১৮৫৯
অবয়ব
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৮৫৯: |
| শিল্পকলা এবং বিজ্ঞান |
| প্রত্নতত্ত্ব – স্থাপত্য – শিল্প – সাহিত্য – সঙ্গীত – |
| অন্যান্য বিষয় |
| রেল পরিবহন – বিজ্ঞান – ক্রীড়া |
| রাষ্ট্রনেতৃবৃন্দ |
| রাষ্ট্রনেতৃবৃন্দ - সার্বভৌম রাষ্ট্র |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| জন্ম - মৃত্যু |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা - বিলুপ্তি |
| কাজ বিষয়শ্রেণী |
| কাজ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৮৫৯ MDCCCLIX |
| আব উর্বে কন্দিতা | ২৬১২ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৩০৮ ԹՎ ՌՅԸ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৬০৯ |
| বাহাই বর্ষপঞ্জি | ১৫–১৬ |
| বাংলা বর্ষপঞ্জি | ১২৬৫–১২৬৬ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৮০৯ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৪০৩ |
| বর্মী বর্ষপঞ্জি | ১২২১ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৩৬৭–৭৩৬৮ |
| চীনা বর্ষপঞ্জি | 戊午年 (পৃথিবীর ঘোড়া) ৪৫৫৫ বা ৪৪৯৫ — থেকে — 己未年 (পৃথিবীর ছাগল) ৪৫৫৬ বা ৪৪৯৬ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৫৭৫–১৫৭৬ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩০২৫ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৮৫১–১৮৫২ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৬১৯–৫৬২০ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ১৯১৫–১৯১৬ |
| - শকা সংবৎ | ১৭৮০–১৭৮১ |
| - কলি যুগ | ৪৯৫৯–৪৯৬০ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৮৫৯ |
| ইগবো বর্ষপঞ্জি | ৮৫৯–৮৬০ |
| ইরানি বর্ষপঞ্জি | ১২৩৭–১২৩৮ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১২৭৫–১২৭৬ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১২ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪১৯২ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীনের পূর্বে ৫৩ 民前৫৩年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৪০১–২৪০২ |
উইকিমিডিয়া কমন্সে ১৮৫৯ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৮৫৯ গ্রেগরীয় বর্ষপঞ্জির একটি সাধারণ বছর।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ১৯ – ফ্রান্স সারদিনিয়া জোটের চুক্তি স্বাক্ষর হয়।
- জানুয়ারি ২৪ – আলেকজান্দ্রু ইওয়ান কুজার শাসনে মোল্দাভিয়া ও ওয়ালাচিয়ার যুক্ত রাজ্য ব্যক্তিগত ইউনিয়ন হিসেবে গঠিত হয়।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ৪ – মিশরে কোডেক্স সিনাইটিকাস আবিষ্কৃত হয়।
- ফেব্রুয়ারি ৫ – মলদোভার যুবরাজ আলেকজান্দ্রু ইয়ন কুজা ওয়ালাচিয়ার যুবরাজ হিসেবেও নির্বাচিত হন, ফলে মলদোভা ও ওয়ালাচিয়ার যুক্তরাজ্য গঠিত হয়।
- ফেব্রুয়ারি ১৪ – অরেগন যুক্তরাষ্ট্রের ৩৩তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
- ফেব্রুয়ারি ১৭
- কবি বিহারীলাল চক্রবর্তীর মাসিক পত্রিকা পূর্ণিমা প্রথম প্রকাশিত হয়।
- কোচিনচিনা অভিযান: ফরাসি নৌবাহিনী ১,০০০ গুয়েন সৈন্য দ্বারা সুরক্ষিত সায়গনের দুর্গ দখল করে।
- ফেব্রুয়ারি ২৭ – মার্কিন প্রতিনিধি ড্যানিয়েল সিকেলস তার স্ত্রী এবং মার্কিন অ্যাটর্নি ফিলিপ বার্টন কী দ্বিতীয়-এর মধ্যে সম্পর্কের কথা জানতে পেরে ওয়াশিংটন ডি.সি.-তে তাকে হত্যা করেন।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ২ – যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম দাস নিলাম হিসেবে বিবেচিত দুই দিনব্যাপী গ্রেট স্লেভ অকশন শুরু হয়।
- মার্চ ৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহৎ দাস নিলাম দ্য গ্রেট স্লেভ অকশন এর দুই দিনব্যাপী নিলাম শেষ হয়।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ১১ – ফ্রান্সের বিশিষ্ট শিল্পী ও পদার্থ বিজ্ঞানী ফার্ডিনান্ড কাররে ‘কৃত্রিমভাবে ঠান্ডা উৎপাদন করার যন্ত্র’ আবিষ্কার করেন।
- এপ্রিল ২৫ – সুয়েজ খাল খননের কাজ শুরু হয়।
- এপ্রিল ২৮ – পোমোনা নামক ক্লিপার জাহাজ আয়ারল্যান্ড উপকূলে বিধ্বস্ত হয়, এতে ৪৪৮ জন আরোহীর মধ্যে ৪২৪ জন নিহত হন।
- এপ্রিল ৩০ – চার্লস ডিকেন্স তার সাহিত্য পত্রিকা অল দ্য ইয়ার রাউন্ড-এর প্রথম সংখ্যা প্রকাশ করেন, যেখানে তার বিখ্যাত উপন্যাস আ টেল অব টু সিটিজ-এর প্রথম কিস্তি ছিল।
মে
[সম্পাদনা]- মে ৪ – রয়্যাল আলবার্ট ব্রিজের উপর দিয়ে কর্নওয়াল রেলওয়ে উদ্বোধন করা হয়, যা ইংল্যান্ডে ডেভন ও কর্নওয়ালকে যুক্ত করে।
- মে ১৭ – মেলবোর্ন ফুটবল ক্লাবের সদস্যরা অস্ট্রেলীয় রুলস ফুটবলের প্রথম নিয়ম বিধিবদ্ধ করেন।
- মে ৩০ – ইংল্যান্ডের বিগ বেন ঘড়ি প্রথমবারের মতো বেজে উঠে।
- মে ৩১ – পার্লামেন্ট ভবনে অবস্থিত গ্রেট ক্লক (বর্তমানে এলিজাবেথ টাওয়ার) সময় দেওয়া শুরু করে।
জুন
[সম্পাদনা]- জুন ৪ – মেজেন্টা যুদ্ধে ফ্রান্সের কাছে অস্ট্রিয়ানদের পরাজয়।
- জুন ৬ – নিউ সাউথ ওয়েলস থেকে পৃথক ক্রাউন কলোনি হিসেবে কুইন্সল্যান্ড প্রতিষ্ঠিত হয়, দিনটি এখনও কুইন্সল্যান্ড দিবস হিসেবে পালিত হয়।
- জুন ১৫ – ওরেগন চুক্তির অস্পষ্টতার কারণে মার্কিন ও ব্রিটিশ/কানাডীয় বসতি স্থাপনকারীদের মধ্যে উত্তর-পশ্চিম সীমানা বিরোধ শুরু হয়।
- জুন ১৮ – বার্নিজ আল্পসের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ আলেটশহর্নে প্রথম আরোহণ সম্পন্ন হয়।
- জুন ২৪ – সোলফেরিনোর যুদ্ধে ফরাসিরা অস্ট্রিয়দের পরাজিত করে।
- জুন ২৮ – ইংল্যান্ডের নিউক্যাসল আপন টাইনে প্রথম কনফরমেশন ডগ শো অনুষ্ঠিত হয়।
- জুন ৩০ – ফরাসি অ্যাক্রোব্যাট চার্লস ব্লন্ডিন নায়াগ্রা জলপ্রপাত টাইটরোপে হেঁটে পার হন।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ৫ – মার্কিন যুক্তরাষ্ট্র মিডওয়ে অ্যাটল আবিষ্কার ও দাবি করে।
- জুলাই ৮ – রাজা পঞ্চদশ চার্লস সুইডেন-নরওয়ে সিংহাসনে আরোহণ করেন।
- জুলাই ৩০ – আল্পসের অন্যতম উচ্চ শৃঙ্গ গ্রঁ কম্বিনের প্রথম আরোহণ সম্পন্ন হয়।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ৩ – নায়াগ্রা ফলসে আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।
- আগস্ট ১৬ – টাস্কানির গ্র্যান্ড ডাচি নির্বাসিত লোরেন পরিবারকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতাচ্যুত করে।
- আগস্ট ২৭ – টাইটাসভিল, পেনসিলভেনিয়ায় পেট্রোলিয়াম আবিষ্কৃত হয়, যা বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে সফল তেল কূপের সূচনা করে।
- আগস্ট ২৮ – ক্যারিংটন ঘটনা ঘটে, যা পৃথিবীতে আঘাত হানা রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ভূ-চৌম্বকীয় ঝড়। বৈদ্যুতিক টেলিগ্রাফ পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ১ – ক্যারিংটন ঘটনা শুরু হয় - রেকর্ডকৃত ইতিহাসের সবচেয়ে তীব্র ভূচৌম্বকীয় ঝড়।
- সেপ্টেম্বর ২ – রেকর্ডকৃত ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূ-চৌম্বকীয় ঝড় ক্যারিংটন ঘটনা সংঘটিত হয়।
- সেপ্টেম্বর ৩ – মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ প্রথম অভিনীত হয়।
- সেপ্টেম্বর ১৭ – জোশুয়া এ. নর্টন নিজেকে "যুক্তরাষ্ট্রের সম্রাট প্রথম নর্টন" ঘোষণা করেন।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ১৬ – বিলোপবাদী জন ব্রাউন ও তার সমর্থকরা হার্পার্স ফেরিতে অভিযান শুরু করেন।
- অক্টোবর ২২ – স্পেন মরক্কোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- অক্টোবর ২৬ – রয়েল চার্টার ঝড়ে ব্রিটিশ দ্বীপপুঞ্জে অন্তত আটশত মানুষ নিহত হয়।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ১০ – অষ্ট্রিয়া ও সার্ডিনিয়ার মধ্যে জুরিখ শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- নভেম্বর ১৫ – প্রথম আধুনিক অলিম্পিক খেলা হয় গ্রিসের এথেন্সে।
- নভেম্বর ২৪ – চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অব স্পিসিস বইটি প্রকাশিত হয়।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ২ – আমেরিকার দাস বিদ্রোহী ও সমাজ সংস্কারক জন ব্রাউনকে ফাঁসি দেওয়া হয়।
- ডিসেম্বর ৩ – নাইজেরিয়ার প্রথম সংবাদপত্র, ধর্মপ্রচারক হেনরি টাউনসেন্ডের ইওয়ে ইরোহিন, প্রকাশিত হয়।
- ডিসেম্বর ১৫ – চার্লস ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কিত গ্রন্থ ‘অরিজিন অফ দ্য এস্পিচেস’-এর প্রকাশ।
জন্ম
[সম্পাদনা]জানুয়ারি-মার্চ
[সম্পাদনা]এপ্রিল-জুন
[সম্পাদনা]- ১০ জুন - সন্তদাস কাঠিয়াবাবা নিম্বার্ক সম্প্রদায়ের প্রখ্যাত ভারতীয় যোগসাধক কাঠিয়াবাবা, দার্শনিক ও ধর্মগুরু। (মৃ. ৯/১১/১৯৩৫)
জুলাই-সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর-ডিসেম্বর
[সম্পাদনা]মৃত্যু
[সম্পাদনা]জানুয়ারি-মার্চ
[সম্পাদনা]এপ্রিল-জুন
[সম্পাদনা]জুলাই-সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর-ডিসেম্বর
[সম্পাদনা]- ২৮ নভেম্বর - ওয়াশিংটন আরভিং, মার্কিন ছোটগল্পকার, প্রাবন্ধিক, জীবনীকার, ইতিহাসবেত্তা ও কূটনীতিবিদ। (জ. ১৭৮৩)
| বছর বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |