৪ সেপ্টেম্বর
অবয়ব
| << | সেপ্টেম্বর | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
| ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২৮ | ২৯ | ৩০ | |||
| ২০২৬ | ||||||
৪ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৭তম (অধিবর্ষে ২৪৮তম) দিন। বছর শেষ হতে আরো ১১৮ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৪৭৬ – সর্বশেষ পশ্চিমা রোমান সম্রাট রোমুলাস অগাস্টাস ক্ষমতা হারান। তখন ওডোয়াসের (Odoacer) নিজেকে ইতালির রাজা ঘোষণা করেন।
- ৬২৬ – লি শিমিন থাং সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন, যিনি মরণোত্তর সম্রাট তাইজং নামে পরিচিত।
- ৯২৯ – লেনজেনের যুদ্ধ: স্লাভ বাহিনী (রেদারি ও ওবোট্রাইট) ব্র্যান্ডেনবুর্গের লেনজেন দুর্গের কাছে স্যাক্সন বাহিনীর কাছে পরাজিত হয়।
- ১২৬০ – ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস প্রতিষ্ঠিত হয়।
- ১২৬০ – সিয়েনার গিবেলাইন বাহিনী ম্যানফ্রেডের সহায়তায় মন্টাপের্তির যুদ্ধে ফ্লোরেন্টাইন গুয়েলফদের পরাজিত করে।
- ১২৮২ – আরাগনের তৃতীয় পিটার সিসিলির রাজা হন।
- ১৪৭৯ – ক্যাস্টাইল ও আরাগনের ক্যাথলিক রাজা-রানী এবং পর্তুগালের পঞ্চম আফোনসো ও তার পুত্র যুবরাজ জনের মধ্যে আলকাসোভাসের চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৪৯২ – ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।
- ১৬০৭ – আয়ারল্যান্ডে আর্লদের পলায়ন সংঘটিত হয়।
- ১৬৬৬ – লন্ডনে মহা অগ্নিকাণ্ডের সবচেয়ে বিধ্বংসী ক্ষয়ক্ষতি ঘটে।
- ১৭৭৪ – ক্যাপ্টেন জেমস কুকের দ্বিতীয় সমুদ্রযাত্রায় ইউরোপীয়দের দ্বারা প্রথম নিউ ক্যালিডোনিয়া দেখা যায়।
- ১৭৮১ – ৪৪ জন স্প্যানিশ বসতি স্থাপনকারী এল পুয়েবলো দে নুয়েস্ত্রা সেনোরা লা রেইনা দে লস অ্যাঞ্জেলেস নামে লস অ্যাঞ্জেলেস শহর প্রতিষ্ঠা করেন।
- ১৭৯৭ – ফ্রান্সে ১৮ ফ্রুক্টিডরের অভ্যুত্থান সংঘটিত হয়।
- ১৮০০ – ভ্যালেটায় ফরাসি সেনাদল ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে; মাল্টা ও গোজো ব্রিটিশ প্রটেক্টরেটে পরিণত হয়।
- ১৮১২ – ১৮১২-এর যুদ্ধ: ফোর্ট হ্যারিসন অবরোধ শুরু হয়।
- ১৮১৩ – ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন থমাস হার্ট বেন্টনের সঙ্গে এক সরাইখানার মারামারিতে গুলিবিদ্ধ হন।
- ১৮২৭ – তুর্কুর মহা অগ্নিকাণ্ডে ফিনল্যান্ডের সাবেক রাজধানী তুর্কু প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
- ১৮৩৯ – কাউলুনের যুদ্ধ: প্রথম আফিম যুদ্ধের প্রথম সশস্ত্র সংঘাতে ব্রিটিশ জাহাজগুলো খাদ্য বিক্রয় নিষেধাজ্ঞা কার্যকরকারী চীনা জাঙ্ক জাহাজে গুলি চালায়।
- ১৮৬২ – মার্কিন গৃহযুদ্ধের মেরিল্যান্ড অভিযান: জেনারেল রবার্ট ই. লি উত্তর ভার্জিনিয়ার সেনাবাহিনী নিয়ে উত্তরে প্রবেশ করেন।
- ১৮৬৬ – হাওয়াইতে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়।
- ১৮৭০ – ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নকে অপসারণ করে তৃতীয় প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
- ১৮৮২ – নিউ ইয়র্কের পার্ল স্ট্রিট স্টেশন প্রথম বিদ্যুৎ কেন্দ্র হিসেবে গ্রাহকদের কাছে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।
- ১৮৮২ – মার্কিন বিজ্ঞানী এডিসন বিদ্যুৎ বিতরন ব্যবস্থা আবিষ্কার করেন।
- ১৮৮৫ – নিউ ইয়র্কে প্রথম ক্যাফেটারিয়া চালু হয়।
- ১৮৮৬ – আমেরিকান ইন্ডিয়ান যুদ্ধ: প্রায় ৩০ বছর যুদ্ধের পর অ্যাপাচি নেতা জেরোনিমো তার অবশিষ্ট যোদ্ধাদের নিয়ে অ্যারিজোনায় জেনারেল নেলসন মাইলসের কাছে আত্মসমর্পণ করেন।
- ১৮৮৮ – জর্জ ইস্টম্যান কোডাক ট্রেডমার্ক নিবন্ধন করেন এবং রোল ফিল্ম ব্যবহারকারী ক্যামেরার পেটেন্ট লাভ করেন।
- ১৮৯৪ – নিউইয়র্ক শহরে ১২,০০০ দর্জি ধর্মঘট করে।
- ১৯০৪ – ব্রিটিশদের সঙ্গে দালাই লামার বাণিজ্যিক চুক্তি হয়।
- ১৯০৯ – লন্ডনের কাছে ক্রিস্টল প্যালেসে বিশ্বের প্রথম বয় স্কাউট র্যালি অনুষ্ঠিত হয়।
- ১৯১১ – বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়।
- ১৯১২ – আলবেনীয় বিদ্রোহ সফল হয় যখন উসমানীয় সাম্রাজ্য তাদের দাবি পূরণে সম্মত হয়।
- ১৯১৯ – তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্ক আনাতোলিয়া ও থ্রেসের ভবিষ্যৎ নির্ধারণে শিবাসে কংগ্রেস আহ্বান করেন।
- ১৯২৩ – প্রথম মার্কিন এয়ারশিপ ইউএসএস শেনানডোয়া-এর প্রথম উড্ডয়ন সম্পন্ন হয়।
- ১৯৩০ – লন্ডনে কেমব্রিজ থিয়েটার চালু হয়।
- ১৯৩২ – ভিয়েনায় বিশ্ব শান্তি সম্মেলন শুরু হয়।
- ১৯৩৬ – স্পেনীয় গৃহযুদ্ধ: লার্গো কাবালেরো প্রজাতন্ত্রী যুদ্ধ প্রচেষ্টা পরিচালনার জন্য যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করেন।
- ১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: উইলিয়াম জে. মারফি জার্মানির বিরুদ্ধে রয়্যাল এয়ার ফোর্সের প্রথম আক্রমণের নেতৃত্ব দেন।
- ১৯৪০ – ব্রিটেনের যুদ্ধ শুরু হয়।
- ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: একটি জার্মান সাবমেরিন মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস গ্রিয়ারের উপর যুদ্ধের প্রথম আক্রমণ চালায়।
- ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ব্রিটিশ ১১তম সাঁজোয়া ডিভিশন বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহর মুক্ত করে।
- ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ফিনল্যান্ড সোভিয়েত ইউনিয়নের সাথে চলমান যুদ্ধ থেকে বেরিয়ে যায়।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যরা ওয়েক দ্বীপে আত্মসমর্পণ করে।
- ১৯৪৮ – নেদারল্যান্ডসের রানি উইলহেলমিনা স্বাস্থ্যগত কারণে সিংহাসন ত্যাগ করেন।
- ১৯৪৯ – পল রোবসন পিকস্কিল দাঙ্গার আট দিন পর নিউ ইয়র্কের পিকস্কিলে দ্বিতীয় কনসার্ট পরিবেশন করেন।
- ১৯৫০ – ডার্লিংটন রেসওয়েতে প্রথম ৫০০ মাইল নাসকার প্রতিযোগিতা সাউদার্ন ৫০০ অনুষ্ঠিত হয়।
- ১৯৫১ – সান ফ্রান্সিসকো থেকে জাপানি শান্তি চুক্তি সম্মেলনের প্রথম সরাসরি আন্তঃমহাদেশীয় টেলিভিশন সম্প্রচার হয়।
- ১৯৫৬ – আই বি এম র্যামাক ৩০৫ নামক কম্পিউটার বাজারে আনে যেটা চৌম্বকীয় তথ্য সংরক্ষণ করতে পারে।
- ১৯৫৭ – মার্কিন নাগরিক অধিকার আন্দোলন: লিটল রক সংকট: আরকানসাসের গভর্নর আফ্রিকান-আমেরিকান শিক্ষার্থীদের লিটল রক সেন্ট্রাল হাই স্কুলে ভর্তি ঠেকাতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন, যা পরবর্তীতে কুপার বনাম অ্যারন মামলার জন্ম দেয়।
- ১৯৬৩ – সুইসএয়ার ফ্লাইট ৩০৬ সুইজারল্যান্ডের ড্যুরেনাশের কাছে বিধ্বস্ত হয়, এতে ৮০ জন নিহত হন।
- ১৯৬৪ – স্কটল্যান্ডের এডিনবরার কাছে ফোর্থ রোড ব্রিজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
- ১৯৬৭ – ভিয়েতনাম যুদ্ধ: কোয়ে সন উপত্যকায় মার্কিন মেরিনদের সাথে উত্তর ভিয়েতনামী বাহিনীর যুদ্ধে অপারেশন সুইফট শুরু হয়।
- ১৯৭০ – সালভাদর আলেন্দে চিলির প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৯৭১ – আলাস্কা এয়ারলাইন্স ফ্লাইট ১৮৬৬ আলাস্কার জুনোর কাছে বিধ্বস্ত হয়, এতে ১১১ জন নিহত হন।
- ১৯৭২ – মিউনিখের অলিম্পিক গণহত্যা, ইসরাইলী অ্যাথলেটদের প্যালেস্টাইনীরা জিম্মি করে।
- ১৯৭২ – মার্ক স্পিৎজ একক অলিম্পিক গেমসে সাতটি পদক জিতে প্রথম ক্রীড়াবিদ হিসেবে রেকর্ড গড়েন।
- ১৯৭২ – দ্য প্রাইস ইজ রাইট গেম শো সিবিএসে প্রচার শুরু করে।
- ১৯৭৫ – আরব–ইসরায়েলি সংঘাত সংক্রান্ত সিনাই অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৭৭ – সান ফ্রান্সিসকোতে গোল্ডেন ড্রাগন গণহত্যা সংঘটিত হয়।
- ১৯৮৫ – বাকমিনস্টারফুলারিন আবিষ্কৃত হয়, যা কার্বনের প্রথম ফুলারিন অণু।
- ১৯৮৭ – রাজস্থানে অষ্টাদশী রূপ কানওয়ার ‘সতী’ হবার জন্য স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ হয়।
- ১৯৮৯ – পূর্ব জার্মানির লাইপৎসিশে বিরোধী দলগুলোর বৈধতা ও গণতান্ত্রিক সংস্কারের দাবিতে প্রথম সাপ্তাহিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
- ১৯৯৫ – বেজিংয়ে ১৮০টি দেশের প্রতিনিধিদের নিয়ে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন শুরু হয়।
- ১৯৯৫ – ১৯৯৫ ওকিনাওয়া ধর্ষণ ঘটনা ঘটে, যখন ৩ জন মার্কিন সেনা এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ করে।
- ১৯৯৮ – স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই পিএইচডি ছাত্র ল্যারি পেজ ও সের্গেই ব্রিন গুগল প্রতিষ্ঠা করেন।
- ২০০১ – জাপানের উরায়াসুতে টোকিও ডিজনি রিসোর্টের অংশ হিসেবে টোকিও ডিজনিসি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
- ২০০২ – ওকল্যান্ড অ্যাথলেটিক্স টানা ২০তম জয় লাভ করে আমেরিকান লিগের রেকর্ড গড়ে, যা ২০১৭ সালে ক্লিভল্যান্ড ইন্ডিয়ান্স ভাঙে।
- ২০০৭ – জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বিমানবন্দর ও মার্কিন সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনার অভিযোগে আল-কায়েদার সঙ্গে যুক্ত সন্দেহে তিন সন্ত্রাসী গ্রেপ্তার হয়।
- ২০২০ – পোপ ষোড়শ বেনেডিক্ট ৯৩ বছর ৪ মাস ১৬ দিন বয়সে ত্রয়োদশ লিওকে ছাড়িয়ে সবচেয়ে দীর্ঘজীবী পোপ হন।
- ২০২২ – জেমস স্মিথ ক্রি নেশন ও ওয়েলডনে ১৩টি স্থানে ছুরিকাঘাতে ১০ জন নিহত ও ১৫ জন আহত হন।
- ২০২৪ – জর্জিয়ার উইন্ডারের কাছে অ্যাপালাচি হাই স্কুলে ১৪ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত ও ৭ জন আহত হন।
জন্ম
[সম্পাদনা]- ১৫১৪ - বিখ্যাত ফরাসি ভাস্কর জঁ গুজোঁ।
- ১৫৬৩ - ওয়াংলি, চীনা সম্রাট।
- ১৮২৫ - দাদাভাই নওরোজি, ভারতীয় রাজনীতিবিদ। (মৃ.১৯১৭)
- ১৮৪৬ - ড্যানিয়েল বার্নহ্যাম, মার্কিন স্থপতি।
- ১৮৮০ - ভূপেন্দ্রনাথ দত্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, সমাজতান্ত্রিক ও গবেষক। (মৃ.২৫/১২/১৯৬১)
- ১৮৯০ - এস ওয়াজেদ আলী, বাঙালি সাহিত্যিক। (মৃ.১০/০৬/১৯৫১)
- ১৮৯৪ - জ্ঞানচন্দ্র ঘোষ, ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী শিক্ষক ও উদ্ভাবক।(মৃ.২১/০১/১৯৫৯)
- ১৯০৪ - প্রেমেন্দ্র মিত্র, কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্য-ব্যক্তিত্ব।(মৃ.০৩/০৫/১৯৮৮)
- ১৯০৬ - ম্যাক্স ডেলবুর্ক, নোবেল বিজয়ী জার্মান চিকিৎসা ও জীববিজ্ঞানী। (মৃ. ০৯/০৩/১৯৮১)
- ১৯০৮ - রিচার্ড রাইট (লেখক), আমেরিকান প্রখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক।
- ১৯১৭ - হেনরী ফোর্ড দ্বিতীয়, মার্কিন শিল্পপতি।
- ১৯২৭ - জন ম্যাকার্থি, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। (মৃ. ২০১১)
- ১৯৩১ - মিট্জি গেনর, মার্কিন অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী।
- ১৯৩৩ - রিচার্ড এস. কাস্তেলানো, মার্কিন অভিনেতা।(মৃ. ১৯৮৮)
- ১৯৩৪ - ক্লাইভ গ্রেঞ্জার, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ
- ১৯৩৮ - লিওনার্ড ফ্রে, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৮৮)
- ১৯৫২ - ঋষি কাপুর, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক। (মৃ.৩০/০৪/২০২০)
- ১৯৫৪ - সাবিনা ইয়াসমিন, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।
- ১৯৭১ - ল্যান্স ক্লুজনার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
মৃত্যু
[সম্পাদনা]- ৭৯৯ - শিয়া ইমাম মুসা আল কাজিম
- ১০৬৩ - পারস্য ও বাগদাদ বিজয়ী তঘরুল
- ১৭৬৭ - ইংরেজ রাজনীতিক চার্লস টাউনশিপ।
- ১৯৫৭ - অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী। (জ.০১/০৭/১৮৮০)
- ১৯৬৪ - লোকনাথ বল, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী এবং সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী। (জ.১৯০৮)
- ১৯৬৫ - আলবার্ট শোয়েৎজার, জার্মান ধর্মতত্ত্ববিদ, অর্গানবাদক, সঙ্গীতজ্ঞ, লেখক, মানবতাবাদী, দার্শনিক এবং চিকিৎসক।
- ১৯৮৯ - জর্জ সিম্নোন, বেলজীয় লেখক।
- ২০০৩ - জগন্ময় মিত্র, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী। (জ.০৬/০৯/১৯১৮)
- ২০০৪ - বীরেশ্বর সরকার, বাঙালি গীতিকার, সুরকার ও প্রযোজক। (জ.২৯/০৩/১৯৩৫)
- ২০০৬ - স্টিভ আরউইন, অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ব
- ২০১১ - অজিত রায়, বাংলাদেশী সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক
- ২০১২ - সৈয়দ মুস্তাফা সিরাজ, একজন ভারতীয় বাঙালি লেখক। (জ. ১৪/১০/১৯৩০)
- ২০২২ - গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সুরকার, ও গীতিকার।
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]জাতীয় বন্যপ্রাণী দিবস
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ৪ সেপ্টেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
বিবিসি: এই দিনে (ইংরেজি)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |