১২ জুলাই
অবয়ব
| << | জুলাই | >> | ||||
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | |
| ২০২৬ | ||||||
১২ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৩তম (অধিবর্ষে ১৯৪তম) দিন। বছর শেষ হতে আরো ১৭২ দিন বাকি রয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৭০ – টাইটাসের সৈন্যবাহিনী ছয় মাস অবরোধের পর জেরুজালেমের প্রাচীর আক্রমণ করে। তিন দিন পর তারা প্রাচীর ভেদ করে দ্বিতীয় মন্দির ধ্বংস করে।
- ৫২৬ – পোপ প্রথম জনের মৃত্যুর পর পোপ চতুর্থ ফেলিক্স নির্বাচিত হন।
- ৭১১ – তারেক বিন যিয়াদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করে।
- ৮১৩ – পঞ্চম লিও আর্মেনীয় বাইজেন্টাইন সম্রাট হিসেবে অভিষিক্ত হন, এর আগে তিনি সম্রাট প্রথম মাইকেল রাঙ্গাবেকে পদত্যাগে বাধ্য করেন।
- ৯২৭ – স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় কনস্টানটাইন, ডেহুবার্থের রাজা হাইওয়েল ডা, বামবুর্গের প্রথম ইলড্রেড এবং কামব্রিয়ানদের রাজা ওয়াইন আপ ডিফনওয়াল ইংল্যান্ডের রাজা অ্যাথেলস্ট্যানের আধিপত্য মেনে নেন, যার ফলে উত্তরে সাত বছরের শান্তি স্থাপিত হয়।
- ১০৯৬ – পিটার দি হারমিট এর অধীনস্থ একদল ক্রুসেডার বুলগেরীয়ার সোফিয়ায় পৌছায়। তারা এখানে আর একটি দলের সাথে যোগ দিয়ে কন্সটান্টিনোপলের (ইস্তাম্বুল) দিকে রওনা দেয়।
- ১১০৯ – ক্রুসেডাররা ত্রিপোলি নগরী দখল করে।
- ১১৯১ – তৃতীয় ক্রুসেড: সালাদিনের সৈন্যদল ফিলিপ অগাস্টাসের কাছে আত্মসমর্পণ করে, দুই বছরব্যাপী একর অবরোধের অবসান ঘটে।
- ১২৩৩ – ক্রুসেডার নৌ-সেনারা মিশরের ঐতিহাসিক আলেক্সান্দার বন্দরটি অবরোধ করে।
- ১৩৩৫ – পোপ দ্বাদশ বেনেডিক্ট সিস্টারশিয়ান অর্ডার সংস্কারের জন্য ফুলজেন্স সিকুত স্টেলা মাতুতিনা নামে পোপীয় বুল জারি করেন।
- ১৪৪২ – আলফনসো নেপলসের রাজা হন।
- ১৪৫০ – জ্যাক কেড পালানোর সময় নিহত হন, এর মাধ্যমে জ্যাক কেডের বিদ্রোহের অবসান ঘটে।
- ১৪৭০ – উসমানীয়রা ইউবোয়া দখল করে।
- ১৪৮৮ – জোসন রাজবংশের কর্মকর্তা ছোয়ে বু চীনে জাহাজডুবির পর কয়েক মাস পর কোরিয়ায় ফিরে আসেন।
- ১৪৯৩ – হার্টম্যান শেডেলের নুরেমবার্গ ক্রনিকল প্রকাশিত হয়, যা প্রাথমিক মুদ্রিত বইগুলোর মধ্যে অন্যতম।
- ১৫২৭ – লে কুং হোয়াং সিংহাসন মাক ডাং ডুং-এর কাছে হস্তান্তর করেন, এর মাধ্যমে লে রাজবংশের অবসান ও মাক রাজবংশের সূচনা হয়।
- ১৫৪৩ – ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ষষ্ঠবারের মতো বিয়ে করেন।
- ১৫৬২ – ফ্রে দিয়েগো দে লান্দা, ইউকাতানের বিশপ হিসেবে ভারপ্রাপ্ত অবস্থায় মায়া সভ্যতার পবিত্র মূর্তি ও বই পুড়িয়ে ফেলেন।
- ১৫৭৬ – রাজমহলের যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধের পর বাংলা সালতানাতের পতন হয়।
- ১৫৮০ – স্লাভিক ভাষায় বাইবেল প্রকাশিত হয়।
- ১৬৭৪ – শিবাজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি করেন।
- ১৬৯১ – অগ্রিমের যুদ্ধ: ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের বাহিনী আয়ারল্যান্ডে নির্ণায়ক বিজয় লাভ করে।
- ১৭০০ – গ্রিনল্যান্ড গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।
- ১৭৭৬ – ক্যাপ্টেন জেমস কুক তার তৃতীয় সমুদ্রযাত্রা শুরু করেন।
- ১৭৮৯ – ফ্রান্সের অর্থমন্ত্রী জাক নেকারের বরখাস্তের প্রতিক্রিয়ায় উগ্র সাংবাদিক কামিল দেমুলাঁ বক্তৃতা দেন, যা দুই দিন পর বাস্তিল দুর্গের পতনের দিকে নিয়ে যায়।
- ১৭৯০ – ফ্রান্সে জাতীয় গণপরিষদ কর্তৃক যাজকদের নাগরিক সংবিধান পাস হয়।
- ১৭৯৯ – রঞ্জিত সিং লাহোর জয় করে পাঞ্জাবের মহারাজা হন।
- ১৮০১ – দ্বিতীয় আলজেসিরাসের যুদ্ধে ব্রিটিশ জাহাজ স্পেনীয় ও ফরাসি জাহাজের ব্যাপক ক্ষতি করে।
- ১৮০৬ – নেপোলিয়নের চাপে বাভারিয়া, বাডেন, ভুর্টেমবার্গ ও তেরোটি ক্ষুদ্র রাজ্য পবিত্র রোমান সাম্রাজ্য ত্যাগ করে রাইন কনফেডারেশন গঠন করে।
- ১৮১২ – আমেরিকার উত্তর-পশ্চিম বাহিনী বর্তমান উইন্ডসর, অন্টারিওর উচ্চ কানাডীয় বসতি স্বল্প সময়ের জন্য দখল করে।
- ১৮২৩ – কলকাতা থেকে ভারতের প্রথম নির্মিত বাষ্পচালিত জাহাজ ‘ডায়ানা’ -র যাত্রা শুরু।
- ১৮৪৭ – নিউ ব্রান্সউইকের উডস্টকে ক্যাথলিক ও অরেঞ্জ অর্ডারের সদস্যদের মধ্যে দাঙ্গায় দশজন পর্যন্ত নিহত হন।
- ১৮৬২ – মার্কিন কংগ্রেস কর্তৃক মেডেল অফ অনার অনুমোদিত হয়।
- ১৮৭৮ – ব্রিটেন সাইপ্রাস দখল করে।
- ১৯১২ – আমেরিকায় প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
- ১৯১৩ – সার্বীয় বাহিনী বুলগেরীয় শহর ভিডিন অবরোধ শুরু করে; যুদ্ধ শেষ হলে অবরোধ তুলে নেওয়া হয়।
- ১৯১৩ – বেইয়াং সরকারের বিরুদ্ধে দ্বিতীয় বিপ্লব শুরু হয়, যখন লি লিয়েজুন জিয়াংশিকে চীন প্রজাতন্ত্র থেকে স্বাধীন ঘোষণা করেন।
- ১৯১৭ – বিসবি নির্বাসন সংঘটিত হয়, যখন স্বেচ্ছাসেবী বাহিনী অ্যারিজোনার বিসবি থেকে প্রায় ১,৩০০ ধর্মঘটী খনি শ্রমিককে অপহরণ ও নির্বাসিত করে।
- ১৯১৮ – ইম্পেরিয়াল জাপানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ কাওয়াচি হনশুর পশ্চিমে শুনানে বিস্ফোরিত হয়, এতে কমপক্ষে ৬২১ জন নিহত হন।
- ১৯২০ – কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজফ্ফর আহমদের যুগ্মসম্পাদনায় নবযুগ পত্রিকা প্রকাশিত হয়।
- ১৯২০ – সোভিয়েত–লিথুয়ানিয়ান শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে সোভিয়েত রাশিয়া লিথুয়ানিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।
- ১৯৪০ – ব্রিটেনের নৌ-বাহিনী আলজেরিয়ার ক্যাবিয়ে পোতাশ্রয়ে ভিড় করে বেশ কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয়।
- ১৯৪১ – মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষর।
- ১৯৪১ – মস্কোতে প্রথমবারের মতো জার্মান বাহিনী বোমা বর্ষণ করে।
- ১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: কুর্স্কের যুদ্ধে জার্মান ও সোভিয়েত বাহিনী প্রোখোরোভকার যুদ্ধে লিপ্ত হয়, যা ইতিহাসের বৃহত্তম ট্যাঙ্ক যুদ্ধগুলোর একটি।
- ১৯৪৮ – ইসরায়েলের প্রধানমন্ত্রী দাভিদ বেন-গুরিয়ন লোদ ও রামলা শহর থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের নির্দেশ দেন।
- ১৯৬০ – রুশ সোভিয়েত যুক্তরাষ্ট্রীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রধান ইয়াং পায়োনিয়ার ক্যাম্প অরলিয়োনক প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬১ – ভারতের পুনে শহরে খাদকওয়াসলা ও পানশেত বাঁধ ভেঙে বন্যা হয়, এতে কমপক্ষে দুই হাজার মানুষ নিহত হন।
- ১৯৬১ – চেকোস্লোভাক এয়ারলাইন্স ফ্লাইট ৫১১ মরক্কোর কাসাব্লাঙ্কা–আনফা বিমানবন্দরে বিধ্বস্ত হয়, এতে ৭২ জন নিহত হন।
- ১৯৬৩ – ইংল্যান্ডের গর্টনে ১৬ বছর বয়সী পলিন রিড নিখোঁজ হন, যিনি মুরস হত্যাকাণ্ডের প্রথম শিকার।
- ১৯৬৭ – নিউ জার্সির নেওয়ার্কে দাঙ্গা শুরু হয়।
- ১৯৭১ – অস্ট্রেলীয় আদিবাসী পতাকা প্রথমবার উত্তোলিত হয়।
- ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় তাঞ্জানিয়া।
- ১৯৭৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্সোনেল রেকর্ডস সেন্টারের ষষ্ঠ তলা আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
- ১৯৭৫ – ব্রিটেনে নগ্ন দৌড়ের ঘটনা দেখা দেয়।
- ১৯৭৫ – ব্রিটিশ কমনওয়েলথের রাগবির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
- ১৯৭৫ – সাও টোমে ও প্রিন্সিপে পর্তুগাল থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৭৯ – দ্বীপরাষ্ট্র কিরিবাতি যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।
- ১৯৯০ – রাশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বরিস ইয়েলৎসিন কম্যুনিস্ট পার্টি থেকে পদত্যাগ করেন।
- ১৯৯১ – সকালে হংকংএর ছিডে বিমান বন্দরে হংকং এর ইতিহাসে সবচেয়ে বড় টাকা ছিনতাই ঘটনা ঘটে।
- ১৯৯৩ – জাপানের উত্তরাঞ্চলের ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে ১৯৬ জন মারা যান।
- ১৯৯৫ – চীনা ভূমিকম্পবিদরা ১৯৯৫ মিয়ানমার–চীন ভূমিকম্পের সফল পূর্বাভাস দেন, ফলে হতাহতের সংখ্যা ১১ জনে সীমিত থাকে।
- ১৯৯৮ – আলস্টার ভলান্টিয়ার ফোর্স উত্তর আয়ারল্যান্ডের কাউন্টি অ্যান্ট্রিমের ব্যালিমানিতে একটি বাড়িতে পেট্রোল বোমা হামলা চালায়, এতে কুইন ভ্রাতৃদ্বয় নিহত হন।
- ১৯৯৮ – ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে। ম্যাচটি সারা বিশ্বে ১,৭০০ কোটি লোক প্রত্যক্ষ করে।
- ২০০০ – একটি গাড়ি বোমা হামলায় স্পেনের মাদৃদে নয় জন ব্যক্তি আহত হন। এজন্য বাস্ক বিচ্ছিন্নতাবাদী দল ETA কে দায়ী করা হয়।
- ২০০১ – মহাকাশ যান কর্মসূচি: স্পেস শাটল আটলান্টিস এসটিএস-১০৪ মিশনে কোয়েস্ট জয়েন্ট এয়ারলক নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা করে।
- ২০০৬ – হিজবুল্লাহ জঙ্গিদের সীমান্ত পেরিয়ে হামলার মাধ্যমে ২০০৬ লেবানন যুদ্ধ শুরু হয়।
- ২০০৭ – মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বাগদাদে সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালায়, যেখানে বেসামরিক নাগরিক নিহত হন; পরে ককপিটের ফুটেজ ইন্টারনেটে ফাঁস হয়।
- ২০১২ – সিরীয় গৃহযুদ্ধ: সরকারি বাহিনী ট্রেমসেহতে বিদ্রোহী ও কর্মীদের বাড়িঘরে হামলা চালায় এবং ৬৮ থেকে ১৫০ জনকে হত্যা করে।
- ২০১২ – নাইজেরিয়ার ওকোগবেতে ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হন।
- ২০১৩ – ফ্রান্সের ব্রেতিনি-সুর-অর্জে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৬ জন নিহত ও ২০০ জন আহত হন।
- ২০২৪ – গ্যাজপ্রোমাভিয়া ফ্লাইট ৯৬০৮ রাশিয়ার কলোমেনস্কি জেলার কলোমনার কাছে বিধ্বস্ত হয়, এতে ৩ জন নিহত হন।
- ২০২৬ – থাইল্যান্ডের ব্যাংককে একটি বারে অগ্নিকাণ্ডে ৩৩ জন নিহত হন।
জন্ম
[সম্পাদনা]- ১৭৩০ - জোসিয়া ওজেউড, ইংল্যান্ডের পটুয়া।
- ১৮১৭- হেনরি ডেভিড থরো মার্কিন প্রকৃতিবাদী, কবি, দার্শনিক।
- ১৮৪৫ - যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ, বাঙালি সংস্কৃত পণ্ডিত,চিন্তাবিদ,সাংবাদিক ও জনপ্রিয় জীবনীগ্রন্থের প্রণেতা। (মৃ. ১৯০৪)
- ১৮৫৪ - জর্জ ইস্টম্যান, আমেরিকান উদ্ভাবক ও ইস্টম্যান কোডাক কোম্পানির প্রতিষ্ঠাতা। (মৃ. ১৯৩২)
- ১৮৬৩ - আলবেয়ার কালামেত্ত, বিসিজি টিকার উদ্ভাবক ফরাসি জীবাণুবিদ ।
- ১৮৬৫ - জর্জ ওয়াশিংটন কার্ভার, আফ্রো-আমেরিকান বিজ্ঞানী, আমেরিকার দক্ষিণাঞ্চলের কৃষিতে প্রভূত উন্নত সাধন করেন।
- ১৮৬৯ - শ্যামসুন্দর চক্রবর্তী স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট সাংবাদিক। (মৃ. ১৯৩২)
- ১৯০৪ - পাবলো নেরুদা,১৯৭১ সালে সাহিত্যে নোবেলজয়ী চিলির কবি,কূটনীতিজ্ঞ ও রাজনীতিক। (মৃ. ১৯৭৩)
- ১৯০৯ - বিমল রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক। (মৃ. ১৯৬৬)
- ১৯১৩ - উইলিস ল্যাম্ব, নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ।
- ১৯২১ - সুকুমারী ভট্টাচার্য,প্রাচীন ভারতীয় সাহিত্য, ইতিহাস, সংস্কৃতির বিদগ্ধ গবেষক ও প্রখ্যাত অধ্যাপক।(মৃ.২৪/০৫/২০১৪)
- ১৯৩৭ - লিওনেল জস্পাঁ, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।
- ১৯৬৫ - সঞ্জয় মাঞ্জরেকার, ভারতীয় টেস্ট ক্রিকেটার।
- ১৯৭৮ - টোফার গ্রেস, মার্কিন অভিনেতা।
- ১৯৯০ - রেচেল ব্রসনাহ্যান, মার্কিন ও ব্রিটিশ অভিনেত্রী।
- ১৯৯৭ - মালালা ইউসুফজাই, পাকিস্তানি শিক্ষা অধিকার ও নারী শিক্ষা আন্দোলনকর্মী, যিনি সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
মৃত্যু
[সম্পাদনা]- ১০৭৩ - সন্ত জন গুয়ালবার্ট
- ১৮০৪ - মার্কিন রাজনীতিক আলেকজান্ডার হ্যামিল্টন।
- ১৯৯১ - ইরানের বিশিষ্ট মনীষী আল্লামা সাইয়্যেদ তাহের সাইয়্যেদযাদেহ হাশেমী
- ১৯২৬ - ইংরেজ পুরাতাত্ত্বিক গায়ট্রুড বেল।
- ১৯৯৯ - রমাতোষ সরকার ভারতের বিশিষ্ট বাঙালি জ্যোর্তিবিজ্ঞানী।(জ.১৫/০২/১৯৩০)
- ১৯৯৯ - রাজেন্দ্র কুমার, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা। (জ.১৯২৯)
- ২০১৩ - অমর গোপাল বসু, বাঙালি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রকৌশলী, বিশ্ববিখ্যাত অডিও ইকুইপমেন্ট প্রস্তুতকারক সংস্থা বোস কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা।(জ.০২/১১/১৯২৯)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ১২ জুলাই সংক্রান্ত মিডিয়া রয়েছে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |