বিষয়বস্তুতে চলুন

১১ মার্চ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

১১ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৭০তম (অধিবর্ষে ৭১তম) দিন। বছর শেষ হতে আরো ২৯৫ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি

[সম্পাদনা]
  • ৮৪৩ – বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাজ্ঞী দ্বিতীয় থিওডোরা অর্থোডক্স গির্জাগুলোতে আইকনের প্রতি শ্রদ্ধা পুনর্বহাল করেন, যা অর্থোডক্সির বিজয় নামে পরিচিত।
  • ১৩৪৩ – পারদুবিচের আর্নোস্ট প্রাগের শেষ বিশপ হন এবং এক বছর পর প্রথম আর্চবিশপ হন।
  • ১৩৮৭ – কাস্তানিয়ারোর যুদ্ধ: জন হকউডের নেতৃত্বে পাদুয়া ভেরোনার জিওভান্নি ওরদেলাফির বিরুদ্ধে বিজয়ী হয়।
  • ১৩৯৯ – তৈমুর লঙ সিন্ধুনদ অতিক্রম করে ভারতে আসেন।
  • ১৫০২ – পার্সিয়ার শাহ প্রথম ইসমাইলের অভিষেক হয়।
  • ১৬৪১ – বর্তমান আর্জেন্টিনার পানাম্বিতে এমবোরোরের যুদ্ধে জেসুইট রিডাকশনে বসবাসকারী গুয়ারানি বাহিনী পর্তুগিজ সাম্রাজ্যের অনুগত বান্দেইরান্তেসদের পরাজিত করে।
  • ১৬৪৯ – ফ্রন্ডাররা এবং ফরাসি সরকার রুয়েলের শান্তিচুক্তি স্বাক্ষর করে।
  • ১৭০২ – প্রথম ইংরেজি দৈনিক পত্রিকা দ্য ডেইলি কোরান্ট প্রকাশিত হয়।
  • ১৭০৮ – গ্রেট ব্রিটেনের রানি অ্যান স্কটিশ মিলিশিয়া বিলে রাজকীয় সম্মতি দিতে অস্বীকার করেন, যা কোনো ব্রিটিশ রাজার শেষ আইন প্রণয়নে ভেটো।
  • ১৭৮৪ – মহীশূরে টিপু সুলতানের সাথে ইংরেজদের শান্তি চুক্তি স্বাক্ষরিত।
  • ১৭৯৫ – কুর্দলার যুদ্ধে মারাঠাদের কাছে মোগল বাহিনী পরাজিত হয়।
  • ১৮১২ – মার্শম্যানের কলকাতার ছাপাখানা অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।
  • ১৮২৩ – আমেরিকায় প্রথম সাধারণ স্কুল চালু হয়।
  • ১৮৪৫ – ওয়াইটাঙ্গি চুক্তির অনুবাদ নিয়ে অসন্তোষে প্রধান হোনে হেকে, কাউইটি এবং মাওরি গোত্রের সদস্যরা চতুর্থবারের মতো ব্রিটিশ পতাকা স্তম্ভ কেটে ফেলে এবং বসতি স্থাপনকারীদের কোরোরারেকা, নিউজিল্যান্ড থেকে বিতাড়িত করে।
  • ১৮৪৮ – লুই-হিপোলিট লাফন্টেইন এবং রবার্ট বাল্ডউইন দায়িত্বশীল সরকার ব্যবস্থার অধীনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কানাডা প্রদেশের প্রথম প্রধানমন্ত্রী হন।
  • ১৮৫১ – ভেনিসে জুসেপ্পে ভার্দির অপেরা রিগোলেত্তো প্রথম মঞ্চস্থ হয়।
  • ১৮৬১ – আমেরিকান গৃহযুদ্ধ: কনফেডারেট স্টেটসের সংবিধান গৃহীত হয়।
  • ১৮৬৪ – ইংল্যান্ডের শেফিল্ডে ভয়াবহ বন্যায় ২৩৮ জন নিহত হয়।
  • ১৮৭২ – ব্রিটেনের অন্যতম সমৃদ্ধ কয়লা উৎসের উপর অবস্থিত সাউথ ওয়েলসের সেভেন সিস্টার্স কোলিয়ারি নির্মাণ শুরু হয়।
  • ১৮৭৯ – শো তাই টোকিওর নির্দেশে রিউকিউ রাজ্যের রাজার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন, এর মাধ্যমে রিউকিউ রাজ্যের অবসান ঘটে।
  • ১৮৮৮ – যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ১৮৮৮-এর ভয়াবহ তুষারঝড় শুরু হয়, এতে বাণিজ্য বন্ধ হয়ে যায় এবং ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়।
  • ১৮৯২ – সেন্ট-জার্মেইন বোমা হামলার মাধ্যমে ফ্রান্সে আতায়ীর যুগ (১৮৯২-১৮৯৪) শুরু হয়।
  • ১৯০৬ – কলকাতায় ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল (এনসিই বেঙ্গল) গঠিত হয়। এর সাথেই যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থাপনার সূচনা হয়।
  • ১৯১১ – রোকেয়া সাখাওয়াত হোসেন তার পরলোকগত স্বামীর নামে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন।
  • ১৯১৭ – ব্রিটিশ বাহিনীর বাগদাদ দখল।
  • ১৯১৮ – মস্কো বিপ্লবী রাশিয়ার রাজধানী হয়।
  • ১৯১৯ – ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, বিখ্যাত বাঙালি কৌতুক লেখক।
  • ১৯২০ – আমির ফয়সলের নিজেকে সিরিয়ার রাজা ঘোষণা।
  • ১৯২৭ – নিউ ইয়র্ক সিটিতে স্যামুয়েল রক্সি রোথাফেল রক্সি থিয়েটার উদ্বোধন করেন।
  • ১৯৩৫ – ব্যাংক অব কানাডা চালু হয়।
  • ১৯৩৮ – জার্মান বাহিনী অস্ট্রিয়ায় অনুপ্রবেশ করে।
  • ১৯৪০ – যুদ্ধ পরিস্থিতিতে ব্রিটেনে মাংসের রেশন চালু হয়।
  • ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট লেন্ড-লিজ আইনে স্বাক্ষর করেন, যার মাধ্যমে মিত্রশক্তির কাছে ধারে আমেরিকান যুদ্ধ সামগ্রী পাঠানোর অনুমতি দেওয়া হয়।
  • ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ইম্পেরিয়াল জাপানি নৌবাহিনী উলিথি অ্যাটলে নোঙর করা মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের উপর অপারেশন টান নং ২-এর মাধ্যমে বড় আকারের কামিকাজে হামলার চেষ্টা করে।
  • ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: স্বল্পস্থায়ী জাপানি পুতুল রাষ্ট্র ভিয়েতনাম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৪৬ – আউশভিটস বন্দীশিবিরের প্রথম কমান্ড্যান্ট রুডলফ হ্যোস ব্রিটিশ সেনাদের হাতে ধরা পড়েন।
  • ১৯৪৮ – পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা না দেয়ায় পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট পালিত হয়। পুলিশ ৬৯ জনকে গ্রেপ্তার করে।
  • ১৯৪৯ – বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব বাংলায় রাষ্ট্রভাষা দিবস পালিত হয়।
  • ১৯৪৯ – দৈনিক পাকিস্তান অবজারভার (পরে বাংলাদেশ অবজারভার) প্রকাশিত হয়।
  • ১৯৬৬ – ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্নো সেনাবাহিনীর জেনারেল সুহার্তোর কাছে ব্যাপক ক্ষমতা অর্পণে বাধ্য হন। পরে সুকর্নোকে সরিয়ে সুহার্তো নিজেই প্রেসিডেন্ট হন।
  • ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গ্রিস।
  • ১৯৭৪ – সিসিলির এটনা গিরিশৃঙ্গে অগ্নুৎপাত ঘটে।
  • ১৯৭৭ – হানাফি অবরোধ: তিনটি ইসলামি দেশের রাষ্ট্রদূত আলোচনায় যোগ দেওয়ার পর ওয়াশিংটন ডি.সি.তে হানাফি মুসলিমদের হাতে জিম্মি প্রায় ১৫০ জন জিম্মি মুক্ত হন।
  • ১৯৭৭ – মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করায় ব্রাজিল যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ২৫ বছরের সামরিক চুক্তি বাতিল করে।
  • ১৯৭৮ – উপকূলীয় সড়ক গণহত্যা: ফাতাহ ইসরায়েলি বাস ছিনতাই করলে কমপক্ষে ৩৭ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়, যার ফলে ইসরায়েল অপারেশন লিটানি শুরু করে।
  • ১৯৭৯ – সেন্ট্রাল ট্রিটি অরগানাইজেশন বা সেন্টো থেকে ইরান নিজের নাম প্রত্যাহার করে নেয়।
  • ১৯৮১ – যুগোস্লাভিয়ার অংশ কসোভোর প্রিস্টিনা বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী তাদের প্রদেশের জন্য আরও বেশি রাজনৈতিক অধিকারের দাবিতে বিক্ষোভ করে, যা পরে দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়।
  • ১৯৮২ – নরওয়ের গামভিকের কাছে বারেন্টস সাগরে উইডেরো ফ্লাইট ৯৩৩ বিধ্বস্ত হলে ১৫ জন নিহত হয়।
  • ১৯৮৩ – বব হক অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
  • ১৯৮৫ – মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন, যার ফলে তিনি সোভিয়েত ইউনিয়নের কার্যত এবং শেষ রাষ্ট্রপ্রধান হন।
  • ১৯৯০ – লিথুয়ানিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৯৯০ – প্যাট্রিসিও এইলউইন ১৯৭০ সালের পর প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত চিলির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
  • ১৯৯২ – পাঞ্জাবে শিখ জঙ্গীদের হাতে ১৭ হিন্দু শ্রমিক নিহত।
  • ১৯৯৪ – এদুয়ার্দো ফ্রেই চিলির প্রেসিডেন্ট নির্বাচিত।
  • ১৯৯৯ – ইনফোসিস প্রথম ভারতীয় তথ্য প্রযুক্তি কোম্পানি হিসাবে নাসডাক স্টক মার্কেটে অন্তর্ভুক্ত হয়।
  • ২০০০ – ইউক্রেনে কয়লা খনিতে বিস্ফোরণে ৮১ শ্রমিক নিহত।
  • ২০০৩ – হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
  • ২০০৪ – স্পেনের রাজধানী মাদ্রিদে তিনটি স্টেশনে ১০টি বোমা বিস্ফোরণে ১৯১ জন নিহত এবং দুই হাজারের বেশি আহত হয়।
  • ২০০৬ – মিশেল বাশেলে চিলির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হন।
  • ২০০৬ – হেগে অবস্থিত জাতিসংঘের কারাগারে বলকানের কসাই হিসেবে খ্যাত ৬৩ বছর বয়সী স্লোবোদান মিলোসেভিচ পরলোকগমন করেন।
  • ২০০৮ – স্পেস শাটল এন্ডেভার এসটিএস-১২৩ মিশনে জাপানি কিবো মডিউলের প্রথম অংশ নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়।
  • ২০০৯ – উইনেনডেন স্কুলে বন্দুকধারীর হামলা: সাবেক শিক্ষার্থী টিম ক্রেচমার আত্মহত্যা করার আগে ১৫ জনকে হত্যা করে এবং ৯ জনকে আহত করে, যার ফলে জার্মানিতে অস্ত্র নিয়ন্ত্রণ কঠোর করা হয়।
  • ২০১০ – অর্থনীতিবিদ ও ব্যবসায়ী সেবাস্তিয়ান পিনেরা চিলির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। অনুষ্ঠান চলাকালে মধ্য চিলিতে ২০১০ পিচিলেমু ভূমিকম্পের পরাঘাত আঘাত হানে।
  • ২০১১ – জাপানের সেন্দাইয়ের ১৩০ কিলোমিটার পূর্বে ৯.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে সৃষ্ট সুনামিতে হাজার হাজার মানুষ নিহত হয়। এই ঘটনায় ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক দুর্ঘটনাও ঘটে।
  • ২০১২ – একজন মার্কিন সেনা আফগানিস্তানের কান্দাহারের কাছে পানজওয়াই জেলায় ১৬ জন বেসামরিক নাগরিককে হত্যা করে।
  • ২০১৫ – মার্কিন-কিউবা সরাসরি টেলিযোগাযোগ প্রতিষ্ঠিত।
  • ২০১৮ – ইরানের শাহরে কর্দের কাছে জাগ্রোস পর্বতমালায় বোম্বারডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়।
  • ২০২০ – বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ মহামারি ঘোষণা করে।
  • ২০২১ – মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১.৯ ট্রিলিয়ন ডলারের আমেরিকান রেসকিউ প্ল্যান আইনে স্বাক্ষর করেন।
  • ২০২৩ – মিয়ানমারের শান রাজ্যে পিনলাউং গণহত্যায় বার্মিজ সামরিক বাহিনী ৩ জন বৌদ্ধ ভিক্ষু সহ কমপক্ষে ৩০ জন গ্রামবাসীকে হত্যা করে।
  • ২০২৪ – ভারতে দেশজুড়ে নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯ সংক্ষেপে সিএএ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে লাগু হল।

মৃত্যু

[সম্পাদনা]
  • ১৭৫৯ - ইংরেজ জেনারেল জন ফোর্বস।
  • ১৮০৯ - ইংরেজ নাট্যকার ও কবি হান্না কাউলি।
  • ১৮৭৩- শের আলী, তিনিই একমাত্র ব্যক্তি যিনি ভারতের ইংরেজ গভর্নর জেনারেল তথা বড়লাটকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন।
  • ১৮৯৪ - রাজকৃষ্ণ রায় বিশিষ্ট নাট্যকার ও ঔপন্যাসিক।(জ.২১/১০/১৮৪৯)
  • ১৯৩১ - জার্মান চিত্রপরিচালক ফ্রিডখি সুর্নাউ।
  • ১৯৫৫ - নোবেল বিজয়ী স্কটিশ অণুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং।(জ.১৮৮১)
  • ১৯৯১ - ভাষা আন্দোলনের অন্যতম নেতা অধ্যক্ষ আবুল কাশেম।জ. ১৯২০
  • ২০০৬ - হেগ অবস্থিত জাতিসংঘের কারাগারে বলকানের কসাই হিসেবে খ্যাত ৬৩ বছর বয়সী স্লোবোদান মিলোসেভিচের মৃত্যু হয়।
  • ২০২০ - সন্তু মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। (জ.১৯৫১)

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

বিশ্ব প্লাম্বিং দিবস