১০ মার্চ
অবয়ব
| << | মার্চ | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
| ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
| ২৯ | ৩০ | ৩১ | ||||
| ২০২৬ | ||||||
১০ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৬৯তম (অধিবর্ষে ৭০তম) দিন। বছর শেষ হতে আরো ২৯৬ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ২৪১ খ্রিষ্টপূর্ব – প্রথম পিউনিক যুদ্ধ: এগেটস দ্বীপপুঞ্জের যুদ্ধ: রোমানরা কার্থেজীয় নৌবহর ডুবিয়ে দেয় এবং যুদ্ধের অবসান ঘটে।
- ২৯৮ – রোমান সম্রাট ম্যাক্সিমিয়ান উত্তর আফ্রিকায় অভিযান শেষ করে কার্থেজে বিজয় প্রবেশ করেন।
- ৯৪৭ – লিউ ঝিইউয়ান পরবর্তী হান রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং নিজেকে সম্রাট ঘোষণা করেন।
- ১৪৯৬ – সান্তো দোমিঙ্গো শহর প্রতিষ্ঠার পর ক্রিস্টোফার কলম্বাস স্পেনের উদ্দেশ্যে যাত্রা করেন এবং তার ভাইকে দায়িত্বে রেখে যান।
- ১৫৩৫ – স্প্যানিশ ধর্মযাজক ফ্রে টমাস দে বারলাঙ্গা পেরু যাওয়ার পথে ঘটনাক্রমে গালাপাগোস দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন।
- ১৫৮৫ – সম্রাট আকবরের ফরমান জারি: আমির ফতেহউল্লাহ সিরাজী উদ্ভাবিত বাংলা ফসলী সন প্রবর্তিত হয়। এই সনই বর্তমানে প্রচলিত বাংলা সন।
- ১৬০৭ – সুসেনিয়োস প্রথম গোজামে গোলের যুদ্ধে ইয়াকোব ও পেত্রোস দ্বিতীয়ের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে ইথিওপিয়ার সম্রাট হন।
- ১৬২৪ – ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৬২৯ – ইংল্যান্ডের রাজা প্রথম চার্লস ইংল্যান্ডের পার্লামেন্ট ভেঙে দেন, যার মাধ্যমে এগারো বছরের ব্যক্তিগত শাসনের সূচনা হয়।
- ১৬৬১ – ফরাসি "সূর্য রাজা" চতুর্দশ লুই তার প্রধানমন্ত্রী কার্ডিনাল মাজারিনের মৃত্যুর পর ফ্রান্সের ব্যক্তিগত শাসন শুরু করেন।
- ১৭৩৫ – নাদির শাহ ও রাশিয়ার মধ্যে গাঞ্জার কাছে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং রুশ সৈন্যরা দখলকৃত অঞ্চল থেকে সরে যায়।
- ১৭৬২ – ফরাসি হুগেনোট জঁ কালাস, যিনি তার পুত্রকে হত্যার মিথ্যা অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন, কর্তৃপক্ষের নির্যাতনে মারা যান; এই ঘটনা ভলতেয়ারকে ধর্মীয় সহনশীলতা ও আইনি সংস্কারের জন্য প্রচারণা শুরু করতে অনুপ্রাণিত করে।
- ১৮০১ – প্রথম ব্রিটিশ লোকগণনা শুরু হয়।
- ১৮১৪ – সম্রাট নেপোলিয়ন ফ্রান্সের লাওনের যুদ্ধে পরাজিত হন।
- ১৮৩০ – রয়্যাল নেদারল্যান্ডস ইস্ট ইন্ডিজ আর্মি প্রতিষ্ঠিত হয়।
- ১৮৩১ – ফ্রান্সের রাজা লুই ফিলিপ ফরাসি ফরেন লিজিয়ন প্রতিষ্ঠা করেন।
- ১৮৪৮ – গুয়াদালুপে হিডালগো চুক্তি মার্কিন সিনেট কর্তৃক অনুমোদিত হয়, যার মাধ্যমে মেক্সিকান-আমেরিকান যুদ্ধের অবসান ঘটে।
- ১৮৬১ – এল হাজ উমর তাল সেগু শহর দখল করে মালির বামানা সাম্রাজ্য ধ্বংস করেন।
- ১৮৭৩ – মির্জা ফাতালি আখুন্দভ রচিত প্রথম আজারবাইজানি নাটক লেনকোরানের খানের উজিরের অভিযান হাসান-বেগ জারদাবি ও নাট্যকার নাজাফ-বেগ ভেজিরভ কর্তৃক মঞ্চস্থ হয়।
- ১৮৭৬ – আলেকজান্ডার গ্রাহাম বেল তার নব আবিস্কৃত টেলিফোনের মাধ্যমে প্রথম বার্তা প্রেরণ করেন।
- ১৮৯১ – আলমন স্ট্রোজার স্ট্রোজার সুইচের পেটেন্ট করেন, যা টেলিফোন সার্কিট সুইচিং স্বয়ংক্রিয়করণের পথ তৈরি করে।
- ১৯০৬ – ইউরোপের ভয়াবহতম খনি দুর্ঘটনা কুরিয়ের খনি বিপর্যয়ে উত্তর ফ্রান্সে ১০৯৯ জন খনি শ্রমিক নিহত হন।
- ১৯০৭ – ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সাপ্তাহিক ‘স্বরাজ’ সম্পাদনা শুরু করেন।
- ১৯০৯ – অ্যাংলো-সিয়ামিজ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে থাইল্যান্ড কেদাহ, কেলানতান, পারলিস ও তেরেঙ্গানু মালয় রাজ্যগুলোর উপর সার্বভৌমত্ব ত্যাগ করে, যা ব্রিটিশ আশ্রিত রাজ্যে পরিণত হয়।
- ১৯১৫ – বিশ্বভারতীতে গান্ধী পুণ্যাহ দিবস পালনের সূত্রপাত হয়।
- ১৯১৯ – মিশর থেকে সাঈদ জগলুল পাশাকে বহিষ্কারের ফলে কায়রোতে জাতীয়তাবাদের দাঙ্গা শুরু।
- ১৯২২ – ভারতে মহাত্মা গান্ধী রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হন এবং ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত হন, পরে অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের জন্য প্রায় দুই বছর পর মুক্তি পান।
- ১৯৩৩ – লং বিচ ভূমিকম্প বৃহত্তর লস অ্যাঞ্জেলেস অঞ্চলে আঘাত হানে, এতে প্রায় ১০৮ জন নিহত হন।
- ১৯৩৪ – ব্রিটিশ রাজ বাংলার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে।
- ১৯৪২ – জাপানিরা রেঙ্গুন দখল করে নেয়।
- ১৯৪৪ – গ্রিক গৃহযুদ্ধ: গ্রিসে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কর্তৃক পলিটিক্যাল কমিটি অব ন্যাশনাল লিবারেশন প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৫ – যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স জাপানে ফায়ার বোমা নিক্ষেপ করে। এতে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়, যার বেশির ভাগই বেসামরিক।
- ১৯৪৯ – মিলড্রেড গিলার্স ("অ্যাক্সিস স্যালি") রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত হন।
- ১৯৫২ – ফুলজেনসিও বাতিস্তা কিউবায় সফল অভ্যুত্থানের নেতৃত্ব দেন।
- ১৯৫৬ – বৈমানিক পিটার টুইস প্রথম মানব যিনি ঘণ্টায় ১০০০ মাইল বেগে বিমান চালনা করেন।
- ১৯৫৯ – তিব্বতি বিদ্রোহ: চীনের অপহরণ প্রচেষ্টার আশঙ্কায় হাজার হাজার তিব্বতি দালাই লামার প্রাসাদ ঘিরে রাখেন।
- ১৯৬৬ – দক্ষিণ ভিয়েতনামের সামরিক প্রধানমন্ত্রী নগুয়েন কাও কি প্রতিদ্বন্দ্বী জেনারেল নগুয়েন চান থিকে বরখাস্ত করেন, যা দেশের বিভিন্ন অংশে বড় আকারের বেসামরিক ও সামরিক অসন্তোষের জন্ম দেয়।
- ১৯৬৯ – মার্টিন লুথার কিং-এর হত্যাকারী জেমস আর্ল রে-কে যুক্তরাষ্ট্রের মেফিস আদালত ৯৯ বছরের সাজা প্রদান করেন।
- ১৯৭০ – ভিয়েতনামের মাইলাই গ্রামে বর্বরোচিত গণ-হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ক্যাপটেন আরর্নেস্ট মেডিনা এবং অপর চার সৈন্যকে অভিযুক্ত করা হয়।
- ১৯৭১ – ভারতের ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারতের কংগ্রেস পার্টি সাধারণ নির্বাচনে ব্যাপক বিজয় লাভ করে।
- ১৯৭১ – জন গর্টন আস্থা ভোটের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করেন এবং উইলিয়াম ম্যাকমোহন তার স্থলাভিষিক্ত হন।
- ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে সোয়াজিল্যান্ড।
- ১৯৭৪ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত।
- ১৯৭৪ – বেলজিয়ামে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বেলজিয়ান সোশ্যালিস্ট পার্টি ৫৯টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
- ১৯৭৫ – ভিয়েতনাম যুদ্ধ: হো চি মিন অভিযান: উত্তর ভিয়েতনামী সৈন্যরা দক্ষিণে বান মে থুয়োতে আক্রমণ করে, যা সায়গন দখলের চূড়ান্ত অগ্রযাত্রা।
- ১৯৭৭ – জ্যোতির্বিজ্ঞানীরা ইউরেনাসের বলয় আবিষ্কার করেন।
- ১৯৭৯ – তেহরানে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিবাদ: ১৫,০০০ ইরানি নারী তেহরান আদালতে তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন।
- ১৯৮২ – সিজিজি: সে সময় স্বীকৃত নয়টি গ্রহ বুধ থেকে প্লুটো পর্যন্ত সূর্যের একই পাশে সারিবদ্ধ হয়।
- ১৯৮৯ – এয়ার অন্টারিও ফ্লাইট ১৩৬৩ কানাডার ড্রাইডেন আঞ্চলিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়, এতে ২৪ জন নিহত হন।
- ১৯৯০ – হাইতিতে প্রসপার আভ্রিল ক্ষমতা দখলের আঠারো মাস পর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন।
- ১৯৯১ – সালভাদরে আইনসভা নির্বাচন: ন্যাশনালিস্ট রিপাবলিকান অ্যালায়েন্স ৮৪টি আসনের মধ্যে ৩৯টি আসন জয়লাভ করে।
- ১৯৯৩ – মিশরে মৌলবাদ দমন অভিযান। পুলিশের গুলিতে ২০ মুসলমানের প্রাণহানি।
- ২০০০ – দক্ষিণ আমেরিকার আন্দাজ পর্বতমালার পূর্বাঞ্চলীয় এলাকার এক মরুভূমিতে পৃথিবীর বৃহত্তম ডাইনোসোরের কঙ্কাল আবিষ্কার।
- ২০০০ – ডট-কম বুদ্বুদ শীর্ষে পৌঁছায়, নাসডাক কম্পোজিট সূচক ৫,০৪৮.৬২ পয়েন্টে পৌঁছায়।
- ২০০৬ – মার্স রিকনেসান্স অরবিটার মঙ্গলে পৌঁছায়।
- ২০১৭ – দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি পার্ক গিউন-হাইয়ের অভিশংসন দেশটির সাংবিধানিক আদালত সর্বসম্মতভাবে বহাল রাখে, যার মাধ্যমে তার রাষ্ট্রপতিত্বের অবসান ঘটে।
- ২০১৯ – ইথিওপিয়ান এয়ারলাইন্স ফ্লাইট ৩০২ বিধ্বস্ত হয়, এতে ১৫৭ জন নিহত হন, যার ফলে বিশ্বব্যাপী বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চলাচল স্থগিত করা হয়।
- ২০২০ – জয় বাংলাকে হাইকোর্ট কর্তৃক বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা।
- ২০২২ – হাঙ্গেরির জাতীয় পরিষদ কাতালিন নোভাককে দেশটির প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে।
- ২০২৩ – সিলিকন ভ্যালি ব্যাংক আমানতের উপর হুমড়ি খেয়ে পড়ায় ধসে পড়ে, যা মার্কিন ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ব্যর্থতা।
- ২০২৪ – পর্তুগালে আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে সোশ্যালিস্ট পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারায়।
- ২০২৬ – মিয়ামি হিটের বাম আদেবায়ো এনবিএ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরিং গেমে ৮৩ পয়েন্ট অর্জন করেন।
জন্ম
[সম্পাদনা]- ১৬২৮ - মার্সেলো মালপিজি, ইতালির চিকিৎসক এবং জীব বিজ্ঞানী।
- ১৭৭২ - ফ্রিড্রিশ ফন শ্লেগেল, জার্মান কবি।
- ১৭৮৪ ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেববাহাদুর (মৃ.১৯/০৪/১৮৬৭)
- ১৮১০ - স্যামুয়েল ফার্গুসন, আইরিশ কবি।
- ১৮৭৩ - ইয়াকপ ওয়াসায়মান, জার্মান ঔপন্যাসিক।
- ১৮৮৮ - ব্যারি ফিটজগেরাল্ড, তিনি ছিলেন আইরিশ অভিনেতা।
- ১৯১১ - ওয়ার্নার অ্যান্ডারসন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
- ১৯২৩ - ভ্যাল লজ্স্ডন ফিচ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও শিক্ষাবিদ।
- ১৯৩২ - আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী উড়ুপি রামচন্দ্র রাও জন্ম গ্রহণ করেন।(মৃ.২০১৭)
- ১৯৩৬ - সেপ ব্লাটার, ফিফার ৮ম প্রেসিডেন্ট (বর্তমান)।
- ১৯৪২ - সমরেশ মজুমদার ভারতের বাঙালি লেখক ও ঔপন্যাসিক। (মৃ. ০৮/০৫/২০২৩)
- ১৯৫০ - মাহফুজ উল্লাহ, বাংলাদেশি লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ।
- ১৯৫৬ - রবার্ট লয়েওয়েল্ল্যন, তিনি ইংরেজ অভিনেতা ও লেখক।
- ১৯৬৮ - ফেলিচে এরিনা, তিনি অস্ট্রেলিয়ান লেখক।
- ১৯৭০ - ওমর আব্দুল্লাহ, ভারতীয় রাজনীতিবিদ।
- ১৯৭৮ - নিল আলেকজান্ডার, তিনি স্কটিশ ফুটবল খেলোয়াড়।
- ১৯৮৪ - অলিভিয়া ওয়াইল্ড, তিনি আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।
মৃত্যু
[সম্পাদনা]- ১৮১১ - হেনরী ক্যাভেল ভিলন, বিজ্ঞানী।
- ১৮৭২ - মাৎসিনি, ইতালীয় জাতীয়তাবাদী নেতা।
- ১৮৯৭ - ভারতের মহারাষ্ট্রের সমাজ সংস্কারক শিক্ষাব্রতী ও কবি সাবিত্রীবাই ফুলে প্রয়াত হন।(জ.০৩/০১/১৮৩১)
- ১৯৪০ - মিখাইল বুলগাকভ, রুশ নাট্যকার ও ঔপন্যাসিক।
- ১৯৬৬ - ফ্রাঙ্ক ও’কনার, আইরিশ ছোট গল্পকার।
- ১৯৬৬ - ফ্রিৎস জের্নিকে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ ও একাডেমিক।
- ১৯৭২ - বিদগ্ধ সাহিত্যিক ও ইতিহাসবেত্তা হরিহর শেঠ(জ.১৪/১২/১৮৭৮)
- ১৯৮০ - সুবোধ ঘোষ, বাঙালি কথাসাহিত্যিক।(জ.১৯০৯)
- ১৯৮৩ - আতিকুজ্জামান খান, বাংলাদেশী কূটনীতিক, সাংবাদিক এবং ক্রীড়া ভাষ্যকার।
- ১৯৮৮ - অ্যান্ডি গিব্ব, তিনি ছিলেন ইংরেজি থেকে অস্ট্রেলিয়ান গায়ক।
- ১৯৯৮ - লয়েড ব্রিজেস, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
- ২০০৩ - নীলুফার ইয়াসমীন, বিশিষ্ট সঙ্গীতশিল্পী।
- ২০১২ - ফ্রাঙ্ক শেরউড রোল্যান্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও শিক্ষাবিদ।
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ১০ মার্চ সংক্রান্ত মিডিয়া রয়েছে।