৯ এপ্রিল
অবয়ব
| << | এপ্রিল | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||
| ২০২৬ | ||||||
৯ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯৯তম (অধিবর্ষে ১০০তম) দিন। বছর শেষ হতে আরো ২৬৬ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ১৯৩ – ইলিরিকামে সেনাবাহিনী কর্তৃক বিশিষ্ট সৈনিক সেপ্টিমিয়াস সেভেরাস সম্রাট হিসেবে ঘোষিত হন।
- ৪৭৫ – বাইজেন্টাইন সম্রাট ব্যাসিলিস্কাস তার সাম্রাজ্যের বিশপদের কাছে একটি বিজ্ঞপ্তি পত্র (এনকিক্লিকন) জারি করেন, যেখানে মনোফিসাইট খ্রিষ্টতাত্ত্বিক অবস্থানকে সমর্থন করা হয়।
- ৫৩৭ – রোম অবরোধ: বাইজেন্টাইন সেনাপতি বেলিসারিয়াস তার প্রতিশ্রুত ১,৬০০ অশ্বারোহী বাহিনীর শক্তিবৃদ্ধি পান, যারা মূলত হুন বা স্লাভ বংশোদ্ভূত ও দক্ষ তীরন্দাজ ছিল।
- ১২৪১ – লিইয়েগনিটয যুদ্ধে মোঙ্গল বাহিনীর পোলিশ এবং জার্মান সৈন্যদের পরাজিত করে।
- ১২৮৮ – মোঙ্গল আক্রমণ: বর্তমান উত্তর ভিয়েতনামের বাক ডাং যুদ্ধে ইউয়ান বাহিনী ত্রান বাহিনীর কাছে পরাজিত হয়।
- ১৩৮৭ – বাইজেন্টাইন শহর থেসালোনিকি উসমানীয়দের কাছে আত্মসমর্পণ করে।
- ১৩৮৮ – সংখ্যায় ১৬:১ অনুপাতে পিছিয়ে থাকা সত্ত্বেও পুরাতন সুইস কনফেডারেসির বাহিনী অস্ট্রিয়ার বিরুদ্ধে ন্যাফেলসের যুদ্ধে বিজয়ী হয়।
- ১৪১৩ – পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
- ১৪৩৮ – ফেরারা কাউন্সিল শুরু হয়, যেখানে কনস্টান্টিনোপলের প্যাট্রিয়ার্ক, আন্তিওখিয়া, আলেকজান্দ্রিয়া ও জেরুজালেমের প্যাট্রিয়ার্কদের প্রতিনিধি এবং পোপ চতুর্থ ইউজিন উপস্থিত ছিলেন।
- ১৪৪০ – ক্রিস্টোফার ডেনমার্কের রাজা হন।
- ১৪৫৪ – উত্তর ইতালির নগর-রাষ্ট্রগুলোর মধ্যে প্রায় ৫০ বছরের জন্য ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করে লোদি চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৪৮৩ – প্রথম এডওয়ার্ড চতুর্থ এডওয়ার্ডকে ইংল্যান্ডের পরবর্তী রাজা হিসেবে নির্বাচিত করেন।
- ১৫১১ – শাহকুলু বিদ্রোহে শাহকুলুর নেতৃত্বে পুনর্বাসিত শিয়া মুসলিমরা উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে।
- ১৬০৯ – আশি বছরের যুদ্ধ স্পেন এবং ডাচ প্রজাতন্ত্র এন্টওয়ার্প এর চুক্তি স্বাক্ষর মাধ্যমে যুদ্ধবিরতির শুরু করে।
- ১৬৮২ – রবার্ট ক্যাভেলিয়ার দে লা সাল মিসিসিপি নদীর মোহনা আবিষ্কার করেন, ফ্রান্সের জন্য দাবি করেন এবং এর নাম দেন লুইজিয়ানা।
- ১৭৫৬ – নবাব সিরাজ-উদ-দৌলা বা মির্জা মুহাম্মাদ সিরাজ-উদ-দৌলা রাজ্যভার গ্রহণ করেন।
- ১৭৮৩ – টিপু সুলতান ব্রিটিশদের কাছ থেকে বেন্দোর দখল করে নেন।
- ১৭৮৪ – প্যারিস চুক্তি গ্রেট ব্রিটেনের রাজা তৃতীয় জর্জ কর্তৃক অনুমোদিত হয়, যার মাধ্যমে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ সমাপ্ত হয়।
- ১৮৬০ – এদুয়ার-লিওঁ স্কট দ্য মার্টিনভিল তার ফোনোটোগ্রাফ যন্ত্রে মানুষের কণ্ঠের প্রথম পরিচিত শ্রবণযোগ্য রেকর্ডিং করেন।
- ১৮৬৫ – আমেরিকার গৃহযুদ্ধ: রবার্ট ই. লি অ্যাপোম্যাটক্স কোর্ট হাউসে ইউলিসিস এস. গ্রান্টের কাছে উত্তর ভার্জিনিয়ার বাহিনী (২৬,৭৬৫ সৈন্য) সমর্পণ করেন, যা কার্যত যুদ্ধের সমাপ্তি ঘটায়।
- ১৮৭২ – স্যামুয়েল আর পার্সি গুঁড়ো দুধ প্যাটেন্ট করে।
- ১৯০৯ – মার্কিন কংগ্রেস পেইন-অলড্রিচ শুল্ক আইন পাস করে।
- ১৯১৭ – প্রথম বিশ্বযুদ্ধ: আরাসের যুদ্ধ শুরু হয়, যেখানে কানাডিয়ান কর্পস ভিমি রিজে ব্যাপক আক্রমণ চালায়।
- ১৯১৮ – লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধ: লিসের যুদ্ধে পর্তুগিজ অভিযাত্রী বাহিনী ফ্ল্যান্ডার্সে জার্মান বাহিনীর বসন্তকালীন আক্রমণে বিধ্বস্ত হয়।
- ১৯২৮ – তুরস্কে ইসলাম রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি লাভ করে।
- ১৯৩৭ – কামিকাজে বিমানটি লন্ডনের ক্রয়ডন বিমানবন্দরে পৌঁছায়। এটি ইউরোপে উড়ে আসা প্রথম জাপানে নির্মিত বিমান।
- ১৯৩৯ – আফ্রিকান-আমেরিকান গায়িকা ম্যারিয়ান অ্যান্ডারসন ডটার্স অব দ্য আমেরিকান রেভোলিউশন কর্তৃক কনস্টিটিউশন হল ব্যবহারে বাধাপ্রাপ্ত হওয়ার পর লিংকন মেমোরিয়ালে সঙ্গীত পরিবেশন করেন।
- ১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘অপারেশন ওয়েসেরুবুং’ জার্মানিরা ডেনমার্ক ও নরওয়ে আক্রমণ করে।
- ১৯৪০ – ভিডকুন কুইসলিং নরওয়েতে ক্ষমতা দখল করেন।
- ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: বাটানের যুদ্ধ শেষ হয় এবং বাটান ডেথ মার্চ শুরু হয়।
- ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপানের ১ম বিমান বহর কর্তৃক ভারত মহাসাগরে অভিযানে ব্রিটিশ বিমানবাহী রণতরী এইচএমএস হার্মিস এবং অস্ট্রেলীয় ডেস্ট্রয়ার এইচএমএএস ভ্যাম্পায়ার ডুবে যায়।
- ১৯৪৫ – মার্কিন যুক্তরাষ্ট্রে আণবিক শক্তি কমিশন গঠন করা হয়।
- ১৯৪৫ – লুথেরান যাজক ও নাৎসি বিরোধী ভিন্নমতাবলম্বী ডিট্রিখ বনহোফার নাৎসি শাসন কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জার্মান ভারী ক্রুজার অ্যাডমিরাল শিয়ার রয়্যাল এয়ার ফোর্স কর্তৃক ডুবিয়ে দেওয়া হয়।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: পূর্ব প্রুশিয়ায় কনিগসবার্গের যুদ্ধ শেষ হয়।
- ১৯৪৬ – তেল আবিব ও জাফায় প্রায় ৫০০ ডাক কর্মী ধর্মঘটে যান।
- ১৯৪৭ – গ্লেজিয়ার-হিগিন্স-উডওয়ার্ড টর্নেডো টেক্সাস, ওকলাহোমা ও কানসাসে ১৮১ জনকে হত্যা করে এবং ৯৭০ জনকে আহত করে।
- ১৯৪৭ – প্রথম আন্তঃজাতিগত ফ্রিডম রাইড জার্নি অব রিকনসিলিয়েশন দক্ষিণ যুক্তরাষ্ট্রের উচ্চাঞ্চলের মধ্য দিয়ে জিম ক্রো আইন লঙ্ঘন করে শুরু হয়।
- ১৯৪৭ – কর্ফু চ্যানেল ঘটনা সম্পর্কিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২২ গৃহীত হয়।
- ১৯৪৮ – বায়তুল মোকাদ্দাসারের পশ্চিমাঞ্চলে অবস্থিত দিরইয়াসিন গ্রামে ইহুদীবাদী ইসরাইলীরা ব্যাপক গণহত্যা চালায়।
- ১৯৪৮ – হোর্হে এলিয়েসার গাইতানের হত্যাকাণ্ড বোগোতায় সহিংস দাঙ্গা (বোগোতাজো) উস্কে দেয় এবং কলম্বিয়ায় পরবর্তী দশ বছরের সহিংসতা লা ভায়োলেন্সিয়া শুরু করে।
- ১৯৫২ – উগো বালিভিয়ানের সরকার বলিভীয় জাতীয় বিপ্লবের মাধ্যমে উৎখাত হয়, যা ভূমি সংস্কার, সর্বজনীন ভোটাধিকার এবং টিন খনির জাতীয়করণ শুরু করে।
- ১৯৫২ – জাপান এয়ার লাইন্স ফ্লাইট ৩০১ জাপানের ইজু ওশিমার মাউন্ট মিহারায় বিধ্বস্ত হয়, এতে ৩৭ জন নিহত হন।
- ১৯৫৭ – সুয়েজখাল সব ধরনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হয়।
- ১৯৫৯ – প্রজেক্ট মার্কারি: নাসা মার্কারি সেভেন নামে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সাত নভোচারী নির্বাচনের ঘোষণা দেয়।
- ১৯৬০ – দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী এবং বর্ণবাদের স্থপতি ড. হেনড্রিক ফেরউর্ড জোহানেসবার্গে শ্বেতাঙ্গ কৃষক ডেভিড প্র্যাটের হত্যা প্রচেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে যান।
- ১৯৬৫ – ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত যুদ্ধ শুরু হয়।
- ১৯৬৭ – প্রথম বোয়িং ৭৩৭ (১০০ সিরিজ) তার প্রথম উড্ডয়ন সম্পন্ন করে।
- ১৯৬৯ – প্রথম ব্রিটিশ-নির্মিত কনকর্ড ০০২ ফিলটন থেকে আরএএফ ফেয়ারফোর্ডে ব্রায়ান ট্রাবশকে পরীক্ষামূলক পাইলট হিসেবে নিয়ে প্রথম উড্ডয়ন করে।
- ১৯৭৪ – দিল্লিতে বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠকে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দীকে প্রত্যর্পণের চুক্তি সাক্ষরিত হয়।
- ১৯৮০ – ইরাকের সাদ্দাম হোসেনের শাসনামলে দার্শনিক মুহাম্মদ বাকির আল-সদর এবং তার বোন বিনত আল-হুদা তিন দিনের নির্যাতনের পর নিহত হন।
- ১৯৮১ – মার্কিন নৌবাহিনীর পারমাণবিক ডুবোজাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটন জাপানি পণ্যবাহী জাহাজ নিশো মারু-র সাথে সংঘর্ষে জাহাজটি ডুবে যায় এবং দুই জাপানি নাবিক নিহত হন।
- ১৯৮৯ – তিবিলিসি গণহত্যা: তিবিলিসিতে জর্জিয়ার স্বাধীনতা পুনরুদ্ধারের দাবিতে সোভিয়েত বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ ও অনশন সোভিয়েত সেনাবাহিনী কর্তৃক ছত্রভঙ্গ করা হয়, এতে ২০ জন নিহত এবং শত শত আহত হন।
- ১৯৯০ – উত্তর আয়ারল্যান্ডের কাউন্টি ডাউনে আইআরএ বোমা হামলায় আলস্টার ডিফেন্স রেজিমেন্টের তিন সদস্য নিহত হন।
- ১৯৯০ – ম্যাকেঞ্জি উপত্যকায় ১,৮০,০০০ বর্গকিলোমিটারের জন্য সাহতু দেনে ও মেটিস বিস্তৃত ভূমি দাবি চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৯০ – গ্যাডসডেন, আলাবামার উপর আকাশে একটি এমব্রায়ার ইএমবি ১২০ ব্রাজিলিয়া এবং একটি সেসনা ১৭২ বিমানের মধ্যে সংঘর্ষে সেসনার দুই আরোহী নিহত হন।
- ১৯৯১ – জর্জিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়।
- ১৯৯২ – মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত প্রাক্তন পানামার স্বৈরশাসক ম্যানুয়েল নোরিয়েগাকে মাদক ও চাঁদাবাজির অভিযোগে দোষী সাব্যস্ত করে এবং ৩০ বছরের কারাদণ্ড দেয়।
- ১৯৯৪ – মহাকাশ যান কর্মসূচি: স্পেস শাটল এন্ডেভার এসটিএস-৫৯ মিশনে উৎক্ষেপণ করা হয়।
- ১৯৯৭ – বাংলাদেশ ক্রিকেট দল আই সি সি ট্রফিতে স্কটল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।
- ১৯৯৮ – সৌদি আরবে হজ্বের শেষ দিনে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৫০ জন মুসল্লি নিহত।
- ২০০৩ – ইরাক যুদ্ধ: বাগদাদের যুদ্ধে বাগদাদ আমেরিকান বাহিনীর দখলে চলে যায়।
- ২০০৯ – তিবিলিসিতে, জর্জিয়ায় ৬০,০০০ পর্যন্ত মানুষ মিখাইল সাকাশভিলির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে।
- ২০১১ – নেদারল্যান্ডসের আলফেন আন ডেন রাইনে একটি শপিং মলে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ ছয় জন নিহত এবং ১৭ জন আহত হন।
- ২০১৩ – ইরানে ৬.১ মাত্রার ভূমিকম্পে ৩২ জন নিহত এবং ৮৫০ জনের বেশি আহত হন।
- ২০১৩ – সার্বিয়ার ভেলিকা ইভানচা গ্রামে এক ব্যক্তির এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও তিন জন আহত হন।
- ২০১৪ – পেনসিলভানিয়ার মারিসভিলের ফ্র্যাঙ্কলিন আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ে এক ছাত্রের ছুরিকাঘাতে ২০ জন আহত হয়।
- ২০১৭ – মিশরের তানতা ও আলেকজান্দ্রিয়ায় কিবতীয় গির্জায় পাম সানডে গির্জায় বোমা হামলা ঘটে।
- ২০২০ – বাইকনুর কসমোড্রোম থেকে সয়ুজ এমএস-১৬ উৎক্ষেপণ করা হয়, যা অভিযান ৬২/৬৩ ক্রুদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যায়।
- ২০২১ – মিয়ানমারের সামরিক বাহিনী ও নিরাপত্তা বাহিনী বাগো গণহত্যা সংঘটিত করে, যেখানে কমপক্ষে ৮২ জন বেসামরিক নাগরিক নিহত হন।
- ২০২১ – বাইকনুর কসমোড্রোম থেকে সয়ুজ এমএস-১৮ উৎক্ষেপণ করা হয়, যা অভিযান ৬৪ ক্রুদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যায়।
জন্ম
[সম্পাদনা]- ১২৮৭ - ইংল্যান্ডের রাজা চতুর্থ এডওয়ার্ড।
- ১৮০৬ - ইসাম্বারড কিংডম ব্রুনেল, তিনি ছিলেন ইংরেজ প্রকৌশলী ও ক্লিফটন সাসপেনশন ব্রিজ পরিকল্পক।
- ১৮২১ - ফরাসী কবি শার্ল বোদলেয়ার।
- ১৮৩০ - এয়াড্বেয়ারড মুয়ব্রিডগে, তিনি ছিলেন ইংরেজ ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার।
- ১৮৩৫ - বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপল্ড।
- ১৮৬৫ - এরিক লুডেন্ডোরফ, তিনি ছিলেন জার্মান জেনারেল ও রাজনীতিবিদ।
- ১৮৬৭ - ক্রিস ওয়াটসন, তিনি ছিলেন চিলির বংশোদ্ভূত অস্ট্রেলীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৩য় প্রধানমন্ত্রী।
- ১৮৭২ - লিও বলুম, তিনি ছিলেন ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
- ১৮৮২ - ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবক মহিমচন্দ্র দাশগুপ্ত।(মৃ.১৯৩৮)
- ১৮৯৩ - রাহুল সাংকৃত্যায়ন ভারতের সুপণ্ডিত ও স্বনামধন্য পর্যটক।(মৃ.১৪/০৪/১৯৬৩)
- ১৯০১ - পল উইলিয়ামস, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও পরিচালক।
- ১৯২৫ - রোকনুজ্জামান খান বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিকে ও সাংবাদিক । (মৃ.০৩/১২/১৯৯১)
- ১৯২৬ - হিউ হেফ্নার, মার্কিন প্রকাশক, এবং প্লেবয় পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক।
- ১৯৩৮ - ভিক্টর চেরনোম্যরডিন, তিনি ছিলেন রাশিয়ান ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৩০ তম প্রধানমন্ত্রী।
- ১৯৪৮ - জয়া বচ্চন, তিনি ভারতীয় অভিনেত্রী ও রাজনীতিবিদ।
- ১৯৫৩ - ভবানীপ্রসাদ মজুমদার, ভারতীয় বাঙালি কবি ও ছড়াকার (মৃ.২০২৪)
- ১৯৫৭ - সেভে বালেস্টেরস, তিনি ছিলেন স্প্যানিশ গল্ফ খেলোয়াড় ও স্থপতি।
- ১৯৬৬ - সিনথিয়া নিক্সন, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
- ১৯৭৫ - রবি ফাওলার, তিনি সাবেক ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
- ১৯৮৫ - আন্তোনিও নকেরিনো, তিনি ইতালিয়ান ফুটবলার।
মৃত্যু
[সম্পাদনা]- ০৫৮৫ - সম্রাট জিমু, তিনি ছিলেন জাপানি সম্রাট।
- ০৪৯১ - যেনো, তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।
- ১৫৫৩ - ফ্রাঁসোয়া রাবলে, তিনি ছিলেন ফরাসি সন্ন্যাসী ও পণ্ডিত।
- ১৫৫৭ - মিকায়েল আগ্রিকলা, তিনি ছিলেন ফিনিশ যাজক ও পণ্ডিত।
- ১৬২৬ - ফ্রান্সিস বেকন, ইংরেজ দার্শনিক।
- ১৭৫৪ - ক্রিস্টিয়ান উলফের, তিনি ছিলেন জার্মান দার্শনিক ও শিক্ষাবিদ।
- ১৭৫৬ - নবাব আলীবর্দী খাঁ, তিনি ছিলেন বাংলা, বিহার, ওড়িশার নবাব।
- ১৮৮২ - ডান্টে গ্যাব্রিয়েল রসেটি, তিনি ছিলেন ইংরেজ চিত্রশিল্পী, চিত্রকর ও কবি।
- ১৮৮৯ - মাইকেল ইউজিনে শেভরেউল, তিনি ছিলেন ফরাসি রসায়নবিদ ও শিক্ষাবিদ।
- ১৯৩৬ - ফেরডিনান্ড টনিয়েস, তিনি ছিলেন জার্মান সমাজবিজ্ঞানী ও দার্শনিক।
- ১৯৪৫ - ডিয়েট্রিখ বোনহোফের, তিনি ছিলেন জার্মান যাজক ও ধর্মতত্ত্ববিদ।
- ১৯৪৫ - উইলহেম কানারিস, তিনি ছিলেন জার্মান নৌসেনাপতি।
- ১৯৫৯ - ফ্র্যাংক লয়েড রাইট, তিনি ছিলেন আমেরিকান স্থপতি, ইন্টেরিওর ডিজাইনার, লেখক ও শিক্ষক।
- ১৯৭০ - প্রখ্যাত ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী জ্ঞানেন্দ্রনাথ রায়। (জ.১৮৯৭)
- ১৯৮০ - মোহাম্মদ বাকির আল-সাদর, তিনি ছিলেন ইরাকি দার্শনিক।
- ১৯৯৩ - ইরানের বিখ্যাত শিল্পী ও লেখক সাইয়্যেদ মোর্তজা আয়ুবী শাহাদাত।
- ২০০১ - শাকুর রানা, তিনি ছিলেন পাকিস্তানি আম্পায়ার।
- ২০০৯ - শক্তি সামন্ত, ভারতীয় বাঙালী চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।(জ.১৩/০১/১৯২৬)
- ২০১১ - সিডনি লুমেট, তিনি ছিলেন আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ২০২১ - পবিত্র মুখোপাধ্যায়, বাঙালি কবি। (জ.১৯৪০)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ৯ এপ্রিল সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)