বিষয়বস্তুতে চলুন

বিজনী নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিজনী নদী (বিজলি নদী)
দেশসমূহ বাংলাদেশ, ভারত
জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা
উপনদী
 - ডানদিকে সিনাই
উৎস ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চল
মোহনা তিতাস নদী
দৈর্ঘ্য ২৫ কিলোমিটার (১৬ মাইল)

বিজনী নদী বা বিজনা নদী বা বিজলী নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী[] বিজনী নদীর অববাহিকার আয়তন ৯৪ বর্গকিলোমিটার। বাংলাদেশ অংশে এই নদীটির দৈর্ঘ্য ২৫ কিলোমিটার[] এবং গড় প্রস্থ ২৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক বিজনী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী নং ১৩।[] বিজনী নদী তিতাস নদী-প্রবাহের অংশ।

উৎপত্তি ও প্রবাহ

[সম্পাদনা]

বিজনী নদীটি ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর নদীটি একই জেলার আখাউড়া উপজেলার ধারখার ইউনিয়নে এসে তিতাস নদীতে পতিত হয়েছে। এই নদীর আরও একটি শাখা কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিশপুর গ্রাম থেকে প্রবাহিত হয়ে একই উপজেলার বায়েক ইউনিয়নের কৈখোলা গ্রামের নিকট সালদা নদীতে মিশেছে।[][]

অন্যান্য তথ্য

[সম্পাদনা]

বিজনী নদীতে সারাবছর পানি প্রবাহ থাকে না এবং জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নদীটি পুরোপুরি শুকিয়ে যায়। কিন্তু বর্ষাকালে পাহাড়ি ঢল নামার ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। তখন স্থানে স্থানে নদীর পাড় উপচে দুই পাশের প্লাবন ভূমি দিয়ে পানি প্রবাহিত হয় এবং পাড় ভাঙ্গন প্রবণতা দেখা যায়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "আন্তঃসীমান্ত_নদী"বাংলাপিডিয়া। ১৬ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৪
  2. ম ইনামুল হক, বাংলাদেশের নদনদী, অনুশীলন ঢাকা, জুলাই ২০১৭, পৃষ্ঠা ১৬৪।
  3. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃ. ৩০৪-৩০৫। আইএসবিএন ৯৮৪-৭০১২০-০৪৩৬-৪ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); |সংগ্রহের-তারিখ= এর জন্য |ইউআরএল= প্রয়োজন (সাহায্য); অজানা প্যারামিটার |আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  4. http://ims.cegisbd.com/rims/RiverInfo/RiverDetailsFull?HZone=null&Rivers=813
  5. http://ims.cegisbd.com/rims/RiverInfo/RiverDetailsFull?HZone=null&Rivers=813