বিষয়বস্তুতে চলুন

বেতবুনিয়া ইউনিয়ন

বেতবুনিয়া
ইউনিয়ন
বেতবুনিয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বেতবুনিয়া
বেতবুনিয়া
বেতবুনিয়া বাংলাদেশ-এ অবস্থিত
বেতবুনিয়া
বেতবুনিয়া
বাংলাদেশে বেতবুনিয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩২′৪৮″ উত্তর ৯১°৫৯′৪৬″ পূর্ব / ২২.৫৪৬৬৭° উত্তর ৯১.৯৯৬১১° পূর্ব / 22.54667; 91.99611 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলারাঙ্গামাটি জেলা
উপজেলাকাউখালী উপজেলা, রাঙ্গামাটি উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানখইচাবাই তালুকদার
আয়তন
 • মোট৮০.২৯ বর্গকিমি (৩১.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২)
 • মোট১৯,৫১৯
 • জনঘনত্ব২৪০/বর্গকিমি (৬৩০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৬.৯৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৫১১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

বেতবুনিয়া বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত কাউখালী উপজেলার একটি ইউনিয়ন।

আয়তন

[সম্পাদনা]

বেতবুনিয়া ইউনিয়নের আয়তন ১৯,৮৪০ একর (৮০.২৯ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১৯,৫১৯জন। এর মধ্যে ১০,৯৩৯জন মুসলিম, ৭,৬১৯জন বৌদ্ধ, ৯৪৮জন হিন্দু, ১০ জন খ্রিস্টান ও ৩জন অন্যান্য ধর্মের অনুসারী।[২]

ধর্মবিশ্বাস-২০২২ [৩]
  1. মুসলিম (৫৬.০৪%)
  2. বৌদ্ধ (৩৯.০৩%)
  3. হিন্দু (৪.৮৬%)
  4. খ্রিস্টান (০.০৫%)
  5. অন্যান্য (০.০২%)

নৃতাত্ত্বিকভাবে ১২,৫০৩ জন বাঙালি, ৬০১ জন চাকমা, ৬,৩৭২ জন‌ মারমা, ১৬ জন তঞ্চঙ্গ্যা ও ২৭ জন অন্যান্য।

জাতিসত্তা-২০২২ [৪]
  1. বাঙালি (৬৪.০৫%)
  2. মারমা (৩২.৬৫%)
  3. চাকমা (৩.০৮%)
  4. তঞ্চঙ্গ্যা (০.০৮%)
  5. অন্যান্য (০.১৪%)

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

কাউখালী উপজেলার সর্ব-দক্ষিণে বেতবুনিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ফটিকছড়ি ইউনিয়ন ও কলমপতি ইউনিয়ন, পূর্বে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়ন ও পারুয়া ইউনিয়ন, দক্ষিণে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়ন ও পোমরা ইউনিয়ন এবং পশ্চিমে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার রাউজান ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

বেতবুনিয়া ইউনিয়ন কাউখালী উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কাউখালী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি বেতবুনিয়া ও কাঁশখালী এ ২টি মৌজা নিয়ে গঠিত।[৫]

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

বেতবুনিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৯৪%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
মাধ্যমিক বিদ্যালয়

[৬]

মাদ্রাসা

[৭]

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • কাঁশখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • শিলছড়ি এসইএসডিপি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

[৫]

প্রাথমিক বিদ্যালয়
  • চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ডলুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ডায়লংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম মনাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব শিয়ালবুক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বড়বিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বেতবুনিয়া টিএন্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বেতবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মনাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লাঠিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

[৮]

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

বেতবুনিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

খাল ও নদী

[সম্পাদনা]

বেতবুনিয়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে মনাই খাল এবং বগাছড়ি ছড়া।[৯]

হাট-বাজার

[সম্পাদনা]

বেতবুনিয়া ইউনিয়নের প্রধান হাট-বাজার হল চাইঞুরী বাজার।[১০]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

[১১]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান: অং ক্য জ চৌধুরী[১২]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "কাউখালী উপজেলা (রাঙ্গামাটি) - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
  2. ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
  3. ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
  4. ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
  5. 1 2 "১ নং বেতবুনিয়া ইউনিয়ন-"। betbuniaup.rangamati.gov.bd। ২৮ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৮।
  6. ↑ "high_school - ১ নং বেতবুনিয়া ইউনিয়ন-"। betbuniaup.rangamati.gov.bd।
  7. ↑ "madrasa - ১ নং বেতবুনিয়া ইউনিয়ন-"। betbuniaup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41402&union=01[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. ↑ "১ নং বেতবুনিয়া ইউনিয়ন-"। betbuniaup.rangamati.gov.bd। ২৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৮।
  10. ↑ "hat_bazar_list - ১ নং বেতবুনিয়া ইউনিয়ন-"। betbuniaup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  11. ↑ "tourist_spot - ১ নং বেতবুনিয়া ইউনিয়ন-"। betbuniaup.rangamati.gov.bd। ৮ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৮।
  12. ↑ "১ নং বেতবুনিয়া ইউনিয়ন-"। betbuniaup.rangamati.gov.bd। ২৮ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৮।

বহিঃসংযোগ

[সম্পাদনা]