বিষয়বস্তুতে চলুন

কলমপতি ইউনিয়ন

কলমপতি
ইউনিয়ন
কলমপতি চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
কলমপতি
কলমপতি
কলমপতি বাংলাদেশ-এ অবস্থিত
কলমপতি
কলমপতি
বাংলাদেশে কলমপতি ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৬′১৩″ উত্তর ৯২°০′১″ পূর্ব / ২২.৬০৩৬১° উত্তর ৯২.০০০২৮° পূর্ব / 22.60361; 92.00028 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলারাঙ্গামাটি জেলা
উপজেলাকাউখালী উপজেলা, রাঙ্গামাটি উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  চেয়ারম্যানক্যজাই মারমা
আয়তন
  মোট৫৯.৫৭ বর্গকিমি (২৩.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১৭,৩৭১
  জনঘনত্ব২৯০/বর্গকিমি (৭৬০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩১.৬৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৫১০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

কলমপতি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত কাউখালী উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

কলমপতি ইউনিয়নের আয়তন ১৪,৭২০ একর (৫৯.৫৭ বর্গ কিলোমিটার)।[] এটি কাউখালী উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১৫,৮৯২জন। এর মধ্যে ৭,৯০৮জন মুসলিম, ৭,৫৭৪জন বৌদ্ধ, ৩৮৮জন হিন্দু, ২২জন খ্রিস্টান।[]

ধর্মবিশ্বাস-২০২২ []
  1. মুসলিম (৪৯.৭৬%)
  2. বৌদ্ধ (৪৭.৬৬%)
  3. হিন্দু (২.৪৪%)
  4. খ্রিস্টান (০.১৪%)
  5. অন্যান্য (০%)

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

কাউখালী উপজেলার মধ্যাংশে কলমপতি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে বেতবুনিয়া ইউনিয়ন, পশ্চিমে ফটিকছড়ি ইউনিয়ন, উত্তরে ঘাগড়া ইউনিয়ন এবং পূর্বে ঘাগড়া ইউনিয়নচট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

কলমপতি ইউনিয়ন কাউখালী উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কাউখালী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি কলমপতি মৌজা নিয়েই গঠিত।[]

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

কলমপতি ইউনিয়নের সাক্ষরতার হার ৩১.৬৬%।[] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
মাধ্যমিক বিদ্যালয়

[]

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • তারাবনিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • নাইল্যাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

[]

প্রাথমিক বিদ্যালয়
  • কলমপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তারাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম মাঝেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পোয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বড় আমছড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বড় ডলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়

[]

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

কলমপতি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক বেতবুনিয়া-কাউখালী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

খাল ও নদী

[সম্পাদনা]

কলমপতি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কলমপতি খাল, ভরণছড়ি খাল, কাউখালী খাল, ডলু খাল এবং নাইল্যাছড়ি ছড়া।[]

হাট-বাজার

[সম্পাদনা]

কলমপতি ইউনিয়নের প্রধান হাট-বাজার হল কাউখালী বাজার।[]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • হেলিপ্যাড

[১০]

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]
  • শশী দেব চাকমা

[১১]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান: ক্যজাই মারমা[১২]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "কাউখালী উপজেলা (রাঙ্গামাটি) - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
  3. https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
  4. "৪ নং কলমপতি ইউনিয়ন-"kalampatiup.rangamati.gov.bd[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "high_school - ৪ নং কলমপতি ইউনিয়ন-"kalampatiup.rangamati.gov.bd
  6. "junior_school - ৪ নং কলমপতি ইউনিয়ন-"kalampatiup.rangamati.gov.bd
  7. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41402&union=04%5B%5D
  8. "৪ নং কলমপতি ইউনিয়ন-"kalampatiup.rangamati.gov.bd[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "৪ নং কলমপতি ইউনিয়ন-"kalampatiup.rangamati.gov.bd[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "tourist_spot - ৪ নং কলমপতি ইউনিয়ন-"kalampatiup.rangamati.gov.bd। ১৫ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৮
  11. "৪ নং কলমপতি ইউনিয়ন-"kalampatiup.rangamati.gov.bd[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  12. "কাউখালীতে ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ - parbattanews bangladesh"parbattanews.com

বহিঃসংযোগ

[সম্পাদনা]