বিষয়বস্তুতে চলুন

বোরহানউদ্দিন উপজেলা

বোরহানউদ্দিন
উপজেলা
মানচিত্রে বোরহানউদ্দিন উপজেলা
মানচিত্রে বোরহানউদ্দিন উপজেলা
স্থানাঙ্ক: ২২°২৯′৫৯″ উত্তর ৯০°৪৩′৬″ পূর্ব / ২২.৪৯৯৭২° উত্তর ৯০.৭১৮৩৩° পূর্ব / 22.49972; 90.71833 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাভোলা জেলা
আয়তন
  মোট২৮৪.৬৬ বর্গকিমি (১০৯.৯১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১২)[]
  মোট২,৪৫,৯৬০
  জনঘনত্ব৮৬০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩৮.৮১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ০৯ ২১
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

বোরহানউদ্দিন উপজেলা বাংলাদেশের ভোলা জেলার একটি প্রশাসনিক এলাকা।

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

বোরহানউদ্দিন উপজেলার ভৌগোলিক অবস্থান ২২°৩০′০০″ উত্তর ৯০°৪৩′১৮″ পূর্ব / ২২.৫০০০° উত্তর ৯০.৭২১৭° পূর্ব / 22.5000; 90.7217। এই উপজেলার উত্তরে ভোলা সদর উপজেলাদৌলতখান উপজেলা, দক্ষিণে লালমোহন উপজেলা, পূর্বে তজুমদ্দিন উপজেলা, পশ্চিমে বাউফল উপজেলা

ইতিহাস

[সম্পাদনা]

ভোলা সদর উপজেলা হতে ২২ কিলোমিটার দক্ষিণে বোরহানউদ্দিন উপজেলার অবস্থান। পূর্বে উপজেলার প্রান কেন্দ্র ছিলো বোরহানগঞ্জ বা বরণগঞ্জ। ১৮৭৬ সালে প্রলয়কারী বন্যার কারণে বর্তমান বোরহানউদ্দিনে স্থানান্তর হয়। জমিদার বোরহানউদ্দিন চৌধুরীর নামানুসারে বোরহানউদ্দিন উপজেলার নামকরণ করা হয়। জমিদারি আমলে এই বোরহানউদ্দিন চৌধুরী মোট ২৭টি মৌজার জমিদার ছিলেন। তিনি ২৭ মৌজার জমিদার হিসেবেও বিশেষ পরিচিত ছিলেন। একসময় জমিদার কালীপ্রসন্নের নামে কালীগঞ্জ বলা হত। কালীগঞ্জ নামটি ব্রিটিশ আমলের দেওয়া ছিল। তাই এলাকার লোকজন আদালতে মামলা করলে তারা জয়লাভ করে। পরবর্তীতে কালীগঞ্জ বোরহানউদ্দিন নামেই জনপ্রিয় হয়ে ওঠে। এখানকার হিন্দু-মুসলিমের মধ্যে রয়েছে শান্তি-সম্প্রতি-ভালোবাসা। []

প্রশাসনিক এলাকাসমূহ

[সম্পাদনা]
বোরহানউদ্দিন উপজেলার মৌজা জিওকোড ম্যাপ

বোরহানউদ্দিন উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম বোরহানউদ্দিন থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর অধীনে ১৯৯৮ সালে বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা, ছোট মানিকা, কুতুবা ও চর গাজীপুর মৌজার একাংশ নিয়ে ‘‘গ’’ শ্রেণীর পৌরসভা হিসেবে বোরহানউদ্দিন পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০৬ সালের ৫ অক্টোবর ‘‘খ’’ শ্রেণীতে ও ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ‘‘ক’’ শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। [][] মেয়র হলো সুধীর কুমার দাস, প্রশাসক, (কার্যকাল ১৯৯৮ - ০৮/০৪/১৯৯৯),বশির আহম্মদ মিয়া, চেয়ারম্যান, (কার্যকাল ০৮/০৪/১৯৯৯ - ১৩/০৮/২০০১),সাইদুর রহমান মিলন, মেয়র, (কার্যকাল ০৩/০৩/২০০২ -১৫/০২/২০১১), মোঃ রফিকুল ইসলাম, মেয়র, (কার্যকাল ১৫/০২/২০১১ -বর্তমান)

ভোলা-২ আসনটি ভোলা জেলার দৌলতখান উপজেলা ও বোরহানউদ্দিন উপজেলা নিয়ে গঠিত।[]

তৃতীয় জাতীয় সংসদ পঞ্চম জাতীয় সংসদতোফায়েল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ হতে নির্বাচিত হন। ১৯৯১ সালে উপ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হতে মোশারেফ হোসেন শাহজাহান নির্বাচিত হন। ষষ্ঠ জাতীয় সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নিজাম উদ্দিন আহম্মেদ নির্বাচিত হন। ১৯৯৬ তোফায়েল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ হতে নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদবাংলাদেশ জাতীয়তাবাদী দল এর হাফিজ ইব্রাহিম নির্বাচিত হন। নবম জাতীয় সংসদ তোফায়েল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ হতে নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ,একাদশ জাতীয় সংসদবাংলাদেশ আওয়ামী লীগ হতে আলী আজম নির্বাচিত হন।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বোরহানউদ্দিন উপজেলার মোট জনসংখ্যা ২,৩৩,৮৬০ জন। এর মধ্যে পুরুষ ১,১৫,০৩৩ জন এবং মহিলা ১,১৮,৮২৭ জন। মোট পরিবার ৪৮,৫৩৪টি।[]

শিক্ষা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বোরহানউদ্দিন উপজেলার সাক্ষরতার হার ৪৭.৯%।

[]উল্লেখযোগ্য ব্যক্তিত্ব:১.মোঃ মহিবুর রহমান নুহু (বিসিএস সাধারণ শিক্ষা)

২.প্রফেসর এটিএম রেজাউল করিম-অধ্যক্ষ,ভোলা সরকারি কলেজ []

৩.এভারেস্ট বিজয়ী মুহিত

৪.হাই কমান্ড সিদ্দুকুর রহমান,সাবেক এমপি

অর্থনীতি

[সম্পাদনা]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

বিবিধ

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বোরহানউদ্দিন উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৩১ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৫
  2. বাংলাদেশের লোকজ সংস্কৃতি ভোলা জেলার পৃষ্টা ২৮-২৯
  3. "বোরহানউদ্দিন পৌরসভা 'ক' শ্রেণীতে উন্নীত"। বাংলাদেশ সময়। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫
  4. "বোরহানউদ্দিন পৌরসভা 'ক' শ্রেণিতে উন্নীত"দৈনিক যায়যায়দিন। ৩ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫
  5. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  6. 1 2 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  7. Abdullah, Zobayer (২০ ফেব্রুয়ারি ২০২৩)। আবদুল গাফ্‌ফার চৌধুরী (১৯৩৪-২০২২)। Bangla Department publications — University of Dhaka। পৃ. ৪৭৪–৪৭৯।

বহিঃসংযোগ

[সম্পাদনা]