৭ মার্চ
অবয়ব
| << | মার্চ | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
| ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
| ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
| ৩০ | ৩১ | |||||
| ২০২৫ | ||||||
৭ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৬৬তম (অধিবর্ষে ৬৭তম) দিন। বছর শেষ হতে আরো ২৯৯ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
[সম্পাদনা]- ১৮৩৫ - ব্রিটিশ রাজ ভারতে সরকারি অফিসে ফারসি ভাষা বিলোপ করে ইংরেজি ভাষা প্রচলন করে।
- ১৮৬১ - ঢাকা শহরের প্রথম সাপ্তাহিক ‘ঢাকা প্রকাশ’-এর আত্মপ্রকাশ।
- ১৮৭৬ - আলেকজান্ডার গ্রাহামবেল তার তৈরি টেলিফোন পেটেন্ট করেন।
- ১৯১৭ - জ্যাজ রেকর্ড প্রথম বাজারে বিক্রি শুরু হয়।
- ১৯২৩ - তৃতীয় পেশোয়ার ষড়যন্ত্র মামলা শুরু হয়।
- ১৯৭১ - রমনার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে মুক্তি সংগ্রামের আহ্বান জানিয়ে ঐতিহাসিক ভাষণ দেন।
- ১৯৭৩ - বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ১৯৮৫ - বিখ্যাত গান উই আর দ্য ওয়ার্ল্ড আন্তর্জাতিক ভাবে প্রকাশ পায়।
- ১৯৮৬ - চ্যালেঞ্জার দুর্ঘটনা ইউএসএস প্রিসার্ভারের ডুবুরীরা সাগর তলে চ্যালেঞ্জারের কেবিন ক্রুদের অবস্থান নিশ্চিত করে।
- ১৯৮৯ - ইরান ও যুক্তরাজ্যের কূটনৈতিক সর্ম্পক ছিন্ন। সালমান রুশদীকে দুদেশের মধ্যে জটিলতার সৃষ্টি হয়।
জন্ম
[সম্পাদনা]- ১৮৫০- থমাস গেরিজ মাশারেক, অস্ট্রীয়-চেক রাজনীতিবিদ, সমাজকর্মী, দার্শনিক ও চেকোস্লোভাকিয়ার প্রথম রাষ্ট্রপতি।
- ১৮৫৭ - ইউলিউস ভাগনার-ইয়াউরেগ, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রীয় মনোচিকিৎসক ও স্নায়ুরোগবিদ।
- ১৮৯০ - মনোরঞ্জন গুপ্ত, ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী ও আইন সভার সদস্য।(মৃ.১৯৭৬)
- ১৯০৪ - ফাল্গুনী মুখোপাধ্যায়, বাঙালি লেখক ও ঔপন্যাসিক ।(মৃ.১৯৭৫)
- ১৯০৭ - অখিলচন্দ্র নন্দী, ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী।(মৃ.১৯৮৭)
- ১৯১১ - সচ্চিদানন্দ হীরানন্দ বাৎসায়ন (অজ্ঞেয়), ভারতীয় লেখক, কবি, ঔপন্যাসিক, সাহিত্য সমালোচক, সাংবাদিক, অনুবাদক এবং অধ্যাপক।(মৃ.০৪/০৪/১৯৮৭)
- ১৯৩১ - শঙ্কু মহারাজ প্রখ্যাত বাঙালি ভ্রমণ সাহিত্যিক।(মৃ.১৮/১০/২০০৪)
- ১৯৩৮ - ডেভিড বাল্টিমোর, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীববিজ্ঞানী।
- ১৯৩৯ - ফরাসি গায়ক ও গীতিকার দান্যেল গেরারদ।
- ১৯৪৬ - ম্যাথু ফিশার, গীতিকার, কীবোর্ড প্লেয়ার ও প্রযোজক।
- ১৯৪৬ - জন হার্ড (অভিনেতা)
- ১৯৫০ - ফরীদ উদ্দীন মাসঊদ, বাংলাদেশি ইসলামি ব্যক্তিত্ব
- ১৯৫৫ - অনুপম খের, ভারতীয় অভিনেতা।
- ১৯৬১ - মেরি বেথ ইভান্স, মার্কিন অভিনেত্রী।
- ১৯৮৭ - হাতেম বিন আরফা, ফরাসি ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
[সম্পাদনা]- ১৯২৯ - মণিলাল গঙ্গোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও সম্পাদক। (জ.১৮৮৮)
- ১৯৩২ - আরিস্তিদ ব্রিয়ঁ, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রাজনীতিবিদ ও ফ্রান্সের প্রধানমন্ত্রী।
- ১৯৫৪ - নীহারবালা, নৃত্যগীতে সুদক্ষা খ্যাতনাম্নী অভিনেত্রী।
- ১৯৫৪ - অটো ডিলস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।
- ১৯৮২ - বিমল ঘোষ, শিশু সাহিত্যিক। (জ.১২/১২/১৯১০)
- ১৯৮৮ - রবার্ট লিভিংস্টোন, মার্কিন অভিনেতা।
- ১৯৯৭ - এডওয়ার্ড মিল্স পারসেল, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
- ১৯৯৯ - স্ট্যানলি কুব্রিক, অস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
- ২০০০ - চার্লস গ্রে, ইংরেজ অভিনেতা।
- ২০০৯ - দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী জাং জা-ইয়েওন মৃত্যুবরণ করেন।
- ২০১৩ - উইলি সিটকেস আমেরিকান অভিনেতা মৃত্যুবরণ করেন।
- ২০১৭ - কালিকাপ্রসাদ ভট্টাচার্য, একজন ভারতীয় সঙ্গীতশিল্পী, দোহার ফোক ব্যান্ড। (জ.১১/০৯/১৯৭০)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]