১৮৭৬
অবয়ব
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৮৭৬: |
| শিল্পকলা এবং বিজ্ঞান |
| প্রত্নতত্ত্ব – স্থাপত্য – শিল্প – সাহিত্য – সঙ্গীত – |
| অন্যান্য বিষয় |
| রেল পরিবহন – বিজ্ঞান – ক্রীড়া |
| রাষ্ট্রনেতৃবৃন্দ |
| রাষ্ট্রনেতৃবৃন্দ - সার্বভৌম রাষ্ট্র |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| জন্ম - মৃত্যু |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা - বিলুপ্তি |
| কাজ বিষয়শ্রেণী |
| কাজ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৮৭৬ MDCCCLXXVI |
| আব উর্বে কন্দিতা | ২৬২৯ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৩২৫ ԹՎ ՌՅԻԵ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৬২৬ |
| বাহাই বর্ষপঞ্জি | ৩২–৩৩ |
| বাংলা বর্ষপঞ্জি | ১২৮২–১২৮৩ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৮২৬ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৪২০ |
| বর্মী বর্ষপঞ্জি | ১২৩৮ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৩৮৪–৭৩৮৫ |
| চীনা বর্ষপঞ্জি | 乙亥年 (কাঠের শূকর) ৪৫৭২ বা ৪৫১২ — থেকে — 丙子年 (আগুনের ইঁদুর) ৪৫৭৩ বা ৪৫১৩ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৫৯২–১৫৯৩ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩০৪২ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৮৬৮–১৮৬৯ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৬৩৬–৫৬৩৭ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ১৯৩২–১৯৩৩ |
| - শকা সংবৎ | ১৭৯৭–১৭৯৮ |
| - কলি যুগ | ৪৯৭৬–৪৯৭৭ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৮৭৬ |
| ইগবো বর্ষপঞ্জি | ৮৭৬–৮৭৭ |
| ইরানি বর্ষপঞ্জি | ১২৫৪–১২৫৫ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১২৯২–১২৯৩ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১২ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪২০৯ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীনের পূর্বে ৩৬ 民前৩৬年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৪১৮–২৪১৯ |
উইকিমিডিয়া কমন্সে ১৮৭৬ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৮৭৬ গ্রেগরীয় বর্ষপঞ্জির একটি অধিবর্ষ।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ১ – তদনীন্তন প্রিন্স অফ ওয়েলস তথা পরবর্তীকালের ব্রিটিশ সম্রাট সপ্তম এডওয়ার্ড কলকাতায় আলিপুর পশুশালা উদ্বোধন করেন।
- জানুয়ারি ১০ – মেক্সিকোয় তুক্সতেপেক পরিকল্পনা ঘোষণা করা হয়।
- জানুয়ারি ১৫ – আফ্রিকান্স ভাষায় প্রথম সংবাদপত্র ডাই আফ্রিকান্সে পাত্রিয়ত পার্লে প্রকাশিত হয়।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ২ – মেজর লীগ বেসবলের ন্যাশনাল লীগ গঠিত হয়।
- ফেব্রুয়ারি ১৪ – আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোনের জন্য পেটেন্টের আবেদন করেন, একই দিনে এলিশা গ্রেও আবেদন করেন।
- ফেব্রুয়ারি ২৪ – ক্রিশ্চিয়ানিয়ায় (অসলো) হেনরিক ইবসেনের নাটক পিয়ার গিন্ট, এডভার্ড গ্রিগের সংগীতসহ, প্রথম মঞ্চস্থ হয়।
- ফেব্রুয়ারি ২৬ – জাপান ও কোরিয়া কাংহোয়া চুক্তি স্বাক্ষর করে, যা কোরিয়ায় জাপানি নাগরিকদের বহিরাঞ্চলিক অধিকার দেয়।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ৭ – আলেকজান্ডার গ্রাহাম বেল তার তৈরি টেলিফোন পেটেন্ট করেন।
- মার্চ ৮ – আলেকজান্ডার গ্রাহাম বেল তার প্রথম টেলিফোনের পেটেন্ট গ্রহণ করেন।
- মার্চ ১০ – আলেকজান্ডার গ্রাহাম বেল তার নব আবিস্কৃত টেলিফোনের মাধ্যমে প্রথম বার্তা প্রেরণ করেন।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ৬ – কলকাতা কর্পোরেশন অনুমোদিত হয়।
- এপ্রিল ১১ – উপকারী এবং প্রতিরক্ষামূলক অর্ডার অফ এলকস সজ্জিত।
- এপ্রিল ১৭ – কাতালপা উদ্ধার অভিযান: পশ্চিম অস্ট্রেলিয়ার ফ্রিম্যান্টল কারাগার থেকে ছয়জন ফেনীয় বন্দিকে উদ্ধার করা হয়।
- এপ্রিল ২০ – এপ্রিল বিদ্রোহ শুরু হয়। এর দমন ইউরোপীয় জনমতকে নাড়া দেয় এবং বুলগেরিয়ার স্বাধীনতা রুশ-তুর্কি যুদ্ধ অবসানের শর্ত হয়ে ওঠে।
- এপ্রিল ২২ – ফিলাডেলফিয়ার জেফারসন স্ট্রিট গ্রাউন্ডসে প্রথম ন্যাশনাল লিগের বেসবল খেলা অনুষ্ঠিত হয়।
মে
[সম্পাদনা]- মে ২ – উসমানীয় বুলগেরিয়ায় এপ্রিল বিদ্রোহ শুরু হয়।
- মে ১০ – ফিলাডেলফিয়ায় শতবার্ষিকী প্রদর্শনী উদ্বোধন করা হয়।
- মে ৩০
- উসমানীয় সুলতান আবদুল আজিজ ক্ষমতাচ্যুত হন এবং তার ভাতিজা পঞ্চম মুরাদ তার স্থলাভিষিক্ত হন।
- রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার জার্মানির বাদ এমসে গোপন এমস উকাজ জারি করেন, রুশ সাম্রাজ্যে ইউক্রেনীয় ভাষার প্রকাশনা নিষিদ্ধ করা হয়।
জুন
[সম্পাদনা]- জুন ৪
- তুরস্কের সুলতান আবদুল আজিজ আততায়ীর হাতে নিহত হন।
- ট্রান্সকন্টিনেন্টাল এক্সপ্রেস নামক এক্সপ্রেস ট্রেন নিউ ইয়র্ক সিটি থেকে ৮৩ ঘণ্টা ৩৯ মিনিটে প্রথম আন্তঃমহাদেশীয় রেলপথ পাড়ি দিয়ে সান ফ্রান্সিসকোতে পৌঁছায়।
- জুন ১৭ – আমেরিকান ভারতীয় যুদ্ধ: রোজবাডের যুদ্ধ: ক্রেজি হর্সের নেতৃত্বে ১৫০০ সিউ ও শাইয়েন মন্টানা টেরিটরির রোজবাড ক্রিকে জেনারেল জর্জ ক্রুকের বাহিনীকে পরাজিত করে।
- জুন ২৫ – লিটল বিগহর্নের যুদ্ধ: সিটিং বুল ও ক্রেজি হর্সের নেতৃত্বে ৫,০০০ লাকোটা, শায়েন ও আরাপাহো যোদ্ধার হাতে জর্জ আর্মস্ট্রং কাস্টারের অধীন ৭ম অশ্বারোহী রেজিমেন্টের ৩০০ সৈন্য নিহত হয়।
- জুন ৩০ – সার্বিয়া উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যা সার্বীয় স্বাধীনতা যুদ্ধের সূচনা করে।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ৮ – মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের আগে হামবুর্গ গণহত্যায় ছয়জন আফ্রিকান-আমেরিকান রিপাবলিকান পার্টির সদস্য ও একজন শ্বেতাঙ্গ হামলাকারী নিহত হন।
- জুলাই ২৬ – কলকাতায় সুরেন্দ্রনাথ ব্যানার্জীর নেতৃত্বে তার বন্ধু আনন্দমোহন বসু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন।
- জুলাই ২৯ – ডা মহেন্দ্রলাল সরকার উচ্চ শিক্ষার জাতীয় প্রতিষ্ঠান ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সাইন্স কলকাতায় প্রতিষ্ঠা করেন।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ১ – কলোরাডো ৩৮তম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- আগস্ট ৮ – টমাস এডিসন তার মাইমোগ্রাফ যন্ত্রের জন্য পেটেন্ট লাভ করেন।
- আগস্ট ১৩ – ভাগনারের দাস রাইনগোল্ড পরিবেশনার মাধ্যমে প্রথম বায়রয়েথ উৎসবে প্রথম রিং চক্র শুরু হয়।
- আগস্ট ১৬ – রিচার্ড ভাগনারের রিং চক্রের শেষের আগের অপেরা জিগফ্রিড বায়রয়েট ফেস্টস্পিলহাউসে প্রিমিয়ার হয়।
- আগস্ট ১৭ – রিচার্ড ভাগনারের অপেরা গোটারড্যামারুং বায়রয়েটে প্রথম মঞ্চস্থ হয়।
- আগস্ট ৩১ – উসমানীয় সুলতান পঞ্চম মুরাদ ক্ষমতাচ্যুত হন এবং তার ভাই দ্বিতীয় আবদুল হামিদ সিংহাসনে বসেন।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ৭ – মিনেসোটা, নর্থফিল্ডে জেসি জেমস এবং জেমস – ইয়ংগার গ্যাং শহরের ব্যাঙ্ক ছিনতাই করার চেষ্টা করেছিল কিন্তু সশস্ত্র নাগরিকরা তাড়িয়ে দেয়।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ৪ – টেক্সাসের কৃষি ও যন্ত্রকৌশল কলেজ টেক্সাসের প্রথম সরকারি কলেজ হিসেবে চালু হয়।
- অক্টোবর ২৪ – মেইজি জাপানের পশ্চিমীকরণ এবং তোকুগাওয়া সামন্ততন্ত্র বিলোপে ক্ষুব্ধ শিন্তো প্রাক্তন সামুরাইদের একটি চরমপন্থী দল কুমামোতো প্রশাসনিক অঞ্চলে শিনপুরেন বিদ্রোহ শুরু করে।
- অক্টোবর ২৯ – কেশবচন্দ্র সেনের উদ্যোগে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ২ – কেশবচন্দ্র সেনের উদ্যোগে ‘ইন্ডিয়ান রিফর্মার অ্যাসোসিয়েশন’ বা ‘ভারত সংস্কার সভা’ স্থাপিত হয়।
- নভেম্বর ২৩ – দুর্নীতিগ্রস্ত ট্যামানি হলের নেতা উইলিয়াম ম্যাগিয়ার টুইড বস টুইড নামে পরিচিত, স্পেনে আটকের পর নিউ ইয়র্ক সিটিতে কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত হন।
- নভেম্বর ২৫ – আমেরিকান-ভারতীয় যুদ্ধে লিটল বিগহর্নের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ হিসেবে মার্কিন সেনাবাহিনী শায়ান প্রধান ডাল নাইফের পাউডার নদীর মোহনায় অবস্থিত ঘুমন্ত গ্রামে হামলা চালায়।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ২৩ – কনস্টান্টিনোপল সম্মেলনের প্রথম দিন, যেখানে বলকান অঞ্চলে রাজনৈতিক সংস্কারের বিষয়ে সমঝোতা হয়।
- ডিসেম্বর ২৯ – আশতাবুলা নদী রেল বিপর্যয় ঘটে, এতে ওহাইওর আশতাবুলায় ৯২ জন নিহত ও ৬৪ জন আহত হন।
জন্ম
[সম্পাদনা]জানুয়ারি-মার্চ
[সম্পাদনা]এপ্রিল-জুন
[সম্পাদনা]জুলাই-সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর-ডিসেম্বর
[সম্পাদনা]মৃত্যু
[সম্পাদনা]জানুয়ারি-মার্চ
[সম্পাদনা]এপ্রিল-জুন
[সম্পাদনা]জুলাই-সেপ্টেম্বর
[সম্পাদনা]অক্টোবর-ডিসেম্বর
[সম্পাদনা]| বছর বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |