২২ মার্চ
অবয়ব
| << | মার্চ | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||
| ২০২৬ | ||||||
২২ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮১তম (অধিবর্ষে ৮২তম) দিন। বছর শেষ হতে আরো ২৮৪ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ১০৬ – বোস্ত্রান যুগ শুরু হয়, যা আরাবিয়া পেট্রায়া প্রদেশের বর্ষপঞ্জি।
- ২৩৫ – রোমান সম্রাট সেভেরাস আলেকজান্ডার নিহত হন, যা তৃতীয় শতাব্দীর সংকট-এর সূচনা করে।
- ৮৭১ – ওয়েসেক্সের রাজা এথেলরেড ডেনীয় আক্রমণকারী বাহিনীর কাছে মার্টনের যুদ্ধে পরাজিত হন।
- ১১৮৫ – ইয়াশিমার যুদ্ধ: তাইরা গোষ্ঠীর জাপানি বাহিনী মিনামোতো গোষ্ঠীর কাছে পরাজিত হয়।
- ১৩১২ – ভক্স ইন এক্সেলসো: পোপ পঞ্চম ক্লিমেন্ট নাইটস টেম্পলার সম্প্রদায় বিলুপ্ত করেন।
- ১৪২১ – আনজৌর যুদ্ধে স্টকদের হাতে ইংরেজদের পরাজয়।
- ১৫০৮ – আরাগনের দ্বিতীয় ফার্দিনান্দ আমেরিগো ভেসপুচিকে স্প্যানিশ সাম্রাজ্যের প্রধান নাবিক হিসেবে নিয়োগ দেন।
- ১৬২১ – প্লাইমাউথ কলোনির তীর্থযাত্রীরা গভর্নর জন কার্ভারের নেতৃত্বে ওয়াম্পানোয়াগদের প্রধান মাসাসোইট-এর সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করেন; স্কোয়ান্টো দোভাষী হিসেবে কাজ করেন।
- ১৬২২ – জেমসটাউন হত্যাকাণ্ড: দ্বিতীয় অ্যাংলো-পোহাটান যুদ্ধের সময় অ্যালগনকিয়ানরা জেমসটাউনের আশেপাশে ৩৪৭ জন ইংরেজ বসতি স্থাপনকারীকে হত্যা করে।
- ১৬৩১ – ম্যাসাচুসেটস বে কলোনি তাস, পাশা এবং জুয়ার সরঞ্জাম রাখা নিষিদ্ধ করে।
- ১৬৩৮ – ধর্মীয় মতবিরোধের কারণে অ্যান হাচিনসন ম্যাসাচুসেটস বে কলোনি থেকে বহিষ্কৃত হন।
- ১৬৬৮ – প্রাইভেটিয়ার হেনরি মর্গান অ্যাংলো-স্প্যানিশ যুদ্ধের শেষ পর্যায়ে কিউবার অভ্যন্তরীণ শহর পুয়ের্তো দেল প্রিন্সিপে লুণ্ঠনের জন্য অবতরণ করেন।
- ১৭৩৯ – নাদির শাহ্ ভারতের দিল্লি দখল করেন এবং শহরের মূল্যবান বস্তু লুটপাট করেন।
- ১৭৬৫ – গ্রেট ব্রিটেনের সংসদ স্ট্যাম্প আইন পাস করে যা তার আমেরিকান উপনিবেশগুলোতে সরাসরি কর আরোপ করে।
- ১৭৮৪ – পান্না বুদ্ধ অত্যন্ত জাঁকজমকের সাথে থাইল্যান্ডের ওয়াট ফ্রা কেওতে বর্তমান স্থানে স্থানান্তরিত হয়।
- ১৭৯২ – ক্রোয়া-দে-বুকের যুদ্ধ: হাইতীয় বিপ্লবের প্রথম বড় যুদ্ধে কৃষ্ণাঙ্গ দাস বিদ্রোহীরা বিজয় লাভ করে।
- ১৭৯৩ – বাংলা ও বিহারে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।
- ১৭৯৪ – দাস বাণিজ্য আইন যুক্তরাষ্ট্র থেকে দাস রপ্তানি নিষিদ্ধ করে।
- ১৮২৪ – লন্ডনে ন্যাশনাল গ্যালারি প্রতিষ্ঠিত হয়।
- ১৮২৯ – লন্ডন প্রোটোকলে তিনটি সুরক্ষাকারী শক্তি (যুক্তরাজ্য, ফ্রান্স ও রুশ সাম্রাজ্য) গ্রিসের সীমানা নির্ধারণ করে।
- ১৮৪৯ – অস্ট্রীয়রা নোভারার যুদ্ধে পিয়েডমন্টীয়দের পরাজিত করে।
- ১৮৭১ – উত্তর ক্যারোলাইনায় উইলিয়াম উডস হোল্ডেন অভিশংসনের মাধ্যমে পদ থেকে অপসারিত প্রথম মার্কিন গভর্নর হন।
- ১৮৭৩ – স্পেনের জাতীয় পরিষদ পুয়ের্তো রিকোতে দাসপ্রথা বিলুপ্ত করে।
- ১৮৮২ – বহুগামিতা নিষিদ্ধ করে মার্কিন কংগ্রেসে বিল পাস।
- ১৮৮৮ – ইংলিশ ফুটবল লীগ গঠিত হয়।
- ১৮৯৪ – কানাডার মন্ট্রিলে প্রথমবারের মতো স্ট্যানলি কাপ আইস হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
- ১৮৯৫ – সোসিয়েতে পুর ল্যাঁকুরাজমঁ আ ল্যাঁদুস্ত্রির সামনে অগাস্ট ও লুই লুমিয়ের ভ্রাতৃদ্বয় প্রথমবারের মতো প্রকাশ্যে চলচ্চিত্র প্রযুক্তি প্রদর্শন করেন।
- ১৮৯৬ – চারিলাওস ভাসিলাকোস তিন ঘণ্টা ১৮ মিনিট সময় নিয়ে প্রথম আধুনিক অলিম্পিক ম্যারাথন জয় করেন।
- ১৮৯৮ – অবিভক্ত ভারতে ফৌজদারি কার্যবিধি প্রবর্তন।
- ১৯০৪ – নিউইয়র্ক ইলাসট্রেটেড মিরর পত্রিকার মাধ্যমে পত্রিকায় বিশ্বের প্রথম রঙিন ছবি মুদ্রণের ঘটনা ঘটে।
- ১৯০৬ – প্যারিসের পার্ক দে প্রাঁসে ইংল্যান্ড বনাম ফ্রান্স প্রথম রাগবি ইউনিয়ন ম্যাচ অনুষ্ঠিত হয়।
- ১৯১২ – বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙ্গে বিহার রাজ্য গঠিত হয়।
- ১৯১৩ – ভিয়েতনামের স্বঘোষিত সম্রাট রহস্যবাদী ফান শিচ লং ফরাসি ইন্দোচীন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ সংগঠিত করার জন্য গ্রেপ্তার হন।
- ১৯১৬ – ইউয়ান শিকাই চীনের সম্রাট পদ থেকে পদত্যাগ করেন এবং প্রজাতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।
- ১৯২০ – আজেরি ও তুর্কি সেনারা কুর্দি দলগুলোর সহায়তায় নাগর্নো-কারাবাখের শুশার আর্মেনীয় বাসিন্দাদের ওপর হামলা চালায়।
- ১৯৩৩ – কুলেন-হ্যারিসন আইন: রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ভলস্টেড আইনের সংশোধনীতে স্বাক্ষর করেন, যা ৩.২% বিয়ার ও হালকা ওয়াইন উৎপাদন ও বিক্রয় বৈধ করে।
- ১৯৩৩ – নাৎসি জার্মানি তাদের প্রথম বন্দী শিবির ডাখাউ চালু করে।
- ১৯৩৪ – জর্জিয়ার অগাস্টা ন্যাশনাল গলফ ক্লাবে প্রথম মাস্টার্স টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
- ১৯৩৯ – জার্মানি লিথুয়ানিয়া থেকে মেমেল দখল করে নেয়।
- ১৯৪২ – স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে।
- ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ভূমধ্যসাগরে রয়্যাল নেভি দ্বিতীয় সির্তের যুদ্ধে ইতালির রেজিয়া মেরিনার মুখোমুখি হয়।
- ১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: বর্তমান বেলারুশের খাতিন গ্রামের সব বাসিন্দাকে শ্যুটজমানশাফট ব্যাটালিয়ন ১১৮ জীবন্ত পুড়িয়ে হত্যা করে।
- ১৯৪৫ – কায়রো সনদ গ্রহণের মধ্য দিয়ে আরব লীগ গঠিত।
- ১৯৪৬ – জর্দানের স্বাধীনতা লাভ।
- ১৯৪৭ – লর্ড মাউন্ট ব্যাটেন ভাইসরয় পদে নিযুক্ত হয়ে ভারতে আসেন।
- ১৯৫৫ – মার্কিন নৌবাহিনীর একটি ডগলাস আর৬ডি-১ বিমান হাওয়াইয়ের ওয়াইনায়ে রেঞ্জে বিধ্বস্ত হয়, এতে ৬৬ জন নিহত হন।
- ১৯৫৭ – ভারতের রাষ্ট্রীয় পঞ্জিকা (১ লা চৈত্র, ১৮৭৯) চালু হয়।
- ১৯৫৭ – মার্কিন বিমানবাহিনীর একটি বিমান ৬৭ জন আরোহীসহ প্রশান্ত মহাসাগরের ওপর নিখোঁজ হয়।
- ১৯৬০ – আর্থার লিওনার্ড শলো ও চার্লস হার্ড টাউনস লেজারের প্রথম পেটেন্ট লাভ করেন।
- ১৯৬৩ – দ্য বিটলস তাদের প্রথম অ্যালবাম প্লিজ প্লিজ মি প্রকাশ করে।
- ১৯৭২ – মার্কিন কংগ্রেস সমান অধিকার সংশোধনী অনুমোদনের জন্য রাজ্যগুলোর কাছে পাঠায়।
- ১৯৭২ – আইজেনস্ট্যাড বনাম বেয়ার্ড মামলায় মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেয় যে অবিবাহিত ব্যক্তিদেরও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী রাখার অধিকার রয়েছে।
- ১৯৭৫ – আলাবামার ডেকাটুরে ব্রাউন্স ফেরি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগে, যার ফলে শীতলীকরণ পানির স্তর বিপজ্জনকভাবে কমে যায়।
- ১৯৭৮ – দ্য ফ্লাইং ওয়ালেন্ডাসের কার্ল ওয়ালেন্ডা পুয়ের্তো রিকোর সান হুয়ানে দুটি হোটেলের মধ্যে টানানো দড়ি থেকে পড়ে মারা যান।
- ১৯৮২ – নাসার স্পেস-শাটল ‘কলম্বিয়া’ উৎক্ষেপণ করা হয় তৃতীয়বারের মতো।
- ১৯৮৫ – বিশ্বের ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করা হয়।
- ১৯৮৮ – মার্কিন কংগ্রেস রাষ্ট্রপতি রোনাল্ড রিগ্যানের নাগরিক অধিকার পুনরুদ্ধার আইনে ভেটো বাতিল করে দেয়।
- ১৯৯২ – ইউএসএয়ার ফ্লাইট ৪০৫ নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
- ১৯৯২ – আলবেনিয়ায় সাম্যবাদের পতন: আলবেনিয়ার গণতান্ত্রিক দল সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
- ১৯৯৩ – ইন্টেল কর্পোরেশন প্রথম পেন্টিয়াম চিপ (৮০৫৮৬) বাজারে ছাড়ে।
- ১৯৯৫ – মহাকাশচারী ভ্যালেরি পলিয়াকভ মহাকাশে ৪৩৮ দিন থাকার রেকর্ড গড়ে পৃথিবীতে ফিরে আসেন।
- ১৯৯৬ – নাসার স্পেস শাটল আটলান্টিস তার ১৬তম মিশন এসটিএস-৭৬ নিয়ে উৎক্ষেপণ করা হয়।
- ১৯৯৭ – তারা লিপিনস্কি ১৪ বছর ৯ মাস বয়সে সর্বকনিষ্ঠ নারী বিশ্ব ফিগার স্কেটিং চ্যাম্পিয়ন হন।
- ১৯৯৭ – হেল-বপ ধূমকেতু পৃথিবীর সবচেয়ে কাছে আসে।
- ২০০৪ – ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আধ্যাত্মিক নেতা শেখ আহমদ ইয়াসিন ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলায় শহীদ হন।
- ২০০৬ – বাগদাদে ব্রিটিশ বাহিনী ১১৮ দিন বন্দি থাকার পর খ্রিস্টান পিসমেকার টিমের তিনজন জিম্মিকে মুক্ত করে।
- ২০১২ – এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হারে বাংলাদেশ।
- ২০১৩ – থাইল্যান্ডের বান মায়ের কাছে বার্মিজ শরণার্থী শিবিরে আগুন লেগে কমপক্ষে ৩৭ জন নিহত ও ২০০ জন আহত হন।
- ২০১৬ – ব্রাসেলস হামলায় বিমানবন্দরে ও মালবেক মেট্রো স্টেশনে তিনজন আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় ৩২ জন নিহত ও ৩১৬ জন আহত হন।
- ২০১৭ – যুক্তরাজ্যের সংসদ ভবনের কাছে সন্ত্রাসী হামলায় চারজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হন।
- ২০১৭ – সিরীয় গৃহযুদ্ধ: মার্কিন বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের পাঁচশ সদস্যকে ইউফ্রেটিস নদীর দক্ষিণে নামিয়ে দেওয়া হয়, যার মধ্য দিয়ে তাবকা যুদ্ধ শুরু হয়।
- ২০১৯ – রবার্ট মুলার মার্কিন অ্যাটর্নি জেনারেলের কাছে তার প্রতিবেদন জমা দেওয়ার মধ্য দিয়ে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিশেষ কৌঁসুলি তদন্ত শেষ হয়।
- ২০১৯ – ঘানার রাজধানী আক্রার উত্তরে কিতাম্পো শহরে দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন নিহত হন।
- ২০২০ – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড-১৯ মোকাবিলায় দেশের ইতিহাসের বৃহত্তম স্বেচ্ছা কারফিউ ঘোষণা করেন।
- ২০২০ – গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস কোভিড-১৯ মোকাবিলায় জাতীয় লকডাউন ও দেশের প্রথম স্বেচ্ছা কারফিউ ঘোষণা করেন।
- ২০২১ – কলোরাডোর বোল্ডারে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হন।
- ২০২৪ – রাশিয়ার ক্রাসনোগোরস্কের ক্রোকাস সিটি হলে বোমা হামলা ও বন্দুক হামলায় কমপক্ষে ১৫১ জন নিহত ও ৬০৯ জন আহত হন।
- ২০২৬ – এয়ার কানাডা এক্সপ্রেস ফ্লাইট ৮৬৪৬ নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় একটি অগ্নিনির্বাপক গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়, এতে দুই পাইলট নিহত হন।
জন্ম
[সম্পাদনা]- ১৩৯৪ - ফার্সি জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ উলুগ বেগ।
- ১৫৯৯ - ফ্লেমিশ বংশোদ্ভূত ইংরেজ চিত্রশিল্পী ও ক্ষোদক এন্থনি ভ্যান ডয়ক।
- ১৭১২ - ইংলিশ লেখক এডওয়ার্ড মূর।
- ১৮৫৭ - ফরাসি গণিতবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ ও ১৪ তম প্রেসিডেন্ট পল ডুমার।
- ১৮৬৮ - রবার্ট মিলিকান, মার্কিন পদার্থবিজ্ঞানী।
- ১৮৮৩ - যোগেন্দ্রনাথ গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং গবেষক।(মৃ.১৯৬৫)
- ১৮৯৪ - ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্য সেন। (মৃত্যু ১২ জানুয়ারি ১৯৩৪)
- ১৯১৮ -
- অমিয়ভূষণ মজুমদার,বাঙালি কথাসাহিত্যিক। (মৃ.০৮/০৭/২০০১)
- গিয়ানা রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট চেডি জাগান।
- ১৯২১ - ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার নিনো ম্যানফ্রেডি।
- ১৯৩১ - উইলিয়াম শ্যাটনার, কানাডীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা।
- ১৯৩১ - বার্টন রিখটার, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
- ১৯৪৮ - ইংরেজ পরিচালক ও সুরকার অ্যান্ড্রু লয়েড ওয়েবের।
- ১৯৫৫ - লাটভিয়ার চিকিৎসক, রাজনীতিবিদ ও ৭ম সভাপতি ভাল্ডিস যাটলেরস।
- ১৯৭৬ - রিজ উইদারস্পুন, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক।
- ১৯৮৪ - জার্মানি ফুটবলার পিটর ট্রচওস্কি।
- ২০০৩ - অস্মিতা দে (ভারতীয় ক্রীড়াবিদ)
মৃত্যু
[সম্পাদনা]- ১৬৮৭ - জঁ-বাতিস্ত ল্যুলি, ইতালীয় বংশোদ্ভূত ফরাসি সঙ্গীতবিদ।
- ১৮৩২ - ইয়োহান ভল্ফগাং ফন গোটে, জার্মান লেখক ও কবি।(জ.১৭৪৯)
- ১৮৯৬ - থমাস হিউজেস আইনবিদ, ঔপন্যাসিক সংস্কারক।
- ১৯৫৫ - পার্সি ব্রাউন, ব্রিটিশ পণ্ডিত, শিল্পী, শিল্পী সমালোচক, ইতিহাসবিদ ও প্রত্নতাত্তিক। (জ.১৮৭২)
- ১৯৭৭ - এ কে গোপালন, ভারতীয় কমিউনিস্ট নেতা।
- ১৯৯৭ - পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি উচ্চাঙ্গ কণ্ঠসঙ্গীত শিল্পী। (জ.১৯২৬)
- ২০০১ - উইলিয়াম হ্যানা, মার্কিন অ্যানিমেটর, কণ্ঠাভিনেতা, সঙ্গীতশিল্পী পরিচালক, এবং প্রযোজক।
- ২০০৪ - শায়খ আহমাদ ইসমাইল হাসান ইয়াসিন, ফিলিস্তিনি আধ্যাত্মিক নেতা ও হামাসের সহ-প্রতিষ্ঠাতা।
- ২০০৫ - কেনযো টাঙ্গে, জাপানি আর্কিটেক্ট।
- ২০১০ - জেমস হোয়াইট ব্ল্যাক, নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ জীববিজ্ঞানী ও ফার্মাকোলজিস্ট।
- ২০১৩ - বেবো ভাল্ডেস, কিউবান বংশোদ্ভূত সুইডিশ পিয়ানোবাদক ও সুরকার।
- ২০২২ - সুনন্দ সান্যাল, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, প্রাবন্ধিক, সমাজসেবী এবং কলামিসট। (জ.১৯৩৪)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ২২ মার্চ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০০৭ তারিখে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |