ওপর গুলি চালালে ৫০ জনের বেশি নিহত হন, যা পিজিগুইটি হত্যাকাণ্ড নামে পরিচিত।
- ১৯৬০ – আফ্রিকা মহাদেশের অন্যতম দেশ নাইজার পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং জাতিসঙ্ঘের সদস্যভুক্ত হয়।
- ১৯৭২ – মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল চুক্তি অনুমোদন করে।
- ১৯৭৫ – মরক্কোর আগাদিরের কাছে একটি ব্যক্তিগত ভাড়া করা বোয়িং ৭০৭ পর্বতচূড়ায় ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়, এতে ১৮৮ জন নিহত হন।
- ১৯৭৭ – ট্যান্ডি কর্পোরেশন বিশ্বের প্রথম ব্যাপকভাবে উৎপাদিত পার্সোনাল কম্পিউটারগুলোর একটি টিআরএস-৮০ ঘোষণা করে।
- ১৯৮১ – মামাদু দিয়ার নেতৃত্বে সেনেগালের বিরোধী দলগুলো সাম্রাজ্যবাদবিরোধী অ্যাকশন ফ্রন্ট – সুক্সালি রিউ মি গঠন করে।
- ১৯৯৪ – ভারতের দিল্লিতে অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থানে প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপনের চিকিৎসা করা হয়।
- ১৯৯৭ – আলজেরিয়ায় উয়েদ এল-হাদ ও মেজুয়ারা হত্যাকাণ্ডে ১১৬ জন গ্রামবাসী নিহত হন।
- ১৯৯৭ – নিউজিল্যান্ডের অকল্যান্ডে স্কাই টাওয়ার উদ্বোধন হয়, যা তখন দক্ষিণ গোলার্ধের সর্বোচ্চ মুক্তভাবে দাঁড়ানো কাঠামো ছিল।
- ১৯৯৯ – পূর্ব তিমুরে নির্বাচনে স্বাধীনতার পক্ষে রায়ের মধ্য দিয়ে স্বাধীন পূর্ব তিমুরের অভ্যুদয় ঘটে।
- ২০০৪ – ১১ সেপ্টেম্বর হামলার পর বন্ধ থাকা স্ট্যাচু অব লিবার্টির বেদি পুনরায় খুলে দেওয়া হয়।
- ২০০৫ – সৌদি আরবে বাদশাহ ফাহদের জানাজায় অংশ নেওয়ার সময় মৌরিতানিয়ার রাষ্ট্রপতি মাউইয়া উলদ সিদি আহমেদ তায়া সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন।
- ২০০৭ – চিলির গোপন পুলিশ ডিআইএনএ-এর সাবেক উপ-পরিচালক রাউল ইতুরিয়াগা অপহরণের দায়ে দোষী সাব্যস্ত হয়ে পলাতক থাকার পর গ্রেপ্তার হন।
- ২০০৮ – ভারতের হিমাচল প্রদেশে বিলাসপুর জেলায় নায়না দেবী মন্দিরে পদদলন-এ প্রায় ১৪৬ জন মারা যান।
- ২০১০ – পাকিস্তানের করাচিতে স্থানীয় রাজনীতিবিদ হত্যার পর ব্যাপক দাঙ্গা শুরু হয়, এতে কমপক্ষে ৮৫ জন নিহত হন।
- ২০১৪ – চীনের ইউনানে ৬.১ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৬১৭ জন নিহত ও ২,৪০০ জনের বেশি আহত হন।
- ২০১৪ – আইএসআইএল কর্তৃক ইয়াজিদিদের গণহত্যা শুরু হয়।
- ২০১৮ – আফগানিস্তানের পূর্বাঞ্চলে শিয়া মসজিদে বোরকা পরিহিত দুই ব্যক্তির আত্মঘাতী হামলায় ২৯ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হন।
- ২০১৯ – রাশিয়ার মস্কোতে নির্বাচনী বিক্ষোভে বিরোধী নেতা লিউবভ সোবোল সহ ৬০০ বিক্ষোভকারী গ্রেপ্তার হন।
- ২০১৯ – যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসোতে ওয়ালমার্টে বন্দুকধারীর হামলায় ২৩ জন নিহত ও ২২ জন আহত হন।
- ২০২৩ – স্লোভেনিয়ার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা আঘাত হানে।
জন্ম
[সম্পাদনা]- ১৮৫৬ - আলফ্রেড ডেডকিন, অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী।
- ১৮৮৬- মৈথিলী শরণ গুপ্ত, ভারতীয় কবি, রাজনীতিবিদ, নাট্যকার ও অনুবাদক। (মৃ.১২/১২/১৯৬৪)
- ১৮৮৭ - রুপার্ট ব্রুক, একজন ইংরেজ কবি।
- ১৯০৩ - হাবিব বুরগিবা, তিউনিসিয়ান আইনজীবী, জাতীয়তাবাদী নেতা এবং রাষ্ট্রনায়ক। (মৃ. ২০০০)
- ১৯০৫ - দোলোরেস দেল রিও, মেক্সিকান অভিনেত্রী। (মৃ. ১৯৮৩)
- ১৯০৭ - ইয়াং শাংখুন, চীনা রাজনীতিবিদ এবং চীনের চতুর্থ রাষ্ট্রপতি। (মৃ. ১৯৯৮)
- ১৯১৬ - শাকিল বদায়ুঁনি, ভারতীয় উর্দু কবি,লেখক ও গীতিকার। (মৃ.২০/০৪/১৯৭০)
- ১৯৩০ - নির্মল সেন, বাংলাদেশের সাংবাদিক ও রাজনীতিবিদ।
- ১৯৩৪ - জোনাস স্যাভিম্বি, অ্যাঙ্গোলান জেনারেল, ইউনিটা প্রতিষ্ঠা করেন। (মৃ. ২০০২)
- ১৯৩৯ - উৎপলকুমার বসু, বাংলা সাহিত্যে হাংরি আন্দোলন-এর একজন খ্যাতনামা কবি।(মৃ.০৩/১০/২০১৫)
- ১৯৪৮ - জঁ-পিয়ের রাফারাঁ, ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী।
- ১৯৫১ - আতিউর রহমান, খ্যাতনামা বাংলাদেশী অর্থনীতিবিদ।
- ১৯৫২ - অসভাল্দো আর্দিলেস, আর্জেন্টিনার ফুটবলার এবং ম্যানেজার।
- ১৯৫৯ - কোইচি তানাকা, জাপানি রসায়নবিদ ও প্রকৌশলী, নোবেল পুরস্কার বিজয়ী।
- ১৯৮৪ - সুনীল ছেত্রী , ভারতীয় ফুটবল দলের অধিনায়ক।
- ১৯৬৩ - জেমস হেটফিল্ড, আমেরিকান গায়ক-গীতিকার এবং গিটারিস্ট।
- ১৯৬৪ - লাকি ডুবে, দক্ষিণ আফ্রিকান গায়ক এবং কীবোর্ড প্লেয়ার। (মৃ. ২০০৭)
মৃত্যু
[সম্পাদনা]- ১২৭২ - সপ্তম হিজরীর বিশিষ্ট মনীষি ও ধর্মীয় ব্যক্তিত্ব গীয়াস উদ্দীন আব্দুল করিম ইবনে আহমদ।
- ১৪৬০ - স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস
- ১৭২১ - গিনলিং গিবনস, ইংরেজ ভাস্কর ও কাঠ খোদাই শিল্পী।
- ১৭৭৩ - স্তানিস্লাও কোনারস্কি, ধর্মযাজক ও লেখক।
- ১৮৪৬ - প্রখ্যাত আলেম সাহেবে জাওয়াহের বা রত্নের স্বত্তাধিকারী হিসাবে খ্যাত শেখ মো: হাসান নাজাফী।
- ১৯২৮ - সৈয়দ আমীর আলী, ভারতীয় মুসলিম আইনজ্ঞ এবং কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি।(জ.০৬/০৪/১৮৪৯)
- ১৯৫৪ - বিশিষ্ট ফরাসী লেখিকা সিডেন গ্যাবরিয়াল কোল্ট এই ধরাপৃষ্ঠ।
- ১৯৫৭ - দেবদাস গান্ধী, মহাত্মা গান্ধীর কনিষ্ঠ পুত্র এবং খ্যাতনামা সাংবাদিক।(জ.২২/০৫/১৯০০)
- ১৯৭৫ - অমর বসু, ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।(জ.০৬/০২/১৮৯১)
- ১৯৭৮ - মোহাম্মদ ওয়ালিউল্লাহ(লেখক ও সাংবাদিক)
- ২০০৯ - সুভাষ চক্রবর্তী, পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার এর ক্রীড়া ও পরিবহণ মন্ত্রী , এবং ভারতের ছাত্র ফেডারেশন এর সাধারণ সম্পাদক ছিলেন।
- ২০২৪ - যামিনী কৃষ্ণমূর্তি, ভরতনাট্যম এবং কুচিপুড়ি ধারার ভারতীয় নৃত্যশিল্পী।(জ.২০/১২/১৯৪০)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ৩ আগস্ট সংক্রান্ত মিডিয়া রয়েছে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |