২ এপ্রিল
অবয়ব
| << | এপ্রিল | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||
| ২০২৬ | ||||||
২ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯২তম (অধিবর্ষে ৯৩তম) দিন। বছর শেষ হতে আরো ২৭৩ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ১১০৭ – সেলজুক সুলতান প্রথম মুহম্মদ তাপার নিজারি ইসমাইলিদের দুর্গ শাহদিজ অবরোধ শুরু করেন।
- ১২৮৫ – পোপ চতুর্থ মার্টিনের মৃত্যুর পর চতুর্থ হনোরিয়াস পোপ নির্বাচিত হন।
- ১৫১৩ – স্পেনীয় অভিযাত্রী হুয়ান পন্সে দে লিওন বর্তমান ফ্লোরিডায় অবতরণ করেন, সেন্ট অগাস্টিন এবং সেন্ট জনস নদীর মোহনার মধ্যবর্তী স্থানে।
- ১৭২৫ – ইয়োহান সেবাস্টিয়ান বাখের ক্যান্টাটা ব্লাইব বাই উন্স, ডেন এস উইল আবেন্ড ভারডেন, বিডব্লিউভি ৬ লাইপৎসিশে প্রথমবার পরিবেশিত হয়।
- ১৭৫৫ – কমোডর উইলিয়াম জেমস ভারতের পশ্চিম উপকূলে মারাঠা দুর্গ সুবর্ণদুর্গ দখল করেন।
- ১৭৯২ – মার্কিন কংগ্রেস কয়েনেজ অ্যাক্ট পাস করে, যার মাধ্যমে মার্কিন টাকশাল প্রতিষ্ঠিত হয়।
- ১৮০০ – বিটোফেন তার প্রথম সিম্ফনির আনুষ্ঠানিক প্রকাশ করেন ভিয়েনায়।
- ১৮০১ – ফরাসি বিপ্লবী যুদ্ধ: কোপেনহেগেনের যুদ্ধে ব্রিটিশ রয়্যাল নেভি ডেনো-নরওয়েজীয় নৌবাহিনীকে পরাজিত করে, ফলে ডেনমার্ক দ্বিতীয় সশস্ত্র নিরপেক্ষতা লীগ থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়।
- ১৮২৭ – যুক্তরাষ্ট্রে জোসেপ ডিক্সন প্রথম লিড পেন্সিল নির্মাণ করেন। তিনি ম্যাসাচুসেটস অঙ্গ রাজ্যের সালেমে পেন্সিল নির্মাণের কারখানা স্থাপন করেন।
- ১৮৪৫ – সূর্যের প্রথম আলোকচিত্র গ্রহণ করা হয়েছিলো।
- ১৮৫১ – রামা (সপ্তম) থাইল্যান্ডের রাজা হন।
- ১৮৬৩ – মার্কিন গৃহযুদ্ধ: রিচমন্ড, ভার্জিনিয়ায় ধারাবাহিক সাউদার্ন ব্রেড দাঙ্গার মধ্যে সবচেয়ে বড় দাঙ্গাটি সংঘটিত হয়।
- ১৮৬৫ – মার্কিন গৃহযুদ্ধ: পিটার্সবার্গের তৃতীয় যুদ্ধে পরাজয়ের পর উত্তর ভার্জিনিয়ার সেনাবাহিনী এবং কনফেডারেট সরকার রিচমন্ড, ভার্জিনিয়া ত্যাগ করতে বাধ্য হয়।
- ১৮৮৫ – কানাডার ক্রি যোদ্ধারা ফ্রগ লেক গ্রামে আক্রমণ করে নয়জনকে হত্যা করে।
- ১৯১১ – অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো দেশের প্রথম জাতীয় আদমশুমারি পরিচালনা করে।
- ১৯১২ – ইল্ল-ফাটেড আরএমএস টাইটানিক সমুদ্রের ট্রায়াল শুরু করে।
- ১৯১৭ – তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহবান জানান।
- ১৯২১ – আধুনিক ইরান রাষ্ট্র জুড়ে একটি সামরিক সরকার খোরাসানের স্বায়ত্তশাসিত সরকার প্রতিষ্ঠিত হয়।
- ১৯৩০ – সম্রাজ্ঞী জাউদিতুর রহস্যজনক মৃত্যুর পর হাইলে সেলাসি ইথিওপিয়ার সম্রাট হিসেবে ঘোষিত হন।
- ১৯৪১ – মরু শিয়াল হিসেবে খ্যাতিমান জার্মানীর বিখ্যাত লেফটেনেন্ট জেনারেল এডউইন রোমেল লিবিয়া পুনঃদখলের অভিযান শুরু করেন।
- ১৯৬৩ – মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৯ – এলওটি পোলিশ এয়ারলাইন্স ফ্লাইট ১৬৫ পোল্যান্ডের জাওয়োয়ার কাছে পোলিকা পর্বতে বিধ্বস্ত হয়, এতে ৫৩ জন নিহত হন।
- ১৯৭৫ – ভিয়েতনাম যুদ্ধ: অগ্রসরমান উত্তর ভিয়েতনামী সৈন্যদের সামনে হাজার হাজার বেসামরিক শরণার্থী কোয়াং এনগাই প্রদেশ থেকে পালিয়ে যায়।
- ১৯৭৬ – যুবরাজ নরোদম সিহানুক কম্বোডিয়ার নেতা হিসেবে পদত্যাগ করেন এবং তাকে গৃহবন্দি করা হয়।
- ১৯৭৯ – সোভিয়েত জৈব যুদ্ধ পরীক্ষাগার সভের্দলভস্কে দুর্ঘটনাবশত বাতাসে অ্যানথ্রাক্স স্পোর ছড়িয়ে পড়ে, এতে ৬৬ জন মানুষ এবং অজানা সংখ্যক গবাদিপশু মারা যায়।
- ১৯৮০ – মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার অপরিশোধিত তেল উইন্ডফল প্রফিট ট্যাক্স আইনে স্বাক্ষর করেন।
- ১৯৮২ – ফকল্যান্ডস যুদ্ধ: আর্জেন্টিনা ফক্ল্যান্ড দ্বীপপুঞ্জ আক্রমণ করে।
- ১৯৮৬ – আলাবামার গভর্নর জর্জ ওয়ালেস, যিনি পৃথকীকরণবাদী হিসেবে পরিচিত এবং "স্ট্যান্ড ইন দ্য স্কুলহাউস ডোর" ঘটনার জন্য বিখ্যাত, পঞ্চম মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা না করার এবং ১৯৮৭ সালের জানুয়ারিতে অবসর নেওয়ার ঘোষণা দেন।
- ১৯৮৯ – সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ হাভানায় ভ্রমণ করেন ফিদেল কাস্ত্রোর সঙ্গে দেখা করেন।
- ১৯৯১ – রিটা জনস্টন প্রথম নারী হিসেবে কানাডার কোনো প্রদেশের প্রিমিয়ার হন, যখন তিনি পদত্যাগকারী উইলিয়াম ভ্যান্ডার জালমের স্থলাভিষিক্ত হয়ে ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার হন।
- ১৯৯২ – নিউ ইয়র্কে মাফিয়া বস জন গোটি হত্যা ও চাঁদাবাজির দায়ে দোষী সাব্যস্ত হন এবং পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
- ১৯৯২ – বসনিয়া ও হার্জেগোভিনার বিয়েলজিনা শহরে ৪২ জন বেসামরিক মানুষ গণহত্যার শিকার হন।
- ২০০২ – ইসরায়েলি বাহিনী বেথলেহেমের জন্মের গির্জা ঘিরে ফেলে, যেখানে সশস্ত্র ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল।
- ২০০৪ – ২০০৪ সালের মাদ্রিদ হামলায় জড়িত ইসলামপন্থী সন্ত্রাসীরা মাদ্রিদের কাছে স্প্যানিশ দ্রুতগতির ট্রেন এভিই-তে বোমা হামলার চেষ্টা করে; হামলাটি ব্যর্থ হয়।
- ২০০৬ – মার্কিন যুক্তরাষ্ট্রে ৬০টিরও বেশি টর্নেডো আঘাত হানে; টেনেসি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং ২৯ জন নিহত হয়।
- ২০১১ – ভারত মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে দ্বিতীয়বারের মতো ক্রিকেট বিশ্বকাপ জয় করে।
- ২০১২ – ক্যালিফোর্নিয়ার ওইকোস বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় সাতজন নিহত এবং তিনজন আহত হন।
- ২০১২ – ইউটিএয়ার ফ্লাইট ১২০ রাশিয়ার তিউমেনের রোশচিনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়, এতে ৩৩ জন নিহত এবং ১০ জন আহত হন।
- ২০১৪ – টেক্সাসের ফোর্ট হুড সেনা ঘাঁটিতে বন্দুকধারীর হামলায় বন্দুকধারীসহ চারজন নিহত এবং ১৬ জন আহত হন।
- ২০১৫ – বন্দুকধারীরা কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয় কলেজে হামলা চালায়, এতে কমপক্ষে ১৪৮ জন নিহত এবং ৭৯ জন আহত হন।
- ২০১৫ – চারজন ব্যক্তি লন্ডনের হ্যাটন গার্ডেন এলাকার একটি ভূগর্ভস্থ সেফ ডিপোজিট স্থাপনা থেকে ২০ কোটি পাউন্ড পর্যন্ত মূল্যের জিনিসপত্র চুরি করে, যা "ইংরেজি আইনি ইতিহাসের বৃহত্তম চুরি" হিসেবে পরিচিত।
- ২০২০ – কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী: মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দশ লক্ষ ছাড়িয়ে যায়।
- ২০২১ – তাইওয়ানে একটি ট্রাক দুর্ঘটনাবশত রেললাইনে পড়ে যাওয়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৪৯ জন নিহত হন।
- ২০২১ – মার্কিন ক্যাপিটলের বাইরে ব্যারিকেডে গাড়ি দিয়ে ধাক্কা দিলে একজন ক্যাপিটল পুলিশ কর্মকর্তা নিহত এবং আরেকজন আহত হন।
- ২০২৪ – ভান্টা, ফিনল্যান্ডে ভিয়ের্তোলা স্কুলে গুলির ঘটনায় একই বয়সী এক বন্দুকধারীর গুলিতে ১২ বছর বয়সী এক শিক্ষার্থী নিহত এবং দুজন আহত হয়।
- ২০২৫ – মুক্তি দিবস শুল্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেন।
জন্ম
[সম্পাদনা]- ১৮০৫ - হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, ডেনীয় লেখক এবং কবি। (মৃ. ১৮৭৫)
- ১৮৪০ - এমিল জোলা, ফরাসি ঔপন্যাসিক। (মৃ. ১৯০২)
- ১৮৬২ - নিকোলাস মারে বাটলার, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন দার্শনিক ও শিক্ষাবিদ। (মৃ. ১৯৪৭)
- ১৮৯৮ - হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কবি, নাট্যকার ও অভিনেতা। (মৃ. ১৯৯০)
- ১৯০২ - বিখ্যাত হিন্দুস্তানী খেয়াল সঙ্গীতজ্ঞ বড়ে গুলাম আলী খান। (মৃ. ১৯৬৮)
- ১৯০৩ - ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী।
- ১৯১৪ - আলেক গিনেজ, ইংরেজ অভিনেতা। (মৃ. ২০০০)
- ১৯২৭ - পুশকাস, হাঙ্গেরীয় ফুটবল খেলোয়াড়।
- ১৯৪১ - ববি মুর, ইংরেজ ফুটবল খেলোয়াড়।
- ১৯৪৩ - বিন্দেশ্বর পাঠক, ভারতীয় সমাজবিজ্ঞানী, সামাজিক উদ্যোক্তা এবং সুলভ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা। (মৃ.২০২৩)
- ১৯৪৮ - মোহাম্মদ নাসিম, বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী। (মৃ. ২০২০)
- ১৯৫৩ - ডেব্রালি স্কট, মার্কিন অভিনেত্রী।
- ১৯৬৩ - কার্ল বিটটিয়ে, ইংরেজ পরিচালক ও প্রযোজক।
- ১৯৭৩ - দিমিত্রি লিপারটভ, রাশিয়ান ফুটবল খেলোয়াড়।
- ১৯৭৫ - অ্যাডাম রদ্রিগেজ, মার্কিন অভিনেতা ও পরিচালক।
- ১৯৮০ - গেভিন হাফেরনান, কানাডীয় পরিচালক ও চিত্রনায়ক।
- ১৯৮৩ - পোল কেপডেভিল, চিলির টেনিস খেলোয়াড়।
- ১৯৮৬ - ইব্রাহীম আফেলায়, ডাচ ফুটবলার।
মৃত্যু
[সম্পাদনা]- ১৮১৭ - জার্মান লেখক জহান হাইনরিশ জং।
- ১৯১৪ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান লেখক পল হেইসা।
- ১৯২৮ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ থিওডোর উইলিয়াম রিচার্ডস।
- ১৯৩৩ - আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় ক্রিকেটার রণজিত সিংহ। (জ.১৮৭২)
- ১৯৫৩ - কবি, সাংবাদিক, রাজনীতিক ও আইনজ্ঞ আসাফ আলী।
- ১৯৫৮ - জাপানি শিক্ষক ও সমাজ কর্মী জসেই টডা।
- ১৯৬৫ - অতুলচন্দ্র দত্ত, বাঙালি সাহিত্যিক।
- ১৮৭২ - টেলিগ্রাফ ব্যবস্থার উদ্ভাবক মার্কিন আবিষ্কারক স্যামুয়েল মোর্স। (জ.১৭৯১)
- ১৯৮৬ - আইনজীবী ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন।
- ১৯৯৪ - মার্কিন অভিনেত্রী বেটি ফুরনেসস।
- ১৯৯৫ - হান্নেস আল্ভেন, নোবেল পুরস্কার বিজয়ী সুইডীয় পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী।
- ২০০৫ - ইংরেজ অভিনেত্রী, বেটি বোল্টন।
- ২০১২ - অস্ট্রেলিয়ান এক্সপ্লোরার, লেখক ও প্রকৌশলী ওয়ারেন বন্যথন।
- ২০১৪ - ইংরেজ অভিনেত্রী ও গায়ক ল্যন্ডসি হল্যান্ড।
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ২ এপ্রিল সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |