বিষয়বস্তুতে চলুন

বগুড়া সদর উপজেলা

বগুড়া সদর
উপজেলা
গোকুল মেধ
গোকুল মেধ
মানচিত্রে বগুড়া সদর উপজেলা
মানচিত্রে বগুড়া সদর উপজেলা
স্থানাঙ্ক: ২৪°৫০′১৩″ উত্তর ৮৯°২২′৪৪″ পূর্ব / ২৪.৮৩৬৯৪° উত্তর ৮৯.৩৭৮৮৯° পূর্ব / 24.83694; 89.37889 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাবগুড়া জেলা
আয়তন
 • মোট১৭৭.৩৪ বর্গকিমি (৬৮.৪৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
 • মোট৪,৪৬,২৬৩[১]
সাক্ষরতার হার
 • মোট৫৫.৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৫০ ১০ ২০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

বগুড়া সদর বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত একটি উপজেলা।

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

বাংলাদেশের উত্তরবঙ্গে প্রবেশদার এক ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ বগুড়া। প্রাচীন পুন্ড্র রাজ্যের রাজধানী পুন্ড্রবর্ধন হচ্ছে বগুড়া। জেলা সদরের কাছেই এই উপজেলাটি অবস্থিত। উপজেলার আয়তন ১৭৭.৩৪ বর্গ কিলোমিটার। বগুড়া সদর এর উত্তরে শিবগঞ্জ উপজেলা, দক্ষিণে শাজাহানপুর উপজেলা, পূর্বে গাবতলী উপজেলা, পশ্চিমে কাহালু উপজেলা।

নামকরণ

[সম্পাদনা]

সুলতান গিয়াস উদ্দিন বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগড়া ১২৭৯ থেকে ১২৮২ পর্যন্ত এ অঞ্চলের শাসক ছিলেন। তার নামানুসারে এ অঞ্চলের নাম হয়েছে বগড়া বা বগুড়া।

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

১৯৮৩ সালের ১ ডিসেম্বর বগুড়া সদর থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয়। বগুড়া সদরে ২৫ টি ইউনিয়ন বা ওয়ার্ড আছে। ৩১০ টি মৌজা বা মহল্লা আছে। সর্বমোট ৩৪১টি গ্রাম আছে। সংসদীয় এলাকা ৪১-বগুড়া-৬ ( বগুড়া সদর ও বগুড়া সিটি কর্পোরেশন)। ইউনিয়নের সংখ্যা ১১টি । ইউনিয়ন সমূহ-

  1. ফাঁপোর ইউনিয়ন
  2. সাবগ্রাম ইউনিয়ন
  3. নিশিন্দারা ইউনিয়ন
  4. এরুলিয়া ইউনিয়ন
  5. রাজাপুর ইউনিয়ন
  6. শাখারিয়া ইউনিয়ন
  7. শেখেরকোলা ইউনিয়ন
  8. গোকুল ইউনিয়ন
  9. নুনগোলা ইউনিয়ন
  10. লাহিড়ীপাড়া ইউনিয়ন
  11. নামুজা ইউনিয়ন

শিক্ষা

[সম্পাদনা]

জেলায় শিক্ষার হার ৫৫.৫%। সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০০টি। বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় ৫০ টি। মাদ্রাসা ২৮ টি (সরকারি-কামিল-১, ফাজিল-৩, আলিম-৪ দাখিল-২০ টি), সরকারি পলিটেকনিক ইনস্টিটউট ১ টি।জেলার উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বিয়াম মডেল স্কুল ও কলেজ, পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, বগুড়া সরকারি কলেজ, ঐতিহ্যবাহী বগুড়া জিলা স্কুল, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ইত্যাদি।

জনসংখ্যা

[সম্পাদনা]

মোট জনসংখ্যা ৪,৪৬,২৬৩ জন। পুরুষ-২,৩৩,৩৪২ জন, মহিলা ২,১২,৯২১ জন। জনসংখ্যার বৃদ্ধির হার - ১.৬৬%। জনসংখ্যার ঘনত্ব - ১৫১৮ ( প্রতি বর্গ কিঃ মিঃ)।

আবহাওয়া

[সম্পাদনা]
  • গড় তাপমাত্রা- সর্বোচ্চ ৩৪.৬ ডিগ্রী সেঃ, সর্বনিম্ন-১১.৯ ডিগ্রী সেঃ।
  • বৃষ্টিপাত -বাৎসরিক ১৬১০ সেঃ মিঃ।

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

অর্থনীতি

[সম্পাদনা]

কল কারখানা

[সম্পাদনা]

বাংলাদেশে একমাত্র ফাউন্ড্রি শিল্পের পাশাপাশি বর্জ্য তুলা, ঝুট কাপড়, সাবান, বেডসীট মশারি কাপড়, জুট মিলস, পেপার মিলস, ফিড মিলস, সিমেন্ট কারখানা, পোল্ট্রিশিল্প সহ এগ্রো বেসড্ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে।[১]

শিল্পায়ন

[সম্পাদনা]

বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মৌজায় ৩৩.১৭ একর জমিতে বিসিক শিল্প নগরী স্থাপন করা হয়েছে। উক্ত বিসিক শিল্প নগরীতে ৯৩টি শিল্প কারখানা স্থাপন করে প্রায় ৬০০০ জন লোকের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মৌজায় ১৯৬৪ইং ও ১৯৮০ইং সালে দুই দফায় ৩৩.১৭ একর জমি অধিগ্রহণ করে বিসিক শিল্প নগরী স্থাপন করা হয়েছে।

কৃষি সম্পর্কিত

[সম্পাদনা]

মোট জমি ও আবাদি জমির পরিমাণ ১৭,৭৩৪ হেঃ তম্মধ্যে আবাদি জমি ১১.৭০০ হেঃ ( এক ফসলি-১০ হেঃ, দু ফসলি-৩৩৫৮ হেঃ ও তিন ফসলি-৪২৮২ হেঃ এবং তিন এর অধিক-৪০৫০ হেঃ)। প্রধান ফসল ধান, আলু, মরিচ, সরিষা, ভুট্টা, গম এবং বিভিন্ন শাক সবজি।

যোগাযোগ বাবস্থা

[সম্পাদনা]
  • মোট রাস্তার দৈর্ঘ্য : ৪২২.৯০ কিঃ মিঃ,
  • রেলপথ : ১৫০.০কিঃ মিঃ,
  • পাকা রাস্তা : ১৬৯.৫০ কিঃ মিঃ,
  • কাঁচা রাস্তা : ২৪২.৪০ কিঃ মিঃ
  • হেরিং বোন/ডব্লিউবিএম রাস্তা : ১১.০০ কিঃ মিঃ,
  • ব্রীজ/পুল/কালভার্ট : ৪৩২ টি

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বগুড়া সদর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৪।

বহিঃসংযোগ

[সম্পাদনা]