৮ জানুয়ারি
অবয়ব
| << | জানুয়ারি | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
| ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
| ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
| ২০২৬ | ||||||
৮ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের অষ্টম দিন। বছর শেষ হতে আরো ৩৫৭ (অধিবর্ষে ৩৫৮) দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৩০৭ – সম্রাট হুইয়ের উত্তরসূরি হিসেবে সিমা চি জিন রাজবংশের সম্রাট হন।
- ৮৭১ – অ্যাথেলরেড প্রথম ও আলফ্রেড দ্য গ্রেট ড্যানিশ ভাইকিংদের আক্রমণ প্রতিহত করতে ওয়েস্ট স্যাক্সন বাহিনী পরিচালনা করেন।
- ১১৯৮ – পোপ ৩য় ইনোসেন্ট পোপ ৩য় সিলিস্টাইন এর স্থলাভিষিক্ত হন।
- ১২৯৭ – ফ্রঁসোয়া গ্রিমাল্দি সন্ন্যাসীর ছদ্মবেশে মোনাকোর দুর্গ দখল করে গ্রিমাল্দি পরিবারের শাসন প্রতিষ্ঠা করেন।
- ১৪৫৪ – পোপীয় বুল রোমানুস পন্টিফেক্স পর্তুগাল রাজ্যকে কেপ বোজাদোরের দক্ষিণে আফ্রিকায় একচেটিয়া বাণিজ্য ও উপনিবেশ স্থাপনের অধিকার প্রদান করে।
- ১৪৯৯ – ফ্রান্সের দ্বাদশ লুই ব্রিটানির অ্যানকে বিয়ে করেন।
- ১৫৪৭ – প্রথম লিথুয়ানীয় ভাষার বই মার্টিনাস মাজভিদাসের ক্যাটেকিজম কোনিগসবার্গে প্রকাশিত হয়।
- ১৬৫৪ – ইউক্রেন রাশিয়ার সঙ্গে যোগ দেয়।
- ১৬৭৯ – ফরাসি নাবিক ও পর্যটক সিয়্যর দ্য লা সাল নায়গ্রা জলপ্রপাতে পৌঁছান।
- ১৭৩৫ – হ্যান্ডেলের অপেরা আরিওদান্তে লন্ডনের রয়্যাল অপেরা হাউসে প্রথম মঞ্চস্থ হয়।
- ১৭৪৬ – দ্বিতীয় জ্যাকোবাইট বিদ্রোহে বনি প্রিন্স চার্লি স্টার্লিং দখল করেন।
- ১৭৮০ – ইরানের তেবরিজ শহরে ৭.৭ মাত্রার ভূমিকম্প। প্রায় ৮০,০০০ মানুষ নিহত হয়।
- ১৭৯০ – মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন নিউ ইয়র্ক সিটিতে প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন।
- ১৮০৬ – ব্রিটেন উত্তমাশা অন্তরীপ দখল করে নেয়।
- ১৮১১ – চার্লস দেসলোঁদের নেতৃত্বে লুইজিয়ানায় একটি ব্যর্থ ক্রীতদাস বিদ্রোহ সংঘটিত হয়।
- ১৮১৫ – ১৮১২ সালের যুদ্ধে অ্যান্ড্রু জ্যাকসনের নেতৃত্বে আমেরিকান বাহিনী নিউ অরলিন্সের যুদ্ধে ব্রিটিশদের পরাজিত করে।
- ১৮২৮ – যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি সংগঠিত হয়।
- ১৮৩৫ – মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন জাতীয় ঋণ শূন্যে নামিয়ে আনার পর উদযাপনের ঘোষণা দেন।
- ১৮৬৩ – মার্কিন গৃহযুদ্ধে দ্বিতীয় স্প্রিংফিল্ডের যুদ্ধ সংঘটিত হয়।
- ১৮৬৭ – আফ্রিকান আমেরিকানরা ভোটাধিকার লাভ করে।
- ১৮৭৭ – ক্রেজি হর্স ও তার যোদ্ধারা মন্টানা টেরিটরির উল্ফ মাউন্টেনে মার্কিন অশ্বারোহী বাহিনীর বিরুদ্ধে শেষ যুদ্ধে অংশ নেন।
- ১৮৮৯ – হারমান হলেরিথ তার পাঞ্চড কার্ড ক্যালকুলেটরের জন্য মার্কিন পেটেন্ট লাভ করেন।
- ১৯০০ – প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি আলাস্কাকে সামরিক শাসনের অধীনে আনেন।
- ১৯১২ – দক্ষিণ আফ্রিকান নেটিভ ন্যাশনাল কংগ্রেস নামে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
- ১৯১২ – স্যান দিয়েগো শহর মত প্রকাশের স্বাধীনতা সীমিত করে অধ্যাদেশ পাস করে, যা শ্রমিক সংগঠন ও ব্যবসায়ীদের মধ্যে সংঘাতের জন্ম দেয়।
- ১৯১৬ – প্রধানত ব্রিটেন এবং ফ্রান্সের সমন্বয়ে গঠিত মিত্র বাহিনী তুরস্কের বিরুদ্ধে তাদের গ্যালিওপোলি অভিযানের সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হয়।
- ১৯১৮ – মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে উল্লিখিত চৌদ্দ দফার (fourteen points)-এর উপর ভিত্তি করে জার্মানি অস্ত্রসংবরণে সম্মত হয়।
- ১৯২০ – স্টিল স্ট্রাইকের ব্যর্থতার মধ্য দিয়ে আমালগামেটেড অ্যাসোসিয়েশন অব আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের ধর্মঘট শেষ হয়।
- ১৯২৬ – বাদশা হোসেন বহিষ্কার। ইবনে সাউদ হেজাজের নতুন বাদশা। দেশের (হেজাজ) নাম পরিবর্তন করে সৌদি আরব করা হয়।
- ১৯৩৩ – স্পেনের বার্সেলোনায় নৈরাজ্যবাদী বিদ্রোহ শুরু হয়।
- ১৯৩৬ – ইরানের শাসক রেজা শাহ কাশফ-ই-হিজাব ডিক্রি জারি করে জনসমক্ষে ইসলামি পর্দা নিষিদ্ধ করেন।
- ১৯৪০ – ব্রিটেনে যুদ্ধ পরিস্থিতিতে চিনি মাখন ইত্যাদির রেশন শুরু।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফিলিপাইন কমনওয়েলথ বাহিনী উত্তর লুজনের ইলোকোস সুর প্রদেশে জাপানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালায়।
- ১৯৪৬ – আন্দ্রেই ঝাদানভ ফিনিশ যুদ্ধাপরাধ আদালতে জার্মান যুদ্ধবন্দি এরিখ বুশেনহাগেনের জিজ্ঞাসাবাদ প্রতিবেদন পেশ করেন।
- ১৯৫৬ – ইকুয়েডরের ওয়াওরানি জনগোষ্ঠীর হাতে পাঁচজন মার্কিন মিশনারি নিহত হন।
- ১৯৫৯ – জেনারেল চার্লস দ্য গল ফ্রান্সের প্রেসিডেন্ট হন।
- ১৯৬১ – ফ্রান্সে গণভোটে চার্লস দ্য গলের আলজেরিয়া নীতি সমর্থিত হয়।
- ১৯৬৩ – প্রথমবারের মতো লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত পেইন্টিং মোনালিসা আমেরিকার ন্যাশনাল গ্যালারী অব আর্টে প্রদর্শন।
- ১৯৬৪ – মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন যুক্তরাষ্ট্রে "দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ" ঘোষণা করেন।
- ১৯৭২ – পাকিস্তানের কারগার থেকে বাঙ্গালী নেতা শেখ মুজিবকে মুক্তি দান, লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন।
- ১৯৭৩ – সোভিয়াতের মহাশূন্য অভিযানের জন্য মহাশূন্যযান লুনি-২১ উৎক্ষেপিত।
- ১৯৭৩ – ওয়াটারগেট কেলেঙ্কারিতে ডেমোক্র্যাটিক পার্টির সদর দপ্তরে অবৈধ প্রবেশের অভিযোগে সাত ব্যক্তির বিচার শুরু হয়।
- ১৯৭৫ – এলা গ্রাসো কানেকটিকাটের গভর্নর হন, স্বামীর উত্তরাধিকার ছাড়াই গভর্নর হওয়া যুক্তরাষ্ট্রের প্রথম নারী।
- ১৯৭৭ – আর্মেনিয়ার স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত গোষ্ঠি রাশিয়াতে এক সাথে ৩৭ মিনিটের মাধ্যে তিন স্থানে বোমা হামলা চালায় এতে ৭ জন মারা যায়।
- ১৯৭৮ – ইরানের পবিত্র নগরী কোমে ইরানের তৎকালীন শাসক রেজা শাহের বিরুদ্ধে বিক্ষোভ করে।
- ১৯৮১ – ফ্রান্সের ত্রঁস-অঁ-প্রোভঁসে একজন কৃষক ইউএফও দেখার দাবি করেন, যা সবচেয়ে বিস্তারিতভাবে নথিভুক্ত ঘটনাগুলোর একটি বলে বিবেচিত হয়।
- ১৯৮২ – বেল সিস্টেম ভাঙার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে এটিঅ্যান্ডটি বাইশটি উপবিভাগ বিচ্ছিন্ন করতে সম্মত হয়।
- ১৯৮৯ – কেগওয়ার্থ বিমান দুর্ঘটনায় ব্রিটিশ মিডল্যান্ডের একটি বোয়িং ৭৩৭ এম১ মহাসড়কে বিধ্বস্ত হয়ে ১২৬ জনের মধ্যে ৪৭ জন নিহত হন।
- ১৯৯৩ – সার্বীয় বন্দুকধারীদের গুলিতে বসনিয়ার উপ-প্রধানমন্ত্রী নিহত।
- ১৯৯৪ – রুশ নভোচারী ভালেরি পলিয়াকভ সয়ুজ টিএম-১৮ নভোযানে মির মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হন।
- ১৯৯৬ – জায়ারে পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১ হাজার নিহত হয়।
- ২০০২ – মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ নো চাইল্ড লেফট বিহাইন্ড আইনে স্বাক্ষর করেন।
- ২০০৩ – তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরের কাছে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৭৫ আরোহীর মধ্যে ৭০ জন ও পুরো ক্রু নিহত হন।
- ২০০৩ – যুক্তরাষ্ট্রের শার্লট-ডগলাস বিমানবন্দরে এয়ার মিডওয়েস্টের একটি বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ২১ জনই নিহত হন।
- ২০০৪ – কুইন মেরি ২, তৎকালীন সর্ববৃহৎ সমুদ্রগামী জাহাজ, রানি দ্বিতীয় এলিজাবেথের নাতনির হাতে উদ্বোধন করা হয়।
- ২০০৫ – মার্কিন পারমাণবিক সাবমেরিন ইউএসএস সান ফ্রান্সিসকো গুয়ামের দক্ষিণে একটি সমুদ্রতলের পর্বতের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হন।
- ২০০৯ – কোস্টা রিকায় ৬.১ মাত্রার ভূমিকম্পে ১৫ জন নিহত ও ৩২ জন আহত হন।
- ২০১০ – আফ্রিকা কাপ অব নেশন্সের পথে টোগো জাতীয় ফুটবল দলের বাসে বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত হন।
- ২০১১ – যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসনে বন্দুক হামলায় কংগ্রেসওম্যান গ্যাবি গিফোর্ডসসহ ১৯ জন গুলিবিদ্ধ হন, এতে ছয়জন নিহত হন।
- ২০১৬ – মেক্সিকোর মাদক চোরাচালানকারী এল চাপো কারাগার থেকে পালানোর পর পুনরায় গ্রেপ্তার হন।
- ২০১৬ – সুইডেনের আক্কাইয়াউরে জলাধারের কাছে ওয়েস্ট এয়ার সুইডেনের একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটই নিহত হন।
- ২০২০ – তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৭৬ আরোহীর সবাই নিহত হন।
- ২০২১ – ভেনেজুয়েলার কারাকাসের লা ভেগায় পুলিশি অভিযানে ২৩ জন নিহত হন।
- ২০২৩ – ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সমর্থকরা ব্রাজিলীয় কংগ্রেস ভবনে হামলা চালান।
জন্ম
[সম্পাদনা]- ১৮৮৫ - রাধাগোবিন্দ বসাক, বিশিষ্ট প্রাচ্যতত্ত্ববিদ, ভারতীয় লেখতত্ত্ব ও লিপিশাস্ত্রে সুপণ্ডিত।(মৃ.১৯৮২)
- ১৯০৯ - আশাপূর্ণা দেবী, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার ও শিশুসাহিত্যিক। (মৃ. ১৯৯৫)
- ১৯২৪ - রন মুডি, ইংরেজ অভিনেতা, গায়ক, সুরকার এবং লেখক। (মৃ. ২০১৫)
- ১৯২৬ - কেলুচরণ মহাপাত্র কিংবদন্তি ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী, গুরু এবং ওডিশি নৃত্যের উদ্গাতা। (মৃ. ২০০৪)
- ১৯৩১ - তরুণ মজুমদার, ভারতীয় বাঙালি চিত্রপরিচালক। (মৃ.২০২২)
- ১৯৩৫ - সুপ্রিয়া দেবী, প্রবাদপ্রতিম ভারতীয় বাঙালি অভিনেত্রী। (মৃ. ২০১৮)
- ১৯৩৫ - এলভিস প্রেসলি, কিংবদন্তিতুল্য মার্কিন রক সঙ্গীতশিল্পী।(মৃ. ১৯৭৭)
- ১৯৪২ - স্টিভেন হকিং, ইংরেজ পদার্থবিদ। (মৃ. ২০১৮)
- ১৯৪২ - জুনিচিরো কোইযুমি, জাপানের সাবেক প্রধানমন্ত্রী।
- ১৯৪৫ - টেলি সামাদ, বাংলাদেশি কৌতুক অভিনেতা। (মৃ. ২০১৯)
- ১৯৬৫ - দেবশঙ্কর হালদার, ভারতীয় বাঙালি মঞ্চ-অভিনেতা।
- ১৯৮৭ - সিনথিয়া আরিভো, ব্রিটিশ অভিনেত্রী, গায়িকা ও গীতিকার।
মৃত্যু
[সম্পাদনা]- ১৩২৪ - মার্কো পোলো, ভেনিসিয় পর্যটক ও বনিক।
- ১৬৪২ - গ্যালিলিও গ্যালিলেই, ইতালীয় পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, গণিতজ্ঞ এবং দার্শনিক। (জ.১৫৬৪)
- ১৮৫৮ - রসিককৃষ্ণ মল্লিক, ভারতীয় সামবাদিক, সম্পাদক ও সংস্কারক।(জ.১৮১০)
- ১৮৭৮ - নিকোলাই আলেক্সেভিচ নেক্রাসভ,রাশিয়ান কবি এবং সাংবাদিক।
- ১৮৮৪ - কেশবচন্দ্র সেন ভারতের বাঙ্গালি ব্রাহ্মনেতা, বক্তা ও বাঙালি হিন্দু সমাজের অন্যতম ধর্মসংস্কারক।(জ.১৯/০১১/১৮৩৮)
- ১৯৩৪ - আন্দ্রে বেলি, রুশ দেশের একজন প্রখ্যাত সাহিত্যিক।
- ১৯৪১ - ভারত সেবশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ।(জ.১৮৯৬)
- ১৯৫০ - জোসেফ শুম্পটার, প্রভাবশালী অস্ট্রীয় অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী।
- ১৯৬৬ - বিমল রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ।(জ.১২/০৭/১৯০৯)
- ১৯৭২ - কৃষ্ণদয়াল বসু, বাংলার প্রখ্যাত শিশু-সাহিত্যিক।(জ.২৭/০১/১৮৯৭)
- ১৯৮৩ - সত্যরঞ্জন বকসি , স্বাধীনতা সংগ্রামী ও নেতাজী সুভাষচন্দ্র বসুর সহযোগী।(জ.১৮৯৭)
- ১৯৯২ - জাফর ইকবাল, বাংলাদেশী অভিনেতা।
- ২০১৩ - নির্মল সেন, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ।
- ২০২৫ - প্রীতিশ নন্দী, ভারতীয় বাঙালি কবি, সাংবাদিক। (জ.১৯৫১)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ৮ জানুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |