৬ জানুয়ারি
অবয়ব
| << | জানুয়ারি | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
| ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
| ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
| ২০২৬ | ||||||
৬ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ষষ্ঠ দিন। বছর শেষ হতে আরো ৩৫৯ (অধিবর্ষে ৩৬০) দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
[সম্পাদনা]- ১৮৩৮- হাতে কলমে টেলিগ্রাফের কার্যকারিতা প্রদর্শন করেন স্যামুয়েল মোর্স।
- ১৯৫০ - ব্রিটেন কমিউনিস্ট চীনকে স্বীকৃতি দেয়।
- ১৯৭২ - মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাইরাস ভ্যান্স হাঙ্গেরীয় হাজার বছরের প্রতীক সেন্ট স্টিফেনের মুকুট হাঙ্গেরীকে ফিরিয়ে দেয়।
- ১৯৯৬ - যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিসহ পূর্ব উপকূলে মারাত্মক তুষার ঝড়ে ১৫৪ জন নিহত, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিনশ কোটি ডলার।
- ২০০১ - জর্জ ডব্লিউ বুশকে মার্কিন কংগ্রেস কর্তৃক নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা।
- ২০২০ - ২০০ বছর পর আমেরিকার কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে (মার্কিন পার্লামেন্ট) ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা হামলা চালায়। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিস্টোরিকাল সোসাইটির তথ্য অনুযায়ী, ১৮১২ সালের যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে এই ধরনের আগ্রাসন হল। ১৮১৪ সালে ওয়াশিংটনে অভিযান চালানের সময় ব্রিটিশ বাহিনী নির্মাণাধীন ক্যাপিটল ভবনে আগুন জালিয়ে দেয়। প্রায় ২০০ বছর পর এ হামলা হয়।
জন্ম
[সম্পাদনা]- ১৩৬৭ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড।
- ১৩৮৪ - এডমুন্ড হল্যান্ড ইংরেজ সাহিত্যিক।
- ১৪১২ - জোন অব আর্ক, পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীরকন্যা। (মৃ. ১৪৩১)
- ১৭০৬ - বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, মার্কিন লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক, ও কূটনীতিবিদ। (মৃ. ১৭৯০)
- ১৮৫১ - অম্বিকাচরণ মজুমদার, বাঙালি রাজনীতিবিদ,আইনজীবী, সমাজসেবী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন।(মৃ. ১৯২২)
- ১৯১৩ - লরেট্টা ইয়াং, মার্কিন অভিনেত্রী। (মৃ. ২০০০)
- ১৯২৮ - বিজয় তেন্ডুলকর, ভারতীয় প্রাবন্ধিক, নাট্যকার, রাজনৈতিক সাংবাদিক এবং সামাজিক ভাষ্যকার। (মৃ.২০০৮)
- ১৯৩১ - গ্রেইম হোল, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ১৯৯০)
- ১৯৩৬ - বশীর আল-হেলাল, একজন বাংলাদেশী লেখক, কথা সাহিত্যিক এবং ঔপন্যাসিক।
- ১৯৪৩ - যোগাযোগ ও তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। (মৃ. ১৯/০২/২০২৩)
- ১৯৫৪ - অ্যান্টনি মিনজেলা, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও চিত্রনাট্যকার। (মৃ. ২০০৮)
- ১৯৫৫ - রোয়ান অ্যাটকিনসন, ব্রিটিশ লেখক, অভিনেতা এবং কৌতুকাভিনেতা।
- ১৯৫৯ - কপিল দেব, ভারতীয় ক্রিকেট অলরাউন্ডার।
- ১৯৬৭ - এ. আর. রহমান, ভারতীয় তামিল সঙ্গীত পরিচালক।
- ১৯৭৩ - রুদ্রনীল ঘোষ, ভারতীয় বাঙালি অভিনেতা।
- ১৯৮২ - এডি রেডমেইন, ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।
- ১৯৮৬ - ইরিনা শায়ক, রুশ মডেল এবং অভিনেত্রী।
মৃত্যু
[সম্পাদনা]- ১৮৫২ - লুই ব্রেইল, অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক।(জ.০৪/০১/১৮০৯)
- ১৮৮৪ - গ্রেগর ইয়োহান মেন্ডেল, অস্ট্রিয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা।(জ.২০/০৭/১৮২২)
- ১৯১৮ - গেয়র্গ কান্টর, জার্মান গণিতবিদ ও দার্শনিক।
- ১৯১৯ - থিওডোর রুজ্ভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬তম রাষ্ট্রপতি।(জ.২৭/১০/১৮৫৮)
- ১৯৬০ - নিমা ইউশিজ, ইরানি কবি।
- ১৯৭১ - প্রতুল চন্দ্র সরকার, পি সি সরকার নামে সুপরিচিত ভারতের জাদুকর। (জ.২৩/০২/১৯১৩)
- ১৯৮০ - দিলীপকুমার রায়, বাঙালি সংগীতজ্ঞ, সংগীতালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক। (জ. ২২/০১/১৮৯৭)
- ১৯৮৯ - সৎবন্ত সিংহ, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেহরক্ষী, হত্যাকারী।
- ১৯৯৩ - রুডলফ নুরেয়েভ, ব্যালে নৃত্যশিল্পী
- ২০০৪ - সুমিতা দেবী, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী।
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- বাংলাদেশ কৃষি শুমারী দিবস।
- জাতীয় প্রযুক্তি দিবস
- বিশ্ব যুদ্ধ এতিম দিবস
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ৬ জানুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |