২৭ ফেব্রুয়ারি
অবয়ব
| << | ফেব্রুয়ারি | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২০২৬ | ||||||
২৭ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৮তম দিন। বছর শেষ হতে আরো ৩০৭ (অধিবর্ষে ৩০৮) দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
[সম্পাদনা]- ১৫০৯ - ব্রাজিলের ওপর পর্তূগালের দীর্ঘমেয়াদী কর্তৃত্ব শুরু হয়।
- ১৫৫৭ - লন্ডনে রাশিয়ার দূতাবাস কাজ শুরু করে।
- ১৫৯৪ - চতুর্থ হেনরি ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন।
- ১৭০১ - পোলান্ড ও সুইডেনের মধ্যে ৬ দিনের যুদ্ধ সংঘটিত হয়।
- ১৮০৩ - ভারতের বোম্বেতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে।
- ১৮৪৪ - ডোমিনিকান প্রজাতন্ত্রের ওপর হাইতির দখলদারিত্বের অবসান ঘটে এবং দেশটি স্বাধীনতা লাভ করে।
- ১৮৫৮ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি দখল করে।
- ১৮৬৫ - মিসৌরিতে গৃহযুদ্ধ শুরু হয়।
- ১৮৭৪ - ব্রিটেনে প্রথম বেসবল খেলা শুরু হয়।
- ১৯০০ - ম্যাকডোনাল্ডের নেতৃত্বে ব্রিটিশ লেবার পার্টি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৩৩ - কমিউনিস্ট ষড়যন্ত্রের অজুহাতে জার্মান নাৎসিরা রাইখস্টাগে অগ্নিসংযোগ করে।
- ১৯৩৯ - ব্রিটেন ও ফ্রান্স স্পেনের জেনারেল ফ্রাংকোর গণবিরোধী সরকারকে স্বীকৃতি দেয়।
- ১৯৪২ - জাপানী জঙ্গী বিমানগুলো মিত্র বাহিনীর জাহাজগুলোর ওপর বোমা বর্ষণ শুরু করে।
- ১৯৬৭ - মহাশূন্যে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৭৩ - বাংলাদেশ আণবিক শক্তি কমিশন গঠিত হয়।
- ১৯৭৪ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাইজেরিয়া।
- ১৯৯১ - বাংলাদেশে পঞ্চম সাধারণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু।
- ২০০২ - ভারতের গুজরাটে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী ট্রেনে ইসলামিক উগ্রবাদীরা অগ্নিসংযোগ করে। এতে দগ্ধ হয়ে ১৫টি শিশুসহ ৭০ জনের মত নিহত হয়।
- ২০০৪ - ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে অনুষ্ঠিত একুশে বইমেলা থেকে ফেরার পথে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ নামক ইসলামী জঙ্গি সংগঠনের আক্রমণের শিকার হন বাংলাদেশী ভাষাবিজ্ঞানী, সাহিত্যক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ।[১]
জন্ম
[সম্পাদনা]- ০২৭২ - রোমান সম্রাট মহান কন্সট্যান্টাইন।
- ১৮০৭ - হেনরি ওয়েডসওয়ার্থ লংফেলো, মার্কিন কবি ও শিক্ষাবিদ।
- ১৮৩১ - এডওয়ার্ড আলফ্রেড পোলার্ড, মার্কিন সাংবাদিক ও লেখক।
- ১৮৪৬ - জার্মান ইতিহাসবিদ ও রাজনীতিবিদ ফ্রানয এর্দমান মেহরিং।
- ১৮৫৩ - নবীনচন্দ্র দাশ, বাঙালি কবি। (মৃ.১৯১৪)
- ১৮৮১ - লাউৎসেন এখবার্টস ইয়ান ব্রাউয়ার, ওলন্দাজ গণিতবিদ।
- ১৯০২ - জন স্টাইনবেক, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন লেখক।
- ১৯১২ - ভারত বংশোদ্ভূত ফরাসি লেখক, কবি ও নাট্যকার লরেন্স ডুরেল।
- ১৯২৬ - নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান নিউরোবায়োলজিস্ট ডেভিড হুবেল।
- ১৯২৯ - ব্রাজিলিয়ান ফুটবলার দালমা পেরেইরা দিয়াস দস সান্তোস।
- ১৯৪০ - ভি বিশ্বনাধন, ভারতীয় চিত্রশিল্পী।
- ১৯৪২ - পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ রবার্ট হাওয়ার্ড গ্রাবস।
- ১৯৫৩ - বংশোদ্ভূত বতসোয়ানা লেফটেন্যান্ট, রাজনীতি ও ৪র্থ প্রেসিডেন্ট ইয়ান খামা।
- ১৯৫৭ - ইংরেজ অভিনেতা টিমোথি স্পাল।
- ১৯৭৮ - জর্জিয়ান ফুটবলার কাখা কালাডযে।
- ১৯৮১ - আমেরিকান গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেতা জশ গ্রবান।
- ১৯৮৫ - রাশিয়া ফুটবলার ডিনিয়ার বিলইয়ালেটডিনভ।
মৃত্যু
[সম্পাদনা]- ১৬৫৯ - হার্ভার্ড কলেজের প্রথম সভাপতি হেনরি ডানস্টের।
- ১৭৭৬ - স্কট চিত্রশিল্পী জর্জ ম্যামসন।
- ১৮৩৪ - প্রাবন্ধিক সমালোচক ও কবি চার্লস ল্যাম্প।
- ১৮৮৭ - রাশিয়ান সুরকার ও রসায়নবিদ আলেকজান্ডার বরডিন।
- ১৯৩১ - চন্দ্রশেখর আজাদ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী।(জ.২৩/০৭/১৯০৬)
- ১৯৩৬ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান শারীরবিজ্ঞানী ইভান পেত্রোভিচ পাভলভ।
- ১৯৩৯ - নাদেজদা কনস্টান্টিনোভনা ক্রুপস্কায়া,। লেনিনের সহধর্মিনী।
- ১৯৪০ - জার্মান স্থপতি পিটার বারনেস।
- ১৯৫৬ - গনেশ বাসুদেব মাভালঙ্কার ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও লোকসভার প্রথম স্পিকার তথা অধ্যক্ষ।(জ.২৭/১১/১৮৮৮)
- ১৯৬৫ - কার্তিকচন্দ্র দাশগুপ্ত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক।(জ.০৬/০৮/১৮৮৪)
- ১৯৭৭ - আমেরিকান লেখক জন ডিকসন কার।
- ১৯৮৯
- শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি ভূগোলবিদ ও ভারতীয় ভূগোলের জনক।
- নোবেল বিজয়ী অস্ট্রিয়ান প্রাণিবিজ্ঞানী কনরাড লরেঞ্জের।
- ১৯৯৩ - লিলিয়ান গিশ, মার্কিন অভিনেত্রী, পরিচালক ও লেখিকা। (জ. ১৮৯৩)
- ১৯৯৮ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান বিজ্ঞানী জর্জ হার্বার্ট হিচিংস।
- ২০০২ - আইরিশ কৌতুকাভিনেতা, অভিনেতা ও লেখক স্পাইক মিলিগান।
- ২০১০ - ভারতরত্নে ভূষিত সমাজকর্মী, রাজনীতিক নানাজী দেশমুখ (জ.১৯১৬)
- ২০১১ - নাজমউদ্দিন এরবাকান, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী। (জ. ১৯২৬)
- ২০১২ : শৈলেন মান্না ভারতের তথা পশ্চিমবঙ্গের কিংবদন্তি ফুটবল খেলোয়াড়।(জ.০১/০৯/১৯২৪)
- ২০১৩ - জার্মান বংশোদ্ভূত ফরাসি কূটনীতিক ও লেখক স্টেফানে হেসেল।
- ২০১৫ - রাশিয়ান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও প্রথম উপ-প্রধানমন্ত্রী বরিস নেমটসভ।
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "হুমায়ুন আজাদকে হত্যা প্রচেষ্টা"। বিবিসি। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ২৭ ফেব্রুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |