বিষয়বস্তুতে চলুন

রাজশাহী রেলওয়ে স্টেশন

রাজশাহী রেলওয়ে স্টেশন
বাংলাদেশ রেলওয়ের একটি স্টেশন
রাজশাহী রেলওয়ে স্টেশন
অবস্থানরাজশাহী
বাংলাদেশ
স্থানাঙ্ক২৪°২২′২৯″ উত্তর ৮৮°৩৬′১৭″ পূর্ব / ২৪.৩৭৪৭১৯° উত্তর ৮৮.৬০৪৭৮০° পূর্ব / 24.374719; 88.604780
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতপশ্চিমাঞ্চল রেলওয়ে
লাইনআব্দুলপুর–পুরনো মালদহ লাইন
দূরত্বঢাকা থেকে দূরত্ব ২৬০ কিলোমিটার
প্ল্যাটফর্ম৮ টি
রেলপথব্রডগেজ
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডRAJ
শ্রেণীবিভাগপ্রথম শ্রেণীর স্টেশন
ইতিহাস
চালু১৯৩০
পুনর্নির্মিত২০০৩
আগের নামইস্টার্ন বেঙ্গল রেলওয়ে
অবস্থান
মানচিত্র

রাজশাহী রেলওয়ে স্টেশন বাংলাদেশের বৃহত্তম মহানগরী রাজশাহীতে অবস্থিত রাজশাহীর প্রধান রেলওয়ে স্টেশন। রাজশাহী বিভাগীয় শহরের শিরোইল বাস টার্মিনালের বিপরীত দিকে স্টেশনটির অবস্থান। এই রেল স্টেশনটি দেশের অন্যতম সুন্দর নান্দনিক রেলওয়ে স্টেশন। স্টেশনটি আব্দুলপুর -ঈশ্বরদী বাইপাস-জামতৈল-জয়দেবপুর হয়ে ঢাকার সাথে সংযুক্ত। ঢাকা এবং চট্টগ্রাম রেলস্টেশনের পর বাংলাদেশ রেলওয়ের তৃতীয় ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ স্টেশন। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের সদর দপ্তর এই রেল স্টেশনের পাসেই অবস্থিত।

ইতিহাস

[সম্পাদনা]

১৮৭৮ সালে, কলকাতা থেকে শিলিগুড়ি রেলপথটি দুটি ভাগে বিভক্ত ছিল। প্রথম ভাগটি ছিল পূর্ববঙ্গ রাজ্যের রেলপথ ধরে কলকাতা স্টেশন (বর্তমানে শিয়ালদহ) থেকে পদ্মা নদীর দক্ষিণ তীরের দামুকদিয়া ঘাট পর্যন্ত ১৮৫ কিমির পথযাত্রা, তারপর ফেরিতে করে নদীর পেরিয়ে দ্বিতীয় যাত্রা শুরু হত। উত্তরবঙ্গ রেলপথের ৩৩৬ কিলোমিটার মিটার গেজ লাইনটি পদ্মার উত্তর তীরের সারাঘাটকে শিলিগুড়ির সাথে সংযুক্ত করেছিল।[] কলকাতা-শিলিগুড়ির মূল লাইনটি পর্যায়ক্রমে ব্রডগেজে রূপান্তরিত হয়। হার্ডিঞ্জ ব্রিজটি ১৯১৫ সালে খোলা হয়, অন্যদিকে সারা-সিরাজগঞ্জ লাইনটি ১৯১৫-১৬ সালের মধ্যে সারা-সিরাজগঞ্জ রেলওয়ে কোম্পানি দ্বারা দ্বারা নির্মিত হয়। তারপরে ১৯৩০ সালে, আবদুলপুর-আমনুরা ব্রডগেজ লাইনটি সারা-সিরাজগঞ্জ লাইনের একটি শাখা হিসাবে খোলা হয়। তখন আবদুলপুর-আমনুরা শাখা লাইনের স্টেশন হিসাবে রাজশাহী রেলওয়ে স্টেশন চালু হয়।[][] ২০০৩ সালে স্টেশনের টার্মিনাল ভবন, প্ল্যাটফর্ম এবং ইয়ার্ডটি পুনর্গঠন এবং পুনঃনির্মাণ করা হয়।

অবকাঠামো

[সম্পাদনা]

রাজশাহী রেলওয়ে স্টেশনটি সামনে থেকে অনেকটা পাখির মতো। স্টেশনের প্রধান প্রবেশ পথের আগেই সামনে রয়েছে গাড়িসহ অন্যান্য যানবাহনের পার্কিংয়ের সুবিশাল জায়গা। প্রধান স্টেশন ভবনের ডান পাশে আছে বিশ্রামাগার এবং টিকেট কাউন্টার। বাম পাশে আছে পুরুষ যাত্রীদের জন্য আরেকটি বিশ্রামাগার, রেলওয়ে ইনকোয়ারি, খাবার হোটেল, বইয়ের দোকান এবং ২ টি ফাস্টফুডের দোকান। প্লাটফর্ম এর ভিন্নতা এনে দিয়েছে এর বিশেষায়ীত ছাদ। চিরাচরিত কনক্রিটের ছাদের পরিবর্তে একটু ভিন্নধর্মী প্লাস্টিক দিয়ে ত্রিভুজ আকৃতির কয়েকটি অংশ দিয়ে ছাদ করা হয়েছে।

মোট ৬ টি এবং পরে ২ টি প্লাটফর্ম সহ প্রধান ভবনটি ৩ তলা বিশিষ্ট। বামপাশের দোতলাতে আছে মসজিদ আর দোতলা ও তিনতলাতে আছে একটি আবাসিক হোটেল। রেলওয়ে স্টেশন এর দুই পাশে দুইটি প্রবেশ পথ দিয়ে প্লাটফর্ম এ প্রবেশ করা যায়। এছাড়াও একটি প্লাটফর্ম আছে যা মূল স্টেশন ভবনের সাথে সরাসরি সংযুক্ত নয়। মূলত চাঁপাইনবাবগঞ্জ/রহনপুরগামী লোকাল ট্রেনসমূহ উক্ত প্লাটফর্মে থামে।

স্টেশন ইয়ার্ডে ট্রেন ওয়াশ পিট ও ক্যরেজ শপ অবস্থিত। ওয়াশ পিটটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়।

ট্রেন সুবিধাসমূহ

[সম্পাদনা]

সাপ্তাহিক বিরতির দিন বাদে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকা, উত্তরবঙ্গদক্ষিণবঙ্গ পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন এই স্টেশনের মাধ্যমে চলাচল করে। আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস নামক চারটি ট্রেন ঢাকার পথে যাতায়াত করে।[] যার মধ্যে বনলতা এক্সপ্রেস একটি বিরতিহীন ট্রেন যা সরাসরি চাঁপাইনবাবগঞ্জ- রাজশাহী- ঢাকার মধ্যে চলাচল করে।[][] বরেন্দ্র এক্সপ্রেসতিতুমীর এক্সপ্রেস ট্রেন দুটি উত্তরবঙ্গের নীলফামারী জেলার চিলাহাটি রেলওয়ে স্টেশন পর্যন্ত যাতায়াত করে এবং বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় জেলার পঞ্চগড় রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। সাগরদাঁড়ি এক্সপ্রেস এবং কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন দুটি দক্ষিণবঙ্গের খুলনা পর্যন্ত, মধুমতি এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে ঢাকা যায়, টুঙ্গীপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জ জেলার গোবরা পর্যন্ত এবং ঢালারচর এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে পাবনা জেলার ঢালারচর পর্যন্ত যাতায়াত করে।

কপোতাক্ষ এক্সপ্রেস এবং সাগরদাঁড়ি এক্সপ্রেস দক্ষিণবঙ্গের খুলনা পর্যন্ত যাতায়াত করে, টুঙ্গীপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জ জেলার গোবরা পর্যন্ত যাতায়াত করে। ও মধুমতি এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত চলাচল করে। আন্তনগর সাটল ট্রেনটি রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জের মধ্যে চলাচল করে এবং ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ও ডাউন ধূমকেতু এক্সপ্রেস এর সাথে সংযুক্ত। বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটির সাথে আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটির সংযোগ আছে যা পার্বতীপুর থেকে দিনাজপুর পর্যন্ত বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের পরিবহণ করে। এবং মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাথে (ডাউনে) ৫০৫ লোকাল ট্রেন এবং (আপে) শাটল-২ এর সংযোগ আছে যা রাজবাড়ীর পাঁচুরিয়া থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত যাত্রী আনা-নেওয়া করে।

বেশ কয়েকটি মেইল ট্রেন প্রতিদিনই চলাচল করে থাকে। এগুলোর মধ্যে রাজশাহী এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, উত্তরা এক্সপ্রেস, রাজশাহী কমিউটার ট্রেনগুলো অন্যতম। এছাড়াও ঈশ্বরদী, চাঁপাইনবাবগঞ্জসহ কয়েকটি রুটের IR লোকাল ট্রেনও এই স্টেশন থেকে নিয়মিত চলাচল করে থাকে। আমের মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজধানী ঢাকা পর্যন্ত "ম্যাংগো স্পেশাল" ট্রেন সার্ভিস চলাচল করে থাকে।[]

রহনপুর-সিংঘাবাদ ট্রানজিট পয়েন্টে চলাচলরত সকল পণ্যবাহী ট্রেনসমূহ এই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করে। খুব শীঘ্রই রাজশাহী থেকে কোলকাতা পর্যন্ত একটি যাত্রীদের আন্তর্জাতিক ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে।[]

ট্রেনের সময়সূচী

[সম্পাদনা]

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনের সময়সূচী-[]

রেলের নম্বরট্রেন এর নামবন্ধের দিনছেড়ে যাওয়ার স্থানছেড়ে যাওয়ার সময়গন্তব্যপৌঁছানোর সময়
৭১৬কপোতাক্ষ এক্সপ্রেসশুক্রবাররাজশাহী১৪:৩০খুলনা২০:২৫
৭৩১বরেন্দ্র এক্সপ্রেসরবিবাররাজশাহী১৫:০০চিলাহাটি২১:৩০
৭৩৩তিতুমীর এক্সপ্রেসবুধবাররাজশাহী০৬:২০চিলাহাটি১৩:০০
৭৫৪সিল্কসিটি এক্সপ্রেসরবিবাররাজশাহী০৭:৪০ঢাকা১৩:১০
৭৫৬মধুমতি এক্সপ্রেসশনিবাররাজশাহী০৬:৪০ঢাকা১৪:০০
৭৬০পদ্মা এক্সপ্রেসমঙ্গলবাররাজশাহী১৬:০০ঢাকা২১:১৫
৭৬২সাগরদাঁড়ি এক্সপ্রেসসোমবাররাজশাহী০৬:০০খুলনা১২:১০
৭৭০ধুমকেতু এক্সপ্রেসবুধবাররাজশাহী২৩:২০ঢাকা০৪:৪০
৭৮০ঢালারচর এক্সপ্রেসবুধবাররাজশাহী১৭:২০ঢালারচর২১:১৫
৭৮৪টুঙ্গীপাড়া এক্সপ্রেসসোমবাররাজশাহী১৫:৩০গোবরা২২:১০
৭৯১বনলতা এক্সপ্রেসশুক্রবাররাজশাহী১৮:০৫চাঁপাইনবাবগঞ্জ১৯:০০
৭৯২বনলতা এক্সপ্রেসশুক্রবাররাজশাহী০৭:০০ঢাকা১১:৩৫
৮০৩বাংলাবান্ধা এক্সপ্রেসশুক্রবাররাজশাহী২১:০০পঞ্চগড়০৪:৪০

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর কমিউটার ও সাটল ট্রেনের সময়সূচী-[]

রেলের নম্বররেলের নামবন্ধের দিনছেড়ে যাওয়ার স্থানছেড়ে যাওয়ার সময়গন্তব্যপৌঁছানোর সময়
৫৭ঈশ্বরদী কমিউটারবুধবাররাজশাহী0৯:১০রহনপুর১১:১০
৫৮ঈশ্বরদী কমিউটারবুধবাররাজশাহী১৯:০০ঈশ্বরদী২০:৪০
৭৭রহনপুর কমিউটারবুধবাররাজশাহী১৫:০০রহনপুর১৬:৩০
১০৯ চাঁপাইনবাবগঞ্জ সাটল-১ বৃহস্পতিবার রাজশাহী ১০:৩৫ চাঁপাইনবাবগঞ্জ ১১:৫০

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেইল/এক্সপ্রেস ও লোকাল ট্রেনের সময়সূচী-[]

রেলের নম্বররেলের নামবন্ধের দিনছেড়ে যাওয়ার স্থানছেড়ে যাওয়ার সময়গন্তব্যপৌঁছানোর সময়
রাজশাহী কমিউটারনাইরাজশাহী২০:০৫চাঁপাইনবাবগঞ্জ২২:০০
রাজশাহী কমিউটারনাইরাজশাহী১০:৩০ঈশ্বরদী১২:৪০
১৫মহানন্দা মেইলনাইরাজশাহী১৯:১৫চাঁপাইনবাবগঞ্জ২১:০০
১৬মহানন্দা মেইলনাইরাজশাহী০৮:০৫খুলনা১৬:৪০
১২৫পুনর্ভবা কমিউটারনাইরাজশাহী০৬:১০রহনপুর০৮:৩০
১২৭মল্লিকা কমিউটারনাইরাজশাহী১৩:০০চাঁপাইনবাবগঞ্জ১৫:০০

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া পণ্যবাহী ট্রেনের সময়সূচী-

রেলের নম্বররেলের নামবন্ধের দিনছেড়ে যাওয়ার স্থানছেড়ে যাওয়ার সময়গন্তব্যপৌঁছানোর সময়
ম্যাংগো স্পেশাল - ১নাইরাজশাহী৮:৫৫:০০ পূর্বাহ্ণচাঁপাইনবাবগঞ্জ১০:১৫:০০ পূর্বাহ্ণ
ম্যাংগো স্পেশাল - ২নাইরাজশাহী০৫:৫০:০০ অপরাহ্নঢাকা০১:০০:০০ পূর্বাহ্ণ

চিত্রশালা

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "India: the complex history of the junctions at Siliguri and New Jalpaiguri"আইআরএফসিএ। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৯
  2. "Brief History"। বাংলাদেশ রেলওয়ে। ২০ ডিসেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৯
  3. "Railways in colonial Bengal"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৯
  4. "New inter-city train on Dhaka-Rajshahi route from Nov 23"। দ্য ডেইলি স্টার। 19 November, 2009। {{ওয়েব উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  5. "First Rajshahi-Dhaka direct train launched"। দ্য ডেইলি স্টার। 25 April, 2019। {{ওয়েব উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  6. "PM opens first-ever non-stop train service on Dhaka-Rajshahi route"ঢাকা ট্রিবিউন। 25 April, 2019। {{ওয়েব উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  7. "Special train begins transporting mangoes from Rajshahi to capital"ঢাকা ট্রিবিউন। ৫ জুন ২০২০।
  8. "Rajshahi-Kolkata: New passenger train service on the cards"। দ্য ডেইলি স্টার। ৩১ অক্টোবর ২০১৯।
  9. 1 2 3 "রাজশাহী ট্রেনের সময়সূচী"। মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি ও বেসিস। ১১ মার্চ ২০২০। ১১ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]