কুজেন্দ্র লাল ত্রিপুরা
কুজেন্দ্র লাল ত্রিপুরা | |
|---|---|
২০২৪ সালে | |
| পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ১১ জানুয়ারি ২০২৪ – ৬ আগস্ট ২০২৪ | |
| প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
| পূর্বসূরী | উশৈ সিং (মন্ত্রী) |
| উত্তরসূরী | সুপ্রদীপ চাকমা (উপদেষ্টা) |
| পার্বত্য খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ২৯ জানুয়ারি ২০১৪ – ৬ আগস্ট ২০২৪ | |
| পূর্বসূরী | যতীন্দ্র লাল ত্রিপুরা |
| উত্তরসূরী | ওয়াদুদ ভূইয়া |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৪ নভেম্বর ১৯৬৩ খাগড়াছড়ি |
| নাগরিকত্ব | বাংলাদেশী |
| জাতীয়তা | বাংলাদেশী |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| দাম্পত্য সঙ্গী | মাল্লিকা ত্রিপুরা |
| পেশা | রাজনীতি |
| জীবিকা | কৃষি ও ব্যবসা |
কুজেন্দ্র লাল ত্রিপুরা (জন্ম: ৪ নভেম্বর ১৯৬৩) বাংলাদেশের খাগড়াছড়ি জেলার আওয়ামী লীগের রাজনীতিবিদ। কুজেন্দ্র পার্বত্য খাগড়াছড়ি আসনের সাবেক সাংসদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন।[১][২] ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান। বর্তমানে তিনি পালিয়ে গিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অবস্থান করছে। [৩][৪]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]কুজেন্দ্র লাল ত্রিপুরার জন্ম ১৯৬৩ সালের ৪ নভেম্বর খাগড়াছড়ি জেলায়। তিনি বি.এ. ডিগ্রি লাভ করেছেন। তিনি ত্রিপুরী সম্প্রদায়ের যা বাংলাদেশের 'ত্রিপুরা' নামে পরিচিত।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]কুজেন্দ্র লাল ত্রিপুরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ২০১৪ সালে খাগড়াছড়ি জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ৮ই ফেব্রুয়ারি ২০১৮ ইং তাকে প্রত্যাবাসন শরণার্থী এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের পুনর্বাসনের বিষয়ে টাস্কফোর্সের চেয়ারম্যান করা হয়। এই চেয়ারম্যান পদটি প্রতিমন্ত্রির পদমর্যাদা সম্পন্ন । এর আগে তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের "চেয়ারম্যান" হিসাবে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ বাংলাদেশ গেজেট : অতিরিক্ত সংখ্যা (পিডিএফ)। ঢাকা: নির্বাচন কমিশন, বাংলাদেশ। ৮ জানুয়ারি ২০১৪। পৃ. ২৩৩। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল"। ডয়েচে ভেলে। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "মন্ত্রিসভা বিলুপ্ত"। দৈনিক ইত্তেফাক। ৫ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা রাষ্ট্রপতির"। দৈনিক কালের কণ্ঠ। ৬ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- মাননীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০২৩-১০-০৯ তারিখে - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত সংক্ষিপ্ত জীবনী।
- ১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৯-০১-২৭ তারিখে - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত ১০ম জাতীয় সংসদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা।