দাকোপ উপজেলা
| দাকোপ | |
|---|---|
| উপজেলা | |
মানচিত্রে দাকোপ উপজেলা | |
| স্থানাঙ্ক: ২২°৩৪′১১″ উত্তর ৮৯°৩০′৩৯″ পূর্ব / ২২.৫৬৯৭২° উত্তর ৮৯.৫১০৮৩° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | খুলনা বিভাগ |
| জেলা | খুলনা জেলা |
| আয়তন | |
| • মোট | ৯৯১.৯৮ বর্গকিমি (৩৮৩.০১ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১)[১] | |
| • মোট | ১,৫৮,৩০৯ |
| • জনঘনত্ব | ১৬০/বর্গকিমি (৪১০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫৬% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ৪৭ ১৭ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
দাকোপ উপজেলা পশুর নদীর পাড়ে অবস্থিত বাংলাদেশের খুলনা জেলার একটি প্রশাসনিক এলাকা। দাকোপের প্রশাসনিক অঞ্চল চালনায় অবস্থিত। দাকোপের সাথে খুলনার বটিয়াঘাটা উপজেলা, পাইকগাছা উপজেলা এবং বাগেরহাটের মোংলা উপজেলার সীমানা রয়েছে।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]দাকোপের ভৌগোলিক অবস্থান ২২°৩৪′২০″ উত্তর ৮৯°৩০′৪০″ পূর্ব / ২২.৫৭২২° উত্তর ৮৯.৫১১১° পূর্ব। দাকোপের মোট আয়তন ৯৯১.৫৮ কিমি²। উত্তরে বটিয়াঘাটা উপজেলা, দক্ষিণে পশুর নদী, পূর্বে বাগেরহাট জেলার রামপাল উপজেলা ও মোংলা উপজেলা, পশ্চিমে পাইকগাছা উপজেলা ও কয়রা উপজেলা।
ইতিহাস
[সম্পাদনা]১৯১৩ সালে দাকোপ থানার প্রশাসনিক কার্যক্রম শুরু হয় এবং ১৯৮৩ সালে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। ৯টি ইউনিয়ন (লাউডোব, কৈলাশগঞ্জ, বানিশান্তা, বাজুয়া, দাকোপ, কামারখোলা, সুতারখালী,পানখালী, তিলডাঙ্গা),১টি পৌরসভা (চালনা), ২৬ মৌজা এবং শতাধিক গ্রাম নিয়ে দাকোপ থানা গঠিত। ১৯৭১ সালে দাকোপে অবস্থিত বাজুয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যা সংঘটিত হয়। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে উপজেলা পরিষদ ভবনের সামনে যুদ্ধ সৌধ স্মৃতি অম্লান নির্মাণ করা হয়েছে।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]
দাকোপ উপজেলা ৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত, সেগুলি হল:
- বাজুয়া ইউনিয়ন
- কামারখোলা ইউনিয়ন
- লাউডোব ইউনিয়ন
- তিলডাঙ্গা ইউনিয়ন
- সুতারখালী ইউনিয়ন
- দাকোপ ইউনিয়ন
- পানখালী ইউনিয়ন
- বানিশান্তা ইউনিয়ন
- কৈলাশগঞ্জ ইউনিয়ন
দাকোপ উপজেলার একমাত্র পৌরসভাটি হলো-চালনা পৌরসভা। ব্রিটিশ শাসনামলে চালনা বন্দর হিসেবে ব্যবহৃত হতো, পরবর্তীতে মোংলাকে বন্দর করা হয়।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুসারে, দাকোপ উপজেলায় ৩৬,৫৯৭টি পরিবার এবং জনসংখ্যা ১,৫২,৩১৬ জন। ২৬,০৯২ জন (১৭.১৩%) ১০ বছরের কম বয়সী। দাকোপের গড় সাক্ষরতার হার ৫৬.০০%, যেখানে জাতীয় গড় সাক্ষরতার হার ৫১.৮% এবং লিঙ্গ অনুপাত প্রতি ১০০০ পুরুষের মধ্যে ৯৯৭ জন মহিলা। জনসংখ্যার ১৪,১৮৮ জন (৯.৩১%) শহরাঞ্চলে বাস করত।[৪][৫]
১৯৯১ সালের বাংলাদেশের আদমশুমারি অনুসারে , দাকোপের জনসংখ্যা ছিল ১৪৩,১৩১ জন। জনসংখ্যার ৫২.২৫% পুরুষ এবং ৪৭.৭৫% মহিলা। ১৮ বছর বা তার বেশি বয়সী জনসংখ্যা ছিল ৭৮,৭৫৯ জন। দাকোপের গড় সাক্ষরতার হার ৩৭.৬% (৭+ বছর), যেখানে জাতীয় গড় সাক্ষরতার হার ৩২.৪%।[৬] এটি বাংলাদেশের একমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠ উপজেলা।
স্বাস্থ্য
[সম্পাদনা]এখানে একটি ২৫০ বেড বিশিষ্ট সরকারি হাসপাতাল হয়েছে।
শিক্ষা
[সম্পাদনা]কৃষি
[সম্পাদনা]দাকোপের অর্থনীতি ধান চাষে,এবং বিশেষত তরমুজ চাষের উপর নির্ভর করে। তরমুজের সময় দাকোপে কয়েকশ কোটি টাকা লেনদেন হয়ে থাকে।এটা অর্থনীতিতে অবদান রাখছে।
অর্থনীতি
[সম্পাদনা]দাকোপ থানার অর্থনীতি কৃষি এবং চিংড়ি চাষের উপর নির্ভরশীল। এই থানার বিস্তৃত এলাকা জুড়ে চিংড়ি ঘেরগুলোতে বাগদা চিংড়ির চাষ হয়। তবে আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়নের ফলে চিংড়ি চাষের পরিবর্তে তরমুজ চাষ ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে ।
যোগাযোগ
[সম্পাদনা]- নদী পথ
নদী পথে জেলা শহর খুলনা হতে লঞ্চ অথবা ট্রলারযোগে যাওয়া যায়
- সড়ক পথ
সড়কপথে বাস,ইজিবাইক,মোটরসাইকেল যাওয়া যায়
দর্শনীয় স্থান ও স্থাপনা
[সম্পাদনা]- ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট কৈলাশগঞ্জ
- বনলতা ইকো কটেজ কৈলাশগঞ্জ
- সুন্দরবন
- কালাবগী ইকো ট্যুরিজম কেন্দ্র
- শেখেরটেক ইকো ট্যুরিজম কেন্দ্র
- কালাবগী ঝুলন্তপাড়া
- কৈলাশগঞ্জের শতবর্ষী কাছারি বাড়ি
বিবিধ
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে দাকোপ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারী ২০১৫।
{{ওয়েব উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "census2022" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Population and Housing Census 2022 - District Report: Khulna (পিডিএফ)। District Series। Dhaka: Bangladesh Bureau of Statistics। জুন ২০২৪। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৪৭৫-২৭১-৯। ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২৪।
- ↑ "Bangladesh Population and Housing Census 2011 Zila Report – Khulna" (পিডিএফ)। Bangladesh Bureau of Statistics। ১১ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৩।
- ↑ "Community Tables: Khulna district" (পিডিএফ)। Bangladesh Bureau of Statistics। ২০১১।
- ↑ "Population Census Wing, BBS"। ২৭ মার্চ ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০০৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| খুলনা বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |