বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকা
পলিটেকনিক ইনস্টিটিউট হলো প্রকৌশল ও প্রযুক্তি প্রতিষ্ঠান, যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব ও কর্মমুখী শিক্ষার প্রয়োগ ঘটে। এটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে পরিচালিত হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত শিক্ষাক্রমগুলো হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা), এইচএসসি (ভোকেশনাল) ও এসএসসি (ভোকেশনাল)। বোর্ডের অধীনে চার বছর মেয়াদী শিক্ষাক্রম পরিচালিত হয়।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৮৭৪ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের ঢাকায় আহসানউল্লাহ স্কুল অব ইঞ্জিনিয়ারিং (বর্তমানে বুয়েট) স্থাপিত হয়। তৎকালীন আসাম ও অবিভক্ত বাংলায় এটিই ছিল একমাত্র কারিগরি শিক্ষা কেন্দ্র। চার বছর মেয়াদি উচ্চ অধীন কোর্স দিয়ে এর যাত্রা শুরু হয়। উক্ত কোর্স শেষে উত্তীর্ণ শিক্ষার্থীগণ তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ পেতেন।[২] পরবর্তীতে উক্ত কোর্সকে তিন বছরে রূপান্তরের মাধ্যমে লাইসেন্সিয়েট ইঞ্জিনিয়ারিং নামে পরিবর্তন করা হয়।
১৯৪৭ সালে দেশ বিভাগের সময় এই প্রতিষ্ঠানের নাম ছিল আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল এবং এখানে তিন বছর মেয়াদি ডিপ্লোমা স্তরের প্রকৌশল শিক্ষার ব্যবস্থা ছিল। পরবর্তীতে এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সেইসাথে ডিপ্লোমা স্তরের প্রকৌশল শিক্ষার পাশাপাশি ডিগ্রি স্তরের প্রকৌশল শিক্ষাও প্রবর্তিত হয়। তখন ডিপ্লোমা স্তরের প্রকৌশল শিক্ষার নাম ছিল অ্যাসোসিয়েট ইন ইঞ্জিনিয়ারিং।
১৯৪৯ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান কারিগরি শিক্ষা কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী, ১৯৫৫ সালে করাচী ও ঢাকায় দুটি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। তৎকালীন সি. এল. আই. বিভাগেরর অধীনে আমেরিকান ফোর্ড ফাউন্ডেশনের অর্থানুকুল্যে ইস্ট পাকিস্তান পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়, যা বর্তমানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট নামে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহামা স্টেট ইউনিভার্সিটির কারিকুলাম অনুসরণে তিন বছর মেয়াদি চারটি টেকনোলজিতে (সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও পাওয়ার) ১২০ জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত ডিপ্লোমা স্তরের কোর্সটি অ্যাসোসিয়েট ইন ইঞ্জিনিয়ারিং নামে প্রত্যয়ন হয়।
তৎকালীন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে পরিচালিত ডিগ্রি ও ডিপ্লোমা স্তরের কোর্সে প্রকৌশল বিষয়ে বস্তুগত ব্যবধান খুব কম ছিল, কিন্তু চাকরিতে বেতন, পদমর্যাদা ও সুযোগ সুবিধা বেশি ছিল। ফলে, ডিপ্লোমা প্রকৌশলীদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে শুরু করে এবং তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করতে শুরু করে। ফলস্বরূপ, ১৯৫৮ সাল থেকে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বন্ধ হয়ে যায়।
ষাটের দশকের শেষ ভাগ থেকে দেশের তৎকালীন প্রতিটি শহরে একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের প্রক্রিয়া শুরু হয়। এসময় তৎকালীন পূর্ব পাকিস্তানে মোট ১৭টি পলিটেকনিক স্থাপিত হয়। ১৯৯৪ সালে বাংলাদেশ সরকারের অধীনে ৩টি নতুন পলিটেকনিক স্থাপিত হয়।
পলিটেকনিক ইনস্টিটিউটের সংখ্যা
[সম্পাদনা]বর্তমানে বাংলাদেশে ৫০টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে।[৩][৪] এর মধ্যে পুরনো ইনস্টিটিউটের সংখ্যা ২০টি, যেগুলো পুরোপুরি সরকারি। নতুন রাজস্বভুক্ত ইনস্টিটিউট ৫টি, মনোটেকনিক ইনস্টিটিউট ৫টি, প্রকল্পভুক্ত ইনস্টিটিউট ১৮টি ও মহিলা পলিটেকনিক ৪টি। এছাড়াও বাংলাদেশে ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে।
সরকারি পলিটেকনিকের তালিকা
[সম্পাদনা]| ক্রমিক | কোড | ইনস্টিটিউটের নাম | অবস্থান | জেলা | বিভাগ | প্রতিষ্ঠাকাল | অনুষদসমূহ | আসন সংখ্যা |
|---|---|---|---|---|---|---|---|---|
| ১ | ৬৫০৫৬ | বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট | রামমালা, আদর্শ সদর, কুমিল্লা | কুমিল্লা | চট্টগ্রাম | ১৯১৪ | সার্ভেয়িং টেকনোলজি, ল্যান্ড রিসোর্স সার্ভে এন্ড এনভায়রনমেন্ট টেকনোলজি | ৯০০ |
| ২ | বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস | ঢাকা | ঢাকা | ১৯৫১ | ||||
| ৩ | ৫০১১৭ | ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | তেজগাঁও শিল্প এলাকা | ঢাকা | ঢাকা | ১৯৫৫ | সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, আর্কিটেকচার, মেকানিক্যাল, কেমিক্যাল, অটোমোবাইল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, ফুড, পাওয়ার, এনভায়রনমেন্ট। | ১৩৫০ |
| ৪ | ৬৫০৫৪ | কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | কোটবাড়ি | কুমিল্লা | চট্টগ্রাম | ১৯৬২ | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার। | ৯০০ |
| ৫ | ৭০০৪৮ | চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | নাসিরাবাদ | চট্টগ্রাম | চট্টগ্রাম | ১৯৬২ | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, এনভায়রনমেন্ট। | ৬৫০ |
| ৬ | ৪২০৪৫ | বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | আলেকান্দা | বরিশাল | বরিশাল | ১৯৬২ | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রোমেডিক্যাল। | ৮০০ |
| ৭ | ৬১০১৬ | সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | বরইকান্দি | সিলেট | সিলেট | ১৯৬২ | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল। | ৬৫০ |
| ৮ | ২৬০৬২ | পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | গাংকোলা | পাবনা | রাজশাহী | ১৯৬২ | সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, কম্পিউটার, এনভায়রনমেন্ট, কনস্ট্রাকশন, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৮৫০ |
| ৯ | ২০০৯৯ | বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | শেরপুর রোড় | বগুড়া | রাজশাহী | ১৯৬২ | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৬০০ |
| ১০ | ১৬০৫৮ | রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | জুম্মাপাড়া | রংপুর | রংপুর | ১৯৬২ | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রোমেডিক্যাল। | ৬৫০ |
| ১১ | ৭২০০৭ | বাংলাদেশ সুইডেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | রাঙ্গামাটি | রাঙ্গামাটি | চট্টগ্রাম | ১৯৬৩ | সিভিল (উড), মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার, কনস্ট্রাকশন। | ৩০০ |
| ১২ | ২৩১০৫ | রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | সপুরা | রাজশাহী | রাজশাহী | ১৯৬৩ | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, মেকাট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল। | ৫৫০ |
| ১৩ | ৪৬০২৬ | ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | বায়তুল আমান | ফরিদপুর | ঢাকা | ১৯৬৩ | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৬০০ |
| ১৪ | ৩৫০৪৮ | খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | খালিশপুর | খুলনা | খুলনা | ১৯৬৩ | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্ট, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৬০০ |
| ১৫ | ৫৭০৬৭ | ময়মনসিংহ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | চড়পাড়া | ময়মনসিংহ | ময়মনসিংহ | ১৯৬৩ | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রোমেডিক্যাল। | ৮০০ |
| ১৬ | ১৩০৮৫ | দিনাজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | বালুবাড়ী | দিনাজপুর | রংপুর | ১৯৬৪ | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, আর্কিটেকচার। | ৫৫০ |
| ১৭ | ৬৯০১৫ | ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | হাসপাতাল রোড় | ফেনী | চট্টগ্রাম | ১৯৬৪ | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল, আর্কিটেকচার। | ৫০০ |
| ১৮ | ৩৩০৫৩ | যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | শেখহাটি গ্রাম | যশোর | খুলনা | ১৯৬৪ | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, টেলিকমিউনিকেশন। | ৬০০ |
| ১৯ | ২৭০৪০ | কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | কুষ্টিয়া সদর | কুষ্টিয়া | খুলনা | ১৯৬৪ | সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, পাওয়ার, ইলেকট্রনিক্স, কম্পিউটার। | ৬০০ |
| ২০ | গ্রাফিক আর্টস ইনস্টিটিউট | ঢাকা | ঢাকা | ১৯৬৭ | ||||
| ২১ | ৫০০৮৮ | ঢাকা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট | আগারগাঁও | ঢাকা | ঢাকা | ১৯৮৫ | আর্কিটেকচার, ইলেকট্রোমেডিক্যাল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। | ৪০০ |
| ২২ | ৩৯০৫১ | পটুয়াখালী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | পটুয়াখালী সদর | পটুয়াখালী | বরিশাল | ১৯৮৯ | সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৩৫০ |
| ২৩ | ৫৪০৪৯ | টাঙ্গাইল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | দেওলা | টাঙ্গাইল | ঢাকা | ১৯৯১ | সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, কনস্ট্রাকশন, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন। | ৫৫০ |
| ২৪ | ২১০৬৪ | নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | নওগাঁ সদর | নঁওগা | রাজশাহী | ২০০০ | সিভিল, কম্পিউটার, ফুড, আর্কিটেকচার, এনভায়রনমেন্ট। | ২৫০ |
| ২৫ | ৪৫০১৫ | গোপালগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | চন্দ্রদিঘলিয়া | গোপালগঞ্জ | ঢাকা | ২০০১ | ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, ফুড, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৩০০ |
| ২৬ | ৪৩০১৪ | শরীয়তপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | বুড়িরহাট | শরীয়তপুর | ঢাকা | ২০০১ | কম্পিউটার, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন। | ৫০০ |
| ২৭ | ৩৪০৪৮ | সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | লাবসা | সাতক্ষীরা | খুলনা | ২০০২ | সিভিল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৩০০ |
| ২৮ | ৬৯০১৯ | ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউট | নতুন রানীরহাট | ফেনী | চট্টগ্রাম | ২০০৩ | টেলিকমিউনিকেশন, কম্পিউটার। | ১৫০ |
| ২৯ | ২৩১১৭ | রাজশাহী সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট | নাওদাপাড়া বাইপাস রোড় | রাজশাহী | রাজশাহী | ২০০৩ | কম্পিউটার, আর্কিটেকচার, ফুড, ইলেকট্রিক্যাল। | ২৫০ |
| ৩০ | ১২০৫৩ | ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | ঠাকুরগাঁও সদর | ঠাকুরগাঁও | রংপুর | ২০০৪ | রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, কম্পিউটার, ফুড, আর্কিটেকচার, মেকাট্রনিক্স। | ৩৫০ |
| ৩১ | ৩০০২৩ | ঝিনাইদহ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | ঝিনাইদহ সদর | ঝিনাইদহ | খুলনা | ২০০৪ | কম্পিউটার, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্ট, সিভিল, ইলেকট্রিক্যাল। | ২৫০ |
| ৩২ | ২৫০৬৪ | সিরাজগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | ফকিরতলা | সিরাজগঞ্জ | রাজশাহী | ২০০৪ | কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৩০০ |
| ৩৩ | ৫৬০১৮ | শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | ভাতশালা | শেরপুর | ময়মনসিংহ | ২০০৪ | কম্পিউটার, সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল। | ২৫০ |
| ৩৪ | ৭৪০০৯ | কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | দক্ষিণ মুহুরী পাড়া | কক্সবাজার | চট্টগ্রাম | ২০০৪ | কম্পিউটার, সিভিল, ফুড, ইলেকট্রিক্যাল রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৩০০ |
| ৩৫ | ৭০০৬১ | চট্টগ্রাম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট | উত্তর হালিশহর | চট্টগ্রাম | চট্টগ্রাম | ২০০৫ | কম্পিউটার, গার্মেন্টস ডিজাইন ও প্যাটার্ন মেকিং, আর্কিটেকচার, ইলেকট্রনিক্স। | ২০০ |
| ৩৬ | ১৭০৫৭ | কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | কুড়িগ্রাম সদর | কুড়িগ্রাম | রংপুর | ২০০৫ | সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কনস্ট্রাকশন, আর্কিটেকচার। | ৪৫০ |
| ৩৭ | ৪০০২৯ | ভোলা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | বোরহানউদ্দিন উপজেলা | ভোলা | বরিশাল | ২০০৫ | কম্পিউটার, ইলেকট্রনিক্স, সিভিল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ২৫০ |
| ৩৮ | ৩৫০৬৪ | খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট | খালিশপুর | খুলনা | খুলনা | ২০০৫ | সিভিল, কম্পিউটার, আর্কিটেকচার, ইলেকট্রনিক্স। | ৩৫০ |
| ৩৯ | ৬৬০৩৫ | চাঁদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | কালিয়াপাড়া-কচুয়া রোড় | চাঁদপুর | চট্টগ্রাম | ২০০৫ | সিভিল, কনস্ট্রাকশন, কম্পিউটার, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৩০০ |
| ৪০ | ৬৪০২৪ | ব্রাহ্মণবাড়িয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | ইসলামপুর | ব্রাহ্মণবাড়িয়া | চট্টগ্রাম | ২০০৫ | কম্পিউটার, আর্কিটেকচার, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, ইলেকট্রোমেডিক্যাল। | ২৫০ |
| ৪১ | ৬৩০১০ | হবিগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | গোপায়া | হবিগঞ্জ | সিলেট | ২০০৫ | সিভিল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, আর্কিটেকচার। | ২৫০ |
| ৪২ | ৩৮০৩৩ | বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | ঢলুয়া | বরগুনা | বরিশাল | ২০০৬ | সিভিল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্ট, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৩৫০ |
| ৪৩ | ৫২০৪১ | নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | নরসিংদী সদর | নরসিংদী | ঢাকা | ২০০৬ | সিভিল, কম্পিউটার, ফুড, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৩০০ |
| ৪৪ | ৬৭০১৬ | লক্ষ্মীপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | বাইশমারা | লক্ষ্মীপুর | চট্টগ্রাম | ২০০৬ | সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, আর্কিটেকচার। | ৩০০ |
| ৪৫ | ৪৯০২১ | মুন্সীগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | মিরকাদিম | মুন্সীগঞ্জ | ঢাকা | ২০০৬ | সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, ইলেকট্রোমেডিক্যাল, মেকানিক্যাল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৪০০ |
| ৪৬ | ২২০৫২ | চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | বারঘরিয়া বাজার | চাঁপাইনবাবগঞ্জ | রাজশাহী | ২০০৬ | ফুড, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকাট্রনিক্স, কম্পিউটার, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৬০০ |
| ৪৭ | ৩১০৩৬ | মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | ইটখোলা বাজার | মাগুরা | খুলনা | ২০০৮ | ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, ফুড, মেকাট্রনিক্স। | ৬০০ |
| ৪৮ | ৫৯০৬০ | কিশোরগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | করিমগঞ্জ | কিশোরগঞ্জ | ঢাকা | ২০০৮ | ইলেকট্রনিক্স, কম্পিউটার, ফুড, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৪০০ |
| ৪৯ | ৬২০২৪ | মৌলভীবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট | মাথারকাপন | মৌলভীবাজার | সিলেট | ২০১০ | কম্পিউটার, ফুড, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৪০০ |
| ৫০ | রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউট | রাজশাহী | রাজশাহী | ১৮৯৮ | ||||
বেসরকারি পলিটেকনিকের তালিকা
[সম্পাদনা]| ক্রমিক | ইনস্টিটিউট কোড | ইনস্টিটিউটের নাম | অবস্থান | জেলা | প্রতিষ্ঠাকাল | অনুষদসমূহ | |
|---|---|---|---|---|---|---|---|
| ১ | ৬৩০১৭ | ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট | চুনারুঘাট | হবিগঞ্জ | ২০০০ | ||
| ২ | ৫০২৩৯ | ঢাকা সেন্ট্রাল পলিটেকনিক ইনস্টিটিউট | দারুস সালাম | ঢাকা | ২০০৬ | সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, টেলিকমিউনিকেশন। | |
| ৩ | ৬৮০২৭ | নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট | মাইজদী কোর্ট | নোয়াখালী | ১৯৯৯ | সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ওয়েট প্রসেসিং, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং। | |
| ৪ | শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট | ঢাকা, চট্টগ্রাম, রংপুর, লক্ষীপুর | ১৯৭৯ | সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, আর্কিটেকচার, অটোমোবাইল, গ্রাফিক্স ডিজাইন, টেক্সটাইল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, মেরিন। | |||
| ৫ | ২৪১৩৭, ২৪১৫৩ | ইনোভেটিভ পলিটেকনিক এন্ড টেক্সটাইল ইনস্টিটিউট | সদর | নাটোর | ২০১০ | সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেক্সটাইল। | |
| ৬ | এগ্রিকালচারাল ডিপ্লোমা ইনস্টিটিউট | নাটোর | |||||
| ৭ | আহসানউল্লাহ ইনস্টিটিউট অব টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং | ঢাকা | |||||
| ৮ | আলহাজ্ব মকবুল হোসেন ডিগ্রি কলেজ | দিনাজপুর | |||||
| ৯ | আলিফ সায়েন্স এন্ড টেকনিক্যাল স্কুল | কিশোরগঞ্জ | |||||
| ১০ | আলফা ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি | ঢাকা | |||||
| ১১ | এএমডিএ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি | খুলনা | |||||
| ১২ | আনোয়ার পলিটেকনিক ইনস্টিটিউট | ঢাকা | |||||
| ১৩ | অথেন্টিক ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি | নাটোর | |||||
| ১৪ | বিএস পলিটেকনিক ইনস্টিটিউট | চট্টগ্রাম | |||||
| ১৫ | বদিউল আলম সায়েন্স এন্ড পলিটেকনিক ইনস্টিটিউট | ব্রাহ্মনবাড়ীয়া | |||||
| ১৬ | বাঘমারা পলিটেকনিক ইনস্টিটিউট | রাজশাহী | |||||
| ১৭ | বেইলি ব্রিজ প্রাইভেট এগ্রিকালচার এন্ড পলিটেকনিক ইনস্টিটিউট | রংপুর | |||||
| ১৮ | বলরামপুর আইডিয়াল কলেজ | ঠাকুরগঞ্জ | |||||
| ১৯ | বাংলাদেশ কম্পিউটার এন্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট | ফরিদপুর | |||||
| ২০ | বাংলাদেশ কম্পিউটার এন্ড ম্যানেজমেন্ট কলেজ | যশোর | |||||
| ২১ | বাংলাদেশ গার্মেন্টস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট | ঢাকা | |||||
| ২২ | বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ | ঢাকা | |||||
| ২৩ | বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স | ঢাকা | |||||
| ২৪ | বাংলাদেশ ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি | ঢাকা | |||||
| ২৫ | বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি | ঢাকা | |||||
| ২৬ | বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট | রাজশাহী | |||||
| ২৭ | বাংলাদেশ টেকনিক্যাল কলেজ | যশোর | |||||
| ২৮ | বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ | ঢাকা | |||||
| ২৯ | বরিশাল আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট | বরিশাল | |||||
| ৩০ | বরিশাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি | বরিশাল | |||||
| ৩১ | বরিশাল টেকনোক্র্যাটস পলিটেকনিক ইনস্টিটিউট | বরিশাল | |||||
| ৩২ | বসুন্ধরা পলিটেকনিক ইনস্টিটিউট | ঢাকা | |||||
| ৩৩ | বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট | ঢাকা | |||||
| ৩৪ | বিসিএমসি কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি | যশোর | |||||
| ৩৫ | বেগম ফজিলতুন্নেসা পলিটেকনিক ইনস্টিটিউট | পটুয়াখালী | |||||
| ৩৬ | ভোলা সদর পলিটেকনিক ইনস্টিটিউট | ভোলা | |||||
| ৩৭ | বগুড়া ওয়াই এম সি এ পলিটেকনিক ইনস্টিটিউট | বগুড়া | |||||
| ৩৮ | বলিদাপাড়া পলিটেকনিক ইনস্টিটিউট | কুষ্টিয়া | |||||
| ৩৯ | ব্রহ্মপুত্র পলিটেকনিক ইনস্টিটিউট | ঢাকা | |||||
| ৪০ | বিট্রিশ আমেরিকান টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট | গাজীপুর | |||||
| ৪১ | সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট | কুমিল্লা | |||||
| ৪২ | সেন্টার ফর কম্পিউটার স্টাডিজ | ঢাকা | |||||
| ৪৩ | সেন্টার ফর টেকনোলজি ট্রান্সফার | ঢাকা | |||||
| ৪৪ | চাঁদপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট | চাঁদপুর | |||||
| ৪৫ | চাটমোহর পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজ | পাবনা | |||||
| ৪৬ | চুয়াডাঙ্গা পলিটেকনিক ইনস্টিটিউট | চুয়াডাঙ্গা | |||||
| ৪৭ | সিটি পলিটেকনিক এন্ড টেক্সটাইল ইনস্টিটিউট | রাজশাহী | |||||
| ৪৮ | সিটি পলিটেকনিক ইনস্টিটিউট | খুলনা | |||||
| ৪৯ | সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট | ঢাকা | |||||
| ৫০ | কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট | কুমিল্লা | |||||
| ৫১ | কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউট | ফেনী | |||||
| ৫২ | কম্পিউটার সায়েন্স এন্ড বিজনেস স্টাডিজ ইনস্টিটিউট | বগুড়া | |||||
| ৫৩ | কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ | বগুড়া | |||||
| ৫৪ | কক্সবাজার মডেল পলিটেকনিক ইনস্টিটিউট | কক্সবাজার | |||||
| ৫৫ | সাইবারটেক পলিটেকনিক ইনস্টিটিউট | জয়পুরহাট | |||||
| ৫৬ | ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট | ঢাকা | |||||
| ৫৭ | দেশ পলিটেকনিক কলেজ | ঢাকা | |||||
| ৫৮ | ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট | ঢাকা | |||||
| ৫৯ | ৫০০৯৫ | ঢাকা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি | মোহাম্মদপুর | ঢাকা | ১৯৯৮ | সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, | |
| ৬০ | ঢাকা ইনস্টিটিউট অব টেকনোলজি | ঢাকা | |||||
| ৬১ | ঢাকা ইন্টারন্যাশনাল ডিপ্লোমা মেডিক্যাল কলেজ | নারায়ণগঞ্জ | |||||
| ৬২ | ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউট | ঢাকা | |||||
| ৬৩ | ধর্মপুর পলিটেকনিক ইনস্টিটিউট | গাইবান্ধা | |||||
| ৬৪ | ধনবাড়ি সায়েন্স এন্ড টেকনোলজি কলেজ | টাঙ্গাইল | |||||
| ৬৫ | ডিমলা কম্পিউটার সায়েন্স এন্ড পলিটেকনিক কলেজ | নীলফামারী | |||||
| ৬৬ | দিনাজপুর ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি | দিনাজপুর | |||||
| ৬৭ | দৃষ্টি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | ঝিনাইদহ | |||||
| ৬৮ | দর্পন পলিটেকনিক ইনস্টিটিউট | কুষ্টিয়া | |||||
| ৬৯ | ডাইনামিক পলিটেকনিক ইনস্টিটিউট | নওগাঁ | |||||
| ৭০ | ডিজিটাল পলিটেকনিক ইনস্টিটিউট | ইটখোলা বাজার | মাগুরা | ২০১৩ | |||
| ৭১ | ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফরমেশন টেকনোলজি | ঢাকা | |||||
| ৭২ | কাশবন পলিটেকনিক ইনস্টিটিউট | স্টেডিয়াম পাড়া | মাগুরা | ২০১২ | |||
| ৭৩ | অক্সফোর্ড পলিটেকনিক ইনস্টিটিউট | স্টেডিয়াম পাড়া | মাগুরা | ২০১২ | |||
| ৭৪ | মাগুরা কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি | স্টেডিয়াম পাড়া | মাগুরা | ২০১২ | |||
| ৭৫ | ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি | খুলনা | |||||
| ৭৬ | মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউট | চুয়াডাঙ্গা | |||||
| ৭৭ | ইনস্টিটিউট অব কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি | হাসপাতাল মোড় | ফেনী | ২০০০ | সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আর্কিটেকচার, টেক্সটাইল, গার্মেন্টস ও টেলিকমিউনেশন। | ||
| ৭৮ | জেনেটিক পলিটেকনিক ইনস্টিটিউট | পুলিশ লাইন | কুমিল্লা সদর | ||||
| ৭৯ | কুষ্টিয়া ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি | পুরাতন কাটাইখানার মোড়, কালিসংকরপুর | কুষ্টিয়া | ||||
| ৮০ | সিলেট প্রফেশনাল টেকনিক্যাল ইনস্টিটিউট (SPTI) | সিলেট সদর | সিলেট | ২০১৬ | |||
| ৮১ | এভিএএস পলিটেকনিক ইনস্টিটিউট | সাতক্ষীরা | |||||
| ৮২ | নরসিংদী পলিটেকনিকএকাডে | নরসিংদী | |||||
| ৮৩ | ইসলামি ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলোজি (IBIT) | C1অক্সিজেন C2 চকবাজার | চট্টগ্রাম | ||||
| ৮৪ | ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) | মুরাদপুর | চট্টগ্রাম | ১৯৯৯ | সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, আর্কিটেকচার, অটোমোবাইল, গ্রাফিক্স ডিজাইন, টেক্সটাইল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, মেরিন। | ||
| ৮৫ | অ্যারো পলিটেকনিক ইনস্টিটিউট অব ঢাকা | ঢাকা | |||||
| ৮৬ | রাঙামাটি সিএইচটি পলিটেকনিক ইনস্টিটিউট (RCPI) | দক্ষিণ কালিন্দপুর | রাঙ্গামাটি পার্বত্য জেলা | ||||
| ৮৭ | ৭০০৪৩ | ইমপেক কলেজ অব টেকনোলজি | দামপাড়া, জিইসি | চট্টগ্রাম | ইলেকট্রনিক্স, কম্পিউটার, ইলেকট্রিকাল, সিভিল, মেকানিক্যাল | ||
| ৮৮ | ৫০৫১৮ | শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট | উত্তরা, ঢাকা | ঢাকা | ২০১২ | সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, সার্ভেয়িং, টেক্সটাইল, ফ্যাশন ডিজাইন। | |
| ৮৯ | ২৬১৪৭ | চাটমোহর পলিটেকনিক এন্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট | চাটমোহর, পাবনা | পাবনা | ২০১০ | সিভিল, ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার, আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন | |
| ৯০ | দিনাজপুর ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি | বালুয়াডাঙ্গা শহীদ মিনার, পাহাড়পুর | দিনাজপুর | ইলেকট্রনিক্স, কম্পিউটার, ইলেকট্রিকাল, টেক্সটাইল, গার্মেন্টস, সিভিল, মেকানিক্যাল | |||
| ৯১ | ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট | ফার্মগেট, তেজগাঁও, ঢাকা | ঢাকা | ||||
| ৯২ | ৪২১১০ | ইউরেকা পলিটেকনিক ইন্সটিটিউট | রাজমাথা(ঢাকা বরিশাল মহাসড়ক সংলগ্ন), ছয়মাইল, বরিশাল। | বরিশাল | ২০১২ | কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি, সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেরিন | |
| ৯৩ | দর্পণ পলিটেকনিক ইনস্টিটিউট | স্যার ইকবাল রোড | কুষ্টিয়া | ২০১১ | ইলেকট্রনিক্স, কম্পিউটার, ইলেকট্রিকাল, টেক্সটাইল, গার্মেন্টস, সিভিল, মেকানিক্যাল | ||
| ৯৪ | ২৭০৭০ | কুষ্টিয়া ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি | কাটায়খানা মোড় | কুষ্টিয়া | |||
| ৯৫ | ৪৬০৭০ | ফরিদপুর ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (ফিয়েট) | টেপাখোলা লেকপাড়, সোনালী ব্যাংকের মোড়, ফরিদপুর সদর, ফরিদপুর। | ফরিদপুর | ২০১২ | সিভিল,ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স |
নির্মাণাধীন
[সম্পাদনা]২০১৮ সালে ২৩টি জেলায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ নেয়া হয়। জেলাগুলো হলো: গাজীপুর, মানিকগঞ্জ, মাদারীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, নাটোর, জয়পুরহাট, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, পিরোজপুর, ঝালকাঠি, সুনামগঞ্জ, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, নেত্রকোণা ও জামালপুর।[৫][৬]
এছাড়াও, সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগীয় শহরে ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণকাজ চলমান।[৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি"। www.careerfoundation.com.bd। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৫।
- ↑ ডিপ্লোমা প্রকৌশলীদের আর্থসামাজিক মর্যাদা। হক প্রকাশনী। পৃ. ২৬৩–২৬৪।
{{বই উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর জন্য|ইউআরএল=প্রয়োজন (সাহায্য) - ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। www.bangla.educationinbangladesh.com। ৮ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৫।
- ↑ "বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকা"। www.theengineersnews.com। ২১ নভেম্বর ২০২১। ১০ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২।
- ↑ "২৩ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট হবে"। NTV Online (ইংরেজি ভাষায়)। ১৭ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪।
- ↑ "২৩ জেলায় নতুন পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের কাজের অগ্রগতি ১৭% এরও কম" (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৮ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪।
- ↑ "সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগীয় শহরে ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রকল্প"। ৩ আগস্ট ২০২২।