২৯ অক্টোবর
অবয়ব
| << | অক্টোবর | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
| ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
| ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
| ২০২৬ | ||||||
২৯ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩০২তম (অধিবর্ষে ৩০৩তম) দিন। বছর শেষ হতে আরো ৬৩ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৩১২ – কনস্টানটাইন দ্য গ্রেট মিলভিয়ান ব্রিজের যুদ্ধে জয়ের পর রোমে প্রবেশ করেন এবং জনগণের উচ্ছ্বাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রবেশ অনুষ্ঠান সম্পন্ন করেন। ম্যাক্সেন্টিয়াসের মরদেহ তাইবার থেকে তুলে শিরশ্ছেদ করা হয়।
- ৪৩৭ – তৃতীয় ভ্যালেন্টিনিয়ান, পশ্চিম রোমান সম্রাট, তার চাচাতো ভাই দ্বিতীয় থিওডোসিয়াস, পূর্ব রোমান সম্রাটের কন্যা লিসিনিয়া ইউডোক্সিয়াকে কনস্টান্টিনোপলে বিয়ে করেন।
- ১৩৯০ – প্যারিসে ডাকিনীবিদ্যার অভিযোগে প্রথম বিচার অনুষ্ঠিত হয়, যাতে তিন জনের মৃত্যুদণ্ড হয়।
- ১৪৬৭ – ব্রাস্টেমের যুদ্ধে চার্লস দ্য বোল্ড লিয়েজের প্রিন্স-বিশপের বাহিনীকে পরাজিত করেন।
- ১৬১১ – পোল্যান্ডের রাজা তৃতীয় সিগিসমুন্ড ভাসার প্রতি রাশিয়ার আনুগত্য প্রকাশ অনুষ্ঠিত হয়।
- ১৬২১ – এডওয়ার্ড বারখামের দায়িত্ব গ্রহণ উপলক্ষে লন্ডন পেজ্যান্ট উদযাপিত হয়।
- ১৬৫৮ – দ্বিতীয় উত্তর যুদ্ধে ওলন্দাজ প্রজাতন্ত্রের নৌবাহিনী সাউন্ডের যুদ্ধে সুইডেনকে পরাজিত করে।
- ১৬৬৫ – পর্তুগিজ বাহিনী আম্বুইলার যুদ্ধে কঙ্গো রাজ্যকে পরাজিত করে এবং রাজা প্রথম আন্তোনিওকে শিরশ্ছেদ করে।
- ১৬৭৫ – গটফ্রিড ভিলহেল্ম লাইবনিজ প্রথমবার ক্যালকুলাসে সমাকলনের প্রতীক হিসেবে লং এস (∫) ব্যবহার করেন।
- ১৭৬২ – ফ্রেইবার্গে দ্বিতীয় ফ্রেডেরিকের নেতৃত্বে প্রুশীয়দের কাছে অস্ট্রীয়দের পরাজয় ঘটে।
- ১৭৯২ – লেফটেন্যান্ট উইলিয়াম ব্রটন উইলামেট নদীর মোহনার কাছে পর্বতটি দেখে স্যামুয়েল হুডের নামে মাউন্ট হুডের নামকরণ করেন।
- ১৮৫১ – রাধাকান্ত দেব ও দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে কলকাতায় ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়।
- ১৮৬৩ – আঠারোটি দেশ জেনেভায় মিলিত হয়ে আন্তর্জাতিক রেড ক্রস গঠনে সম্মত হয়।
- ১৮৬৩ – আমেরিকার গৃহযুদ্ধে ওয়াউহ্যাচির যুদ্ধে ইউনিয়ন জেনারেল ইউলিসিস এস. গ্রান্টের বাহিনী কনফেডারেট জেনারেল জেমস লংস্ট্রিটের আক্রমণ প্রতিহত করে।
- ১৮৭৬ – কেশবচন্দ্র সেনের উদ্যোগে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।
- ১৮৮৮ – কনস্টানটিনোপল চুক্তি অনুযায়ী সুয়েজ খাল অবরোধ মুক্ত হয়।
- ১৮৮৯ – ব্রিটিশ দক্ষিণ আফ্রিকা কোম্পানি কার্যক্রমের সনদপত্র পায়।
- ১৯১৪ – প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় সাম্রাজ্য কেন্দ্রীয় শক্তির পক্ষে যুদ্ধে প্রবেশ করে।
- ১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধে জার্মান সাম্রাজ্যের হাই সিজ ফ্লিটের নাবিকরা ভিলহেল্মসহাফেনে বিদ্রোহ করে, যা জার্মান বিপ্লবের সূচনা করে।
- ১৯২০ – ভারতের জাতীয় ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়া, আলিগড়ে প্রতিষ্ঠিত হয়।
- ১৯২৩ – ঐতিহাসিক ওসমানী সাম্রাজ্যের (১২৯৯ - ১৯২৩) বিলুপ্তি ঘটিয়ে মুস্তাফা কামাল আতাতুর্ক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে “তুরস্ক” রাষ্ট্রের পত্তন ঘটান।
- ১৯২৫ – সুইজারল্যান্ডের লোকোর্নোয় ১২ দিন ব্যাপী বৈঠকে লোর্কোন চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯২৯ – ব্ল্যাক টিউডে: নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ধস নামে, যা মহামন্দার কারণ হয়।
- ১৯৪১ – হলোকাস্টে কাউনাস ঘেটোতে নবম দুর্গে নাৎসি জার্মানির দখলদার বাহিনী ১০ হাজারের বেশি ইহুদিকে হত্যা করে।
- ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেদারল্যান্ডসের ব্রেডা শহর ১ম পোলিশ সাঁজোয়া ডিভিশন দ্বারা মুক্ত হয়।
- ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত লাল ফৌজ হাঙ্গেরিতে প্রবেশ করে।
- ১৯৪৮ – সাফসাফ গণহত্যা: ইসরায়েলি সৈন্যরা গালিলির ফিলিস্তিনি গ্রাম সাফসাফ দখল করে এবং ৫২ থেকে ৬৪ জন গ্রামবাসীকে হত্যা করে।
- ১৯৫৩ – বিসিপিএ ফ্লাইট ৩০৪ সান ফ্রান্সিসকোর কাছে বিধ্বস্ত হয়।
- ১৯৫৫ – সোভিয়েত যুদ্ধজাহাজ নভোরোসিয়স্ক সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাইনে আঘাত লেগে সেভাস্তোপোল বন্দরে ডুবে যায়, ৬০০ জনের বেশি নাবিক নিহত হন।
- ১৯৫৬ – সুয়েজ সংকট শুরু হয়: ইসরায়েলি বাহিনী সিনাই উপদ্বীপে প্রবেশ করে এবং মিশরীয় বাহিনীকে সুয়েজ খালের দিকে পিছু হটতে বাধ্য করে।
- ১৯৫৭ – ইসরায়েলের প্রধানমন্ত্রী দাভিদ বেন-গুরিয়ন এবং পাঁচ মন্ত্রী মোশে দ্বেক নেসেটে গ্রেনেড নিক্ষেপ করলে আহত হন।
- ১৯৬০ – ক্যাল পলি ফুটবল দল বহনকারী বিমান ওহাইওর টলেডোতে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়।
- ১৯৬৪ – টাঙ্গানিকা ও জাঞ্জিবারের একত্রীভূত নাম ঘোষিত হয় তাঞ্জানিয়া।
- ১৯৬৪ – আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি থেকে স্টার অফ ইন্ডিয়া সহ মূল্যবান রত্ন চুরি হয়, যা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় রত্ন চুরি।
- ১৯৬৭ – মন্ট্রিয়লের বিশ্ব মেলা এক্সপো ৬৭ ৫ কোটির বেশি দর্শনার্থী নিয়ে সমাপ্ত হয়।
- ১৯৬৯ – আরপানেটে প্রথমবার দুটি কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপিত হয়, যা ইন্টারনেটের পূর্বসূরি।
- ১৯৭২ – মিউনিখ গণহত্যার তিন জীবিত অপরাধীকে লুফথানসা ফ্লাইট ৬১৫ ছিনতাইয়ের জিম্মিদের বিনিময়ে মুক্তি দেওয়া হয়।
- ১৯৭৪ – জর্জ ফোর ম্যানকে পরাজিত করে মোহাম্মাদ আলী ক্লে শ্রেষ্ঠ বিশ্ব মুষ্টিযোদ্ধা খেতাব অর্জন করেন।
- ১৯৮০ – ইরান জিম্মি সংকট উদ্ধার অভিযানের জন্য গোপনে পরিবর্তিত সি-১৩০ হারকিউলিস বিমানের প্রদর্শনী ফ্লাইট ফ্লোরিডার এগলিন বিমান ঘাঁটিতে বিধ্বস্ত হয়, ফলে অপারেশন ক্রেডিবল স্পোর্ট বাতিল হয়।
- ১৯৮৫ – মেজর জেনারেল স্যামুয়েল ডো লাইবেরিয়ার প্রথম বহুদলীয় নির্বাচনে বিজয়ী ঘোষিত হন।
- ১৯৮৬ – ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এম২৫ মোটরওয়ের শেষ অংশ উদ্বোধন করেন।
- ১৯৯১ – মার্কিন মহাকাশযান গ্যালিলিও ৯৫১ গাসপ্রা গ্রহাণুর সবচেয়ে কাছে পৌঁছায়, প্রথমবার কোনো গ্রহাণু পরিদর্শন করে।
- ১৯৯৪ – ফ্রান্সিসকো মার্টিন দুরান হোয়াইট হাউসে দুই ডজনের বেশি গুলি চালায়, পরে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হত্যার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়।
- ১৯৯৮ – দক্ষিণ আফ্রিকায় সত্য ও পুনর্মিলন কমিশন তাদের প্রতিবেদন উপস্থাপন করে, যেখানে উভয় পক্ষের নৃশংসতার নিন্দা করা হয়।
- ১৯৯৮ – স্পেস শাটল ডিসকভারি এসটিএস-৯৫ মিশনে ৭৭ বছর বয়সী জন গ্লেনকে নিয়ে উৎক্ষেপিত হয়, যিনি তখন সবচেয়ে বেশি বয়সী মহাকাশচারী।
- ১৯৯৮ – যুক্তরাষ্ট্রে এটিএসসি এইচডিটিভি সম্প্রচার এসটিএস-৯৫ মিশনের সরাসরি সম্প্রচারের মাধ্যমে শুরু হয়।
- ১৯৯৮ – হারিকেন মিচ হন্ডুরাসে আঘাত হানে, যা আটলান্টিকের ইতিহাসে দ্বিতীয় প্রাণঘাতী হারিকেন।
- ১৯৯৮ – সুইডেনের গোথেনবার্গে ডিস্কোথেকে অগ্নিকাণ্ডে ৬৩ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়।
- ১৯৯৯ – ওড়িশায় ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে।
- ২০০২ – হো চি মিন সিটির বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোরে অগ্নিকাণ্ডে ৬০ জনের বেশি নিহত এবং ১০০ জনের বেশি নিখোঁজ হয়।
- ২০০৪ – আরবি সংবাদমাধ্যম আল জাজিরা ওসামা বিন লাদেনের ভিডিওর একটি অংশ প্রচার করে, যেখানে সে প্রথমবার ১১ সেপ্টেম্বরের হামলার দায় স্বীকার করে।
- ২০০৫ – ভারতের দিল্লিতে বোমা হামলায় ৬৭ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়।
- ২০০৬ – রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বাংলাদেশের তত্ত্বাবধ্যায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
- ২০০৬ – এডিসি এয়ারলাইন্স ফ্লাইট ০৫৩ নাইজেরিয়ার আবুজার নামদি আজিকিওয়ে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়, ৯৬ জন নিহত হয়।
- ২০০৮ – ডেল্টা এয়ার লাইন্স নর্থওয়েস্ট এয়ারলাইন্সের সাথে একীভূত হয়ে বিশ্বের বৃহত্তম বিমান সংস্থা গঠন করে।
- ২০০৮ – পাকিস্তানের বেলুচিস্তানে জোড়া ভূমিকম্পে ২১৫ জন নিহত হয়।
- ২০১২ – হারিকেন স্যান্ডি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানে, শতাধিক মানুষ নিহত হয় এবং প্রায় ৭০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়।
- ২০১৪ – শ্রীলঙ্কার দক্ষিণ-মধ্যাঞ্চলে বাদুল্লা ভূমিধসে অন্তত ১৬ জন নিহত এবং শতাধিক মানুষ নিখোঁজ হয়।
- ২০১৫ – চীন ৩৫ বছর পর এক-সন্তান নীতি বাতিলের ঘোষণা দেয়।
- ২০১৮ – ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের পর লায়ন এয়ার ফ্লাইট ৬১০ বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান বিধ্বস্ত হয়, ১৮৯ জন নিহত হয়।
- ২০২০ – সাবেক লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে ইহুদি-বিদ্বেষ বিষয়ক প্রতিবেদনে প্রতিক্রিয়ার জেরে লেবার পার্টি থেকে বরখাস্ত করা হয়।
- ২০২২ – দক্ষিণ কোরিয়ার সিউলের ইতায়েওনে হ্যালোইন উদযাপনের সময় পদদলিত হয়ে অন্তত ১৫৬ জন নিহত হয়।
- ২০২২ – সোমালিয়ার মোগাদিশুতে জোড়া গাড়ি বোমা হামলায় অন্তত ১০০ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়।
জন্ম
[সম্পাদনা]- ১৮৭৭ - উইলফ্রেড রোডস, ইংরেজ ক্রিকেটার ও কোচ।
- ১৮৭৯ - ফ্রাঞ্জ ভন পাপেন, জার্মান সৈনিক,রাজনীতিবিদ ও চ্যান্সেলর।
- ১৮৮২ - জাঁ গিরাউডউক্স, ফরাসি লেখক ও নাট্যকার।
- ১৮৯৭ - হিটলারের সহযোগী ও প্রচারক গোয়েবলস।
- ১৯০৫ - হেনরি গ্রীন, ইংরেজ লেখক।
- ১৯১১ - অনাথবন্ধু পাঁজা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।(ম.০২/০৯/১৯৩৩)
- ১৯১৮ - কবি তালিম হোসেন।
- ১৯২০ - বারুজ বেনাসেরাফ, নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বংশোদ্ভূত আমেরিকান ঔষধ আবিষ্কারক।
- ১৯২৬ - নাজমউদ্দিন এরবাকান, তুরস্কের প্রধানমন্ত্রী।
- ১৯৩৫ - ইসাও টাকাহাটা, জাপানি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ১৯৪১ - মতিউর রহমান (বীরশ্রেষ্ঠ), বাংলাদেশের একজন শহীদ মুক্তিযোদ্ধা।
- ১৯৪৭ - রবার্ট সার্ভিস, ইংরেজ ঐতিহাসিক।
- ১৯৪৮ - বিশ্বজিৎ চক্রবর্তী, বাঙালি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
- ১৯৬৪ - ইয়াসমিন লে বন, ইংরেজ মডেল।
- ১৯৭১ - ম্যাথু হেডেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
- ১৯৮১ - রিমা সেন, ভারতীয় অভিনেত্রী।
- ১৯৮৫ - বিজেন্দর সিং, অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার।
- ১৯৮৮ - কৃতি খরবন্দা, ভারতীয় অভিনেত্রী।
- ১৯৯৬ - স্বপ্না বর্মণ, বাঙালি ভারতীয় অ্যাথলিট
মৃত্যু
[সম্পাদনা]- ১২৬৮ - কনরাডিন, ইতালিয়ান রাজা।
- ১৭৮৩ - জাঁ লে রন্ড ডি’আলেম্বেরট, ফরাসি গণিতবিদ, পদার্থবিদ ও দার্শনিক।
- ১৯১০ - কালীপ্রসন্ন ঘোষ,বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও বাগ্মী।(জ.২৩/০৭/১৮৪৩)
- ১৯১১ - জোসেফ পুলিৎজার, হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান প্রকাশক, আইনজীবী ও রাজনীতিক।
- ১৯৩৩ - ফ্রান্সের পল পাইনলেভে, ফরাসি গণিতবিদ ও রাজনীতিবিদ, ৮৪ তম প্রধানমন্ত্রী।
- ১৯৪৯ - জর্জ গার্দিজিয়েফ, আর্মেনিয় ফরাসি সন্ন্যাসী, মনোবৈজ্ঞানিক ও দার্শনিক।
- ১৯৭১ - আর্নে ভিলহেল্ম কাউরিন টিসেলিয়ুস, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ প্রাণরসায়নী।
- ১৯৮৬ - মিমিস ফোটোপুলোস, গ্রিক অভিনেতা, গায়ক ও একাডেমিক।
- ১৯৮৮ - কমলাদেবী চট্টোপাধ্যায় ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক।(জ.০৩/০৪/১৯০৩)
- ১৯৯২ - অশোক রুদ্র,বিশিষ্ট বাঙালি অর্থনীতিবিদ। (জ.১৯৩০)
- ১৯৯৮ - ব্রিটিশ কবি টেড হিউজ।
- ১৯৯৯ -
- বিষ্ণু বসু, ভারতীয় বাঙালি নাট্যকার, নাট্য সমালোচক, প্রাবন্ধিক ও গল্পকার। (জ.১৯৩৩)
- গ্রেগ, বেলজিয়ান লেখক ও চিত্রকর।
- ২০১৩ - শেখ সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশী ক্রিকেটার।
- ২০১৩ - গ্রাহাম স্টার্ক, ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ২৯ অক্টোবর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |