বিষয়বস্তুতে চলুন

১৪ সেপ্টেম্বর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

১৪ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৭তম (অধিবর্ষে ২৫৮তম) দিন। বছর শেষ হতে আরো ১০৮ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ০৭৮৬ - আল হাদির মৃত্যুর পর তার ভাই হারুন অর রশিদ আব্বাসীয় খলিফা নিযুক্ত হন।
  • ১৩৮৯ - ওসমানিয় সৈন্যরা বাল্টিক অঞ্চলের সার্বিয়া অধিগ্রহণ করেন।
  • ১৮০৪ - আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুন ব্যবহার করা হয়।
  • ১৮১২ - রাশিয়ার রাজধানী মস্কোয় পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি ভয়াবহ অগ্নীসংযোগের ঘটনা ঘটে।
  • ১৮৬৭ - কার্ল মার্ক্স দাস কাপিটাল প্রকাশিত হয়।
  • ১৯১৭ - রাশিয়াকে রিপাবলিক ঘোষণা করা হয়।
  • ১৯৪৯ - ড. অ্যাডেনর জার্মানির প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন।
  • ১৯৫৯ - প্রথম মহাশূন্যযান সোভিয়েতের লুনিক-২ চাঁদে অবতরণ করে।
  • ১৯৬০ - 'অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কাউন্ট্রিস' (ওপেক) প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৭৯ - আফগানিস্তানের রাষ্ট্রপতি নূর মোহাম্মদ তারাকি সামরিক অভ্যুত্থানে নিহত হন।
  • ১৯৮২ - লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল নিহত হন।
  • ১৯৮৯ - এফ ডব্লু ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন।
  • ১৯৯৫ -  কলকাতায় পাতাল রেল চালু হয়।
  • ২০০০ - মাইক্রোসফট উইন্ডোজ এমই ( ME) বাজারে ছাড়ে।
  • ২০০৩ - ইউরোপীয় ইউনিয়নে এস্তোনিয়ার অন্তর্ভুক্তি অনুমোদিত হয়।

মৃত্যু

[সম্পাদনা]
  • ১৩২১ - দান্তে আলিগিয়েরি, ইতালিয় কবি।
  • ১৬৩৮ - জন হার্ভার্ড, ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান মন্ত্রী ও সমাজসেবী।
  • ১৭১২ - জিওভান্নি ডোমেনিকো ক্যাসিনি, ইতালীয় ফরাসি গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও প্রকৌশলী।
  • ১৮৫১ - জেমস ফেনিমরে কুপার, আমেরিকান সৈন্য ও লেখক।
  • ১৯০১ - উইলিয়াম ম্যাকিন্‌লি, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি। (জ. ১৮৪৩)
  • ১৯১৬ - হোসে এচেগারাই, নোবেল পুরস্কার বিজয়ী স্প্যানিশ প্রকৌশলী, গণিতবিদ ও নাট্যকার।
  • ১৯২৭ - ইসাডোরা ডানকান, খ্যাতনাম্নী মার্কিন নৃত্যশিল্পী।(জ.১৮৭৭)
  • ১৯৩৭ - থমাস গেরিজ মাশারেক, অস্ট্রীয়-চেক রাজনীতিবিদ, সমাজকর্মী, দার্শনিক ও চেকোস্লোভাকিয়ার প্রথম রাষ্ট্রপতি।
  • ১৯৪০ - নীরদাকান্ত লাহিড়ী চৌধুরী, খ্যাতনামা সেতারবাদক। (জ.১৯০০)
  • ১৯৭০ - রুডলফ করেনাপ, জার্মান দার্শনিক।
  • ১৯৭১ - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক। (জ.২৩/০৮/ ১৮৯৮)
  • ১৯৭৪ - ওয়ারেন হুল, আমেরিকান অভিনেতা ও গায়ক।
  • ১৯৭৫ -নরেন্দ্রনাথ মিত্র, বাংলা ভাষার অন্যতম ঔপন্যাসিক ও গল্পলেখক।(জ.৩০/০১/১৯১৬)
  • ১৯৭৯ - নূর মোহাম্মদ তারাকি, আফগান সাংবাদিক, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
  • ১৯৮২ - বাসির গামায়েল, লেবাননের রাষ্ট্রপতি।
  • ১৯৮৪ - জ্যানেট গেনর, মার্কিন অভিনেত্রী ও চিত্রশিল্পী। (জ. ১৯০৬)
  • ২০০৫ - ভ্লাদিমির ভল্কঅফ, ফরাসি লেখক।
  • ২০১২ - ডন বিননি, নিউজিল্যান্ড চিত্রশিল্পী।
  • ২০২০ - বাংলাদেশের বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু।
  • ২০২০ - মহিউদ্দিন বাহার, বাংলাদেশী টেলিভিশন ব্যক্তিত্ব অভিনেতা ও সরকারি কর্মকর্তা।

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]