সুবলং ইউনিয়ন
| সুবলং | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে সুবলং ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৪৩′৫৮″ উত্তর ৯২°১৮′৫০″ পূর্ব / ২২.৭৩২৭৮° উত্তর ৯২.৩১৩৮৯° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | রাঙ্গামাটি জেলা |
| উপজেলা | বরকল উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | তরুণ জ্যোতি চাকমা |
| আয়তন | |
| • মোট | ১২৪.৩২ বর্গকিমি (৪৮.০০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২) | |
| • মোট | ১১,৯৮৬ |
| • জনঘনত্ব | ৯৬/বর্গকিমি (২৫০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪২.৭৫% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৫৭০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
সুবলং বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত বরকল উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]সুবলং ইউনিয়নের আয়তন ৩০,৭২০ একর (১২৪.৩২ বর্গ কিলোমিটার)।[১] এটি বরকল উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১১,৯৮৬জন। এর মধ্যে ৯,৩৪৫জন বৌদ্ধ, ২,৪৮৪জন মুসলিম, ১৫০জন হিন্দু, ৭জন খ্রিস্টান ।[২]
নৃতাত্ত্বিকভাবে ৩,৪২৮ জন বাঙালি, ৮,৪৮৬ জন চাকমা, ১৯ জন মারমা, ৫ জন তঞ্চঙ্গ্যা ও ৪৮ জন অন্যান্য।
- চাকমা 70.8 (৭০.৮%)
- বাঙালি 28.6 (২৮.৬%)
- মারমা 0.16 (০.১৬%)
- তঞ্চঙ্গ্যা 0.04 (০.০৪%)
- অন্যান্য 0.4 (০.৪০%)
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বরকল উপজেলার সর্ব-পশ্চিমে সুবলং ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে কর্ণফুলী নদী, বরকল ইউনিয়ন ও লংগদু উপজেলার লংগদু ইউনিয়ন; পশ্চিমে রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়ন; দক্ষিণে রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়ন ও জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন এবং পূর্বে জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন, কাপ্তাই হ্রদ ও বরকল ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]সুবলং ইউনিয়ন বরকল উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বরকল থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি ধামাইছড়া, বরুণাছড়ি, বাঘাছোলা, মিতিংগাছড়ি এবং আন্দারমানিক এ ৫টি মৌজা নিয়ে গঠিত।[৫]
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]সুবলং ইউনিয়নের সাক্ষরতার হার ৪২.৭৫%।[১] এ উপজেলায় ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ২৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- বরুণাছড়ি জোন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- বামের মহালছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- কৈতরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গুইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাপ্পিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তৈজং কেরাণী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ বরুণাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধামাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নাড়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পালসাইডিং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পেত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বরুণাছড়ি জোন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বরুণাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাঘাছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাঘামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মহালছড়ি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাইসছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মিতিংগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রকবিবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শিলার ডাক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শুকরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ৩৩নং হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ৪৬নং হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]রাঙ্গামাটি জেলা সদর বা বরকল উপজেলা সদর থেকে সুবলং ইউনিয়নে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ।[৫]
খাল ও নদী
[সম্পাদনা]সুবলং ইউনিয়নের উত্তর ও পূর্ব সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে কর্ণফুলী নদী এবং পূর্ব দিকে ও মধ্যবর্তী স্থান জুড়ে রয়েছে কাপ্তাই হ্রদ।[৯]
হাট-বাজার
[সম্পাদনা]সুবলং ইউনিয়নের প্রধান হাট-বাজার হল সুবলং বাজার।[১০]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- সুবলং ঝর্ণা
- সুবলং আর্মি ক্যাম্প
- সুবলং বাজার
- কাপ্তাই হ্রদ
- কর্ণফুলী নদী[১১]
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: তরুণ জ্যোতি চাকমা[১২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "বরকল উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- 1 2 "সুবলং ইউনিয়নের ইতিহাস"। subalongup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "উচ্চ মাধ্যমিক বিদ্যালয়"। subalongup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয়"। subalongup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41404&union=01%5B%5D
- ↑ "খাল ও নদী - ১ নং সুবলং ইউনিয়ন-"। subalongup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাট বাজার - ১ নং সুবলং ইউনিয়ন-"। subalongup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দর্শণীয় স্থান - ১ নং সুবলং ইউনিয়ন-"। subalongup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চেয়ারম্যান প্রোফাইল"। subalongup.rangamati.gov.bd। ৯ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮।
