বিষয়বস্তুতে চলুন

ঘাগড়া ইউনিয়ন, কাউখালী

ঘাগড়া
ইউনিয়ন
ঘাগড়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ঘাগড়া
ঘাগড়া
ঘাগড়া বাংলাদেশ-এ অবস্থিত
ঘাগড়া
ঘাগড়া
বাংলাদেশে ঘাগড়া ইউনিয়ন, কাউখালীর অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৬′১৩″ উত্তর ৯২°৫′৫২″ পূর্ব / ২২.৬০৩৬১° উত্তর ৯২.০৯৭৭৮° পূর্ব / 22.60361; 92.09778 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলারাঙ্গামাটি জেলা
উপজেলাকাউখালী উপজেলা, রাঙ্গামাটি উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  চেয়ারম্যানজগদীশ চাকমা
আয়তন
  মোট১২১.৭৩ বর্গকিমি (৪৭.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২)
  মোট২৫,০৬৭
  জনঘনত্ব২১০/বর্গকিমি (৫৩০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪২.৪২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৫১০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ঘাগড়া বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত কাউখালী উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

ঘাগড়া ইউনিয়নের আয়তন ৩০,০৮০ একর (১২১.৭৩ বর্গ কিলোমিটার)।[] এটি কাউখালী উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ২৫,০৬৭জন। এর মধ্যে ১৬,৬৫৫জন বৌদ্ধ, ৭,৭০৮জন মুসলিম, ৬৮৮জন হিন্দু, ১৬জন খ্রিস্টান।[]

ধর্মবিশ্বাস-২০২২ []
  1. বৌদ্ধ (৬৬.৪৪%)
  2. মুসলিম (৩০.৭৫%)
  3. হিন্দু (২.৭৫%)
  4. খ্রিস্টান (০.০৬%)
  5. অন্যান্য (০%)

নৃতাত্ত্বিকভাবে ৮,৮৫১ জন বাঙালি, ১২,১৭৭ জন চাকমা, ৩,২৯০ জন‌ মারমা, ৬৫৫ জন তঞ্চঙ্গ্যা ও ৯৪ জন অন্যান্য।

জাতিসত্তা-২০২২ []
  1. চাকমা (৪৮.৫৮%)
  2. বাঙালি (৩৫.৩১%)
  3. মারমা (১৩.১৩%)
  4. তঞ্চঙ্গ্যা (২.৬১%)
  5. অন্যান্য (০.৩৭%)

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

কাউখালী উপজেলার সর্ব-পূর্বে ঘাগড়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে ফটিকছড়ি ইউনিয়ন, দক্ষিণে কলমপতি ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে কাপ্তাই উপজেলার ওয়াজ্ঞা ইউনিয়ন, পূর্বে রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়ন এবং উত্তর-পূর্বে রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নকুতুকছড়ি ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

ঘাগড়া ইউনিয়ন কাউখালী উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কাউখালী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি মোবাছড়ি, কচুখালী, ঘাগড়াঘিলাছড়ি এ ৪টি মৌজায় বিভক্ত।[]

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

ঘাগড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪২.৪২%।[] এ ইউনিয়নে ২টি কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি পালি কলেজ ঘাগড়া ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ২৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
কলেজ

[]

মাধ্যমিক বিদ্যালয়

[]

মাদ্রাসা

[]

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • উত্তর মোবাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • তালুকদারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

[]

প্রাথমিক বিদ্যালয়
  • আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উল্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কজইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কলাবাগান যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জুনুমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ত্রিপুরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দুর্য্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধুমছড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নিম্ন কচুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পুরান পোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পোড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাদলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মিতিঙ্গাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মৌইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রাজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হারাঙ্গী মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হারাঙ্গী রিফিউজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

[১০]

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

ঘাগড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক।আবার ঘাগড়া হয়ে বড়ইছুড়ি কাপ্তাই বান্দরবান,রাজস্থলী এবং ঘাগড়া হয়ে সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

খাল ও নদী

[সম্পাদনা]

ঘাগড়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে ঘাগড়া খাল।[১১]

হাট-বাজার

[সম্পাদনা]

ঘাগড়া ইউনিয়নের প্রধান হাট-বাজার হল ঘাগড়া বাজার।[১২]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • ঘাগড়া আর্মি ক্যাম্প
  • কলাবাগান প্রাকৃতিক ঝর্ণা
  • রাঙ্গামাটি টেক্সটাইল মিলস

[]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান: জগদীশ চাকমা[১৩]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "কাউখালী উপজেলা (রাঙ্গামাটি) - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
  3. https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
  4. https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
  5. 1 2 "৩ নং ঘাগড়া ইউনিয়ন-"ghagraup.rangamati.gov.bd। ৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৮
  6. "college - ৩ নং ঘাগড়া ইউনিয়ন-"ghagraup.rangamati.gov.bd
  7. "high_school - ৩ নং ঘাগড়া ইউনিয়ন-"ghagraup.rangamati.gov.bd
  8. "madrasa - ৩ নং ঘাগড়া ইউনিয়ন-"ghagraup.rangamati.gov.bd
  9. "junior_school - ৩ নং ঘাগড়া ইউনিয়ন-"ghagraup.rangamati.gov.bd
  10. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41402&union=03%5B%5D
  11. "৩ নং ঘাগড়া ইউনিয়ন-"ghagraup.rangamati.gov.bd। ৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৮
  12. "hat_bazar_list - ৩ নং ঘাগড়া ইউনিয়ন-"ghagraup.rangamati.gov.bd
  13. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]