চিলাহাটি রেলওয়ে স্টেশন
চিলাহাটি | |
|---|---|
| বাংলাদেশ রেলওয়ে স্টেশন | |
চিলাহাটি রেলস্টেশন | |
| অবস্থান | নীলফামারী, রংপুর |
| স্থানাঙ্ক | ২৬°১৪′৩৮″ উত্তর ৮৮°৪৭′৪৮″ পূর্ব / ২৬.২৪৩৯° উত্তর ৮৮.৭৯৬৭° পূর্ব |
| উচ্চতা | ৪৮ মি (১৫৭ ফু) |
| লাইন | চিলাহাটি–পার্বতীপুর–সান্তাহার–দর্শনা লাইন |
| নির্মাণ | |
| গঠনের ধরন | Standard (on ground station) |
| অন্য তথ্য | |
| অবস্থা | সক্রিয় |
| ইতিহাস | |
| চালু | ১৮৭৮ |
| আগের নাম | ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে |
| অবস্থান | |
![]() | |
চিলাহাটি রেলওয়ে স্টেশন হল চিলাহাটি-দর্শনা ব্রডগেজ লাইনের একটি শেষ রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলায় অবস্থিত একটি সীমান্তবর্তী স্টেশন।[১] ১৯৬৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এটা বাংলাদেশ - ভারত সীমান্তের একটি বিলুপ্ত রেলওয়ে ট্রানজিট পয়েন্ট ছিলো। মিতালী এক্সপ্রেস চালু মাধ্যমে ৫৫ বছর পর রেলপথটি আবার চালু করা হয় [২]। স্টেশনটি চিলাহাটি ও ভারতে পরিষেবা প্রদান করে। ২০২০ সালের ১৭ই ডিসেম্বর থেকে একটি মালবাহী ট্রেন হলদিবাড়ি থেকে চিলাহাটি চলাচল করছে। [৩]১লা জুন, ২০২২ইং হতে এই রেলওয়ে স্টেশন দিয়ে ভারতের জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত আন্তর্জাতিক রেল যোগাযোগ শুরু হয়।
ব্রিটিশ আমলে চিলাহাটির গুরুত্ব
[সম্পাদনা]হলদিবাড়ী-চিলাহাটি
[সম্পাদনা]সৈয়দপুর-চিলাহাটি রেলওয়ে লাইন
[সম্পাদনা]
১৮৭৪ সালে নর্থ বেঙ্গল স্টেট রেলওয়ে কর্তৃক এ লাইনটি নির্মাণ করা হয়। এভাবেই দীর্ঘদিন চলার পর ২০১০ সালে চিলাহাটি-ঢাকা আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস চালুর লক্ষে সৈয়দপুর-চিলাহাটি ৬৪ কিলোমিটার রেল লাইনের পুরনো লাইন ও আকার পরিবর্তন ও উন্নয়নের কাজ হয়।[৪]
পরিসেবা
[সম্পাদনা]চিলাহাটি রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:
- নীলসাগর এক্সপ্রেস চিলাহাটি-ঢাকা
- চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি-ঢাকা
- রূপসা এক্সপ্রেস চিলাহাটি-খুলনা
- সীমান্ত এক্সপ্রেস চিলাহাটি-খুলনা
- বরেন্দ্র এক্সপ্রেস চিলাহাটি-রাজশাহী
- তিতুমীর এক্সপ্রেস চিলাহাটি-রাজশাহী
- মিতালী এক্সপ্রেস ঢাকা-নিউ জলপাইগুড়ি
- ঘাঘট মেইল চিলাহাটি-পার্বতীপুর
- লোকাল ট্রেন ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ট্রেন চলছে হাতে লেখা টিকিটে"। দৈনিক আমারদেশ। ১৮ মে ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ঢাকা-জলপাইগুড়ি ট্রেন উদ্বোধন ২৭ মার্চ"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। ১৮ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২১।
- ↑ "৫৬ বছর পর চিলাহাটি রেলষ্টেশনে ভারতীয় ইঞ্জিন"। চিলাহাটি ওয়েব। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Work on Saidpur-Chilahati railway project progresses"। The Independent। ৪ সেপ্টেম্বর ২০১০। ১৫ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১২।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
